WBP Constable 2018 প্রিলি গণিত সমাধান ( পার্ট - 02 ) | Math Practice Set - 35 | পুলিশ/WBCS/রেল পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব - ৩৫     


WBP Constable/WBP SI/WBCS/Rail Math Practice Set - 35

Hello বন্ধুরা, 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী Math Practice Set পর্ব - ৩৫ । এই সেটের মধ্যে আমরা WBP কনস্টেবল 2018 প্রিলি তে আসা অঙ্কের সমাধান ( পার্ট - 02 ) করেছি যেগুলো আগামী পুলিশ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ |
 
                নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-




1. প্রশ্ন :  28 টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4 টি জিনিসের বিক্রয়মূল্যের সমান লাভ করে। লাভের শতকরা হার কত ?  (WBP Constable Preli 2018)
[a] 16 2/3% 
[b] 16 1/3%
[c] অনির্ণেয়
[d] 16%


----------------------------------------------------------------------
2. প্রশ্ন :  2 টি লোক ও 7 টি বালক একটি কাজ 4 দিনে সম্পন্ন করে। 4 টি লোক ও 4 টি বালক ওই কাজ 3 দিন সম্পন্ন করে । 1 টি লোক ওই কাজ কতদিনে সম্পন্ন করবে ?  (WBP Constable Preli 2018)
[a] 6 দিন
[b] 51 দিন
[c] 15 দিন
[d] 60 দিন

----------------------------------------------------------------------
3. প্রশ্ন : 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2 1/2 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল মূল্য কত ?  (WBP Constable Preli 2018)
[a] 16 টাকা 
[b] 18 টাকা
[c] 15 টাকা
[d] 12 টাকা

----------------------------------------------------------------------
4. প্রশ্ন :  সকাল দশটার সময় R এবং S যথাক্রমে 3 কিমি/ঘন্টা এবং 4 কিমি/ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিমি হয়, তবে তারা কোন সময়ে পরস্পরের সাথে মিলিত হবে ?  (WBP Constable Preli 2018)
[a] 1:30 PM
[b] 12:30 PM 
[c] 11:30 PM
[d] 2:30 PM

----------------------------------------------------------------------
5. প্রশ্ন :  ছাপাখানার খুলে একটি পূর্ণ সংখ্যা 150062'ক' ছাপা হল। 'ক' এর মান কত ?  (WBP Constable Preli 2018)
[a] 4
[b] 6
[c] 9
[d] 5 

----------------------------------------------------------------------
6. প্রশ্ন :  একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয় । কিন্তু চৌবাচ্চটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে ?  (WBP Constable Preli 2018)
[a] 30 ঘন্টা 
[b] 15 ঘন্টা 
[c] 5 ঘন্টা
[d] 6 ঘন্টা

----------------------------------------------------------------------
7. প্রশ্ন :  একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান । স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নেয় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়। যদি নদীটি 100 মিটার চওড়া হয়, তবে স্রোতের বেগ কত ?  (WBP Constable Preli 2018)
[a] 100 মিটার/ঘন্টা
[b] 200 মিটার/ঘন্টা
[c] 300 মিটার/ঘন্টা 
[d] 150 মিটার/ঘন্টা

----------------------------------------------------------------------
8. প্রশ্ন : একটি আয়তাকার ক্ষেত্রের 2 টি বাহুর অনুপাত 3 : 4 এবং ক্ষেত্রফল 7500 বর্গমিটার হলে, প্রতি মিটার 2.50 টাকা হিসাবে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে ?  (WBP Constable Preli 2018)
[a] 855 টাকা
[b] 1830 টাকা
[c] 1875 টাকা
[d] 875 টাকা 

 
  ----------------------------------------------------------------------
9. প্রশ্ন :  কোনো সম্পত্তির 0.36 অংশের মূল্য 14,400 হলে সমস্ত সম্পত্তির মূল্য কত ?   (WBP Constable Preli 2018)
[a] অনির্ণেয়
[b] 48000 টাকা 
[c] 40000 টাকা 
[d] 28000 টাকা

---------------------------------------------------------------------
10. প্রশ্ন :   12 টি পেন্সিলের ক্রয়মূল্য যদি 10 টি পেন্সিলের বিক্রয়মূল্যের সমান হয় তবে শতকরা লাভের হার কত ?  (WBP Constable Preli 2018)
[a] 20% 
[b] 25%
[c] 18%
[d] 16 2/3%

--------------------------------------------------------------------