WBCS/WBPSC/RAIL/SSC Geography Short Note in Bengali | রাজ্য কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষার জন্য সম্পূর্ণ বাংলায় ভূগোল নোট || পর্ব - ০২
Hello Freinds,
রাজ্য কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষার কথা মাথায় রেখে আমরা আজও ভুগোলের উপর সম্পূর্ণ বাংলায় আরো একটি সংক্ষিপ্ত নোট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি | WBCS/Rail/WBP যেকোনো পরীক্ষাই হোক ভূগোল বেশ কিছু প্রশ্ন জিকে বিভাগে আসতে দেখা যায় তাই আমাদের এই নোটস গুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতি তে খুবই সাহায্য করবে , তবে আর দেরী কেন দেখে নাও ভূগোল শর্ট নোট পর্ব - ০২ এবং চাইলে নিচের লিংক থেকে পিডিএফ টি ডাউনলোড করে নিতে পরো ↓↓↓↓↓↓
গ) উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চল : উত্তরের হিমালয় পর্বতমালা ও দক্ষিনের মালভূমির মধ্যবর্তী অঞ্চলে সিন্ধু , গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী বিধৌত এই বিশাল সমভূমি অঞ্চলটি হলো ভারতের সচেয়ে উর্বর ও জনবহুল অঞ্চল | ভূ-প্রকৃতিগতভাবে উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চলটিকে তিনভাগে ভাগ করা যায় , যেমন -
পশ্চিমের সমভূমি : সিন্ধুনদের উপনদী বিপাশা ,ইরাবতী , চন্দ্রভাগা ও শতদ্রুর পলি সঞ্চয়ের ফলে গঠিত পশ্চিমের সমভূমি অঞ্চলটি পাঞ্জাব , হরিয়ানা , রাজস্থান , দিল্লি ও উত্তরপ্রদেশ রাজ্যের প্রায় ৯৫,৭১৪ বর্গ কিমি অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে |
পশ্চিমের সমভূমি অঞ্চলের দক্ষিন অংশ ( রাজস্থান সমভূমি ) খরাপ্রবণ মরুভূমি ( ভারতীয় মরুভূমি অঞ্চল ) হলেও উত্তর অংশ পলিগঠিত উর্বর সমভূমি ( পাঞ্জাব ও হরিয়ানার সমভূমি ) |
মধ্যভাগের সমভূমি : মধ্যের সমভূমি অঞ্চলটি গঙ্গা , যমুনা এবং তাদের বিভিন্ন উপনদীর সঞ্চয় কাজের ফলে গড়ে উঠেছে | এই অঞ্চলের উত্তর প্রদেশ রাজ্যের পশ্চিম অংশের সমভুমিকে উচ্চগাঙ্গেয় সমভূমি বলা হয় | উত্তরপ্রদেশের পূর্বাংশ এবং বিহারের উত্তরাংশে অবস্থিত সমভুমিটি মধ্য গাঙ্গেয় সমভূমি নাম পরিচিত |
পূর্বদিকের সমভূমি : পশ্চিমবঙ্গ রাজ্যের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল এবং অসম রাজ্যের ব্রহ্মপুত্র সমভূমি নিয়ে পূর্বের সমভূমি অঞ্চল গঠিত হয়েছে |
ঘ) ভারতের বিশাল মালভূমি অঞ্চল : উত্তরের সমভূমি অঞ্চলের দক্ষিণে তিন দিকে সমুদ্রে ঘেরা ( উপদ্বীপ ) এক বিশাল মালভূমি অঞ্চল অবস্থান করছে | পৃথিবীর প্রাচীনতম ভুখন্ড গন্ডয়ানা ল্যান্ডের অংশ বিশেষ এই মালভূমিটি অতি প্রাচীন আগ্নেয় (গ্রানাইট ) এবং রুপান্তরিত ( নাইস ) শিলা দিয়ে গঠিত | নর্মদা নদী এই উপদ্বীপে ( যে ভুখন্ডের তিন দিকে সমুদ্র ঘেরা ) মালভূমি অঞ্চলকে মোটামুটি মধ্য ও পূর্ব ভারতের মালভূমি ও উচ্চভূমি এবং দাক্ষিনাত্যের মালভূমি এই দুই অংশে ভাগ করেছে |
মধ্য ও পূর্ব ভারতের মালভূমি ও উচ্চভূমি : দক্ষিণে বিন্ধ্য় পর্বত , পশ্চিমে আরাবল্লী পর্বত এবং পূর্বে ছোটনাগপুর মালভূমি দিয়ে ঘেরা এই মালভূমি ও উচ্চভূমি অঞ্চলটি উত্তর দিকে ক্রমশ ঢালু হয়ে উত্তর ভারতের সমভূমি অঞ্চলের সঙ্গে মিশে গিয়েছে |
মধ্যভারতের উচ্চভূমি ও মালভূমি : এই অঞ্চল থেকে দক্ষিণে কয়েকটি প্রধান ভূপ্রাকৃতিক অংশে বিভক্ত , যেমন -
ক) আরাবল্লী পর্বতশ্রেণী : আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বত এবং পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বতসমূহের অন্যতম | এই পর্বতটি দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত ৮০০ কিমি অঞ্চল জুড়ে অবস্থিত (গড় উচ্চতা কমবেশি ৭৫০ মিটার ) | আবু পাহাড়ের কাছাকাছি অবস্থিত গুরু শিখর ( উচ্চতা ১৭৭২ মিটার ) অরাবল্লির সর্বোচ্চ শৃঙ্গ |
খ) বুন্দেলখন্ড মালভূমি : এই মালভূমি অঞ্চলটি ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চভূমিতে পরিনত হয়েছে |
গ) বিন্ধ্য় পর্বত : মধ্যভারতের উচ্চভূমির প্রায় দক্ষিন প্রান্তে অবস্থিত এবং পশ্চিম থেকে পূর্বে প্রসারিত বিন্ধ্য় পর্বতের ওপরটা সমতল এবং ধারগুলো ক্ষয় পেয়ে সিড়ির মত হয়ে গেছে |
ঘ) মালব মালভূমি : বিন্ধ্য় পর্বতের উত্তরে লাভা দিয়ে গঠিত এই মালভূমি অঞ্চলের ভূ-প্রকৃতি উচুনিচু ও তরঙ্গায়িত
ঙ) রেওয়া মালভূমি : এই মালভূমিটি বিন্ধ্য় পর্বতের পূর্ব দিকে অবস্থিত |
পূর্ব ভারতের উচ্চভূমি ও মালভূমি : মধ্যভারতের মালভূমি অঞ্চলটি পূর্বদিকে প্রসারিত হয়ে পূর্বভারতের উচ্চভূমি ও মালভূমি অঞ্চল গঠন করেছে |
ক) ছোটনাগপুর মালভূমি : রাঁচি মালভূমি , হাজারিবাগ মালভূমি এবং কোডারমা মালভূমি নিয়ে গঠিত ছোটনাগপুর , গ্র উচ্চতা ৭০০ মিটার |
খ) বাঘেলখন্ড মালভূমি : শোন নদীর দক্ষিণে অবস্থিত বাঘেলখন্ড মালভূমিটি হল গ্রানাইট ও প্রাচীন পাললিক শিলায় গঠিত ভঙ্গিল পার্বত্য অঞ্চল |
গ) গড়জাত পাহাড় ও দন্ডকারন্য মালভূমি : এই অঞ্চলের বোনাই , কেওনঝাড় ও সিমলিপাল পাহাড়গুলি উল্লেখযোগ্য |
দাক্ষিনাত্য মালভূমি : নর্মদা নদীর দক্ষিনে অবস্থিত ত্রিভুজ আকৃতির দাক্ষিনাত্য মালভূমিটি পূর্বে পূর্বঘাট পর্বত , পশ্চিমে পশ্চিমঘাট পর্বত এবং উত্তরে সাতপুরা পর্বত দিয়ে ঘেরা | এছাড়া এই মালভূমি অঞ্চলটি পশ্চিম দিকে উঁচু এবং পশ্চিমে থেকে পূর্ব দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে | পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত দুটি ভারতের দক্ষিনে অবস্থিত নীলগিরি পর্বতে পরস্পর মিলিত হয়েছে | মহারাষ্ট্র , কর্নাটক , অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডু ভারতের এই চারটি রাজ্য দাক্ষিনাত্য মালভূমি অঞ্চলের অন্তর্গত |
ভারতীয় মরুভূমি : আরাবল্লী পর্বত এবং সিন্ধু ও শতদ্রু বিধৌত সমভুমি অঞ্চলের মধ্যবর্তী স্থানে অবস্থিত থর মরুভুমিকেই সাধারনভাবে ভারতীয় মরু অঞ্চল বলা হয় | রাজস্থান রাজ্যের জয়সলমীর , বিকানীর ও যোধপুর জেলা এবং পাকিস্তানের খয়েরপুর ও বাহাওয়ালপুর অঞ্চলে থর মরুভূমি বিস্তারলাভ করেছে | ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে পূর্ব থেকে পশ্চিমে ভারতীয় মরু অঞ্চলকে ৫ ভাগে ভাগ করা যায় - বাগার অঞ্চল , রোহি অঞ্চল , ক্ষুদ্র মরু অঞ্চল , পাথুরে অঞ্চল বা হামাদ , বালুকাময় অঞ্চল বা মরুস্থলী |
এই অঞ্চল গুলির ব্যাপারে বিশদ আমরা পরের পোস্টে জানবো |
File Details :
File Type : Pdf
File Name : ভূগোল পর্ব - ০২
File Size : 404 kb

0 Comments
Please do not share any spam link in the comment box