All Schemes/Project of West Bengal Government ( 2011 - 2021 ) Updated | পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত স্কিম/প্রজেক্টের আপডেটেড তালিকা | [PDF]
হ্যালো বন্ধুরা ,
বিভিন্ন পরীক্ষায় এই বিষয়টি থেকে প্রশ্ন আসতে দেখা যায় এমনকি বিগত WBCS 2021 প্রিলি পরীক্ষাতেও এখান থেকে অনেক প্রশ্ন এসেছে তাই আর দেরি না করে তালিকাটি মুখস্থ করে নাও কিংবা নীচে দেওয়া লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও -
|
প্রকল্প / প্রজেক্ট /
স্কিম ও কার্যকর সাল |
উদ্দশ্য এবং বিস্তারিত বিবরন |
|
সবল ( 2011 ) |
কৈশোরে ( 11 থেকে 18 বছর
বয়সী ) উত্তীর্ণ কন্যাসন্তানদের পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অবহিত করা
হয় |
|
গীতাঞ্জলি ( 2011 ) |
রাজ্যের যে সকল পরিবারের
মাসিক আয় ছয় হাজার টাকা বা তার কম তাদের জন্য রাজ্য সরকারের প্রকল্প গীতাঞ্জলি ।
এর মাধ্যমে অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষদের সরকারি সহযোগিতায় উপযুক্ত বাসস্থানের
ব্যবস্থা করা হবে |
|
নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প
( 2011 ) |
ভূমি ও ভূমি সংস্কার এবং
উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর দ্বারা পরিচালিত রাজ্যের ভূমিহীন দরিদ্র
মানুষদের স্থায়ী আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প। সরকারের খাস জমি ভূমিহীন
মানুষদের মধ্যে 5 শতক করে চাষ ও বাসের জন্য দান করা হচ্ছে । বাড়ি সংলগ্ন জমিতে
চাষবাস, প্রানীপালন,
কুটিরশিল্প,
হস্তশিল্প,
পুকুর কেটে মাছ চাষ করানো
ইত্যাদি বহুমুখী প্রকল্প এতে করা হচ্ছে |
|
ন্যায্য মূল্যের ওষুধের
দোকান ( 2012 ) |
এই দোকানের মাধ্যমে গরিব
মানুষরা 48 থেকে 78 শতাংশ ছাড়ে ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত যন্ত্রাদি কিনতে পারবে |
|
যুবশ্রী (2013 ) |
বেকার যুবক-যুবতীদের
জন্য ভাতা প্রদান । অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং 18-45 বছরের মধ্যে যাদের বয়স এবং
তাদের যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত থাকা সত্ত্বেও কাজ পায় নি তাদের মাসে
1500 টাকা ভাতা দেওয়া হবে | এই টাকায় তারা নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য
ট্রেনিং এ ভর্তি হতে পারবে | |
|
শিশুসাথী ( 2013 ) |
স্বাস্থ্য ও পরিবার
কল্যাণ দপ্তর এর অধীনে 12 বছরের কম বয়সী ধনী-দরিদ্র সকল শিশুদের হার্টে
অস্ত্রপ্রচার করার দরকার হলে টা বিনামূল্যে করা যাবে | এজন্য সরকারী হাসপাতাল
ছাড়াও 3 টি বেসরকারী হাসপাতালে প্রতি বছর 3000 শিশুর হার্টের সার্জারী করা যাবে |
|
রিপ্রোডাক্টিভিটি
ম্যাটার্নাল নিওট্যানাল চাইল্ড হেলথ প্লাস এডোলেসেন্ট ( 2013 ) |
গর্ভবতী মা ,
গর্ভস্থ শিশু ,
সদ্যজাত ,
পাঁচ বছর পর্যন্ত শিশুর
স্বাস্থ্য এমনকি বয়সন্ধিকালে নারারকম শারীরিক সমস্যা ও তার সমাধান বিষয়ে কাজ
করবে এই প্রকল্পের কমিটি |
|
কন্যাশ্রী ( 2013 ) |
নারীশিক্ষার প্রসার,
বাল্য বিবাহ এবং নারী প্রচার
রোধে রাজ্য সরকারের এই প্রকল্প টি সম্মিলিত জাতিপুঞ্জ থেকে বিশেষ সম্মান প্রাপ্ত
। যে পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ 20 হাজারের মধ্যে তাদের 12 - 18 বছর বয়সী
কন্যাসন্তাদের বছরে 1000 টাকা বৃত্তি প্রদান এবং 18 বছরের উপর অবিবাহিত
কন্যাসন্তানদের ( যারা পড়শোনা চালিয়ে যাবে ) এককালীন 25000 টাকা অনুদান দেবে
রাজ্য । প্রতিবছর 14 ই আগস্ট কন্যাশ্রী দিবস পালিত হয় । |
|
শিক্ষাশ্রী ( 2014 ) |
এই প্রকল্পে তপশিলি
উপজাতিভুক্ত ছাত্রছাত্রীরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বার্ষিক 800 টাকা
এবং তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বার্ষিক
500 - 800 টাকা পর্যন্ত অনুদান পাবে । যে সকল পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষের
কম তারাই এই সুবিধা পাবে । |
|
মুক্তির আলো ( 2014 ) |
যৌনকর্মীদের বৃত্তিমূলক
শিক্ষা - বৃদ্ধাবাস আবাসিক স্কুলের জন্য মুক্তির আলো প্রকল্প শুরু হয় । |
|
ঐক্যাশ্রী ( 2014 ) |
লঘু সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের
বৃত্তি প্রদান করা এই প্রকল্পের প্রধান লক্ষ্য |
|
গতিধারা ( 2014 ) |
পরিবহন পরিষেবায় কর্মহীন
যুবক-যুবতীদের স্বনির্ভর হতে এই প্রকল্প । এই প্রকল্পে এক লক্ষ টাকা পর্যন্ত
অনুদান এবং গাড়ি কেনার সহজ শর্তে লোন দেবে রাজ্য সরকার । 20 থেকে 45 বছর পর্যন্ত
হলে আবেদনের যোগ্য । এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তকরণের মাধ্যমে এই
প্রকল্পের সুবিধা পেতে পরিবারের মাসিক যায় আড়াই লক্ষ টাকার কম হতে হবে । |
|
কিষান ক্রেডিট কার্ড (
2014 ) |
এই কার্ডের মাধ্যমে
ব্যাংক থেকে কৃষকরা চাষাবাদ করার জন্য ঋণ পাবে । |
|
জল ধরো জল ভরো ( 2014 ) |
জলসম্পদকে বাঁচানো এবং
বৃষ্টির জলের অপচয় রুখতে এই প্রকল্প । বিভিন্ন জলাশয়,
খাল,
বিল ও প্রকৃতির জলধারণ ক্ষমতা
বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে । এর ফলে খরা মরশুমে মৎস্যচাষ,
পশুপালন করতে সুবিধা হবে । |
|
মিশন নির্মল বাংলা (
2014 ) |
সার্বিক
স্বাস্থ্যবিধানের লক্ষ্যে পারিবারিক শৌচাগার নির্মাণ এই প্রকল্পের প্রধান লক্ষ্য
। স্কুল গুলিতেও এই প্রকল্পের অধীনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে । |
বাকি প্রকল্প সহ সম্পূর্ণ PDF টি নিচের লিঙ্কে ডাউনলোড করে নাও

0 Comments
Please do not share any spam link in the comment box