Daily Current Affairs in Bengali (04/10/2020) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (04/10/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (04/10/2020) for WBCS/PSC/Rail/SSC






Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 


Q.1. ভারত নিম্নের কোন প্রতিবেশী রাষ্ট্রকে ৪১ টি অ্যাম্বুলেন্স এবং ৬ টি স্কুল বাস উপহার দিল ?

[A] বাংলাদেশ 
[B] ভুটান 
[C] পাকিস্তান 
[D] নেপাল 

Ans : [D] নেপাল 

⬟ ভারত নেপালের স্বাস্থ্য় ও শিক্ষা বিভাগকে সাহায্য করার জন্য় গান্ধী জয়ন্তীতে ৪১ টি অ্যাম্বুলেন্স এবং ৬ টি স্কুল বাস উপহারে দিল 
⬟  ১৯৯৪ সাল থেকে ভারত মোট ৮২৩ টি অ্যাম্বুলেন্স দিয়ে নেপাল কে সাহায্য করেছে 
⬟  এর আগে ভারত নেপাল কে 10 টি ICU ভেন্টিলেটর এবং এপ্রিল মাসে 23 টন অত্যাবশ্যকীয় ওষুধ দিয়ে সাহায্য করেছে 
⬟  ভারত এবং নেপালের মধ্যে গুরুত্বপূর্ণ যৌথ সামরিক অনুশীলনটির নাম হলো Surya Kiran
⬟  নেপাল রাজধানী - কাঠমান্ডু , কারেন্সি - নেপালিয়ান রুপী
⬟  প্রধানমন্ত্রী - K P Sharma Oli 


Q.2. নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী 'VAIBHAV' (Vaishvik Bharatiya Vaigyanik সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করলেন ?

[A] অমিত শাহ 
[B] নরেন্দ্র মোদী 
[C] ধর্মেন্দ্র প্রধান 
[D] রাজনাথ সিং 

Ans : [B] নরেন্দ্র মোদী 

⬟  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ রা অক্টোবর এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করলেন, এটি শেষ হবে ৩১ সে অক্টোবর (সর্দার প্যাটেল জয়ন্তী পর্যন্ত চলবে )
⬟  কৃষ্ণাস্বামী বিজয়রাঘবনের নেতৃত্বে ২০০ টি একাডেমিক ইনস্টিটিউট এবং S&T ডিপার্টমেন্ট এই সম্মেলনের আয়োজন করেছে 
⬟  দেশ বিদেশের বহু ভারতীয় বংশদ্ভুত একাডেমিয়ান এবং দেশ বিদেশের বহু ভারতীয় বংশদ্ভুত বিজ্ঞানী এই সম্মলেনে অংশগ্রহন করবে 
⬟  এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য সমস্ত একাডেমিয়ান এবং বিজ্ঞানীদের এক জোট করে বিজ্ঞান এবং তথ্য় প্রযুক্তিতে উন্নতি করা , প্রধানমন্ত্রী এই দিন দেশীয় ভ্যাকসিন তৈরীর উপর বেশি জোর দিয়েছেন 


Q.3. নিম্নের কোন রাজ্য সরকার ৬১৯৭ টি গ্রাম পঞ্চায়েত কে ডিজিটাল করতে  ' Gram Darshan' লঞ্চ করলো ?

[A] হরিয়ানা 
[B] বিহার 
[C] উত্তরপ্রদেশ 
[D] মধ্যপ্রদেশ 

Ans : [A] হরিয়ানা 

⬟  হরিয়ানা রাজ্য সরকার রাজ্যের ৬১৯৭ টি গ্রাম পঞ্চায়েত কে ডিজিটালি আরো উন্নত করে তুলতে এই পদক্ষেপ গ্রহণ করল 
⬟  এর ফলে প্রতিটি গ্রামের নিজস্ব একটি ওয়েবসাইট থাকবে যার মাধ্যমে যে কেউ তাদের গ্রামের মুখ্য দায়িত্বে যারা রয়েছেন তাদের ব্যাপারে জানতে পারবে, যেকোনো স্কিম প্রজেক্ট সম্পর্কে অবহিত থাকতে পারবে 
⬟  প্রতিটা গ্রামের নিজস্ব ওয়েবসাইট থাকলে তাতে আপলোড করা তথ্য় রাজ্য সরকার খুব সহজেই পেয়ে যাবে , এর ফলে রাজ্য সরকার ও সমস্ত ব্যাপারে ওয়াকিবহাল থাকবে 
⬟  মুখ্যমন্ত্রী - মনোহর লাল খাট্টার 
⬟  রাজ্যপাল - সত্যদেব নারায়ন আর্য


Q.4. নিম্নের কোন রাজ্য সরকার রাজ্যের ৭৫০ টি গ্রামীন স্টেডিয়াম এবং খেলার মাঠ নির্মাণ করবে বলে লক্ষ্যমাত্রা স্থির করলো ?

[A] পশ্চিমবঙ্গ
[B] মধ্যপ্রদেশ
[C] পাঞ্জাব
[D] মহারাষ্ট্র

Ans : [C] পাঞ্জাব

⬟  'Rural Transformation Strategy' এবং 'Tandarust Punjab Mission' এর অধীনে এই প্রজেক্টটি সম্পন্ন হবে
⬟  মোট খরচ হবে ১০৫ কোটি টাকা 
⬟  প্রতিটি ব্লকে কমপক্ষে ৫ টি করে স্টেডিয়াম তৈরী করা হবে , ২০২১ এর মধ্যে শেষ করা হবে এই কাজ
⬟  প্রতিটি স্টেডিয়াম এর নাম প্রসিদ্ধ খেলোয়াড়ের নামে রাখা হবে যুব সমাজ কে অনুপ্রাণিত করার জন্য়
⬟  এই প্রজেক্টের অধীনে পুকুর,স্ট্রিট লাইট,খাবারের জল, কমিউনিটি হল, জিমনেশিয়াম প্রভৃতি গুলোরও উন্নতি করা হবে  
⬟  ২০১৯ এ লঞ্চ করা 'Smart Village Scheme' এর অধীনে এই ইনিশিয়েটিভ টি কার্যকর করা হবে
⬟  পাঞ্জাব মুখ্যমন্ত্রী - অমৃন্দার সিং 
⬟  রাজ্যপাল - ভি পি সিং বাদনর  


Q.5. প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সম্পর্কিত কাজকর্ম ডিজিটাইজ করতে নিম্নের কোন প্রজেক্ট লঞ্চ করা হলো ?

[A] SUNIDHI 
[B] SAMPRITI 
[C] SAMPOORNA 
[D] DIGINIDHI 

Ans : [A] SUNIDHI  

⬟  SUNIDHI - Superior New Generation Information and Data Handling Initiative 
⬟  পেনশন ভোগী এবং প্রভিডেন্ট ফান্ড উপভোক্তাদের সুবিধার্থে Coal Mines Provident Fund Organisation (CMPFO) এই IT প্রজেক্টটি লঞ্চ করলো 
⬟  Coal সেক্রেটারি অনিল কুমার জেন এবং Coal India চেয়ারম্যান Pramod Agrawal যৌথভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করলেন 
⬟  কয়লা মন্ত্রকের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রল্লাদ জোশী 


Q.6. National Wildlife Week ( জাতীয় বন্যজীবন সপ্তাহ ) কবে পালন করা হয় ?

[A] ২ - ৮ অক্টোবর 
[B] ৩ - ৯ অক্টোবর
[C] ৪ - ১০ অক্টোবর
[D] ৫ - ১১ অক্টোবর

Ans : [A] ২ - ৮ অক্টোবর 

⬟  প্রতিবছর এই সপ্তাহ ২ থেকে ৮ ই অক্টোবর পর্যন্ত পালন করা হয় 
⬟  ১৯৫৪ থেকে এটি পালিত হয়ে আসছে , দেশের বন্য জীবদের জীবন রক্ষা করা কতটা জরুরী এবং গুরুত্বপূর্ণ সে বিষয়ে সচেতন করতে এই সপ্তাহ পালন করা হয় 
⬟  দেশের অনান্য সংস্থা গুলোর সাথে সাথে National Wildlife Week এই বিশেষ সপ্তাহ পালন করে , এই বিশেষ সপ্তাহে বিভিন্ন ধরনের কনফারেন্স,এডুকেশনাল ট্রেনিং, লেকচার প্রভৃতি অনুষ্ঠিত হয় 
⬟  মনে রাখার বিষয় ভারতীয় বন্য আইন ১৯৭২ সালে পাশ হয় 


Q.7. নিম্নের কোন রাজ্যে 'সাইবার নিরাপত্তা সচেতনতা' প্রচার অভিযান শুরু হলো ?

[A] মেঘালয় 
[B] আসাম 
[C] উত্তরাখন্ড 
[D] তামিলনাডু 

Ans : [B] আসাম 

⬟  যুবসমাজকে সচেতন করতে আসামে 'সাইবার নিরাপত্তা সচেতনতা' অভিযান শুরু করা হলো, ১ মাস ব্যাপী চলবে এই অভিযান 
⬟ আসাম পুলিশ এবং Cyber Peace Foundation যৌথ ভাবে এই প্রচার অভিযানটি শুরু করল 
⬟  এখনকার সময়ে সাইবার ক্রাইম, সাইবার ফ্রড যে হারে বাড়ছে এবং এই ক্রাইম এর বেশিরভাগ শিকার হচ্ছে যুব সমাজ , তাই মানুষের মধ্যে বিশেষ করে যুবক যুবতীদের মধ্যে এই বিষয় গুলো নিয়ে সচেতন করানো টাই প্রধান লক্ষ্য এই অভিযানের 
⬟ আসাম মুখ্যমন্ত্রী - সর্বোনন্দ সনোওয়াল 
⬟  রাজধানী - দিসপুর 
⬟  রাজ্যপাল - জগদীশ মুখী 


Q.8. আন্তর্জাতিক অনলাইন শুটিং চাম্পিয়নশিপে নিম্নের কে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতলেন ?

[A] Visnu Shivraj Pandian
[B] Visnu Sharma
[C] Visnu Pradhan
[D] Shivraj Chouhan

Ans : [A] Visnu Shivraj Pandian

⬟  আন্তর্জাতিক শুটিং চ্যাম্পিয়নশিপ এর পঞ্চম সংস্করণে ভারতের  Visnu Shivraj Pandian সোনা জিতলেন 
⬟  এই ইভেন্টে দ্বিতীয় স্থান পেলেন Etienne Germond, তৃতীয় স্থান পেলেন Martin Strempfl
⬟  ISSF HQ - ব্রূসেলস , বেলজিয়াম 


Q.9. নিম্নের কোন ব্যাঙ্ক iMobile অ্যাপ এর মাধ্যমে কার্ডলেস ক্যাশ তোলার সুবিধা লঞ্চ করল ?

[A] SBI ব্যাঙ্ক 
[B] Axis ব্যাঙ্ক 
[C] Yes ব্যাঙ্ক 
[D] ICICI ব্যাঙ্ক 

Ans : [D] ICICI ব্যাঙ্ক 

⬟  দেশের ১৫০০০ ATM এ এই সুবিধা পাবে গ্রাহকরা 
⬟  iMobile App এর মাধ্যমে খুব দ্রুত এবং সিকিউর পদ্ধতিতে তারা টাকা তুলতে পারবে 
⬟  ICICI HQ - মুম্বাই 
⬟  MD & CEO - সন্দীপ বক্সী
⬟  ICICI ব্যাঙ্ক চেয়ারম্যান - গিরিশ চন্দ্র চতুর্বেদী  


Q.10. দেশের প্রতিরক্ষা মন্ত্রকের এর সাথে দেশের প্রথম কোন প্রাইভেট কোম্পনি Economic Explosive Ltd (EEL) এর সাথে কত টাকার চুক্তি স্বাক্ষরিত হলো ?

[A] ৫০৯ কোটি 
[B] ৬০০ কোটি 
[C] ৪০৯ কোটি 
[D] ৭০০ কোটি 

Ans : [C] ৪০৯ কোটি 

⬟  নাগপুর ভিত্তিক সংস্থা EEL সাথে ভারতের ডিফেন্স মিনিস্ট্রির ৪০৯ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হলো 
⬟  চুক্তিটি স্বাক্ষরিত করেছে The Acquisition Wing of Defence MInistry
⬟  এই চুক্তির ফলে EEL সংস্থা নতুন ডিজাইন এবং নতুন মডেলের ১০,০০০০০ মাল্টি মোড হ্যান্ড গ্রেনেড তুলে দেবে প্রতিরক্ষা মন্ত্রকের হাতে , ভারতের হাতে এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ডিজাইনের হ্যান্ড গ্রেনেড ছিল 
⬟  এর ফলে ভারতের সশস্ত্র বাহিনী আরো শক্তিশালী হবে যেকোনো মিশনের ক্ষেত্রে 
⬟  ভারতের প্রতিরক্ষামন্ত্রী - রাজনাথ সিং 












   Daily One-Liner Current Affairs ⇓ 





⬟ 1. ভারত নেপালের স্বাস্থ্য় ও শিক্ষা বিভাগকে সাহায্য করার জন্য় গান্ধী জয়ন্তীতে ৪১ টি অ্যাম্বুলেন্স এবং ৬ টি স্কুল বাস উপহারে দিল, এর আগে ভারত নেপাল কে 10 টি ICU ভেন্টিলেটর এবং এপ্রিল মাসে 23 টন অত্যাবশ্যকীয় ওষুধ দিয়ে সাহায্য করেছে

⬟  2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'VAIBHAV' (Vaishvik Bharatiya Vaigyanik সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করলেন, এটি শেষ হবে ৩১ সে অক্টোবর

⬟  3. হরিয়ানা রাজ্য সরকার রাজ্যের ৬১৯৭ টি গ্রাম পঞ্চায়েত কে ডিজিটালি আরো উন্নত করে তুলতে  ' Gram Darshan' লঞ্চ করলো, হরিয়ানার মুখ্যমন্ত্রী - মনোহর লাল খাট্টার 

⬟  4. পাঞ্জাব সরকার রাজ্যে ৭৫০ টি গ্রামীন স্টেডিয়াম এবং খেলার মাঠ নির্মাণ করবে বলে লক্ষ্যমাত্রা স্থির করলো, ২০১৯ এ লঞ্চ করা 'Smart Village Scheme' এর অধীনে এই ইনিশিয়েটিভ টি কার্যকর করা হবে

⬟  5. প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন সম্পর্কিত কাজকর্ম ডিজিটাইজ করতে Coal Mines Provident Fund Organisation (CMPFO) 'SUNIDHI' প্রজেক্ট লঞ্চ করলো 

⬟  6. National Wildlife Week ( জাতীয় বন্যজীবন সপ্তাহ )] পালন করা হয় ২ - ৮ অক্টোবর, ১৯৫৪ থেকে এটি পালিত হয়ে আসছে

⬟  7. আসামে 'সাইবার নিরাপত্তা সচেতনতা' প্রচার অভিযান শুরু হলো , আসাম পুলিশ এবং Cyber Peace Foundation যৌথ ভাবে এই প্রচার অভিযানটি শুরু করল 

⬟  8. আন্তর্জাতিক অনলাইন শুটিং চাম্পিয়নশিপের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতলেন Visnu Shivraj Pandian

⬟  9. ICICI ব্যাঙ্ক iMobile অ্যাপ এর মাধ্যমে কার্ডলেস ক্যাশ তোলার সুবিধা লঞ্চ করল, ICICI HQ - মুম্বাই 

⬟ 10. দেশের প্রতিরক্ষা মন্ত্রকের এর সাথে দেশের প্রথম কোন প্রাইভেট কোম্পনি Economic Explosives Ltd (EEL) এর সাথে ৪০৯ কোটি  টাকার চুক্তি স্বাক্ষরিত হলো 
















Thank You. 




Post a Comment

0 Comments