WBP Constable/WBP SI/WBCS/Rail Math Practice Set - 28 | পুলিশ/WBCS/রেল পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব - ২৮

WBP Constable/WBP SI/WBCS/Rail Math Practice Set - 28 | পুলিশ/WBCS/রেল পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব - ২৮

Hello বন্ধুরা, 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী Math Practice Set পর্ব - ২৮ । 
 
                নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-

1.প্রশ্ন :  মান নির্নয় : (a^q/a^r)^p × (a^r/a^p)^q × (a^p/a^q)^r
[a] 1 
[b] 2
[c] 0
[d] 4

----------------------------------------------------------------------
2.প্রশ্ন :  ত্রিভুজ ABC এর AD একটি মধ্যমা এবং G ভরকেন্দ্র । AD = 12 সেমি হলে AG ও GD এর দৈর্ঘ্য কত ?
[a] 8 সেমি ও 4 সেমি 
[b] 3 সেমি ও 9 সেমি
[c] 6 সেমি ও 6 সেমি
[d] কোনটি নয়

----------------------------------------------------------------------
3.প্রশ্ন :  এক ব্যক্তি 4 টাকায় 5 টি দরে পেন ক্রয় করে 5 টাকায় 4 টি দরে বিক্রি করেন, তার লাভ বা ক্ষতির হার নির্নয় করো :
[a] 50% লাভ
[b] 56 1/4 % লাভ 
[c] 56 1/4 % ক্ষতি
[d] 50% ক্ষতি

----------------------------------------------------------------------
4.প্রশ্ন :  625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের পরিসীমা বরাবর ভেতরের চারিদিকে সমান পরিসরবিশিষ্ট রাস্তার ক্ষেত্রফল 184 বর্গমিটার । রাস্তাটি কত চওড়া ?
[a] 4 মিটার
[b] 8 মিটার
[c] 6 মিটার
[d] 2 মিটার 

----------------------------------------------------------------------
5. প্রশ্ন :  6 মিটার লম্বা এবং 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমি বাহু বিশিষ্ট বর্গাকার টালি দিয়ে বাঁধাতে হলে প্রয়োজনীয় টালির সংখ্যা - 
[a] 200
[b] 400
[c] 2400
[d] 600 

----------------------------------------------------------------------
6.প্রশ্ন :  শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে তা নির্নয় করো :
[a] 6%
[b] 16%
[c] 8% 
[d] 9%

----------------------------------------------------------------------
7. প্রশ্ন :  Sin A = 5/13 হলে tan A + sec A = ?
[a] 1.5 
[b] 2
[c] 2.5
[d] 1

----------------------------------------------------------------------
8.প্রশ্ন : একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত 3 : 1 , চোঙটির আয়তন 1029π  ঘন সেমি হলে, চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল কত ?
[a] 1223
[b] 1232 
[c] 1000
[d] 885

  ----------------------------------------------------------------------
9.প্রশ্ন :  কিছু মানুষের বয়স হলো 6, 10, 5, 9, 11, 4, 20, 18 বয়সের মধ্যমা নির্নয় করো :
[a] 9.5 বছর 
[b] 9 বছর
[c] 10 বছর 
[d] 15 বছর

---------------------------------------------------------------------
10.প্রশ্ন :  (5x - 3y) : (2x + 4y) = 11 : 12 হলে x : y এর মান কত ? 
[a] 41 : 12
[b] 12 : 13
[c] 40 : 19 
[d] 42 : 19

--------------------------------------------------------------------
11.প্রশ্ন :  একটি ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে রানরেট ছিল 3.2,বাকি 40 ওভারে রানরেট কত হতে হবে যাতে 282 টার্গেট অতিক্রম করা যায় ? 
[a] 6.25 
[b] 6.5
[c] 6.75
[d] 7

---------------------------------------------------------------------
12.প্রশ্ন :  500 এর 40% ছাড় এবং 500 এর উপর 30% ও 10% পরপর ছাড়ের মধ্যে পার্থক্য কত ? 
[a] 15 টাকা 
[b] 0 টাকা
[c] 20 টাকা
[d] 10 টাকা

---------------------------------------------------------------------
13.প্রশ্ন :  একটি পণ্যের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের 8/5 গুন হলে, লাভের হার কত ?
[a] 120%
[b] 160%
[c] 40%
[d] 60% 

---------------------------------------------------------------------
14.প্রশ্ন :  তিনজন পার্টনার A, B ও C একসাথে একটি ব্যবসা শুরু করলো । B এর মূলধন C এর চার গুন এবং A এর দ্বিগুন মূলধন B এর তিনগুনের সমান । যদি বছরের শেষে মোট লাভ 16500 হয় তবে B কত পাবে ?
[a] 4000 টাকা
[b] 5000 টাকা
[c] 6000 টাকা 
[d] 7000 টাকা 

---------------------------------------------------------------------
15.প্রশ্ন :  একটি ট্রেন একটি স্টেশন কে 36 সেকেন্ডে এবং প্লাটফর্মের উপর দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে 20 সেকেন্ডে অতিক্রম করে । যদি ট্রেনের গতিবেগ 54 কিমি/ঘ: হয় তবে প্লাটফর্মের দৈর্ঘ্য কত ?
[a] 120 মিটার
[b] 240 মিটার 
[c] 300 মিটার
[d] 350 মিটার

Post a Comment

0 Comments