Daily Current Affairs in Bengali (06/10/2020) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (06/10/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (06/10/2020) for WBCS/PSC/Rail/SSC




Hello বন্ধুরা,



                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 


Q.1.  নিম্নের কোন দেশ 'Supersonic Missile Assisted Release of Torpedo' (SMART) এর সফল ভাবে পরীক্ষণ সম্পন্ন করল ?

[A] ভারত 
[B] চীন 
[C] রাশিয়া 
[D] উত্তর কোরিয়া 

Ans : [A] ভারত 

🔺 ভারতের ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO ওড়িশার হুইলার দ্বীপে SMART এর সফল ভাবে পরীক্ষণ সম্পন্ন করল 
🔺  এই পরীক্ষনে Velocity Reduction Mechanism (VRM) এরও সফল পরীক্ষণ হলো 
🔺  SMART এর টেকনোলজি তৈরী করেছে DRDL, RCL হায়দ্রাবাদ, ADRDE আগ্রা, NSTL বিশাখাপত্তনম
🔺  DRDO চেয়ারম্যান - জি সতীশ রেড্ডি 
🔺  DRDO HQ - নতুন দিল্লি  


Q.2. সম্প্রতি একটি পথ দুর্ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেটার Najeeb Tarakai প্রয়াত হলেন, তিনি কোন দেশের খেলোয়াড় ?

[A] বাংলাদেশ 
[B] পাকিস্তান 
[C] শ্রীলংকা 
[D] আফগানিস্তান 

Ans : [D] আফগানিস্তান 

🔺  ২৯ বছর বয়সী এই ওপেনার সম্প্রতি একটি গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন 
🔺  ২০১৪ তে T20 ওয়ার্ল্ড কাপে তিনি প্রথমবার দেশের হয়ে খেলতে নামেন , এখুনও অবধি ১২ টি T20 এবং ১ টি ODI খেলেছেন 
🔺  আফগানিস্তানের রাজধানী - কাবুল 
🔺  কারেন্সি - আফগান আফগানী 
🔺  এছাড়াও সম্প্রতি গুজরাট হাই কোর্টের প্রাক্তন মুখ্য বিচারক AS Dave প্রয়াত হলেন 


Q.3.  নিম্নের কোন রাজ্য সরকার অনলাইন ই-লার্নিং প্লাটফর্ম 'DISHTAVO' লঞ্চ করল ?

[A] মহারাষ্ট্র 
[B] মধ্যপ্রদেশ 
[C] পুদুচেরী 
[D] গোয়া 

Ans : [D] গোয়া 

🔺  গোয়া রাজ্য সরকার ই-লার্নিং Youtube চ্যানেল DISHTAVO ( Digital Integrated System for Holistic Teaching and Virtual Orientations ) লঞ্চ করল 
🔺  এই প্রোগ্রামটি গোয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজ পাঠক্রমের সাথে সংযুক্ত 
গোয়া দেশের মধ্যে প্রথম রাজ্যে পরিনত হলো যারা উচ্চ শিক্ষার জন্য এমন পদক্ষেপ গ্রহণ করেছে 
🔺  ইতিমধ্যেই ৩৫০০ ভিডিও রেকর্ড করা হয়েছে এবং ১০০০ টি ভিডিও আপলোড করাও সম্পন্ন হয়েছে, কলেজ পড়ুয়ারা এর ফলে বাড়িতে বসেই উচ্চ শিক্ষা লাভ করবে 
🔺  মুখ্যমন্ত্রী - প্রমোদ সাওয়ান্ত 
🔺  রাজ্যপাল - সত্য পাল মালিক 


Q.4.  গ্রামীন অঞ্চলের জন্য নিম্নের কোন রাজ্য সরকার 'ডিজিটাল সেবা সেতু' প্রোগ্রাম লঞ্চ করল ?

[A] আসাম 
[B] গুজরাট 
[C] হরিয়ানা 
[D] বিহার 

Ans : [B] গুজরাট 

🔺  রাজ্যের গ্রাম্য অঞ্চল গুলিতে পুরোপুরি ডিজিটাল করে তুলতে এই পদক্ষেপ গ্রহন করলো গুজরাট সরকার , কেন্দ্রের ভারতনেট প্রজেক্ট এরই ইনিশিয়েটিভ এটি 
🔺  প্রথমদিকে ২০০০ এবং পরের দিকে ৮০০০ গ্রাম কে হাইস্পিড অপটিকাল ফাইবার প্রোগ্রামের সাথে যুক্ত করা হবে , প্রতিটা গ্রাম কে ছোটখাটো সচিবালয়ে পরিনত করাই প্রধান লক্ষ্য 
🔺  এছাড়াও এই প্রোগ্রামের সাহায্যে প্রতিটা গ্রাম কে মডার্ন এবং গ্লোবাল গ্রামে পরিনত করা হবে 
🔺  ২০১৬ তে লঞ্চ করা সেবা সেতু প্রোগ্রামেরই ডিজিটাল রূপ এই প্রোগ্রাম 
🔺  মুখ্যমন্ত্রী - বিজয় রুপানি 
🔺  রাজ্যপাল - আচার্য দেব ভ্রাট 


Q.5.  মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে দিল্লীর সহকারী মুখ্যমন্ত্রী মনিষ শিশদিয়া নিম্নের কোন বইটি লঞ্চ করলেন ?

[A] Babu - The Unforgettable 
[B] Bapu - The Unforgettable 
[C] Babu & The Unforgettable Hero
[D] Bapu - The Unforgettable Hero

Ans : [A] Babu - The Unforgettable 

🔺  একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে এই বইটি লঞ্চ করলেন দিল্লীর সহকারী মুখ্যমন্ত্রী মনিষ শিশদিয়া
🔺  এই ইভেন্টের আয়োজন করেছিল The Delhi Archives & Department of Art,Culture and Language
🔺  এই বইতে পাঠকরা মহাত্মা গান্ধীর জীবন,আদর্শ , ইতিহাসের কখুনো না জানা কিছু তথ্য় এমনকি দিল্লীর ইতিহাস সম্পর্কেও এই বইটি তে লেখা হয়েছে 


Q.6.  মিনিস্ট্রি অফ হাউসিং এবং আরবান অ্যাফেয়ার্স নিম্নের কোন সংস্থার সাথে PMSVANidhi স্কিমের অধীনে চুক্তি স্বাক্ষর করলো ?

[A] Amazon 
[B] Flipkart
[C] Swiggy
[D] IndiaMart

Ans : [C] Swiggy

🔺  স্ট্রিট ফুড বিক্রেতারা যাতে Swiggy এর মত জনপ্রিয় ফুড ডেলিভারি ই-কমার্স প্লাটফর্ম ব্যবহারের সুযোগ পায় তার জন্য এই চুক্তি স্বাক্ষরিত হলো 
🔺  এর ফলে স্ট্রিট ফুড বিক্রেতারা লাভবান হবে এবং তাদের ব্যবসারও উন্নতি হবে 
🔺  প্রাইম মিনিস্টার স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি স্কিমের অধীনে এই পরিকল্পনাটি করা হলো 
🔺  মিনিস্ট্রি অফ হাউসিং এর দায়িত্বে আছেন হারদ্বীপ সিং পুরী 
🔺  Swiggy CEO - বিশাল ভাটিয়া 
🔺  Swiggy HQ - ব্যাঙ্গালুরু 
🔺  প্রতিষ্ঠা - ২০১৪ 


Q.7.  নিম্নের কাকে ইন্দো - আমেরিকান চেম্বার অফ কমার্স ( IACC ) এর পক্ষ থেকে লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত করা হলো ? 

[A] মুকেশ আম্বানি 
[B] রতন টাটা 
[C] ধীরুভাই আম্বানি 
[D] আদিত্য পুরি 

Ans : [B] রতন টাটা 

🔺  এই প্রথমবার IACC একক কাউকে এমন পুরস্কার প্রদান করল 
🔺  ভারতের অন্যতম বিজনেস আইকন রতন টাটা কে এই সম্মান দেওয়া হলো , ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এর  দ্বিপাক্ষিক ব্যবসা সংক্রান্ত সম্পর্ক মজবুত করতে রতন টাটা এবং তার 'The TATA Group' গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন 
🔺  IAAC প্রেসিডেন্ট - পূর্ণচন্দ্র রাও সুরাপানেনি 
🔺  IAAC HQ - মুম্বাই 


Q.8.  বিশ্বের প্রথম কোন দেশ মহাকাশে 'Asteroid Mining Robot' পাঠাতে চলেছে ?

[A] রাশিয়া 
[B] ভারত 
[C] চীন 
[D] আমেরিকা যুক্তরাষ্ট্র 

Ans : [C] চীন 

🔺  বিশ্বের প্রথম দেশ হিসাবে চীন মহাকাশে বিভিন্ন তথ্য় গবেষনার জন্য এই ধরনের রোবট পাঠাতে চলেছে, বিভিন্ন উৎস নিয়ে গবেষনা করবে এই রোবট , এ বছরের নভেম্বরে চাইনিজ লং মার্চ সিরিজ রকেটের মাধ্যমে এটি পাঠানো হবে 
🔺  চিনের রাষ্ট্রপতি - Xi Jinping 
🔺  চীনের রাজধানী - বেইজিং 
🔺  কারেন্সি - Renminbi 


Q.9. নিম্নের কাকে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ 2020 সম্মানে সম্মানিত করা হলো ?

[A] Roger Penrose
[B] Reinhard Genzel
[C] Andrea Ghez
[D] উপরের সবাই 

Ans : [D] উপরের সবাই

🔺  UK এর বাসিন্দা Roger Penrose, জার্মানির  Reinhard Genzel এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এর Andrea Ghez কে নোবেল প্রাইজ দেওয়া হলো 
🔺  Roger Penrose কে তার ব্ল্যাক হোল ফরমেশন এবং রিলেটিভিটি থিওরির জন্য পুরস্কারের অর্ধেক দেওয়া হলো এবং বাকি অর্ধেক Reinhard Genzel এবং Andrea Ghez কে যুগ্ম ভাবে 'Supermassive compact object at the centre of our galaxy' আবিস্কারের জন্য পুরস্কৃত করা হলো 
🔺  সুইডেনের স্টকহোম এর  The Royal Swedish Academy of Sciences পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয় 


Q.10.  ১২ তম BRICS শীর্ষ সম্মেলন ভাচুয়ালি কবে অনুষ্ঠিত হতে চলেছে ?

[A] ১৫ ই নভেম্বর 
[B] ১৬ ই নভেম্বর  
[C] ১৭ ই নভেম্বর 
[D] ১৮ ই নভেম্বর 

Ans : [C] ১৭ ই নভেম্বর

🔺  ইতিহাসে প্রথমবার কোভিড - 19 পরিস্থিতির জন্য় BRICS শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে চলেছে, এ বছরের সামিটে সভাপতিত্ব করবে রাশিয়া 
🔺  এ বছরের থিম - BRICS partnership for Globak Stability, Shared Security and Innovative Growth 
কোভিড - 19 পরিস্থিতিতে পরস্পরের সহযোগিতায় কিভাবে আরো নিজের নিজের দেশের উন্নতি করা যায় সেগুলো নিয়েই আলোচনা করা হবে এই মিটিং এ
🔺  পরের বছরের অর্থাৎ ২০২১ এর BRICS সামিট ভারতে অনুষ্ঠিত হবে 
🔺  BRICS সদস্য় দেশ - ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিন আফ্রিকা  









       Daily One - Liner Current Affairs





🔺  1. ভারতের ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO ওড়িশার হুইলার দ্বীপে Supersonic Missile Assisted Release of Torpedo (SMART) এর সফল ভাবে পরীক্ষণ সম্পন্ন করল 

🔺  2. সম্প্রতি একটি পথ দুর্ঘটনায় আফগানিস্তান ক্রিকেটার Najeeb Tarakai প্রয়াত হলেন , এছাড়াও সম্প্রতি গুজরাট হাই কোর্টের প্রাক্তন মুখ্য বিচারক AS Dave প্রয়াত হলেন 

🔺 3. গোয়া রাজ্য সরকার ই-লার্নিং Youtube চ্যানেল DISHTAVO ( Digital Integrated System for Holistic Teaching and Virtual Orientations ) লঞ্চ করল ,এই প্রোগ্রামটি গোয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজ পাঠক্রমের সাথে সংযুক্ত 

🔺  4. গ্রামীন অঞ্চলের উন্নতির জন্য গুজরাট রাজ্য সরকার 'ডিজিটাল সেবা সেতু' প্রোগ্রাম লঞ্চ করল, ২০১৬ তে লঞ্চ করা সেবা সেতু প্রোগ্রামেরই ডিজিটাল রূপ এই প্রোগ্রাম 

🔺  5. মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে দিল্লীর সহকারী মুখ্যমন্ত্রী মনিষ শিশদিয়া 'Babu - The Unforgettable' বইটি লঞ্চ করলেন

🔺  6. স্ট্রিট ফুড বিক্রেতারা যাতে Swiggy এর মত জনপ্রিয় ফুড ডেলিভারি ই-কমার্স প্লাটফর্ম ব্যবহারের সুযোগ পায় তার জন্য মিনিস্ট্রি অফ হাউসিং এবং আরবান অ্যাফেয়ার্স Swiggy এর  সাথে PM SVANidhi স্কিমের অধীনে চুক্তি স্বাক্ষর করলো 

🔺  7. ইন্দো - আমেরিকান চেম্বার অফ কমার্স ( IACC ) এর পক্ষ থেকে রতন টাটা কে লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত করা হলো

🔺  8. বিশ্বের প্রথম দেশ হিসেবে চীন মহাকাশে 'Asteroid Mining Robot' পাঠাতে চলেছে

🔺  9.  UK এর Roger Penrose, জার্মানির  Reinhard Genzel এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এর Andrea Ghez কে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ 2020 সম্মানে সম্মানিত করা হলো

🔺  10. ইতিহাসে প্রথমবার কোভিড - 19 পরিস্থিতির জন্য় BRICS শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে চলেছে ১৭ ই নভেম্বর 











Thank You. 

Post a Comment

0 Comments