Daily Current Affairs in Bengali (03/10/2020) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (03/10/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (03/10/2020) for WBCS/PSC/Rail/SSC




Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 



Q. 1. ওড়িশার বালাসোরে পারমানবিক সক্ষম যে মিসাইলটির নতুন সংস্করণ সফল ভাবে পরীক্ষণ করা হলো তার নাম কি ?

[A] Shaurya মিসাইল 
[B] Bramhos মিসাইল 
[C] Agni মিসাইল 
[D] Akash মিসাইল 

Ans : [A] Shaurya মিসাইল 

➤ ওড়িশার বালাসোরে এই মিসাইলটির সফল ভাবে পরীক্ষণ করা হলো, আগের ভার্সন -র থেকে এই নতুন ভার্সন টি অনেক বেশি হালকা এবং সহজেই নিয়ন্ত্রণ করানো যায় 
➤ এর রেঞ্জ ৭০০ - ১০০০ কিমি 
➤ এটি তৈরী করেছে ভারতের ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO 
➤ কিছুদিন আগে ভারত Bramhos মিসাইল এর ও সফল পরীক্ষণ করেছিল বালাসোরে 
➤ ভারতকে ডিফেন্স সেক্টরে আত্মনির্ভর করে তুলতে এমন ধরনের টেস্ট আগামী দিনগুলিতে আরো বেশি মাত্রায় করানো হবে 
➤ DRDO HQ - নতুন দিল্লি 
➤ DRDO চেয়ারম্যান - G. Satheesh Reddy


Q.2. ভারত এবং কোন দেশের মধ্যে বঙ্গোপসাগর এ বার্ষিক সামরিক অনুশীলন  'Bongosagar' এর দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে ?

[A] ভুটান 
[B] মায়ানমার 
[C] শ্রীলংকা 
[D] বাংলাদেশ 

Ans : [D] বাংলাদেশ 

➤ ২০১৯ থেকে এই সামরিক অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে, ভারতীয় নৌবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী এই অনুশীলনে অংশগ্রহন করে থাকে 
➤ ভারতের পক্ষ থেকে এবার গাইডেড মিসাইল Khukri ,সাবমেরিন Kiltan অংশগ্রহণ করবে , এছাড়া দুই দেশের বেশ কিছু হেলিকপ্টারও এই অনুশীলনে যোগদান করবে 
➤ ভারত এবং বাংলাদেশের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ সামরিক অনুশীলন হল 'Sampriti'
➤ বাংলাদেশের রাজধানী - ঢাকা , কারেন্সি - টাকা 
➤ প্রধানমন্ত্রী - শেখ হাসিনা 


Q.3 জল শক্তি মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত 'Jal Jeevan Mission' এর কত দিনের অভিযান লঞ্চ করলেন ?

[A] ১৫০ দিনের 
[B] ১০০ দিনের 
[C] ২০০ দিনের 
[D] ৩০০ দিনের 

Ans : [B] ১০০ দিনের 

➤ মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্ম বর্ষিকী উপলক্ষ্যে এই মিশন টি লঞ্চ করা হল
➤ এই ১০০ দিনের অভিযানে রাজ্য এবং কেন্দ্র শাসিত সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে পাইপের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হবে, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে গ্রাম সভা এবং পঞ্চায়েত  
➤ গ্রাম পঞ্চায়েত গুলি নিজের নিজের গ্রামের একটি করে অ্যাকশান প্লান তৈরি করবে , এবং গ্রামের প্রতি পরিবারে পরিবার প্রাধান এর আধার কার্ড পিছু একটি করে ট্যাপ কল পৌঁছে দেবে 
➤ জল জীবন মিশনের প্রধান লক্ষ্য ২০২৪ এর মধ্যে প্রত্যেক বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া 


Q.4 নিম্নের কোন মহাকাশ গবেষনা সংস্থা ভারতীয় বংশদ্ভুত মহাকাশচারি কল্পনা চাওলার নামে কমার্শিয়াল কার্গো স্পেসক্রাফট লঞ্চ করল ?

[A] NASA
[B] ISRO
[C] JAXA
[D] Roscosmos

Ans : [A] NASA

➤ আমেরিকা যুক্তরাষ্ট্র এর মহাকাশ গবেষনা সংস্থা কল্পনা চাওলার নামে একটি কমার্শিয়াল কার্গো স্পেসক্রাফট লঞ্চ করল 
➤ ২০০৩ এ কলাম্বিয়া স্পেস শাটল দুর্ঘটনায় কল্পনা চাওলা সমেত আরো ৬ জন মহাকাশচারীর মৃত্যু ঘটে, তার স্মৃতি রক্ষার্থেই এমন পদক্ষেপ নেওয়া হল 
➤ এই স্পেসক্রাফট টি তৈরী করেছে ভার্জিনিয়ার কোম্পানি Northrop Grunman
➤ NASA অ্যাডমিনিস্ট্রেটর - Jim Bridenstine


Q.5.  নিম্নের কোন রাজ্য সরকার রাস্তা সারানোর জন্য নতুন স্কিম 'পথশ্রী অভিযান' লঞ্চ করলো ?

[A] উত্তরপ্রদেশ 
[B] পশ্চিমবঙ্গ 
[C] মধ্যপ্রদেশ 
[D] রাজস্থান

Ans : [B] পশ্চিমবঙ্গ 

➤ এই স্কিমের অধীনে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যের ৭০০০ টি রাস্তা যার মোট দৈর্ঘ্য ১২০০০ কিমি খুব দ্রুত সারিয়ে তোলা হবে
➤ রাজ্যবাসিরা 'দিদি কে বলো' ইনিশিয়েটিভের মাধ্যমে যে যে রাস্তা গুলোকে সারিয়ে তোলার কথা জানিয়েছে সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে
➤ যে যে রাস্তা গুলির অবস্থা খারাপ এমন রাস্তা গুলির একটি লিস্ট তৈরি করা হয়েছে এবং এই লিস্ট অনুযায়ী কাজ শুরু হবে 
➤ পশ্চিমবঙ্গের রাজ্যপাল - জগদ্বীপ ধানকর 


Q.6. নিম্নের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 'Kritagyata' নামক অনলাইন পেনশন সাবমিশন এবং ট্রাকিং পোর্টরাল লঞ্চ করলো ?

[A] আসাম 
[B] বিহার
[C] ওড়িশা 
[D] ছত্তিসগড়

Ans : [A] আসাম 

➤ পেনশনভুক্ত ভোগীদের পেনশন নিয়ে বিভিন্ন সমস্যা দূর করতে এই পোর্টাল লঞ্চ করা হল 
এই পোর্টাল এ গিয়ে অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন সংক্রান্ত সমস্ত পেপার অনলাইনে জমা করতে পারবে এবং নিজেদের পেনশন স্ট্যাটাস চেক করতে পারবে
➤ ভারত সরকারের 'Bhabhisya' পোর্টাল এর সাথে সামঞ্জস্য রেখেই এই ধরনের পোর্টাল লঞ্চ করলো আসাম রাজ্য সরকার 
➤ আসামের রাজধানী - দিশপুর 
➤ মুখ্যমন্ত্রী - সর্বনন্দ সোনোওয়াল 
➤ রাজ্যপাল - জগদীশ মুখী 


Q.7. নিম্নের কোন সংস্থা ভারত সরকারের জল,স্যানিটেশন এবং হাইজিন (WASH) প্রোগ্রামকে সমর্থন করতে একটি বিশেষ রিফাইন্যান্স সুবিধা লঞ্চ করলো ?

[A] NABARD
[B] RBI
[C] SBI
[D] ADB

Ans : [A] NABARD

➤ কৃষি এবং গ্রাম উন্নয়ন ব্যাঙ্ক NABARD এই বিশেষ সুবিধা লঞ্চ করলো 
➤ এর জন্য ২০২১ অর্থবর্ষে মোট খরচ হবে ৮০০ কোটি টাকা 
➤ আঞ্চলিক গ্রামিন ব্যাঙ্ক, কমার্শিয়াল ব্যাঙ্ক গুলোকে NABARD ৩৬ মাসের জন্য পরিশোধের মেয়াদের ছাড় দেবে এবং WASH অ্যাক্টিভিটি গুলোতে আরো বেশি করে যাতে অর্থ সাহায্য করা যায় সেদিকেও লক্ষ্য রাখা হবে 
➤ NABARD HQ - মুম্বাই
➤ NABARD চেয়ারম্যান - G R Chintala
➤ প্রতিষ্ঠা - ১৯৮২ 


Q.8. কেন্দ্রীয় সরকারের শ্রম সচিব পদে নিম্নের কে নব নিযুক্ত হলেন ?

[A] অপূর্ব চন্দ্র 
[B] অপূর্ব শর্মা 
[C] নিশিথ চন্দ্র 
[D] বীরেন্দ্র সিং 

Ans :  [A] অপূর্ব চন্দ্র 

➤ এই পদে যোগদানের আগে তিনি ডিফেন্স মন্ত্রকের ডিফেন্স অ্যাকুইজিশনে স্পেশাল ডিরেক্টর জেনারেল পদে কর্মরত ছিলেন 
➤ এর আগে শ্রম সচিব পদের দায়িত্বে ছিলেন Heeralal Samariya , তিনি অবসরগ্রহণ করায় অপূর্ব চন্দ্র কে এই পদের দায়িত্ব দেওয়া হলো 
➤ Labour এবং  Employment মন্ত্রকের দায়িত্বে আছেন Shri Santosh Kumar Gangwar  
 

Q.9. দেশের মধ্যে প্রথম 'Radio Prison' লঞ্চ করলো নিম্নের কোন সেন্ট্রাল জেল ?

[A] তিহার সেন্ট্রাল জেল 
[B] সবরমতী সেন্ট্রাল জেল 
[C] ভোপাল সেন্ট্রাল জেল 
[D] আলিপুর সেন্ট্রাল জেল 

Ans : [B] সবরমতী সেন্ট্রাল জেল

➤ আহমেদাবাদ এর সবরমতী সেন্ট্রাল জেল দেশের মধ্যে প্রথম ' Radio Prison' লঞ্চ করলো 
➤ মহাত্মা গান্ধীর ১৫১ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হলো , এই প্রোগ্রামের মাধ্যমে জেল বন্দিদের বিভিন্ন শিক্ষামূলক এবং স্বাস্থ্য় সম্পর্কিত বার্তা পৌছে দেওয়া হবে
➤ এমন পদক্ষেপের পিছনে গুরু দায়িত্বে রয়েছেন অ্যাডিশনাল ডিজিপি K.L.N. Rao
 

Q.10. ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( SBI ) নিম্নের কাকে চিফ ফিনান্সিয়াল অফিসার পদে নিয়োগ করল ?

[A] Charanjit Surinder Attra
[B] Dinesh Kumar Khara
[C] Rajnish Kumar 
[D] Deepak Sharma 

Ans : [A] Charanjit Surinder Attra

➤ ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর লেন্ডার SBI চিফ ফিনান্সিয়াল অফিসার পদে Charanjit Surinder Attra কে নিয়োগ করল 
➤ এই পদে যুক্ত হওয়ার আগে তিনি ICICI সিকিউরিটির সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন 
➤ এছাড়া SBI এর বর্তমান চেয়ারম্যান Rajnish Kumar এর জায়গায় নতুন চেয়ারম্যান হতে চলেছেন Dinesh Kumar Khara ( যিনি বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত রয়েছেন )
➤ SBI HQ - মুম্বাই 












       ⇘ Daily One - Line Current Affairs





➤ 1. ওড়িশার বালাসোরে পারমানবিকভাবে সক্ষম Shaurya মিসাইলটির নতুন সংস্করণ সফল ভাবে পরীক্ষণ করা হলো,  এটি তৈরী করেছে ভারতের ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO 

➤ 2. ভারত এবং বাংলাদেশের মধ্যে বঙ্গোপসাগর এ বার্ষিক সামরিক অনুশীলন  'Bongosagar' এর দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে 

➤ 3. রাজ্য এবং কেন্দ্র শাসিত সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে পাইপের মাধ্যমে জল পৌঁছে দিতে জল শক্তি মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত 'Jal Jeevan Mission' এর ১০০ দিনের অভিযান লঞ্চ করলেন 

➤ 4. আমেরিকা যুক্তরাষ্ট্র এর মহাকাশ গবেষনা সংস্থা NASA ভারতীয় বংশদ্ভুত মহাকাশচারি কল্পনা চাওলার নামে কমার্শিয়াল কার্গো স্পেসক্রাফট লঞ্চ করল

➤ 5. পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাস্তা সারানোর জন্য নতুন স্কিম 'পথশ্রী অভিযান' লঞ্চ করলো 

➤ 6. আসামের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সোনোওয়াল  'Kritagyata' নামক অনলাইন পেনশন সাবমিশন এবং ট্রাকিং পোর্টরাল লঞ্চ করলেন 

➤ 7. কৃষি এবং গ্রাম উন্নয়ন ব্যাঙ্ক NABARD ভারত সরকারের জল,স্যানিটেশন এবং হাইজিন (WASH) প্রোগ্রামকে সমর্থন করতে একটি বিশেষ রিফাইন্যান্স সুবিধা লঞ্চ করলো

➤ 8. কেন্দ্রীয় সরকারের শ্রম সচিব পদে নব নিযুক্ত হলেন অপূর্ব চন্দ্র ,আগে এই পদের দায়িত্বে ছিলেন Heeralal Samariya 

➤ 9. আহমেদাবাদ এর সবরমতী সেন্ট্রাল জেল জেলবন্দিদের বিভিন্ন শিক্ষামূলক এবং স্বাস্থ্য় সম্পর্কিত বার্তা পৌছে দিতে দেশের মধ্যে প্রথম 'Radio Prison' লঞ্চ করলো

➤ 10. ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( SBI ) চিফ ফিনান্সিয়াল অফিসার পদে Charanjit Surinder Attra কে নিয়োগ করলো , SBI HQ - মুম্বাই 
















 Thank You.



 












 





Post a Comment

0 Comments