Daily Current Affairs in Bengali (07/10/2020) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (07/10/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (07/10/2020) for WBCS/PSC/Rail/SSC





Hello বন্ধুরা,



                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 


 Q.1. নিম্নের কাকে রসায়নের উপর নোবেল প্রাইজ 2020 সম্মানে সম্মানিত করা হলো ?


[A] Emmanuelle Charpentier
[B] Jennifer A. Doudna 
[C] Jenifer Rodson 
[D] (A) এবং (B) 

Ans : [D] (A) এবং (B) 

➥ ফ্রান্সের Emmanuelle Charpentier এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের Jennifer A. Doudna  কে রসায়ন বিভাগে নোবেল প্রাইজ 2020 সম্মানে সম্মানিত করা হলো 
➥ 'Genetic scissors : a tool for rewriting the code of life' অর্থাৎ তাদের গবেষনার মূল উদ্দেশ্য ছিল এমন একটি পদ্ধতি বের করা যার সাহায্যে জিনোম কে নিজের পছন্দমত পরিবর্তন করা যাবে , তাদের এই গবেষনার জন্য The Royal Swedish Academy of Science তাদের কে নোবেল পুরস্কার প্রদান করল 
➥ এর আগে পদার্থবিদ্যায় নোবেল 2020 পেলেন Andrea M. Ghez, Reinhard Genzel এবং Roger Penrose


Q.2. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মনেটরি পলিসি কমিটি ( MPC )  এ ভারত সরকার সম্প্রতি কতজন অর্থনীতিবিদ কে নিয়োগ করল ?

[A] ২ জন 
[B] ৩ জন 
[C] ৪ জন 
[D] ৫ জন 

Ans : [B] ৩ জন 

➥ এই তিনজন হলেন প্রফেসর অসীমা গয়াল , প্রফেসর জয়নাথ আর ভার্র্মা , ড: শশাঙ্ক ভীদে 
➥ এই তিনজনকে নিয়োগ করার জন্য একটি কমিটি গঠন করা হয় যার মুখ্য দায়িত্বে ছিলেন তরুণ বাজাজ 
➥ MPC কমিটি তে মোট ৬ জন সদস্য় থাকবে, ৩ জন থাকবে RBI এর পক্ষ থেকে আর ৩ জন কে ভারত সরকার নির্বাচিত করবে 
➥ RBI এর পক্ষ থেকে ৩ জন হুলেন Dr. Mridul K. Saggar, Dr. Michael Debabrata Patra এবং  Shri Shaktikanta Das
➥ RBI HQ - মুম্বাই 
➥ গভর্নর - শক্তিকান্ত দাস  


Q.3. ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ( BCAS ) এর ডিরেক্টর জেনারেল পদে নিম্নের কাকে নিযুক্ত করা হলো ?

[A] M A Ganapathy 
[B] Rakesh Asthana 
[C] M G Sharma 
[D] S D Ganapathy 

Ans : [A] M A Ganapathy 

➥ সিনিয়র আইপিএস অফিসার M A Ganapathy কে BCAS এর ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ করা হলো 
➥ অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ কেবিনেট (ACC) তাকে এই পদে নিয়োগ করল ২৯ শে ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত 
➥ এর আগে দায়িত্বে ছিলেন রাকেশ আস্থানা ( যিনি বর্তমানে BSF এর ডিরেক্টর জেনারেল ) 
➥ BCAS প্রতিষ্ঠা - ১৯৭৮ সালে 
➥ HQ - নতুন দিল্লী 


Q.4. ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ( SBI ) চেয়ারম্যান পদে নিম্নের কাকে নিযুক্ত করা হলো ?

[A] দিনেশ কুমার খারা 
[B] রাজনিশ  কুমার 
[C] অরুন্ধতি রায় 
[D] ব্রিজেস সিং 

Ans : [A] দিনেশ কুমার খারা 

➥ এর অনেক আগে ব্যাঙ্কস বোর্ড ব্যুরো ( BBB ) দিনেশ কুমার খারা - র নামটি প্রস্তাব দিয়েছিল এবং শেষমেষ তাকেই এই পদে নিয়োগ করা হলো 
➥ এর আগে এই দায়িত্বে ছিলেন রাজনিশ কুমার যার কার্যকাল ৬ ই অক্টোবর শেষ হলো 
➥ SBI HQ - মুম্বাই , মহারাষ্ট্র 
➥ প্রতিষ্ঠা - ১ লা জুলাই , ১৯৫৫ ( এর আগে এই ব্যাঙ্কের নাম ছিল Imperial Bank of India )


Q.5. ভারত এর সাথে নিম্নের কোন দেশ যৌথ ভাবে Sittwe পোর্ট নির্মান করতে চলেছে ? 

[A] ভুটান 
[B] বাংলাদেশ 
[C] মায়ানমার 
[D] আফগানিস্তান 

Ans : [C] মায়ানমার 

➥ ভারত এবং মায়ানমার যৌথ ভাবে মায়ানমারের Rakhine রাজ্যে এটি তৈরী করতে চলেছে , ২০২১ এর প্রথমেই এটি কার্যকর হবে 
➥ এই পোর্টটি দক্ষিন পূর্ব এশিয়ায় ভারতের প্রবেশদ্বার হতে চলেছে 
➥ মায়ানমার রাজধানী - Naypyitaw 
➥ কারেন্সি - বার্মিজ Kyat 
➥ মায়ানমার রাষ্ট্রপতি - Win Myint 


Q.6. ভারতের মধ্যে প্রথম কোন ব্যাঙ্ক Loan Against Securities ( LAS) উপভোক্তাদের জন্য ডেবিট কার্ড ফেসিলিটি লঞ্চ করল ?

[A] ICICI 
[B] Axis 
[C] YES Bank 
[D] SBI

Ans : [A] ICICI 

➥ ভারতের মধ্যে প্রথম ICICI ব্যাঙ্ক Loan Against Securities ( LAS) উপভোক্তাদের জন্য ডেবিট কার্ড ফেসিলিটি লঞ্চ করল 
➥ LAS ডেবিট কার্ডের সাহায্যে গ্রাহকরা অনলাইন পেমেন্ট , লেনদেন , POS সার্ভিসে ব্যবহার করতে পারবে 
➥ এই কার্ডের লিমিট - ৩ লাখ টাকা প্রতিদিন অনলাইন পেমেন্ট বা লেনদেন এর ক্ষেত্রে 
 ICICI HQ - মুম্বাই 
➥ MD & CEO - সন্দীপ বক্সী 
➥ ট্যাগলাইন - Hum hai na, Khayal Apka


Q.7. নিম্নের কোন দেশ Tsirkon হাইপারসোনিক ক্রূজ মিসাইলের সফল পরীক্ষণ সম্পন্ন করল ? 

[A] রাশিয়া 
[B] চীন 
[C] ভারত 
[D] উত্তর কোরিয়া 

Ans : [A] রাশিয়া 

➥ এই মিসাইলটি ৪৫০ কিমি দূরত্বে কোনো টার্গেট কে ৪ মিনিট ৩০ সেকেন্ডে আঘাত করতে সক্ষম 
এর গতিবেগ ম্যাক ৮ এর থেকেও বেশি 
➥ উত্তর রাশিয়ার শ্বেত সাগরে এটির সফল পরীক্ষণ সম্পন্ন হলো 
➥ রাশিয়ার রাষ্ট্রপতি - ভ্লাদিমির পুতিন 
➥ রাজধানী - মস্কো 
➥ কারেন্সি - রাশিয়ান রুবেল 


Q.8. ইন্ডিয়ান কোস্ট গার্ড ( ICG ) সম্প্রতি নিম্নের কোন টহলদারি জাহাজ লঞ্চ করল ?

[A] Bigyan 
[B] Vigraha 
[C] Shakti 
[D] Vijay 

Ans : [B] Vigraha 

➥ ভারতীয় কোস্ট গার্ড সপ্তম প্যাট্রোল ভেসেল Vigraha লঞ্চ করলো 
➥ কাট্টুপাললি তে এটি লঞ্চ করা হলো 
➥ এটি তৈরী করেছে Larsen & Toubro 
➥ এই প্রথম কোনো প্রাইভেট সেক্টর শিপইয়ার্ড কোনো টহলদারি জাহাজ ডিজাইন এবং তৈরী করলো 
➥ ICG ডিরেক্টর জেনারেল - K. Natarajan 
➥ HQ - নতুন দিল্লী 


Q.9. নিম্নের কোন রাজ্যে দেশের মধ্যে প্রথম দুটি জৈব মশলা বীজ পার্ক গড়ে উঠতে চলেছে ? 

[A] মহারাষ্ট্র 
[B] বিহার 
[C] গুজরাট 
[D] ছত্তিসগড় 

Ans : [C] গুজরাট 

➥ গুজরাটের Banaskantha এবং Patan এ দুটি মশলা বীজ পার্ক গড়ে উঠতে চলেছে 
➥ রাজ্যের উৎপাদন বৃদ্ধির হার বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হবে 
➥ রাজধানী - গান্ধীনগর 
➥ মুখ্যমন্ত্রী - বিজয় রুপানি 
➥ রাজ্যপাল - আচার্য দেব ভরাট 

Q.10. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্ব এ কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি সাইবার সুরক্ষা বিষয়ের উপর ভারতের সাথে কোন দেশের  চুক্তিতে অনুমোদন দিল 

[A] রাশিয়া 
[B] জাপান 
[C] মায়ানমার 
[D] আমেরিকা যুক্তরাষ্ট্র 

Ans : [B] জাপান

➥ এই চুক্তির ফলে দুই দেশ পরস্পর কে সহযোগিতা এবং সাহায্য করবে সাইবার ক্রাইম , সাইবার ফ্রড কিংবা সাইবার বিষয়ক নিরাপত্তার ব্যাপার গুলিতে 
➥ একটি যৌথ মেকানিজম তৈরী করা হবে এ ব্যাপারে, দুই দেশ নিজেদের মধ্যে প্রয়োজনীয় তথ্য় শেয়ারও করবে 
➥ UK , US এর মত দেশ গুলি যেমন একটি সংস্থার অধীনে সাইবার সম্পর্কিত ব্যাপার গুলি দেখাশোনা করে সেখানে ভারতে 36 টি কেন্দ্রীয় সংস্থা রয়েছে , জাপানের সাথে এই চুক্তির ফলে দেশের সাইবার সিকিউরিটি অনেক বেশি সুরক্ষিত এবং মজবুত হবে 
➥ জাপানের মুখ্যমন্ত্রী - Yoshihide Suga 
➥ রাজধানী - টোকিও 
➥ কারেন্সি - ইয়েন 











         Daily One - Liner Current Affairs








1. ফ্রান্সের Emmanuelle Charpentier এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের Jennifer A. Doudna  কে রসায়ন বিভাগে নোবেল প্রাইজ 2020 সম্মানে সম্মানিত করা হলো 

➥ 2. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মনেটরি পলিসি কমিটি ( MPC ) তে  ভারত সরকার সম্প্রতি প্রফেসর অসীমা গয়াল , প্রফেসর জয়নাথ আর ভার্র্মা এবং ড: শশাঙ্ক ভীদে কে নিয়োগ করল 

➥ 3. ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ( BCAS ) এর ডিরেক্টর জেনারেল পদে M A Ganapathy কে নিযুক্ত করা হলো

➥ 4. ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ( SBI ) চেয়ারম্যান পদে দিনেশ কুমার খারা কে নিযুক্ত করা হলো

➥ 5. ভারত এবং মায়ানমার যৌথ ভাবে মায়ানমারের Rakhine রাজ্যে Sittwe পোর্ট নির্মান করতে চলেছে , ২০২১ এর প্রথমেই এটি কার্যকর হবে 

➥ 6. ভারতের মধ্যে প্রথম ICICI ব্যাঙ্ক Loan Against Securities ( LAS) উপভোক্তাদের জন্য ডেবিট কার্ড ফেসিলিটি লঞ্চ করল 

➥ 7. রাশিয়া সম্প্রতি Tsirkon হাইপারসোনিক ক্রূজ মিসাইলের সফল পরীক্ষণ সম্পন্ন করল

➥ 8. ইন্ডিয়ান কোস্ট গার্ড ( ICG ) সম্প্রতি Vigraha নামক টহলদারি জাহাজ লঞ্চ করল, এটি তৈরী করেছে Larsen & Toubro 

➥ 9. গুজরাটের Banaskantha এবং Patan এ দেশের মধ্যে প্রথম দুটি জৈব মশলা বীজ পার্ক গড়ে উঠতে চলেছে 

➥ 10. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্ব এ কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি সাইবার সুরক্ষা বিষয়ের উপর ভারতের সাথে জাপানের চুক্তিতে অনুমোদন দিল





Post a Comment

0 Comments