WBP Constable 2018 প্রিলি গণিত সমাধান ( পার্ট - 03 ) | Math Practice Set - 36 | পুলিশ/WBCS/রেল পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব - ৩৬

WBP Constable 2018 প্রিলি গণিত সমাধান ( পার্ট - 03 ) | Math Practice Set - 36 | পুলিশ/WBCS/রেল পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব - ৩৬

WBP Constable/WBP SI/WBCS/Rail Math Practice Set - 36

Hello বন্ধুরা, 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী Math Practice Set পর্ব - ৩৬ । এই সেটের মধ্যে আমরা WBP কনস্টেবল 2018 প্রিলি তে আসা অঙ্কের সমাধান (পার্ট - 3) করেছি যেগুলো আগামী পুলিশ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ |
 
                নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-

1. প্রশ্ন : মান নির্নয় : (√0.000064)^1/3 = ?  (WBP Constable Preli 2018)
[a] 0.4
[b] 0.04
[c] 0.2 
[d] 0.02

----------------------------------------------------------------------
2. প্রশ্ন :  45 লিটার মিশ্রনে দুধ ও জলের অনুপাত 3 : 2 । ওই মিশ্রনে কত পরিমান জল মেশালে দুধ ও জলের অনুপাত 9 : 11 হবে ?  (WBP Constable Preli 2018)
[a] 17 লিটার
[b] 20 লিটার
[c] 15 লিটার 
[d] 10 লিটার

----------------------------------------------------------------------
3. প্রশ্ন :  একটি 8 জনের কমিটিতে 35 বছর এবং 45 বছরের 2 জন পুরুষের বদলে 2 জন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় 2 বছর বেড়ে যায়। ওই দুজন মহিলার গড় বয়স কত ?  (WBP Constable Preli 2018)
[a] 48 বছর 
[b] 44 বছর
[c] 56 বছর
[d] 52 বছর

----------------------------------------------------------------------
4. প্রশ্ন :  পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগফলের তিনগুন । 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে। পিতার বর্তমান বয়স কত ?  (WBP Constable Preli 2018)
[a] 35
[b] 45
[c] 40
[d] 30 

----------------------------------------------------------------------
5. প্রশ্ন :  2819042 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে ?  (WBP Constable Preli 2018)
[a] 3438
[b] 3385
[c] 3358 
[d] 3058

----------------------------------------------------------------------
6. প্রশ্ন :  সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো । মোট 63535 জন সৈন্য নিয়ে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো । সামনের সারিতে কতজন সৈন্য ছিল ?  (WBP Constable Preli 2018)
[a] 265
[b] 228
[c] 256
[d] 252 

----------------------------------------------------------------------
7. প্রশ্ন :  একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো । ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে ?  (WBP Constable Preli 2018)
[a] 17.5%
[b] 22.5%
[c] 25% 
[d] 20%

----------------------------------------------------------------------
8. প্রশ্ন : দুটি সংখ্যার অনুপাত 6 : 13 এবং তাদের লসাগু 312 হলে, সংখ্যাদুটির যোগফল কত ?   (WBP Constable Preli 2018)
[a] 76 
[b] 67
[c] 57
[d] 75

  ----------------------------------------------------------------------
9. প্রশ্ন :  দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিমি/ঘন্টা ও 6 কিমি/ঘন্টা বেগে হাঁটছিলেন । একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে । ট্রেনটির বেগ কত ?  (WBP Constable Preli 2018)
[a] 33 কিমি/ঘন্টা 
[b] 35 কিমি/ঘন্টা
[c] 40 কিমি/ঘন্টা
[d] 22 কিমি/ঘন্টা

---------------------------------------------------------------------
10. প্রশ্ন : কয়েকজন ভিখারীকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে 7 পয়সা বেশি থাকে। আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে । ভিখারির সংখ্যা কত ?  (WBP Constable Preli 2018)
[a] 6 
[b] 7
[c] 5
[d] 8

--------------------------------------------------------------------
11. প্রশ্ন :  এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের 4/15 অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন । তারপরেও তার কাছে যদি 33 টি কমলালেবু থেকে যায় তবে দ্বিতীয়জন ক্রেতা কত গুলি কমলালেবু ক্রয় করেছিলেন ?  (WBP Constable Preli 2018)
[a] 18
[b] 20
[c] 15
[d] 12 

Post a Comment

0 Comments