WBSSC Group D Practice Set | আগামী পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ D পরীক্ষার জন্য প্রাকটিস সেট | [PDF]

 

WBSSC Group D Practice Set | আগামী পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ D পরীক্ষার জন্য প্রাকটিস সেট | [PDF]

Hello বন্ধুরা , 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | রাজ্য সরকার খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পদে প্রচুর শূন্যপদে নিয়োগ করতে চলেছে  | তাই আজ আমরা তোমাদের প্রস্তুতিতে সাহায্য করতে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস গ্রুপ C পরীক্ষার জন্য প্রাকটিস সেট |
 
                      সিলেবাস অনুযায়ী ৬০ নম্বরের এই সেটটি সাজানো হয়েছে যেগুলো প্রাকটিস করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরো মজবুত হবে | তবে আর দেরি না করে নিচে দেওয়া লিংক থেকে প্রাকটিস সেট টির PDF ডাউনলোড করে নাও - 

নিচে তোমাদের সুবিধার্থে কিছু স্যাম্পেল প্রশ্ন উত্তর দেওয়া হলো - 

জেনারেল নলেজ 

1. 1 গড় সৌরদিন = কত সেকেন্ড ?
[a] 86400 
[b] 43200
[c] 21600
[d] 10800

2. একটি সেলাই মেশিনের গতি কি প্রকৃতির ?
[a] বৃত্তাকার গতি
[b] সরলরৈখিক গতি
[c] দোলন গতি
[d] ঘূর্ণন গতি 

3. ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি -
[a] সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক
[b] সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন
[c] সব বিন্দুতে সমান 
[d] যেকোনো বিন্দুতে সর্বাধিক হতে পওরে

4. একটি এক-পরমাণুক গ্যাস হল -
[a] হাইড্রোজেন
[b] নাইট্রোজেন
[c] হিলিয়াম 
[d] ক্লোরিন

5. বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে প্রণয়ন করা হয়েছিল ?
[a] 2004 সালে
[b] 1988 সালে
[c] 1972 সালে 
[d] 1970 সালে

6. ভারতীয় সংবিধানের কত নং ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে ?
[a] 276 নং ধারা
[b] 368 নং ধারা 
[c] 372 নং ধারা
[d] 376 নং ধারা

7. মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন ?
[a] গোপাল কৃষ্ণ গোখলে 
[b] বাল গঙ্গাধর তিলক
[c] মহাদেব গোবিন্দ রানাডে
[d] অরবিন্দ ঘোষ

8. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন -
[a] শিবনাথ শাস্ত্রী
[b] রাজা রামমোহন রায়
[c] দেবেন্দ্রনাথ ঠাকুর 
[d] কেশবচন্দ্র সেন

9. ভাকরা নাঙ্গাল পরিকল্পনা কোন নদীর উপর তৈরি হয়েছে ?
[a] শতদ্রু 
[b] গঙ্গা
[c] ব্রহ্মপুত্র
[d] মহানদী

10. প্রাণীদেহের দীর্ঘতম কোশ কোনটি ?
[a] স্নায়ুকোশ 
[b] লিভার কোশ
[c] রক্ত কোশ
[d] পেশী কোশ

11. সি.জি.এস পদ্ধতিতে সরণের একক হল -
[a] সেন্টিমিটার 
[b] মিটার
[c] ফুট
[d] সেমি / সেকেন্ড

12. নিম্নের কার ছদ্মনাম 'বীরবল' ? 
[a] রবীন্দ্রনাথ ঠাকুর
[b] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
[c] প্রমথ চৌধুরী 
[d] মধুসূদন দত্ত

13. বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় ?
[a] 12 ডিসেম্বর
[b] 1 ডিসেম্বর 
[c] 23 অক্টোবর
[d] 11 জুলাই

14. ভারত এবং চীনের মধ্যে নিম্নের কোন সীমারেখা অবস্থিত ?
[a] রাডক্লিফ লাইন
[b] ম্যাকমোহন লাইন 
[c] ম্যাগিনট লাইন
[d] মালাক্কা প্রণালী

15. নিম্নের কোন রাজ্য কে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় ?
[a] মালদহ
[b] বাঁকুড়া
[c] পশ্চিম মেদিনীপুর
[d] বর্ধমান 

কারেন্ট অ্যাফেয়ার্স 

1. টোকিও অলিম্পিক 2021 এ ভারত মোট কত গুলি পদক জিতলো ?
[a] 6 টি
[b] 7 টি 
[c] 8 টি
[d] 5 টি

2. কোন রাজ্যের হাইকোর্টে প্রথম মহিলা বিচারপতি হিসেবে হিমা কোহলি কে নিযুক্ত করা হলো ? 
[a] অন্ধ্রপ্রদেশ
[b] তেলেঙ্গানা 
[c] মুম্বাই
[d] কলকাতা

3. কোন রাজ্য সরকার 'ওয়ান স্কুল ওয়ান আইএএস' স্কিম লঞ্চ করেছে ?
[a] তামিলনাড়ু
[b] গুজরাট
[c] কেরল 
[d] কর্ণাটক

4. কেন্দ্রীয় সরকার কোন দিনটি পরাক্রম দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করলো ? 
[a] 21 জানুয়ারি
[b] 26 জানুয়ারি
[c] 23 জানুয়ারি 
[d] 31 জানুয়ারি

5. ভারতের প্রথম জেন্ডার পার্ক কোন রাজ্যে চালু করা হলো ?
[a] হিমাচল প্রদেশ
[b] কেরল 
[c] তামিলনাড়ু
[d] কর্ণাটক

6. প্রথমবার অনুষ্ঠিত এশিয়ান অনলাইন শ্যুটিং চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান পেলো কোন দেশ ?
[a] মালদ্বীপ
[b] চীন
[c] মায়ানমার
[d] ভারত 

7. The Little Book of Encouragement - বইটি কে লিখেছেন ?
[a] অমিতাভ ঘোষ
[b] লীলা রায়
[c] দালাই লামা 
[d] উপরের কেউ নয়

8. Jeff Bezos এর পরিবর্তে Andy Jassy নিম্নের কোন সংস্থার CEO পদের দায়িত্ব নিলেন ?
[a] আমাজন 
[b] ফ্লিপকার্ট
[c] স্ন্যাপডিল
[d] আমেরিকান এক্সপ্রেস

9. ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত ডেমোক্রেসি ইনডেক্স অনুযায়ী ভারত কততম স্থান অধিকার করলো ?
[a] 52 তম
[b] 55 তম
[c] 54 তম
[d] 53 তম 

10. য়ুধ অভ্যাস অনুশীলন 2020 ভারত এবং কোন দেশের মধ্যে সম্পন্ন হলো ?
[a] স্পেন
[b] ফ্রান্স
[c] জাপান
[d] আমেরিকা যুক্তরাষ্ট্র 

11. প্রথমবার ঘোষিত আইসিসি প্লেয়ার অফ দি মান্থ অফ জানুয়ারি কে হলেন ?
[a] রোহিত শর্মা
[b] বিরাট কোহলি
[c] রবিচন্দ্রন অশ্বিন
[d] রিষভ পন্থ 

12. ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দি ইয়ার 2021 কে জিতলেন ?
[a] মাইকেল রবার্ট
[b] রবার্ট আরউইন 
[c] এডগার আরউইন
[d] উপরের কেউ নয়

13. মুখ্যমন্ত্রী অভ্যুদয় যোজনা 2021 কোন রাজ্য লঞ্চ করলো ?
[a] মধ্যপ্রদেশ
[b] উত্তরপ্রদেশ 
[c] রাজস্থান
[d] হরিয়ানা

14. খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের দ্বিতীয় সংস্করণ কোথায় শুরু হলো ?
[a] জম্মু-কাশ্মীর 
[b] লাদাখ
[c] হিমাচল প্রদেশ
[d] সিকিম

15. রাজ্যের মহিলাদের জন্য লক্ষী ভান্ডার নামক প্রকল্প লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?
[a] পশ্চিমবঙ্গ 
[b] উত্তরপ্রদেশ
[c] মধ্যপ্রদেশ
[d] ওড়িশা

গণিত 

1. নিম্নের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় ?
[a] 31
[b] 61
[c] 71
[d] 91 

2. দুটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং তাদের গসাগু 4 হলে, তাদের মধ্যে লসাগু কত হবে ?
[a] 12
[b] 16
[c] 24
[d] 48 

3. সরল করো :- 287×287+269×269-2×287×269 = ?
[a] 534
[b] 446
[c] 354
[d] 324 

4. 6 টি ঘন্টা একসাথে বাজার পর 2,4,6,8,10 এবং 12 সেকেন্ড অন্তর বাজে । 30 মিনিটে কতবার ঘণ্টাগুলি একসাথে বাজবে ? 
[a] 4
[b] 10
[c] 15
[d] 16 

5. একটি ঝুড়িতে 250 টি ডিম আছে, যার মধ্যে 150 টি ভালো আছে বাকি গুলো ভেঙে গেলে, কত শতাংশ ডিম ভেঙে গেছে ?
[a] 30%
[b] 40% 
[c] 25% 
[d] 60%

6. ক্ষুদ্রতম কোন সংখ্যা কে 1022 এর সাথে যোগ করলে যোগফল টি পূর্ণবর্গ সংখ্যা হবে ?
[a] 4
[b] 3
[c] 2 
[d] 1

7. তিনটি সংখ্যার অনুপাত 5 : 6 : 9 এবং তিনটি সংখ্যার বর্গের যোগফল 2272, ক্ষুদ্রতম সংখ্যা কোনটি ?
[a] 24
[b] 20 
[c] 36
[d] 32

8. এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল। তিনি 40% আপেল বিক্রি করেন এবং এখনও 420 টি আপেল বাকি আছে, পূর্বে তার কত গুলি আপেল ছিল ?
[a] 588 টি
[b] 600 টি
[c] 672 টি
[d] 700 টি 

9. 60 লিটার মিশ্রনে দুধ ও জলের অনুপাত 2 : 1 । কত পরিমান জল মেশালে মিশ্রনের অনুপাত 1 : 2 হবে ?
[a] 20 লিটার
[b] 30 লিটার
[c] 40 লিটার
[d] 60 লিটার 

10. A, B এবং C 12000 টাকা, 10000 টাকা এবং 8000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো । বছর শেষে লাভ 2400 টাকা হলে, C এর লভ্যাংশ এর পরিমাণ কত ?
[a] 960
[b] 640 
[c] 800
[d] 540 

11. সচিন ও সৌরভের বর্তমান বয়সের গড় 36 বছর । যদি সচিন সৌরভের থেকে 8 বছরের বড় হয় তবে সৌরভের বর্তমান বয়স কত ?
[a] 30 বছর
[b] 34 বছর
[c] 32 বছর 
[d] 40 বছর 

12. 10 টি আপেলের বিক্রয়মূল্য 12 টি আপেলের ক্রয়মূল্যের সমান হলে, লাভের পরিমান কত ?
[a] 10%
[b] 20% 
[c] 30%
[d] 25%

13. এক ব্যক্তি 1400 টাকা দিয়ে একটি সাইকেল কিনে 15% ক্ষতিতে বিক্রি করে, সাইকেলের বিক্রয়মূল্য কত ?
[a] 1090
[b] 1160
[c] 1190 
[d] 1202

14. কোনো মূলধন 3 বছরে হয় 815 টাকা এবং 4 বছরে হয় 854 টাকা, মুলধনের পরিমান কত ?
[a] 650
[b] 690
[c] 698 
[d] 700

15. A ও B একটি কাজ 8 দিনে করে, B ও C একই কাজ 12 দিনে করে। A, B এবং C একত্রে একটি কাজ 6 দিনে করলে, A ও C একত্রে কাজটি কত দিনে করবে ?
[a] 4 দিন
[b] 6 দিন
[c] 8 দিন 
[d] 12 দিন



বাকি প্রশ্নগুলো পেতে নিচের লিংক থেকে PDF টি ডাউনলোড করে নাও বাকি প্রশ্নগুলো পেতে - 

File Details ::

File Type : PDF
File Location : Google Drive 
No. of Pages : 05 
File Size : 582 kb 


Post a Comment

0 Comments