Important Question-Answer for Upcoming Exams like WBCS/RAIL/WBP | আগামী পরীক্ষাগুলির জন্য ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর | পর্ব - ১৪
হ্যালো বন্ধুরা ,
জব গাইড এডুকেশনে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত | তোমরা জানো ভালো করেই এই সাইটে আমরা প্রতিনিয়ত তোমাদের সুবিধার্থে নিত্য নতুন পোস্ট দিয়ে থাকি যাতে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেক সাহায্য হয় |
তাই আজও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ( পর্ব - ১৪ ) একটি পিডিএফ যেগুলি আগামী WBCS/RAIL/WBP রাজ্য বা কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য় খুবই দরকারী হবে | এই প্রশ্ন গুলির মধ্যে অনেক গুলি প্রশ্ন আছে যেগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে | তবে আর দেরী কেন , এখুনি নিচের লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও :-
নিচে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু স্যাম্পেল দেওয়া হলো -
1.ডুবোজাহাজে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
Ans: হিলিয়াম+অক্সিজেন
2. অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত ?
Ans: ৩০০০℃
3. সর্বাধিক সার উৎপাদনকারী রাজ্য কোনটি ?
Ans: গুজরাট
4. মাত্রাহীন অথচ একক আছে এমন রাশি হল ?
Ans: কোণ
5. পার্শ্বীয় পরিবর্তন কোন ধরনের দর্পণে ঘটে ?
Ans: সমতল দর্পণ
6. কোন আলোক রশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে ?
Ans: 0°
7. উৎকৃষ্টমানের সমতল দর্পণ কেমন হওয়া উচিত ?
Ans: অত্যন্ত পাতলা এবং মসৃণ
8. দুটি সমতল দর্পণ কে সমান্তরালভাবে রাখলে, এদের মধ্যে রাখা কোনো আলোক উৎসের প্রতিবিম্বের সংখ্যা হবে ?
Ans: অসীম
9. 'Terror of Bengali' বলা হয় ?
Ans: কচুরিপানা উদ্ভিদকে
10. একজন চল্লিশোর্ধ ব্যক্তি কাছের বস্তু ঝাপসা দেখেন, কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পান। এটি হতে পারে ?
Ans: প্রেসবায়োপিয়া
11. স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে বলা হয় ?
Ans: নিউরোপ্লাজম
12. স্নায়ুসন্নিধিতে নিঃসৃত রাসায়নিক পদার্থকে বলে ?
Ans: নিউরোট্রান্সমিটার
13. স্নায়ুকোষের কোন কোশীয় অঙ্গানু নিষ্ক্রিয় ?
Ans: সেন্ট্রোজোম
14. স্নায়ুসন্ধি অঞ্চল থেকে উৎপন্ন হরমোনকে বলে ?
Ans: নিউরোহরমোন
15. যেখানে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়, তা হল ?
Ans: বকোরাল রীফে
16. আলফা বৈচিত্র্য হল ?
Ans: কমিউনিটি বৈচিত্র্য
17. ভারতের সবচেয়ে অধিক জীববৈচিত্র্য যুক্ত অঞ্চলটি হল ?
Ans: পশ্চিমঘাট পর্বতমালা
18. 'ভাঙ্গড়' কি ?
Ans: প্রাচীন পলি দ্বারা গঠিত জায়গা। এই মাটিতে ও বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়।
19. 'তরাই' কি ?
Ans: ভিজে এক ধরনের জলাভূমি। ব্রহ্মপুত্র উপত্যকায় দেখা যায়।
20. ওয়ার্ল্ড হেরিটেজ সাইট -এর মর্যাদা কে প্রদান করে ?
Ans: UNESCO
21. 'কচ্ছ' শব্দের অর্থ কি ?
Ans: জলাময় দেশ
22. সাম্যের অধিকার কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে ?
Ans: 14-18 ধারা
23. জীবনের সুরক্ষা এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারটি কত নম্বর ধারায় উল্লেখিত আছে ?
Ans: 21 ধারা
24. সংবিধানের কত নং ধারায় শিশুশ্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ?
Ans: 24 ধারা
25.শোষণের বিরুদ্ধে অধিকার কত নং ধারায় উল্লেখিত আছে ?
Ans: অনুচ্ছেদ 23-24 ধারা
26. কোন ধারায় অস্পৃশ্যতার বিরুদ্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে ?
Ans: 17 ধারা
27. 'আইনের চোখে সাম্য' ধারণাটি কত নং ধারায় আলোচনা করা হয়েছে ?
Ans: 14 ধারা
28. জাতিগত বৈষম্যের বিরুদ্ধে অধিকার কততম ধারায় বর্ণিত আছে ?
Ans: 15 ধারা
29. সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার কত নং ধারায় বর্ণিত আছে ?
Ans: 29-30 ধারা
30. মৌলিক অধিকার গুলির মধ্যে শেষ অধিকার কোনটি ?
Ans: শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার
31. নির্দিষ্ট কেসে গ্রেফতার ও আটকের বিরুদ্ধে অধিকার কোন ধারায় বর্ণিত আছে ?
Ans: 22 ধারা
32. শিক্ষার অধিকার কত নং ধারায় উল্লেখিত আছে ?
Ans: 21- A
33. কত নং ধারা অনুযায়ী কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না ?
Ans: 20(3)
34. কোন ধারা অনুযায়ী একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না ?
Ans: 20(2)
35. কত তম সংবিধান সংশোধনে ধর্মনিরপেক্ষতা শব্দটি সংযুক্ত হয়েছে ?
Ans: 42
36. বাক্য ও মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধারায় উল্লেখিত হয়েছে ?
Ans: 19(1)
37. কত নং ধারা অনুসারে সমিতি,রাজনৈতিক দল,সংঘ,শ্রমিক সংগঠন করা যায় ?
Ans: 19(1) গ
38. সংবিধানে কয়টি স্বাধীনতার অধিকার বর্ণিত রয়েছে ?
Ans: 6টি
39. কোন মামলার রায় অনুযায়ী সংবিধানের মৌল কাঠামো পরিবর্তন না করে মৌলিক অধিকার সংশোধনের ক্ষমতা পার্লামেন্টের রয়েছে ?
Ans: কেশবানন্দ ভারতী মামলা
40. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটি হল ?
Ans: সিসমেন্যাস্টি
41. গাছের পাতা স্পর্শ করার সঙ্গে সঙ্গে পাতাগুলি মুদে যাওয়া কি ধরনের চলন ?
Ans: সিসমেন্যাস্টি
42. কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়। এটি হল ?
Ans: ফোটোন্যাস্টি
43. সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকা গুলি পতঙ্গদের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হল ?
Ans: কেমোন্যাস্টি
44. জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রের নাম ?
Ans: কেসকোগ্রাফ
45. কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কারের সাহায্যে কে প্রমান করেন উদ্ভিদ উত্তেজনায় সাড়া দেয় ?
Ans: জগদীশচন্দ্র বসু
46. বনচাঁড়ালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তা হল ?
Ans: প্রকরণ
47. এককোশী শৈবাল ক্ল্যামাইডোমোনাসের আলোর অভিমুখে বা প্রখর আলোর বিপরীতে চলনকে বলে ?
Ans: ফোটোট্যাক্সিজম
48. ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া ?
Ans: কেমোন্যাস্টিক চলন
49. বনচাঁড়াল উদ্ভিদের পাতার পত্রফলক সঞ্চালনের কারণ হল ?
Ans: রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন
50. কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হল ?
Ans: রাসায়নিক বস্তু
51. সূর্যমুখী ফুলের পাপড়ির চলন হল ?
Ans: ফোটোন্যাস্টি
52. ভলভক্স মৃদু আলোকের দিকে অগ্রসর হয় আবার তীব্র আলোক উৎস থেকে দূরে সরে যায়, এটি কি ধরনের চলন ?
Ans: ফোটোট্যাকটিক
53. যে চলনে উদ্ভিদের স্থান পরিবর্তন হয়, সেটি ?
Ans: ট্যাকটিক চলন
54. অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় ?
Ans: ইনসুলিনকে
55. পশ্চাদ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনটি হল ?
Ans: অক্সিটোসিন
56. হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে ?
Ans: ADH
57. ফিডব্যাক নিয়ন্ত্রণ দেখা যায় ?
Ans: TSH, T4
58. অ্যাড্রিনাল গ্রন্হির কর্টেক্সের বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে ?
Ans: ACTH
59. মরু ও স্থলি শব্দের অর্থ কি ?
Ans: মরু - মৃত ; স্থলি - দেশ
60. রাজস্থান বাগার কোথায় অবস্থিত ?
Ans: থর মরুভূমির পূর্বদিকে
61. রোহিঙ্গারা কোন দেশের জাতিগত সম্প্রদায় ?
Ans : মায়ানমার
62. 52 কেজি হিলিয়াম কত মোল হিলিয়াম এর সমান ?
Ans : 13 মোল
63. যদি একটি বস্তুর উপর প্রয়োগ করা ধ্রুবক বলকে,সেই বল এবং বল প্রয়োগের দিকে বস্তুটির সরণের গুলফল হিসেবে ব্যক্ত করা হয়,তাহলে সেটি কি নামে পরিচিত ?
Ans : কৃতকার্য
64. একটি দ্রবণ নীল লিটমাস কে লাল করে দেয়, সেটির pH সম্ভবত কত ?
Ans : 7 এর কম
65. কোন সালের মহাসংগ্রাম কে স্বাধীনতার প্রথম সংগ্রাম বলা হয় ?
Ans : 1857 সালের মহাবিদ্রোহ
66. সুপ্রিম কোর্টের বিচারক পদে নির্বাচিত হওয়া দেশের প্রথম মহিলা আইনজীবী কে ?
Ans : ইন্দু মালহোত্রা
67. নাইট্রোজেনের পারমানবিক সংখ্যা 7 সুতরাং নাইট্রোজেন পরিবারের তৃতীয় মৌলটির পারমানবিক সংখ্যা হবে ?
Ans : 33
68. প্রথম কোন ভারতীয় মহিলা উইম্বলডন ডাবলসের শিরোপা জেতেন ?
Ans : সানিয়া মির্জা
69. একটি মৌলের পারমানবিক সংখ্যা হলো 13, এই মৌলটির পরমাণুতে কতগুলি কক্ষ বিদ্যমান ?
Ans : 3 টি
70. ভারতে পণ্য ও পরিষেবা কর (GST) কবে চালু হয় ?
Ans : 1 জুলাই, 2017
71. একটি বস্তু 6 সেকেন্ডে 18 মিটার পথ এবং তারপর 4 সেকেন্ড সময়ে আবার 18 মিটার পথ অতিক্রম করলে, বস্তুটির গড় গতিবেগ কত ?
Ans : 3.6 m/s
72. একটি বস্তু 4 সেকেন্ড সময়ে 16 মিটার দূরত্ব অতিক্রম করে এবং তারপর 2 সেকেন্ড সময়ে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, বস্তুটির গড় দ্রুতি কত ?
Ans : 5.17 m/s
73. কি পরিমাপ করতে ভোল্টামিটার ব্যবহার করা হয় ?
Ans : বিভব-প্রভেদ
74. শ্রেণী সমবায়ে যুক্ত তিনটি 20 ওহম কুণ্ডলীর সামগ্রিক রোধ কত হবে ?
Ans : 60 ওহম
75. বি সাই প্রণীত কোন খেলার সাথে যুক্ত ?
Ans : ব্যাডমিন্টন
76. কোন রশ্মিটি সূর্য থেকে নির্গত হয় এবং ত্বকে ক্যানসার ঘটানার জন্য দায়ী ?
Ans : অতিবেগুনি রশ্মি
77. মানুষের শ্বসনতন্ত্রের বিদ্যমান রঞ্জক হলো ?
Ans : হিমোগ্লোবিন
78. আমাদের হাতের তালুতে কোন ধাতুটি গলে যায় ?
Ans : গ্যালিয়াম
79. একটি বস্তু 4 সেকেন্ড সময়ে 14 মিটার দূরত্ব অতিক্রম করে এবং তারপর 2 সেকেন্ড সময়ে 16 মিটার দূরত্ব অতিক্রম করে, বস্তুটির গড় দ্রুতি কত ?
Ans : 5 m/s
80. কোন প্রাচীনগ্রন্থটি পঞ্চম বেদ নামেও পরিচিত ?
Ans : মহাভারত
81. মাইকোপ্লাজমা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ?
Ans : মোনেরা
82. __ এর দেওয়ালে সংকোচনের কারনে গর্ভবেদন ঘটে ?
Ans : জরায়ু
83. লেড পেন্সিলে লেডের শতাংশ হলো ?
Ans : 0%
84. মানুষের রক্তে উপস্থিত সর্ববৃহৎ কণিকা হলো ?
Ans : মনোসাইট
85. বেঞ্জিন হলো __ শৃঙ্খলের একটি চক্র
Ans : কার্বন
86. যদি তাপমাত্রা বেড়ে যায়, তবে শব্দের গতিবেগ ?
Ans : বেড়ে যায়
87. ইন্দিরা গান্ধী - এ লাইফ ইন নেচার বইটি কে লিখেছেন ?
Ans : জয়রাম রমেশ
88. ভারতের কোন ব্যক্তিত্ব মিসাইল ম্যান নামে পরিচিত ?
Ans : ড: এ পি জে আব্দুল কালাম
89. একটি গোলীয় দর্পনের প্রতিফলক পৃষ্ঠটির কেন্দ্রবিন্দুটিকে কি বলা হয় ?
Ans : মেরু
90. F1 জনুতে যে বৈশিষ্ট্যটি বিদ্যমান এবং পরিষ্কার ভাবে দেখা যায় সেটি হল -
Ans : প্রকটতা
91. কোন শহরে ভাসমান বাজার তৈরি হবে ?
Ans : কলকাতা
92. রাজস্থানের বৃহত্তম শহর কোনটি ?
Ans : জয়পুর
93. অরবিন্দ পানগাড়িয়া কমিটির প্রধান উদ্দেশ্য কি ?
Ans : কর্মসংস্থান সংক্রান্ত নীতি প্রণয়ন
94. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ?
Ans : কলকাতা
95. বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় ?
Ans : দামোদর
96. মুসলীম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
Ans : 1906 সালে
97. শিবাজী সাগর কোন রাজ্যে অবস্থিত ?
Ans : মহারাষ্ট্র
98. The Great Dictator ছবির পরিচালক কে ছিলেন ?
Ans : চার্লি চ্যাপলিন
99. লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল ?
Ans : নদীয়া
100. শ্যুটিং ইভেন্টে প্রথম কোন ভারতীয় অলিম্পিকে সোনা জেতেন ?
Ans : অভিনব বিন্দ্রা
........... নিচে দেওয়া লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও -
File Details :
File Type : PDF
File Location : Google Drive
No. of pages : 04
File Size : 610 kb
Download :: Click Here To Download
আরো প্রশ্ন-উত্তরের পিডিএফ ::

0 Comments
Please do not share any spam link in the comment box