SSC GD Speedy Current Affairs in Bengali (09/09/2021) for WBCS/PSC/Rail/SSC | #Jobguidee Current Affairs
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো :-
➲ 1. কেন্দ্র শাসিত অঞ্চল চন্ডীগড়ে ভারতের উচ্চতম বায়ু বিশোধক ( Air Purifier ) টাওয়ার বসানো হলো, এটির উচ্চতা 24 মিটার
➲ 2. গ্রামাঞ্চলের উন্নতির জন্য গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানি 'বতন প্রেম যোজনা' এর অধীনে অনেকগুলি প্রজেক্ট লঞ্চ করলেন
➲ 3. কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী কিষান রেড্ডি গঙ্গাপুরম নতুন একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম 'Gita Govinda : Jaydeva's Divine Odyssey', বইটি লিখেছেন উৎপল কে ব্যানার্জী
➲ 4. S&P গ্লোবাল রেটিংস 2022 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি 9.5% এবং 2023 অর্থবর্ষের জন্য 7% নির্ধারণ করলো
➲ 5. সম্প্রতি কর্ণাটক ব্যাংক POS সোয়াপিং ডিভাইস 'WisePOSGo' লঞ্চ করলো
➲ 6. আফগানিস্তানের নতুন তালিবান সরকারের প্রধানমন্ত্রী পদে মুল্লাহ হাসান আখুন্দ কে নিযুক্ত করা হলো
➲ 7. হাউসিং ফাইন্যান্স পণ্য বিক্রির জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক LIC হাউসিং ফাইন্যান্স এর সাথে চুক্তিবদ্ধ হলো
➲ 8. ভারত পেট্রো রিসোর্সেস লিমিটেড (BPRL) এর ম্যানেজিং ডিরেক্টর পদে এস রমেশ কে নিযুক্ত করা হলো
➲ 9. ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) ভি রামকৃষ্ণ গুপ্ত কে সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার (CFO) পদে নিযুক্ত করলো
➲ 10. ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন - সাউথ ইস্ট এশিয়া রিজিওনাল অফিস (WHO-SEARO) এর 74 তম সেশনে ভারতের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার অংশগ্রহণ করলেন

0 Comments
Please do not share any spam link in the comment box