Important Question-Answer for Upcoming Exams like WBCS/RAIL/WBP | আগামী পরীক্ষাগুলির জন্য ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর | পর্ব - ১৩

 

Important Question-Answer for Upcoming Exams like WBCS/RAIL/WBP | আগামী পরীক্ষাগুলির জন্য ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর | পর্ব - ১৩       

Important Question-Answer for Upcoming Exams like WBCS/RAIL/WBP


হ্যালো বন্ধুরা , 

                    জব গাইড এডুকেশনে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত | তোমরা জানো ভালো করেই এই সাইটে আমরা প্রতিনিয়ত তোমাদের সুবিধার্থে নিত্য নতুন পোস্ট দিয়ে থাকি যাতে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেক সাহায্য হয় | 

তাই আজও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ( পর্ব - ১৩ ) একটি পিডিএফ যেগুলি আগামী WBCS/RAIL/WBP রাজ্য বা কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য় খুবই দরকারী হবে | এই প্রশ্ন গুলির মধ্যে অনেক গুলি প্রশ্ন আছে যেগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে | তবে আর দেরী কেন , এখুনি নিচের লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও :- 

নিচে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু স্যাম্পেল দেওয়া হলো - 


1. একাত্তরের ডায়েরি কার লেখা ?
Ans : সুফিয়া কামাল 

2. NATO কত সালে গঠিত হয় ?
Ans : 1949 সালে 

3. বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত ?
Ans : ক্রিকেট

4. বসুমিত্র কততম বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন ?
Ans : চতুর্থ বৌদ্ধ সম্মেলন

5. ইজরায়েলের মুদ্রার নাম কি ? 
Ans : শেকেল 

6. পরম বৈষ্ণব উপাধি কোন রাজা সংগ্রহ করেছিলেন ?
Ans : লক্ষণ সেন
 
7. জয়ন্তীয়া পাহাড় কোথায় অবস্থিত ?
Ans : মেঘালয় 

8. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয় ?
Ans : 1911 সালে 

9. চাহেলাগানি কে বন্ধ করে দেন ?
Ans : গিয়াসউদ্দিন বলবন

10. সাতপুরা পর্বত কি ধরনের পর্বত ?
Ans : স্তুপ পর্বত 

11. অটল বিহারী বাজপেয়ী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন ?
Ans : 11 তম 

12. লজ্জাবতী গাছের পাতা মুদে যাওয়া কি ধরনের চলন ?
Ans : সিসমোন্যাস্টি 

13. বিশ্বের বৃহত্তম গোল গম্বুজ কোথায় অবস্থিত ?
Ans : কর্ণাটক 

14. গুপ্ত যুগের রাজ ভাষা কি ছিল ?
Ans : সংস্কৃত

15. লেবুর রস ও রক্তের মধ্যে কোনটির pH সর্বনিম্ন ?
Ans : লেবুর রস 

16. অবন্তী মহাজনপদের কটি রাজধানী ছিল ?
Ans : 2 টি 

17. বিশ্বের প্রথম ট্রাম গ্রন্থাগার কোথায় চালু হয়েছে ?
Ans : কলকাতা 

18. তাকলামকান মরুভূমি কোথায় অবস্থিত ?
Ans : চীন 

19. গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন ?
Ans : কালিদাস 

20. কে আধুনিক পর্যায় সারনীর কথা বলেছিলেন ?
Ans : মোজলে

21. অ্যালভিওলাই কোথায় অবস্থিত ?
Ans : ফুসফুস 

22. প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা তৈরি হয়েছে কতগুলি আগ্নেয়গিরি নিয়ে ?
Ans : প্রায় 500 টি 

23. পুং জননতন্ত্রের কোন অংশে প্রধান জেনেটিক বস্তু পাওয়া যায় ?
Ans : শুক্রাণু 

24. অশ্বিনী পোনাপ্পা কোন খেলার জন্য বিখ্যাত ?
Ans : ব্যাডমিন্টন 

25. চম্বল, কেন এগুলো কোন দিক বাহিনী নদী ?
Ans : উত্তরবাহিনী নদী 

26. প্রাচীন ভারতে মরিচ্চকটিকা বইটি কে সংকলন করেছিলেন ?
Ans : শূদ্রক 

27. আইন কমিশন কমিটি কবে গঠিত হয় ?
Ans : 1961 সালে 

28. ভৌতবিজ্ঞানের মোট কত গুলি শাখা আছে ?
Ans : 11 টি 

29. কোয়া জনজাতি বিদ্রোহ কত সালে ঘটে ?
Ans : 1922 

30. লেন্সের ক্ষমতার সাথে পুরক হলো ?
Ans : ফোকাস দৈর্ঘ্য 

31. আনন্দ ভবন কোথায় অবস্থিত ?
Ans : এলাহাবাদ 

32. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
Ans : ওয়ারেন হেস্টিংস 

33. কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ?
Ans : কেরল 

34. ভারতের প্রথম বিশ্বশ্রী সম্মান কে পান ?
Ans : মনতোষ রায় 

35. কোন বছর শচীন তেন্ডুলকর ভারতরত্ন পান ?
Ans : 2014 সালে 

36. ভারতে কত শতাংশ ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ?
Ans : 65%

37. ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয় ?
Ans : এ পি জে আব্দুল কালাম কে
 
38. সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয় ?
Ans : রেড পান্ডা 

39. সিমুক কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?
Ans : সাতবাহন বংশ 

40. অভিজ্ঞতাবাদের প্রধান প্রবক্তা কে ?
Ans: জন লক 

41. দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে হয় ?
Ans : 22 ডিসেম্বর 

42. ট্যাংস্টেন এবং সোনার মধ্যে কার গলনাঙ্ক ও  স্ফুটনাঙ্ক সর্বোচ্চ ?
Ans : ট্যাংস্টেন 

43. ভারতে কত সালে প্রথম বন্যপ্রাণী সংরক্ষন আইন শুরু হয় ?
Ans : 1972 সালে 

44. কোন দেশের সংসদ কোর্টেস নামে পরিচিত ?
Ans : স্পেন

45.  ___ পরিমাপ করে কৃতকার্যের গতিকে ?
Ans : ক্ষমতা

46. শ্রেণীবিন্যাসের জনক কাকে বলে ?
Ans : ক্যারোলাস লিনিয়াস কে 

47. যকৃতের রং কেমন ?
Ans : লালচে খয়েরি 

48. কোনো বস্তুকে জলে নিমজ্জিত করলে তার উপর একটি বল কাজ করে এই বলটি হলো ?
Ans : প্লবতা 

49. ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় ?
Ans : মুম্বাই 

50. স্বর্তবিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
Ans : লর্ড ডালহৌসি

51. ধাতু পৃথিবীর কোন অংশে পাওয়া যায় ?
Ans : ভূ-ত্বকে 

52. ইংরেজিতে নাটক লেখার জন্য প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার কে জেতেন ?
Ans : মহেশ দত্তানি 

53. CaOCl2 কি হিসেবে ব্যবহৃত হয় ?
Ans : জীবাণু এবং ব্যাকটেরিয়ানাশক

54. সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে স্থাপন করেন ?
Ans : গোপালকৃষ্ণ গোখলে 

55. পৃথিবীর কেন্দ্রমন্ডলের তাপমাত্রা প্রায় কত ?
Ans : 4000-5000℃

56. মরুভূমিতে মরীচিকার সৃষ্টি কোন নীতির দৃষ্টান্ত ? 
Ans : অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন 

57. কাবেরী জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে রয়েছে ?
Ans : তামিলনাড়ু ও কর্ণাটক 

58. রৈখিক পেশী হলো ___?
Ans : বহু কোষকেন্দ্র যুক্ত 

59. 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
Ans : লালা লাজপত রায় 

60. সিরোজেম কি ?
Ans : মরু অঞ্চলের মাটি 

61. পেশী কলা কত ধরনের হয় ?
Ans : 3 ধরণের 

62. কোন চুক্তির স্বাক্ষরের পর হায়দার আলী এবং ব্রিটিশরা মারাঠার বিরুদ্ধে লড়াই ঘোষণা করেন ?
Ans : মাদ্রাজ চুক্তি
 
63. দ্বি-জাতি তত্ত্বের জনক কাকে বলা হয় ?
Ans : মহম্মদ আলী জিন্না 

64. বাডিং এর মাধ্যমে প্রজনন ঘটে কার ?
Ans : ইস্ট

65. ভারী নিউক্লিয়াসের ভাঙন ঘটে কোন বিক্রিয়ায় ?
Ans : নিউক্লিও বিভাজন 

66. প্রতিফলনের ফলে যে ছবি তৈরি হয় সেটি কিরূপ ?
Ans : বাস্তব 

67. সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কোন সালে ?
Ans : 1829 সালে 

68. পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যবিন্দু যখন একটি সরলরেখায় অবস্থান করে তখন সেটিকে কি বলে ?
Ans : সিজিগি 

69. কোন সালে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় ?
Ans : 1989 সালে 

70. ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারনাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
Ans : অস্ট্রেলিয়া

71. 10 কেজি ভরের বাইসাইকেল এর গতি 20 মিটার/সেকেন্ড ,তবে গতিশক্তি হবে ?
Ans : 4000 জুল 

72. ভূমিকম্প পরিমাপ করা হয় কিসে ?
Ans : সিসমোগ্রাফ 

73. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ?
Ans : সতীশচন্দ্র বসু 

74. ভারতের রাষ্ট্রপতি হতে হলে সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন ? 
Ans : 35 বছর 

75. মরলেমিন্টো সংস্কার আইন কবে পাশ হয় ?
Ans : 1909 সালে 

76. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয় ?
Ans : 1876 সালে 

77. কোন ভিটামিনের অভাবে ফিনোডার্মা বা টোডস্কিন রোগ হয়ে থাকে ?
Ans : ভিটামিন A

78. ___ একটি টেট্রা-পারমানবিক উপাদান ?
Ans : ফসফরাস 

79. ভারতীয় রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ কবে হয় ?
Ans : 1949 সালে 

80. ___ হল দুটি বস্তুর পরস্পরের প্রতিক্রিয়া ?
Ans : বল 

81. ভারতের কোন রাজ্য ভুট্টার প্রধান উৎপাদক ?
Ans : অন্ধ্রপ্রদেশ 

82. ভারতীয় সংবিধানের তৃতীয় বিভাগে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ?
Ans : মৌলিক অধিকার 

83. এঞ্জিওস্পার্মের ক্ষেত্রে সংবহননালী কি হিসেবে কাজ করে ?
Ans : জল পরিবাহক কোশ 

84. স্থান চ্যুতি পরিবর্তনের হার __ হিসাবে পরিচিত 
Ans : বেগ 

85. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?
Ans : মহাপদ্মনন্দ

86. কোন সালে ভূপৃষ্ঠ থেকে হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে ?
Ans : 2062 তে

87. তাপমাত্রা বৃদ্ধি করলে বায়ুতে শব্দের বেগের কি পরিবর্তন হয় ?
Ans : বৃদ্ধি পায় 

88. লবনাক্ত জলে উৎপন্ন চারাগাছ কে কি বলে ?
Ans : হ্যালোফাইট

89. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে 1765 সালে দেওয়ানি লাভ করেছিল ?
Ans : দ্বিতীয় শাহ আলম 

90. রোভারস কাপ কোন খেলার সাথে যুক্ত ?
Ans : ফুটবল

91. ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত ?
Ans : পশ্চিমবঙ্গে 

92. রামসার ক্ষেত্র বলতে কি বোঝায় ?
Ans : জলাভূমি
 
93. 2020 Democracy Index অনুযায়ী ভারতের স্থান কত ?
Ans : 53 তম 

94. ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ের তৈরি ?
Ans : খাদি 

95. ভারতের প্রথম অ্যাম্পুটি ক্লিনিক কোথায় লঞ্চ করা হলো ?
Ans : চন্ডীগর 

96. পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায় ?
Ans : জলমণ্ডলে 

97. গ্রিনমোল্ড কাকে বলে ?
Ans : পেনিসিলিয়াম 

98. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি ?
Ans : মিথেন 

99. Har Ghar Pani, Har Ghar Safai মিশন লঞ্চ করলো কোন রাজ্য ?
Ans : পাঞ্জাব 

100. কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত ?
Ans : আয়ন বায়ু

...........  নিচে দেওয়া লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও - 


File Details :

File Type : PDF 
File Location : Google Drive 
No. of pages : 04 
File Size : 561 kb


Post a Comment

0 Comments