Daily Current Affairs in Bengali (26/03/2021) for WBCS/PSC/Rail/SSC

 Daily Current Affairs in Bengali (26/03/2021) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (26/03/2021) for WBCS/PSC/Rail/SSC


Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর Uপাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও :


1. কোন রাজ্যের যক্ষা দূরীকরণ প্রোগ্রাম জাতীয় সম্মান পেলো ?

Ans : কেরালা 

▣ কেরালা রাজধানী - থিরুবনান্তপুরম
▣ মুখ্যমন্ত্রী - পিনারায়ী ভিজয়ান
▣ রাজ্যপাল - আরিফ মহম্মদ খান


2. প্রসিদ্ধ অভিনেতা ও লেখক Samir Soni এর নতুন একটি বই প্রকাশিত হল যার নাম -

Ans : My Experiements with Silence

▣ চিন্তা ভাবনা,নিজেকে খুঁজে বের করার বিভিন্ন তত্ত্বের উপর এই বইটি লেখা হয়েছে 
▣ বইটির প্রকাশনা করবে OM Books International


3. প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার পদে কাকে আরো 1 বছরের জন্য বহাল রাখা হলো ?

Ans : কে বিজয়রাঘবন  

▣ 2018 তে তিনি এই পদের দায়িত্ব পান, 2022 এর এপ্রিল পর্যন্ত তিনি এই পদের দায়িত্বে থাকবেন 
▣ এর আগে তিনি ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির সেক্রেটারি পদে কর্মরত ছিলেন 


4. এয়ারপোর্টস অর্থরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো ?

Ans : সঞ্জীব কুমার 

▣ মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন এর অধীনে তাকে এই পদে নিযুক্ত করা হলো 
▣ এয়ারপোর্ট অর্থরিটি অফ ইন্ডিয়া HQ - নতুন দিল্লী
▣ প্রতিষ্ঠা -1995 


5. কোন প্রসিদ্ধ গায়িকা 'মহারাষ্ট্র ভূষণ 2020' সম্মানে সম্মানিত হতে চলেছেন ?

Ans : আশা ভোঁসলে

▣ মুখ্যমিন্ত্রী উদ্ধব ঠাকরে সহ একটি নির্দিষ্ট কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে 
▣ 1996 সাল থেকে এই পুরস্কারটি দেওয়া হচ্ছে 
▣ এর আগে তিনি 2000 সালে দাদাসাহেব ফালকে আওয়ার্ড পান 


6. সেন্ট্রাল স্ক্রুটুনি সেন্টার এবং IEPFA মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?

Ans : নির্মলা সীতারামন 

▣ এই দুটো ইনিশিয়েটিভ লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ কর্পোরেট আফফায়ার্স
▣ এই ইনিশিয়েটিভ গুলি প্রধানমন্ত্রীর Digitally empowered India - ভিশন কে বাস্তবায়িত করে তুলবে


7. খেলো ইন্ডিয়া স্কিম 2021-22 কে 2025-26 পর্যন্ত বাড়িয়ে দিলো কোন কেন্দ্রীয় মন্ত্রী ?

Ans : কিরেন রিজিজু 

▣ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু  এটির সময়সীমা বৃদ্ধির ঘোষণা করলেন 
▣ এটির জন্য মোট খরচ হবে 8750 কোটি টাকা 


8. ভারতের কোন আইআইটি CoreNet Global Academic Challenge 6.0 জিতলো ?

Ans : আইআইটি খড়গপুর

▣ পৃথিবীর 1300 টি টিমের মধ্যে মাত্র 4 টি দল ফাইনালে পৌঁছেছিল যেখান থেকে আইআইটি খড়গপুর জিতলো 
▣ এটির স্পন্সর করলো Cushman and Wakefield, KI এবং IA


9. 73 টি AYUSH হেল্থ এবং ওয়েলনেস সেন্টারের ভার্চুয়ালি উদ্বোধন করলেন কে ?

Ans : মনোজ সিনহা 

▣ জম্মু-কাশ্মীর লিউটেন্যান্ট গভর্নর এটির উদ্বোধন করলেন 
▣ AYUSH কেন্দ্রীয় মন্ত্রী - Shripad Yesso Naik


10. State TBI ইনডেক্স 2021 অনুযায়ী কোন রাজ্য প্রথম স্থান অধিকার করলো ?

Ans : হিমাচল প্রদেশ 

▣ এই তালিকায় পুদুচেরী কে এবং জম্মু-কাশ্মীরের বুদগ্রাম কে যক্ষা মুক্ত ঘোষণা করা হলো 
▣ 2025 এর মধ্যে যক্ষা নির্মূল করা ভারতের প্রধান লক্ষ্য,ভারতে এই রোগের পরিমান পৃথিবীর 30% 





















Daily One - Liner Current Affairs




▣ 1. কেরালা রাজ্যের যক্ষা দূরীকরণ প্রোগ্রাম জাতীয় সম্মান পেলো

▣ 2. প্রসিদ্ধ অভিনেতা ও লেখক Samir Soni এর নতুন একটি বই প্রকাশিত হল যার নাম - 'My Experiements with Silence'

▣ 3. প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার পদে কে বিজয়রাঘবন কে আরো 1 বছরের জন্য বহাল রাখা হলো

▣ 4. এয়ারপোর্টস অর্থরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে সঞ্জীব কুমার কে নিযুক্ত করা হলো

▣ 5. প্রসিদ্ধ গায়িকা আশা ভোঁসলে 'মহারাষ্ট্র ভূষণ 2020' সম্মানে সম্মানিত হতে চলেছেন

▣ 6. সেন্ট্রাল স্ক্রুটুনি সেন্টার এবং IEPFA মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 

▣ 7. খেলো ইন্ডিয়া স্কিম 2021-22 কে 2025-26 পর্যন্ত বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু

▣ 8. ভারতের আইআইটি খড়গপুর CoreNet Global Academic Challenge 6.0 জিতলো
 
▣ 9. 73 টি AYUSH হেল্থ এবং ওয়েলনেস সেন্টারের ভার্চুয়ালি উদ্বোধন করলেন জম্মু-কাশ্মীরের লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা

▣ 10. State TBI ইনডেক্স 2021 অনুযায়ী প্রথম স্থান অধিকার করলো হিমাচল প্রদেশ





Post a Comment

0 Comments