Daily Current Affairs in Bengali (02/10/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
Q.1. আন্তর্জাতিক অহিংসা দিবস (International Day of Non-Violence) কবে পালন করা হয় ?
[A] 2nd অক্টোবর
[B] 3rd অক্টোবর
[C] 4th অক্টোবর
[D] 5th অক্টোবর
Ans : [A] 2nd অক্টোবর
▣ মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে জাতীপুঞ্জ 2007 সালের 15 ই জুন ভোটিং এর মাধ্যমে 2 রা অক্টোবর কে আন্তর্জাতিক অহিংসা দিবস বলে ঘোষণা করে
▣ এ বছর গান্ধীজির 151 তম জন্মদিন পালন করা হল
▣ এছাড়াও এই দিনটিতে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ভারতরত্ন লাল বাহাদুর শাস্ত্রী মহাশয়ের জন্মদিন ( এবছর 116 তম ) পালন করা হয়
Q.2. 3রা অক্টোবর বিশ্বের উচ্চতম এবং দীর্ঘতম 'অটল টানেল' নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী উদ্বোধন করতে চলেছেন ?
[A] রাজনাথ সিং
[B] পীযুষ গোয়েল
[C] অমিত শাহ
[D] নরেন্দ্র মোদি
Ans : [D] নরেন্দ্র মোদি
▣ হিমাচল প্রদেশের রোটাং এ এই অটল টানেল 3রা অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করতে চলেছেন
▣ 10,000 ফুট উচ্চতায় 9.2 কিমি দীর্ঘ এই টানেল তৈরি করতে খরচ হয়েছে 3200 কোটি টাকা
▣ এই টানেল টি কার্যকর হলে Lahaul-Spiti ট্রাইবাল এরিয়ার অনেক বেশি সুবিধা হবে
▣ হিমাচলপ্রদেশের রাজধানী - সিমলা
▣ মুখ্যমন্ত্রী - জয় রাম ঠাকুর
▣ রাজ্যপাল - বান্দারু দাত্তারেয়া
Q.3. দেশের দু-চাকার সব থেকে বড় নির্মাতা কোম্পানি Hero MotoCorp নিম্নের কাকে নন-এক্সিকিউটিভ এবং ডিরেক্টর পদে নিযুক্ত করলো ?
[A] BS Dhanoa
[B] SP Bakshi
[C] SD Laxmi
[D] HP Sharma
Ans : [A] BS Dhanoa
▣ অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল BS Dhanoa কে নন-এক্সিকিউটিভ এবং ডিরেক্টর পদে নিয়োগ করা হল
▣ BS Dhanoa এর আগে 1 লা জানুয়ারি 2017 থেকে 30 শে সেপ্টেম্বর, 2019 পর্যন্ত এয়ার ফোর্স এ কর্মরত ছিলেন
▣ Hero MotoCorp HQ - নতুন দিল্লী
▣ MD & CEO - পাওয়ান মুঞ্জল
▣ প্রতিষ্ঠা - 1984
Q.4. ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) সদ্য প্রকাশিত 'ক্রাইম ইন ইন্ডিয়া' 2019 তথ্য অনুযায়ী মহিলাদের উপর ক্রাইম কত শতাংশ বেড়েছে ?
[A] 7%
[B] 8%
[C] 6%
[D] 8.5%
Ans : [A] 7%
▣ 2018 থেকে 2019 বর্ষের রিপোর্ট অনুযায়ী মহিলাদের উপর উপর হিংসা 7% বেড়েছে এবং নিম্ন বর্ণের উপর অত্যাচার 7.3% বেড়েছে
▣ সব থেকে বেশি ক্রাইম উভয়ক্ষেত্রেই ঘটেছে উত্তরপ্রদেশে
▣ এমনিতে আসামে ক্রাইমের সংখ্যা সবচেয়ে বেশি
▣ 2018 তে ক্রাইম রেট 58.8 ছিল , 2019 সেটা বেড়ে 62.4 হয়েছে
▣ NCRB প্রতিষ্ঠা - 1986
▣ Motto - Empowering Indian Police with Information Technology
Q.5. নিম্নের কাকে কম্বোডিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত পদে নিয়োগ করা হল ?
[A] Devyani Uttam Khobragade
[B] Niharika Nisham
[C] Ujjayni Uttam
[D] Sacharini Sharma
Ans : [A] Devyani Uttam
▣ ভারতের এক্সটার্নাল আফফায়ার্স মিনিস্ট্রি
▣ Devyani Uttam Khobragade কে কম্বোডিয়ার ভারতীয় রাষ্ট্রদূত পদে নিয়োগ করলো
▣ Devyani Uttam Khobragade বর্তমানে এক্সটার্নাল মিনিস্ট্রিতে জয়েন্ট সেক্রেটারি পদে কর্মরত রয়েছেন
▣ কম্বোডিয়া রাজধানী - Phnom Penh
▣ কারেন্সি - কম্বোডিয়ান রিয়েল ( riel )
Q.6. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক দিল্লী-গাজিয়াবাদ-মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানসিট সিস্টেম এর জন্য কত টাকা লোন প্রদান করবে ?
[A] $ 400 mn
[B] $ 600 mn
[C] $ 500 mn
[D] $ 700 mn
Ans : [C] $ 500 mn
▣ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট এই ফান্ড ব্যবহার করবে র্যাপিড রেল সিস্টেম তৈরি করার জন্য
▣ এই প্রজেক্টটির মোট দৈঘ্য পথ 82.15 কিমি
▣ সর্বোচ্চ গতিবেগ 160 কিমি/ঘন্টা বেগে ট্রেন চলবে, মোট 25 টি স্টেশন থাকবে এই যাত্রা পথে
▣ এই প্রজেক্টটি তৈরি করতে মোট খরচ হবে 30,274 কোটি টাকা
▣ 2025 এ এই প্রজেক্টটি কার্যকর হবে
Q.7. সম্প্রতি কোন রাজ্য কেন্দ্রের 'One Nation One Ration Card' স্কিমের সাথে যুক্ত হলো ?
[A] পশ্চিমবঙ্গ
[B] ঝাড়খন্ড
[C] তামিলনাড়ু
[D] বিহার
Ans : [C] তামিলনাড়ু
▣ সম্প্রতি তামিলনাড়ু রাজ্য সরকার এই One Nation One Ration Card স্কিমের সাহায্যে যুক্ত হল, তামিলনাড়ুর 32 টি জেলায় এই স্কীমটি কার্যকর হবে
▣ প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড এবং অন্ত:দয় আন্না যোজনা রেশন কার্ড উপভোক্তারা এর ফলে সুবিধা পাবে
▣ 25 টিরও বেশি রাজ্য বর্তমানে এই স্কিমের সাথে যুক্ত রয়েছে
▣ তামিলনাড়ুর রাজধানী - চেন্নাই
▣ মুখ্যমন্ত্রী - Edappadi K. Palaniswami
▣ রাজ্যপাল - বনওয়ারিলাল পুরোহিত
Q.8. নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী 'স্বচ্ছ ভারত আওয়ার্ড 2020' প্রকাশ করলেন ?
[A] গজেন্দ্র সিং শেখাওয়াত
[B] ধর্মেন্দ্র প্রধান
[C] অমিত শাহ
[D] নরেন্দ্র মোদি
Ans : [A] গজেন্দ্র সিং শেখাওয়াত
▣ জল শক্তি মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই পুরস্কার প্রদান করলেন
▣ গুজরাট রাজ্য এই আওয়ার্ড এ প্রথম স্থান অধিকার করলো
▣ তিনটি ক্যাটাগরিতে এই আওয়ার্ড দেওয়া হয় 'Swachh Sundar Samudayik Souchalaya', 'Gandagi Mukth Bharat' এবং 'Samudayik Shouchalaya Abhiyan'
▣ গুজরাট এবং উত্তরপ্রদেশ কে 'Best performing States' ঘোষণা করা হল
▣ জেলা স্তরে প্রথম পুরস্কার পেল তামিলনাড়ুর তিরুনেলভেলি
▣ 'Gandagi Mukt Bharat মিশনে' হরিয়ানা এবং তেলেঙ্গানা কে সেরা ঘোষণা করা হলো
Q.9. ট্রেড এবং বর্ডার কোঅপারেশনের উপর ভারতের সাথে নিম্নের কোন দেশের ভার্চুয়াল মিটিং সম্পন্ন হলো ?
[A] ভুটান
[B] নেপাল
[C] মায়ানমার
[D] শ্রীলঙ্কা
Ans : [C] মায়ানমার
▣ এই মিটিং এ দুই দেশের মধ্যে পাওয়ার,এনার্জি, সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে আলোচনা হলো, এছাড়া আন্তর্জাতিক সীমান্তে দুই দেশের মধ্যে সিকিউরিটি ইস্যু নিয়েও অনেক আলোচনা হলো, ভারত মায়ানমার কে কোভিড-19 ভ্যাকসিন দেবে বলেও জানিয়েছে
▣ মায়ানমার রাজধানী - Naypyitaw
▣ কারেন্সি - মায়ানমার Kyat
▣ মায়ানমার রাষ্ট্রপতি - Win Myint
Q.10. নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী বৃহত্তম হ্যান্ডিক্রাফট এবং অর্গানিক প্রোডাক্ট মার্কেট 'Tribes India E-Market Place' লঞ্চ করতে চলেছেন ?
[A] অর্জুন মুন্ডা
[B] গজেন্দ্র সিং শেখাওয়াত
[C] রমেশ পোখরিয়াল
[D] জয় শঙ্কর
Ans : [A] অর্জুন মুন্ডা
▣ ট্রাইবাল আফফায়ার্স কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা TRIFED এর এই ইনিশিয়েটিভ লঞ্চ করতে চলেছেন
▣ TRIFED - Tribal Cooperative Marketing Development Federation of India
▣ এছাড়াও 123 এবং 124 তম ট্রাইবাল আউটলেট ঋষিকেশ এবং কলকাতায় লঞ্চ করা হবে
▣ 100% বিশুদ্ধ মধু (Pakur Honey) লঞ্চ করবেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা
⇓ Daily One - Liner Current Affairs ⇓
▣ 1. আন্তর্জাতিক অহিংসা দিবস (International Day of Non-Violence) পালন করা হয় 2 রা অক্টোবর, 2007 সাল থেকে এটি পালিত হয়ে আসছে
▣ 2. 3-রা অক্টোবর বিশ্বের উচ্চতম এবং দীর্ঘতম 'অটল টানেল' কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করতে চলেছেন, হিমাচল প্রদেশের রোটাং এ 10,000 ফুট উচ্চতায় এটি নির্মিত হয়েছে
▣ 3. দেশের দু-চাকার সব থেকে বড় নির্মাতা কোম্পানি Hero MotoCorp অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল BS Dhanoa কে নন-এক্সিকিউটিভ এবং ডিরেক্টর পদে নিয়োগ করলো
▣ 4. ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) সদ্য প্রকাশিত 'ক্রাইম ইন ইন্ডিয়া' 2019 তথ্য অনুযায়ী মহিলাদের উপর ক্রাইম 7% বেড়েছে
▣ 5. কম্বোডিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত পদে নিয়োগ করা হল Devyani Uttam Khobragade, কম্বোডিয়া রাজধানী - Phnom Penh
▣ 6. নিউ ডেভেলপমেন্ট ব্যাংক দিল্লী-গাজিয়াবাদ-মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানসিট সিস্টেম (RRTS) এর জন্য $ 500 mn টাকা লোন প্রদান করবে
▣ 7. সম্প্রতি তামিলনাড়ু রাজ্য সরকার কেন্দ্রের 'One Nation One Ration Card' স্কিমের সাথে যুক্ত হলো
▣ 8. জল শক্তি মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এর প্রকাশিত 'স্বচ্ছ ভারত আওয়ার্ড 2020' তে গুজরাট এবং উত্তরপ্রদেশ কে 'Best performing States' ঘোষণা করা হল
▣ 9. ট্রেড এবং বর্ডার কোঅপারেশনের উপর ভারতের সাথে মায়ানমারের ভার্চুয়াল মিটিং সম্পন্ন হলো
▣ 10. ট্রাইবাল আফফায়ার্স কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা TRIFED এর ইনিশিয়েটিভ বৃহত্তম হ্যান্ডিক্রাফট এবং অর্গানিক প্রোডাক্ট মার্কেট 'Tribes India E-Market Place' লঞ্চ করতে চলেছেন
Thank You.

0 Comments
Please do not share any spam link in the comment box