WBCS/WBPSC/RAIL/SSC Geography Short Note in Bengali | রাজ্য কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষার জন্য সম্পূর্ণ বাংলায় ভূগোল নোট || পর্ব - ০১
Hello Freinds,
রাজ্য কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষার কথা মাথায় রেখে আমরা আজ থেকে ভুগোলের উপর সম্পূর্ণ বাংলায় সংক্ষিপ্ত নোট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি | WBCS/Rail/WBP যেকোনো পরীক্ষাই হোক ভূগোল বেশ কিছু প্রশ্ন জিকে বিভাগে আসতে দেখা যায় তাই আমাদের এই নোটস গুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি তে খুবই সাহায্য করবে , তবে আর দেরী কেন দেখে নাও ভূগোল শর্ট নোট পর্ব - ০১ , চাইলে নিচের লিংক থেকে পিডিএফ টিও সংগ্রহ করে নিতে পরো ↓↓↓↓↓↓
ভারতের অবস্থান ও বিস্তার :
আমাদের জন্মভূমি ভারত এশিয়া মহাদেশের দক্ষিণাংশের অন্তর্গত একটি বৈচিত্র্যপূর্ণ দেশ , যা উত্তরে ৩৭ ডিগ্রী ৬ মিনিট উত্তর অক্ষাংশ ( কাশ্মীরের উত্তর সীমা ) থেকে দক্ষিণে ৮ ডিগ্রী ৪ মিনিট উত্তর অক্ষাংশ ( কন্যাকুমারিকা অন্তরীপ ) এবং পশ্চিমে ৬৮ ডিগ্রী ৭ মিনিট পূর্ব দ্রাঘিমা ( গুজরাটের পশ্চিম সীমা ) থেকে পূর্বে ৯৭ ডিগ্রী ২৫ মিনিট পূর্ব দ্রাঘিমা ( অরুনাচল রাজ্যের পূর্ব সীমা ) পর্যন্ত বিস্তৃত | বৃহৎ নিকোবর দ্বীপের দক্ষিণের শেষ প্রান্তটির নাম ইন্দিরা পয়েন্ট, এটি ভারতের দক্ষিণতম স্থলবিন্দু |
এশিয়া মহাদেশের দক্ষিণ দিকের প্রায় মধ্যভাগে অবস্থিত ভারতের উত্তর ( কাশ্মীরের উত্তর সীমা ) থেকে দক্ষিণে ( কন্যাকুমারী পর্যন্ত ) বিস্তার ৩২১৪ কিমি এবং পূর্ব ( অরুনাচল রাজ্যের পূর্ব সীমা ) থেকে পশ্চিমে ( গুজরাটের পশ্চিম সীমা ) বিস্তৃতি ২৯৩৩ কিমি |
ভারতের মোট আয়তন প্রায় ৩২ লক্ষ ৮৭ হাজার ২৬৩ বর্গ কিমি | রাশিয়ান কমনওয়েলথ , চীন , কানাডা , ব্রাজিল , মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পরেই আয়তনে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম রাষ্ট্র |
ভারতের উত্তর সীমানা জুড়ে অবস্থান করছে বিশাল হিমালয় পর্বতমালা এবং চীন , নেপাল ও ভুটান রাষ্ট্র | উত্তর-পশ্চিমে পাকিস্তান ও আফগানিস্তান এবং পশ্চিমে অবস্থিত পাকিস্তান ও আরব সাগর ভারতের পশ্চিম সীমানা রচনা করেছে | ভারতের পূর্ব সীমানা নির্দেশিত হয়েছে বার্মা ( মায়ানমার ) , বাংলাদেশ ও বঙ্গোপসাগর এর অবস্থান দ্বারা | দক্ষিণের উপদ্বীপ ( যে ভুখন্ডের তিনদিকেই সমুদ্র তাকে উপদ্বীপ বলা হয় ) অংশের তিনদিক বেষ্টন করেছে ভারত মহাসাগর , আরব সাগর ও বঙ্গোপসাগর এর সুনীল জলধি | শ্রীলংকার অবস্থান ভারতের সর্ব দক্ষিন প্রান্তে | এই দেশটি পক প্রণালী ও মান্নার উপসাগর দ্বারা ভারত থেকে বিছিন্ন হয়েছে |
ভারতের ভূ-প্রাকৃতিক বিভাগ :
ভূ-প্রাকৃতিক পার্থক্য় অনুসারে ভারত কে ৭ টি প্রধান ভৌগলিক অঞ্চলে ভাগ করা যায় -
ক) উত্তরের বিশাল পার্বত্য অঞ্চল
খ) উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি
গ) উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চল
ঘ) ভারতের বিশাল মালভূমি অঞ্চল
ঙ) ভারতীয় মরুভূমি
চ) উপকুলের সমভূমি এবং
ছ) দ্বীপপুঞ্জ
ক) উত্তরের বিশাল পার্বত্য অঞ্চল :
উত্তরের পার্বত্য অঞ্চলটি হিমালয়, কাশ্মীরের লাদাখ পর্বতশ্রেণী ও কারাকোরাম পর্বতশ্রেণী এবং উত্তর-পূর্ব ভারতের পার্বত্যভূমি বা পূর্বাচল নিয়ে গঠিত |
ভূ-প্রকৃতিগত পার্থক্য় অনুসারে প্রস্থ বরাবর হিমালয় পর্বত কে উত্তর থেকে দক্ষিনে চারটি শ্রেণীতে ভাগ করা যায় | যথা -
১) টেথিস হিমালয়
২) হিমাদ্রি
৩) হিমাচল ও
৪) শিবালিক
১) টেথিস হিমালয় : হিমালয়ের চারটি শ্রেনীর মধ্যে সবচেয়ে উত্তরে টেথিস হিমালয়ের অবস্থান | জাস্কর পর্বতশ্রেণী এই অংশের মধ্যে দিয়ে বিস্তৃত | লিওপারগেল ( ৭৪২০ মিটার ) এখানকার সর্বোচ্চ শৃঙ্গ | টেথিস হিমালয় উত্তরদিকে ক্রমশ তিব্বত মালভূমির সঙ্গে মিশেছে | প্রায় ৪০ কিমি চওড়া টেথিস হিমালয়ের বেশিরভাগটাই চিনের অন্তর্গত | প্রায় ৭ কোটি বছর আগে প্রবল ভূ-আন্দোলনের ফলে টেথিস হিমালয়ের উত্থান ঘটে | এর গড় উচ্চতা ৫৫০০ মিটার থেকে ৬০০০ মিটার |
২ ) হিমাদ্রি : টেথিস হিমালয়ের দক্ষিণে হিমালয়ের সবচেয়ে উঁচু পর্বতশ্রেণীটি হলো হিমাদ্রি বা উচ্চ হিমালয় | এর গড় উচ্চতা ৬০০০ মিটার | হিমাদ্রি সারা বছরই তুষারে ঢাকা থাকে | তাই এর আর এক নাম হিমগিরি | টেথিস হিমালয়ের সৃষ্টির সময় হিমাদ্রিরও উত্থান ঘটে | হিমালয়ের উঁচু শৃঙ্গগুলি এই শ্রেণীতেই অবস্থিত | এদের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ( ৮৮৫০ মিটার ) ও তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা ( ৮৫৯৮ মিটার ) বিশেষ উল্লেখযোগ্য | অন্যান্য শৃঙ্গের মধ্যে মাকালু, ধবলগিরি , নাঙ্গাপর্বত, নন্দাদেবী, কামেট , বদ্রীনাথ , ত্রিশূল প্রভৃতির নাম করা যায় |
৩) হিমাচল : হিমাদ্রির দক্ষিণে ৬০ - ৮০ কিমি চওড়া বিস্তীর্ণ উচু পর্বতশ্রেণীটি হিমাচল বা অবহিমালয় বা মধ্যহিমালয় নাম পরিচিত | এর গড় উচ্চতা ২০০০ থেকে ৩০০০ মিটার | এই অংশের উল্লেখযোগ্য পর্বতশ্রেণীগুলি হল পিরপঞ্জাল , ধওলাধর, নাগাটিব্বা , মহাভারত লেখ প্রভৃতি | প্রায় দু কোটি বছর আগে হিমালয়ে দ্বিতীয়বার প্রবল ভূ-আলোড়নের সময়ে হিমাচলের সৃষ্টি হয় |
৪) শিবালিক : প্রায় ১০ লক্ষ বছর আগে হিমালয়ে প্রবল ভূ-আলোড়নের সময়ে শিবালিকের সৃষ্টি হয় | এটি হিমালয়ের সর্ব দক্ষিণের পর্বতশ্রেণী | এর উচ্চতা ৬০০ - ১৫০০ মিটার এবং প্রস্থ ১১ - ১৫ কিমি | শিবালিকের উত্তর অংশ ক্রমশ ঢালু হয়ে বিভিন্ন উপত্যকায় পরিনত হয়েছে | দুই পর্বতের মাঝের এই নিচু উপত্যকা দুন নামে পরিচিত | শিবালিকের দক্ষিন ঢাল খাড়া এবং উত্তরঢাল গড়ানো |
খ) উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি :
উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চল : উত্তর-পূর্ব ভারতের পার্বত্য অংশে মেঘালয় বাদে ভারত ও মায়ানমার সীমান্ত বরাবর উত্তর-দক্ষিন বিস্তৃত অনেকগুলি সমান্তরাল পর্বতশ্রেণী রয়েছে | এদের একত্র্রে উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল বা পূর্বাচল বলে | এই পর্বতশ্রেণী গুলির মধ্যে রয়েছে মিশমি পাহাড় , পাটকই , বুম, নাগা পাহাড়, কোহিমা পাহাড় , বরাইল পর্বতশ্রেণী , উত্তর কাছার পাহাড় , মণিপুর পাহাড় , মিজো পাহাড় ও ত্রিপুরা পাহাড় | এদের মধ্যে মিশমি পাহাড় এর উচ্চতা সবথেকে বেশি | সারামতি ( ৩৮৪০ মিটার ) নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ | কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ জাপভো ( ২৯৯৫ মিটার ) | পূর্বাচলের পাহাড় গুলির গড় উচ্চতা ১৫০০ - ৪০০০ মিটার | এ অঞ্চলের পূর্ব-পশ্চিমে বিস্তৃত কোনো নদী উপত্যকা না থাকায় যাতায়াত খুবই কষ্টসাধ্য় | মনিপুরের ইম্ফল উপত্যকাটি পর্বতবেষ্টিত একটি বিশাল উপত্যকা | এখানকার দক্ষিন-পূর্বে অবস্থিত লোকটাক হ্রদ নিসর্গ সৌন্দর্যের জন্য বিখ্যাত |
মেঘালয় মালভূমি : মেঘালয় প্রদেশে অবস্থিত গারো, খাসি , জয়ন্তিয়া ও মিকিরের পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত মেঘালয় মালভূমি প্রকৃতপক্ষে দাক্ষিনাত্যের মালভূমিরই একটি বিছিন্ন অংশ | ভূ-আন্দোলন ও চ্যুতির ফলে ছোটনাগপুর ও মেঘালয় মালভূমি দুটি পরস্পর থেকে দুরে সরে যায় এবং মধ্যবর্তী অংশ গঙ্গা ও ব্রক্ষ্মপুত্র এর পলি দ্বারা ভরাট হয়ে মেঘালয় মালভূমিটি বর্তমানে দাক্ষিনাত্যের মালভূমি থেকে আলাদাভাবে অবস্থান করছে | এর পশ্চিমে অবস্থিত গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক ( ১৪১২ মিটার ) | উত্তরে বিস্তৃত রয়েছে শিলং পাহাড় এবং শিলং শৃঙ্গ ( ১৯৬১ মিটার ) এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ | উত্তর-পূর্ব দিকে বিস্তৃত রয়েছে খাসি ও জয়ন্তিয়া পাহাড় | শিলং মালভূমির দক্ষিণে চুনাপাথরে গঠিত চেরা মালভূমি অবস্থিত |
File Details :
File Type : pdf
File Name : ভূগোল পর্ব - ০১
File Size : 361 kb

0 Comments
Please do not share any spam link in the comment box