West Bengal Police Current Affairs in Bengali (03/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs

 

West Bengal Police Current Affairs in Bengali (03/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs

West Bengal Police Current Affairs in Bengali (03/09/2021) for WBCS/PSC/Rail/SSC


Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 


1. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এ 'NUTRI GARDEN' এর উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?

Ans : স্মৃতি জুবিন ইরানী

➥ মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি জুবিন ইরানী এটির উদ্বোধন করলেন 
➥ Poshan Maah 2021 এর উদ্দেশ্যে এটি উদ্বোধন করা হলো 
 

2. রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (RINL) এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হলো ?

Ans : অতুল ভাট 

➥ RINL প্রতিষ্ঠা - 1982
➥ HQ - বিশাখাপত্তনম 


3. ডিফেন্স এক্সপো 2022 হোস্ট করতে চলেছে কোন দেশ ?

Ans : গুজরাট 

➥ এটি গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানি নিজে ঘোষণা করেছেন 
➥ গুজরাটের গান্ধীনগরে এটি অনুষ্ঠিত হবে 


4. রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু কাকে রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত করলেন ?

Ans : PPK Ramacharyulu 

➥ রাজ্যসভার গঠন হয় - 1952 সালে 
➥ সময় সীমা - 6 বছর 
 

5. কোন রাজ্যের রাজ্যপাল SHG মহিলাদের জন্য রুরাল এন্টারপ্রাইজ এক্সিলারেশন প্রোগ্রাম 'Saath' লঞ্চ করলেন ?

Ans : জম্মু-কাশ্মীর 

➥ জম্মু-কাশ্মীর লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এটি লঞ্চ করলেন 
➥ SHG গ্রুপের মেয়েরা সুবিধাপ্রাপ্ত হবে


6. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর নতুন সদস্য হিসেবে কোন দেশগুলি মান্যতা পেলো ?

Ans : UAE, উরুগুয়ে এবং বাংলাদেশ

➥ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক HQ - সাংহাই, চীন
➥ প্রেসিডেন্ট - Marcos Prado Troyjo


7. প্রথম ভারতীয় হিসেবে টোকিও প্যারাওলিম্পিকে দুটি মেডেল কে জিতলেন ?

Ans : অভনী লেখারা 

➥ তিনি গোল্ড মেডেল জিতেছেন , এছাড়া ব্রোঞ্জ পদকও জিতেছেন 
➥ এছাড়া পুরুষদের হাইজাম্পে প্রবীণ কুমার সিলভার পদক জিতলেন 


8. 'এসোসিয়েশন ফর ট্যালেন্ট ডেভেলপমেন্ট (ATD) 2021 বেস্ট আওয়ার্ড' জিতলো কোন সংস্থা ?

Ans : পাওয়ার গ্রিড করপোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (POWERGRID)

➥ POWERGRID প্রতিষ্ঠা - 1989 
➥ HQ - গুরগাঁও 


9. প্রাক্তন সাংবাদিক এবং প্রাক্তন রাজ্যসভার কোন MP প্রয়াত হলেন ?

Ans : চন্দন মিত্র 

➥ The Pioneer নিউজপেপারের এডিটর এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন 
➥ এছাড়া তিনি 2003-09 পর্যন্ত রাজ্যসভার MP ছিলেন 


10. তুষার চিতা কে কোন রাজ্য নিজেদের রাজ্য পশু হিসেবে ঘোষণা করলো ?

Ans : লাদাখ 

➥ এছাড়া কালো গলার সারস পাখিকে রাজ্য পাখি হিসেবে ঘোষণা করা হলো 
➥ লাদাখ গভর্নর - রাধা কৃষ্ণ মথুর 
























Daily One - Liner Current Affairs




➥ 1. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এ 'NUTRI GARDEN' এর উদ্বোধন করলেন মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি জুবিন ইরানী

➥ 2. রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (RINL) এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে অতুল ভাট কে নিযুক্ত করা হলো

➥ 3. ডিফেন্স এক্সপো 2022 হোস্ট করতে চলেছে গুজরাট, গান্ধীনগরে এটি অনুষ্ঠিত হবে
 
➥ 4. রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু PPK Ramacharyulu কে রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত করলেন

➥ 5. জম্মু-কাশ্মীর লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা SHG মহিলাদের জন্য রুরাল এন্টারপ্রাইজ এক্সিলারেশন প্রোগ্রাম 'Saath' লঞ্চ করলেন

➥ 6. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর নতুন সদস্য হিসেবে UAE, উরুগুয়ে এবং বাংলাদেশ মান্যতা পেলো

➥ 7. প্রথম ভারতীয় হিসেবে টোকিও প্যারাওলিম্পিকে দুটি মেডেল জিতলেন অভনী লেখারা (সোনা ও ব্রোঞ্জ), এছাড়া পুরুষদের হাইজাম্পে প্রবীণ কুমার সিলভার পদক জিতলেন 

➥ 8. 'এসোসিয়েশন ফর ট্যালেন্ট ডেভেলপমেন্ট (ATD) 2021 বেস্ট আওয়ার্ড' জিতলো পাওয়ার গ্রিড করপোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (POWERGRID)

➥ 9. প্রাক্তন সাংবাদিক এবং প্রাক্তন রাজ্যসভার MP চন্দন মিত্র প্রয়াত হলেন

➥ 10. লাদাখ রাজ্য সরকার তুষার চিতা কে নিজেদের রাজ্য পশু এবং কালো গলার সারস পাখিকে রাজ্য পাখি হিসেবে ঘোষণা করলো






Post a Comment

0 Comments