Daily Current Affairs in Bengali (18/08/2021) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
1. Amway India কোন ক্রীড়াবিদ কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো ?
Ans : মীরাবাই চানু
➢ মিরাবাই চানু সদ্য অনুষ্ঠিত অলিম্পিকে সিলভার মেডেল জিতেছেন
➢ কোম্পনির পক্ষ থেকে তিনি বিভিন্ন ক্যাম্পেইন করবেন
2. Jio MAMI ফিল্ম ফেস্টিভাল এর চেয়ারপার্সন পদে কাকে নিযুক্ত করা হলো ?
Ans : প্রিয়াঙ্কা চোপড়া
➢ এর আগে এই পদে দীপিকা পাড়ুকোন কে নিযুক্ত করা হয়েছিল
➢ MAMI - মুম্বাই একাডেমী অফ মুভিং ইমেজ
3. কোন রাজ্য সরকার অ্যান্টি-টেরোরিস্ট স্কোয়াড ট্রেনিং সেন্টার গড়ে তুলতে চলেছে ?
Ans : উত্তর প্রদেশ
➢ দেওবান্দ এ এটি গড়ে তোলা হবে
➢ রাজধানী - লখনৌউ
➢ মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ
➢ রাজ্যপাল - আনন্দীবেন প্যাটেল
4. ব্রিটিশ কোম্পানি HouseFresh প্রকাশিত '50 টি সবথেকে দূষিত শহর 2020' তালিকায় দ্বিতীয় সবথেকে দূষিত শহরের তকমা পেলো ভারতের কোন শহর ?
Ans : গাজিয়াবাদ
➢ উত্তর প্রদেশের গাজিয়াবাদ দ্বিতীয় স্থান অধিকার করলো
➢ প্রথম স্থানে চীনের Hotan শহর
5. মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কোন মরণোত্তর স্বাধীনতা সংগ্রামী কে Congressional Gold Medal সম্মানে সম্মানিত করা হবে ?
Ans : মহাত্মা গান্ধী
➢ তিনি প্রথম ভারতীয় হবেন যিনি এই সম্মান পেতে চলেছেন , এই সম্মান টি US এর সর্বোচ্চ নাগরিক সম্মান
➢ তার অহিংসা নীতি, শান্তির বার্তা প্রচারের জন্য এই সম্মান দেওয়া হবে
6. ন্যাশনাল ইয়ুথ আওয়ার্ড এ কাকে সম্মানিত করা হলো ?
Ans : মহাম্মদ আজম
➢ তিনি তেলেঙ্গানার বাসিন্দা
➢ ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এই সম্মান প্রদান করলেন
7. Sudoku পাজেলের কোন নির্মাতা সম্প্রতি প্রয়াত হলেন ?
Ans : Maki Kaji
➢ জাপানের বাসিন্দা এই ব্যক্তি কে 'Father of Sudoku'
➢ 69 বছর বয়সে তিনি প্রয়াত হলেন
8. সংসদের ভোটে হেরে কোন দেশের প্রধানমন্ত্রী Muhyiddin Yassin পদত্যাগ করলেন ?
Ans : মালয়েশিয়া
➢ মালয়েশিয়া রাজধানী - কুয়ালালামপুর
➢ কারেন্সি - রিংগিত
9. 19 তম Spilimbergo ওপেন চেস ট্যুরনামেন্ট জিতলেন কে ?
Ans : রৌনক সাধওয়ানি
➢ তিনি মাত্র 15 বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করলেন
➢ এই ট্যুরনামেন্ট টি ইতালিতে অনুষ্ঠিত হলো
10. গভারন্যান্স সিস্টেমে আরো স্বচ্ছতা আনতে কোন রাজ্যের লিউটেন্যান্ট গভর্নর 'PROOF' নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলেন ?
Ans : জম্মু-কাশ্মীর
➢ জম্মু-কাশ্মীরের লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এটি লঞ্চ করলেন
➢ PROOF এর পুরো কথা হলো - Photographic Record of On-site Facility
Daily One - Liner Current Affairs
➢ 1. Amway India অলিম্পিক মেডেলিস্ট মিরাবাই চানু কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো
➢ 2. বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কে Jio MAMI ফিল্ম ফেস্টিভাল এর চেয়ারপার্সন পদে নিযুক্ত করা হলো
➢ 3. উত্তর প্রদেশ রাজ্য সরকার দেওবান্দে অ্যান্টি-টেরোরিস্ট স্কোয়াড ট্রেনিং সেন্টার গড়ে তুলতে চলেছে
➢ 4. ব্রিটিশ কোম্পানি HouseFresh প্রকাশিত '50 টি সবথেকে দূষিত শহর 2020' তালিকায় দ্বিতীয় সবথেকে দূষিত শহরের তকমা পেলো উত্তর প্রদেশের গাজিয়াবাদ
➢ 5. জাতির জনক মহাত্মা গান্ধী কে মরণোত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মান 'Congressional Gold Medal' সম্মানে সম্মানিত করা হবে
➢ 6. ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর তেলেঙ্গানার মহাম্মদ আজম কে ন্যাশনাল ইয়ুথ আওয়ার্ড এ সম্মানিত করলেন
➢ 7. Sudoku পাজেলের নির্মাতা জাপানের Maki Kaji সম্প্রতি প্রয়াত হলেন
➢ 8. সংসদের ভোটে হেরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Muhyiddin Yassin পদত্যাগ করলেন
➢ 9. ইতালিতে অনুষ্ঠিত 19 তম Spilimbergo ওপেন চেস ট্যুরনামেন্ট জিতলেন নাগপুরের রৌনক সাধওয়ানি
➢ 10. গভারন্যান্স সিস্টেমে আরো স্বচ্ছতা আনতে জম্মু-কাশ্মীরের লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা 'PROOF (Photographic Record of On-site Facility)' নামক মোবাইল অ্যাপ লঞ্চ করলেন

0 Comments
Please do not share any spam link in the comment box