Daily Current Affairs in Bengali (05/10/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
Q.1. ফিজিওলজি এবং মেডিসিনের উপর নিম্নের কাকে নোবেল প্রাইজ 2020 সম্মানে সম্মানিত করা হলো ?
[A] Harvey J. Alter
[B] Charles M. Rice
[C] Michael Houghton
[D] উপরের সবাই
Ans : [D] উপরের সবাই
★ Harvey J. Alter, Charles M. Rice এবং Michael Houghton কে যৌথ ভাবে হেপাটাইটিস সি ভাইরাস আবিস্কার করার জন্য নোবেল পুরস্কারে সম্মানিত করা হলো
★ সারা বিশ্ব জুড়ে হেপাটাইটিস খুবই মারন রোগ তাই এই ভাইরাসের উপর যেকোনো আবিস্কার যুগান্তকারী আবিস্কার বলে মনে করা হয়, তাদের এই আবিস্কার আগামী দিন গুলিতে হেপাটাইটিস পুরোপুরি ভাবে নিরাময় করতে সাহায্য করবে
★ অ্যালফ্রেড নোবেল এর নামানুসারে এই নোবেল পুরস্কারের সূচনা হয় ১৯০১ সালে
Q.2. 'বিশ্ব শিক্ষক দিবস' কবে পালন করা হয়
[A] ৫ ই অক্টোবর
[B] ৬ ই অক্টোবর
[C] ৭ ই অক্টোবর
[D] ৪ ই অক্টোবর
Ans : [A] ৫ ই অক্টোবর
★ প্রতিবছর অক্টোবর মাসের ৫ তারিখে এই দিনটি পালন করা হয়, সারা বিশ্ব জুড়ে শিক্ষকদের সম্মান জানাতে এবং তাদের পেশা সমাজ গড়তে কতটা গুরুত্বপূর্ণ বোঝাতে এই দিনটি পালন করা হয়
★ ১৯৯৪ সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে
★ এবছরের থিম - Teachers : Leading in crisis, reimagining the future.
★ এছাড়াও এই দিনটি তে 'World Habitat Day' পালন করা হয়
★ জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় - ৫ ই সেপ্টেম্বর
Q.3. নর্থ ইস্টার্ন রিজিয়নের রাজ্য উন্নয়ন মন্ত্রী জিতেন্দ্র সিং নিম্নের কোন বইটি লঞ্চ করলেন ?
[A] Find the Heritage of Assam
[B] Discovering the Heritage of Assam
[C] Assam Heritage
[D] Heritage You Like : Assam
Ans : [B] Discovering the Heritage of Assam
★ এই বইটি লিখেছেন Padampani Bora
★ বইটির ভুমিকা লিখেছেন অমিতাভ বচ্চন
★ এই বইটি তে আসামের ঐতিহ্য়, সংস্কৃতি ,মানুষের জীবন যাত্রা সব কিছু নিয়ে লেখা হয়েছে , এই বইটি পড়লে যে কেউ আসাম রাজ্যের খুটিনাটি তথ্য় সম্পর্কে জানতে পারবে
Q.4. বিশ্ব মহাকাশ সপ্তাহ (World Space Week) কবে পালন করা হয় ?
[A] ২ - ৮ অক্টোবর
[B] ৩ - ৯ অক্টোবর
[C] ৪ - ১০ অক্টোবর
[D] ৬ - ১২ অক্টোবর
Ans : [C] ৪ - ১০ অক্টোবর
★ বিজ্ঞান এবং প্রযুক্তি মানুষের জীবন যাত্রায় কতটা উন্নতিসাধন সেটার গুরুত্ব বোঝাতেই এই মহাকাশ সপ্তাহ প্রতি বছরের ৪ - ১০ অক্টোবর পালন করা হয়
★ এ বছরের থিম - Satellites Improve LIfe
★ ১৯৯৯ সালের ৬ ই ডিসেম্বর ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্ব্লি এই সপ্তাহ টি পালন করবে বলে ঘোষনা করে
Q.5. নিম্নের কোন রাজ্য সরকার 'Yudh Pradushan Ke Virudh' নামক একটি দুষন বিরোধী অভিযান লঞ্চ করল ?
[A] দিল্লি
[B] মধ্যপ্রদেশ
[C] উত্তরপ্রদেশ
[D] মহারাষ্ট্র
Ans : [A] দিল্লি
★ দিল্লির দুষন বর্তমানে খুব বড় একটি সমস্যা তাই মানুষের মধ্যে প্রচার করার জন্য়, দুষনের ব্যাপারে মানুষকে সচেতন করতে এই অভিযান লঞ্চ করা হলো
★ এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী 'Green Delhi App' লঞ্চ করবেন বলে জানিয়েছেন যার সাহায্যে যে কেউ কোনো জায়গায় দুষন দেখলে তার ফটো সরাসরি ওই app এ শেয়ার করতে পারবে আর এর ফলে কর্তৃপক্ষ খুব দ্রুত পদক্ষেপ গ্রহন করবে সেই জায়গাটি পরিস্কার করতে , ১৩ টি হটস্পট ইতিমধ্যে নির্ধারন করা হয়েছে যেগুলোতে অতি দ্রুত দুষন নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপ গ্রহণ করা হবে
★ দিল্লীর মুখ্যমন্ত্রী - অরবিন্দ কেজরিবাল
★ লিউটেন্যান্ট গভর্নর - অনিল বাইজল
Q.6. নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী প্রথমবার আয়োজিত আন্তর্জাতিক টেক্সটাইল ট্র্যাডিশনের উপর ওয়েব সেমিনারে অংশগ্রহণ করে বক্তব্য রাখলেন ?
[A] স্মৃতি ইরানি
[B] আমিত শাহ
[C] নির্মলা সিতারাম্ন
[D] নরেন্দ্র মোদী
Ans : [D] নরেন্দ্র মোদী
★ এটির আয়োজন করেছিল Indian Council for Cultural Relations (ICCR) এবং Uttar Pradesh Institute of Design (UPID)
★ এই ওয়েবিনারের থিম - Weaving Relations : Textile Traditions
★ এই ওয়েবিনারে নানা ধরনের নতুন নতুন পরিকল্পনা, তথ্য় এবং আরো কি করে তাত্শিল্পের উন্নতি করানো যায় সে বিষয়ে আলোচনা হলো
★ ১২ টি দেশ থেকে তাঁতিরা এই ওয়েবিনারে অংশগ্রহন করেছিল
টেক্সটাইল সেক্টর ভারত আত্মনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে জানান প্রধানমন্ত্রী
★ টেক্সটাইল মন্ত্রকের দায়িত্বে আছেন স্মৃতি জুবিন ইরানি
Q.7. এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) ১০০ % সৌর চালিত এয়ারপোর্ট এ পরিনত হলো নিম্নের কোন এয়ারপোর্ট ?
[A] পুদুচেরী এয়ারপোর্ট
[B] মুম্বাই এয়ারপোর্ট
[C] কলকাতা এয়ারপোর্ট
[D] চেন্নাই এয়ারপোর্ট
Ans : [A] পুদুচেরী এয়ারপোর্ট
★ এই এয়ারপোর্ট এ ৫০০ KWp মানের সোলার পাওয়ার প্লান্ট বসানো হয়েছে, মোট খরচ হয়েছে ২.৮ কোটি টাকা
★ AAI এর প্রধান লক্ষ্য ২০২৫ এর মধ্যে দক্ষিন রিজিয়নের এয়ারপোর্ট গুলোকে পুরোপুরি রিনিউয়েবল এনার্জি দ্বারা চালিত করে তোলা
★ পুদুচেরী এয়ারপোর্ট টি উদ্বোধন করলেন লোকসভার সদস্য় V. Vaithilingam, সৌর চালিত হওয়ার ফলে এই এয়ারপোর্ট এর মাসিক ১০ লাখ টাকা ইলেকট্রিক বিল সাশ্রয় হলো
★ AAI HQ - নতুন দিল্লী
★ AAI চেয়ারম্যান - অরবিন্দ সিং
Q.8. ভারতীয় ডেভেলপার দের সাহায্য করতে নিম্নের কোন সংস্থা নিজস্ব একটি মিনি App স্টোর লঞ্চ করলো ?
[A] পেটিএম
[B] ফ্লিপ্কার্ট
[C] আমাজন পে
[D] ক্রেড
Ans : [A] পেটিএম
★ কিছুদিন আগে পেটিএম কে গুগল প্লেস্টোর থেকে সরিয়ে দিয়েছিল পলিসি লঙ্ঘন করার জন্য তার জন্যই তারা নিজেদের একটি মিনি স্টোর লঞ্চ করল
★ ৩০০ টি অ্যাপ যেমন Ola, Netmeds, 1MG, Domino's Pizza প্রভৃতি ইতিমধ্যেই এই স্টোরের সাথে সংযুক্ত হয়েছে
★ পেটিএম CEO - বিজয় শেখর শর্মা
★ HQ - নয়ডা, উত্তরপ্রদেশ
Q.9. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন দিল্লিতে কততম GST কাউন্সিল মিটিং এর সভাপতিত্ব করলেন ?
[A] ৪১ তম
[B] ৪২ তম
[C] ৪৩ তম
[D] ৪৪ তম
Ans : [B] ৪২ তম
★ দিল্লিতে ৫ ই অক্টোবর অনুষ্ঠিত হওয়া ৪২ তম GST কাউন্সিল মিটিংয়ের সভাপতিত্ব করলেন নির্মলা সিতারামন
★ এছাড়াও এই মিটিং এ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর এবং দেশের সমস্ত রাজ্যের ও কেন্দ্র শাসিত অঞ্চল থেকে অর্থমন্ত্রীরা উপস্থিত ছিলেন
★ মনে রাখার বিষয় ১ লা জুলাই , ২০১৭ থেকে দেশে GST কার্যকর হয়
★ GST সম্পর্কিত প্রথম ধারনা পাওয়া যায় ফ্রান্সের কাছ থেকে , ফ্রান্স বিশ্বের প্রথম দেশ যাদের ১৯৫৪ থেকে দেশে GST কার্যকর হয়
Q.10. নিম্নের কোন মন্ত্রী কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের ফুলবাগান স্টেশন এর উদ্বোধন করলেন এবং ফুলবাগান থেকে সল্ট লেক সেক্টর - V এর প্রথম ট্রেনের যাত্রাপথেরও উদ্বোধন করলেন ?
[A] মমতা ব্যানার্জি
[B] পার্থ চট্টোপাধ্যায়
[C] পিযুষ গোয়েল
[D] নরেন্দ্র মোদী
Ans : [C] পিযুষ গোয়েল
★ রেল মন্ত্রী পিযুষ গোয়েল মন্ত্রী কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের ফুলবাগান স্টেশন এর উদ্বোধন করলেন এবং ফুলবাগান থেকে সল্ট লেক সেক্টর - V এর প্রথম ট্রেনের যাত্রাপথেরও উদ্বোধন করলেন
★ এই করিডর হাওড়া ময়দান কে সেক্টর - V এর সাথে সংযুক্ত করবে
★ ২০২১ এর শেষে এই পুরো প্রজেক্টি সম্পন্ন হবে, যার মোট দৈঘ্য় ১৬.৬৫ কিমি
⇘ Daily One-Liner Current Affairs ⇙
★ 1. Harvey J. Alter, Charles M. Rice এবং Michael Houghton কে যৌথ ভাবে হেপাটাইটিস সি ভাইরাস আবিস্কার করার জন্য নোবেল পুরস্কারে সম্মানিত করা হলো , ফিজিওলজি/মেডিসিন বিভাগে এই পুরস্কার দেওয়া হলো
★ 2. 'বিশ্ব শিক্ষক দিবস' পালন করা হয় ৫ ই অক্টোবর, এবছরের থিম - Teachers : Leading in crisis, reimagining the future. এছাড়াও এই দিনটি তে 'World Habitat Day' পালন করা হয়
★ 3. নর্থ ইস্টার্ন রিজিয়নের রাজ্য উন্নয়ন মন্ত্রী জিতেন্দ্র সিং 'Discovering the Heritage of Assam' বইটি লঞ্চ করলেন, এই বইটি লিখেছেন Padampani Bora
★ 4. বিশ্ব মহাকাশ সপ্তাহ (World Space Week) পালন করা হয় ৪ - ১০ অক্টোবর ,এ বছরের থিম - Satellites Improve LIfe
★ 5. দিল্লী সরকার 'Yudh Pradushan Ke Virudh' নামক একটি দুষন বিরোধী অভিযান লঞ্চ করল, এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী 'Green Delhi App' লঞ্চ করবেন বলে জানিয়েছেন
★ 6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার আয়োজিত আন্তর্জাতিক টেক্সটাইল ট্র্যাডিশনের উপর ওয়েব সেমিনারে অংশগ্রহণ করে বক্তব্য রাখলেন
★ 7. দেশের মধ্যে প্রথম পুদুচেরী এয়ারপোর্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) ১০০ % সৌর চালিত এয়ারপোর্ট এ পরিনত হলো
★ 8. ভারতীয় ডেভেলপার দের সাহায্য করতে পেটিএম সংস্থা নিজস্ব একটি মিনি App স্টোর লঞ্চ করলো
★ 9. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন দিল্লিতে ৪২ তম GST কাউন্সিল মিটিং এর সভাপতিত্ব করলেন
★ 10. রেল মন্ত্রী পিযুষ গোয়েল মন্ত্রী কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের ফুলবাগান স্টেশন এর উদ্বোধন করলেন এবং ফুলবাগান থেকে সল্ট লেক সেক্টর - V এর প্রথম ট্রেনের যাত্রাপথেরও উদ্বোধন করলেন

0 Comments
Please do not share any spam link in the comment box