Important Question-Answer for Upcoming Exams like WBSSC/WBCS/RAIL/WBP | আগামী WBSSC,WBP, Rail পরীক্ষাগুলির জন্য ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর | পর্ব - ১৭
হ্যালো বন্ধুরা ,
জব গাইড এডুকেশনে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত | তোমরা জানো ভালো করেই এই সাইটে আমরা প্রতিনিয়ত তোমাদের সুবিধার্থে নিত্য নতুন পোস্ট দিয়ে থাকি যাতে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেক সাহায্য হয় |
তাই আজও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ( পর্ব - ১৭ ) একটি পিডিএফ যেগুলি আগামী WBCS/RAIL/WBP রাজ্য বা কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য় খুবই দরকারী হবে | এই প্রশ্ন গুলির মধ্যে অনেক গুলি প্রশ্ন আছে যেগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে | তবে আর দেরী কেন , এখুনি নিচের লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও :-
নিচে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু স্যাম্পেল দেওয়া হলো -
১. লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : শতদ্রু
২. তিরুচিরাপল্লী শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : কাবেরী
৩. সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি ?
উত্তর : লোথাল
৪. মন্ডল কমিশন কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?
উত্তর : পিছিয়ে পড়া শ্রেণীর সংরক্ষণ বিষয়ক
৫. অশোকের লিপি পাঠোদ্ধার করেন কে ?
উত্তর : জেমস প্রিন্সেপ
৬. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভুমি রয়েছে ?
উত্তর : পুরুলিয়া
৭. কোন রাজ্যে ভাগীরথী প্রকল্প চালু হয়েছে ?
উত্তর : তেলেঙ্গানা
৮. নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় ?
উত্তর : অমরকন্টক মালভুমি
৯. ভাস্কো-ডা-গামা কবে ভারতে পদার্পন করেন ?
উত্তর : ১৪৯৮ খ্রিস্টাব্দে
১০. একক শর্করা কে কি বলা হয় ?
উত্তর : মনোস্যাকারাইড
১১. ভারতই সিনেমার জনক কাকে বলা হয় ?
উত্তর : দাদা সাহেব ফালকে
১২. তারামাছের গমন অঙ্গের নাম কি ?
উত্তর : টিউব ফিট
১৩. টনসিলাইটিস রোগের দ্বারা কোন স্থান আক্রান্ত হয় ?
উত্তর : গলা ( টন্সিল )
১৪. ১৮৫৭ এর মহাবিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দেন ?
উত্তর : বেগম হজরত মহল
১৫. বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর : বরাহমিহির
১৬. ভারতই সার্জারির জনক কাকে বলে গণ্য করা হয় ?
উত্তর : সুশ্রুত
১৭. অস্টিওম্যালিটিস রোগের দ্বারা কোন অংশ আক্রান্ত হয় ?
উত্তর : অস্থি
১৮. শামুক এবং ঝিনুকের গমন অঙ্গের নাম কি ?
উত্তর : মাংসল পদ
১৯. কোঠারি কমিশন কোন বিষয়ের সাথে যুক্ত ?
উত্তর : শিক্ষা
২০. সেন্ট্রাল মাশরুম রিসার্চ ইনস্টিটিউট কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : হিমাচল প্রদেশ
২১. কোনটি কে বংশগতির একক বলে ধরা হয় ?
উত্তর : জীন
২২. কোনটি কে রাসায়নিক দূত বা ম্যাসেঞ্জার বলা হয় ?
উত্তর : হরমোন
২৩. ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ?
উত্তর : এম এস স্বামীনাথন
২৪. ভারতে মৃত্তিক গবেষণাগার কোথায় অবস্থিত ?
উত্তর : মধ্যপ্রদেশ
২৫. গান্ধীজির আধ্যাত্মিক গুরুর নাম কি ?
উত্তর : লিও টলস্টয়
২৬. পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা স্পিকারের নাম কি ?
উত্তর : ঈশ্বরদাস জালান
২৭. জম্মু কাশ্মীরের উরি থেকে লে পর্যন্ত কোন জাতীয় সড়ক যুক্ত করেছে ?
উত্তর : NH - ১
২৮. ব্রাহ্মনী জলপ্রপাত টি কোন জেলায় অবস্থিত ?
উত্তর : পুরুলিয়া
২৯. কোন সালকে ভারতবর্ষে হিন্দু যুগের সূচনা ধরা হয় ?
উত্তর : ৭৮ খ্রিষ্ট পূর্ব
৩০.কোন সম্রাট কে ভারতের নেপোলিয়ান নামে অভিহিত করা হয় ?
উত্তর : সমুদ্রগুপ্ত
৩১. ভারতের কোন শহর কে সংস্কৃতির রাজধানী বলা হয় ?
উত্তর : কলকাতা
৩২. কম্পিউটারের প্রথম ভাষা কি ?
উত্তর : FORTRAN
৩৩. মেটাল ডিটেক্টরে কোন রশ্মি ব্যবহার করা হয় ?
উত্তর : এক্স রশ্মি
৩৪. টেলিভিশনের আবিস্কারক কে ছিলেন ?
উত্তর : জে এল বেয়ার্ড
৩৫. খাদ্য সংরক্ষণে কোন এসিড বহুল পরিমানে ব্যবহৃত হয় ?
উত্তর : বেনজোয়িক এসিড
৩৬. রিখটার স্কেলের সর্বোচ্চ সীমা কত ?
উত্তর : ১০
৩৭. কাজু বাদাম উৎপাদন এবং বিক্রয়ে বিশ্বে প্রথম স্থান অধিকার করে -
উত্তর : ভারত
৩৮. জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত বৃহত্তম একক কোনটি ?
উত্তর : পারসেক
৩৯. বোতলের ছিপি খোলার যন্ত্র কোন শ্রেণীর লিভার ?
উত্তর : দ্বিতীয় শ্রেণী
৪০. রজত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত ?
উত্তর : মুরগির ডিম উৎপাদন
৪১. সম্রাট আকবর কোন জায়গার বিজয় কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন ?
উত্তর : গুজরাট
৪২. রসুন উদ্ভিদের কোন অংশ ?
উত্তর : কন্দ
৪৩. ১ আউন্স বলতে কত গ্রাম বোঝায় ?
উত্তর : ২৮.৩৫ গ্রাম
৪৪. ধাতুর কাঠিন্য সর্বপ্রথম কে পরিমাপ করেছিলেন ?
উত্তর : ফ্রেডরিক মোস
৪৫. আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : রাজা রামমোহন রায়
৪৬. পাইকারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : তামিলনাড়ু
৪৭. মানকচু কোন অঙ্গে সঞ্চিত থাকে ?
উত্তর : মৃদ্গত কাণ্ডে
৪৮. দক্ষিণ-পূর্ব রাজস্থানে স্থানান্তরিত কৃষির নাম কি ?
উত্তর : বাত্রা
৪৯. বিউফোর্ট স্কেলে কি পরিমাপ করা হয় ?
উত্তর : বাতাসের গতিবেগ
৫০. মোল প্রতি ঘনমিটার কিসের একক ?
উত্তর : গাঢ়ত্ব
আরো পড়ুন :-
৫১. CGS পদ্ধতিতে জলসমের একক কি ?
উত্তর : গ্রাম
৫২. দীপন প্রাবল্য কে কোন একেকের সাহায্যে প্রকাশ করা যায় ?
উত্তর : ক্যান্ডেলা
৫৩. কোন সালে কলকাতায় প্রথম বাণিজ্যিকভাবে ট্রাম চালানো শুরু হয় ?
উত্তর : ১৮৮০ সালে
৫৪. হাইড্রোপনিক্স - কোন বিষয়ের সাথে যুক্ত ?
উত্তর : মাটি ছাড়া গাছের প্রতিপালন
৫৫. ওয়াশিংটন শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : পোটোম্যাক
৫৬. হুতোম পেঁচা - কোন লেখকের ছদ্মনাম ?
উত্তর : কালীপ্রসন্ন সিংহ
৫৭. কোন যুগকে স্তন্যপায়ীদের যুগ বলা হয় ?
উত্তর : প্যালিওসিন যুগ
৫৮. মটরশুটি চাষে মাটিতে কোনটির পরিমান বৃদ্ধি পায় ?
উত্তর : নাইট্রোজেন
৫৯. ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর কোন জেলায় অবস্থিত ?
উত্তর : দক্ষিণ ২৪ পরগনা
৬০. লা পাজ - কোন দেশের রাজধানী ?
উত্তর : বলিভিয়া
৬১. দীনবন্ধু মিত্রের নীলদর্পন নাটক টি কে ইংরেজিতে অনুবাদ করেন ?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত
৬২. ব্রাহ্মসমাজ কোন সালে প্রতিষ্ঠা করা হয় ?
উত্তর : ১৮৩০ সালে
৬৩. অজন্তা গুহাচিত্র গুলি কোন রাজ বংশের ?
উত্তর : গুপ্ত বংশ
৬৪. চীন দেশটি আবিষ্কার করেন কোন নাগরিক ?
উত্তর : মার্কো পোলো
৬৫. দামাস্কাস কোন দেশের রাজধানী ?
উত্তর : সিরিয়া
৬৬. অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেল শহরটি কোন শিল্পের জন্য বিখ্যাত ?
উত্তর : লৌহ-ইস্পাত
৬৭. ফ্রান্সের মুলহাউস শহরটি কোন শিল্পের জন্য বিখ্যাত ?
উত্তর : বস্ত্র বয়ন শিল্প
৬৮. চীন পরিব্রাজক যিনি সর্বপ্রথম ভারতে আসেন তিনি হলেন -
উত্তর : ফা হিয়েন
৬৯. একদিবসীয় ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করা ভারতীয় বোলার কে ছিলেন ?
উত্তর : চেতন শর্মা
৭০. সবকনিষ্ঠা মহিলা হিসেবে এভারেস্ট জয়ী মালাভাত পূর্ণা কোন রাজ্যের ?
উত্তর : অন্ধ্রপ্রদেশ
৭১. পৃথিবীর উচ্চতম ইমারতের মধ্যে একটি ক্রাইসলার বিল্ডিং কোথায় অবস্থিত ?
উত্তর : নিউইয়র্ক সিটি, আমেরিকা যুক্তরাষ্ট্র
৭২. রামগঙ্গা নদীটির উৎস কোথায় ?
উত্তর : নৈনিতাল
৭৩. বেতোয়া - কোন নদীর উপনদী ?
উত্তর : যমুনা
৭৪. সিন্ধুর বৃহত্তম উপনদী কোনটি ?
উত্তর : চন্দ্রভাগা
৭৫. পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে ?
উত্তর : কৃষ্ণা
৭৬. অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপত্তনম শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : পিন্নার
৭৭. গুজরাটের গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর : সবরমতি
৭৮. কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর বন্দর টি কোন উপকূলে অবস্থিত ?
উত্তর : মালাবার উপকূল
৭৯. পুদুচেরির কারিকালা বন্দরটি কোন উপকূলে অবস্থিত ?
উত্তর : করমণ্ডল
৮০. রত্নাসেনা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : মহারাষ্ট্র
৮১. রৌপ্য তন্তু বিপ্লব কিসের সাথে সম্পর্কিত ?
উত্তর : সুতিবস্ত্রের উৎপাদন বৃদ্ধি
৮২. পাটল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত ?
উত্তর : বৈজ্ঞানিক প্রথায় দ্রুত উদ্যানপালন বিদ্যার উন্নয়ন
৮৩. রাউন্ড বিপ্লব কিসের সাথে সম্পর্কিত ?
উত্তর : আলুর উৎপাদন বৃদ্ধি
৮৪. ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ফর স্পাইসেস কোথায় অবস্থিত ?
উত্তর : কালিকট, কেরল
৮৫. বরদৈছনা বায়ুপ্রবাহ মূলত কোন রাজ্যে দেখা যায় ?
উত্তর : অসম
৮৬. মৌসুমী বিস্ফোরণ ঘটে কোন রাজ্যে ?
উত্তর : কেরল
৮৭. বরাউনি ডিজেল বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর : বিহার
৮৮. কোদাইকানাল শৈলশহর টি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : তামিলনাড়ু
৮৯. রাজঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর : দিল্লি
৯০. ধুবারণ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : গুজরাট
৯১. কালাপক্কম পারমানবিক কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর : তামিলনাড়ু
৯২. ওরাইয়া গ্যাস বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : উত্তর প্রদেশ
৯৩. দাদরি গ্যাস বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : উত্তর প্রদেশ
৯৪. হ্যাল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
উত্তর : বেঙ্গালুরু, কর্ণাটক
৯৫. রেজিস্ট্রার জেনারেল কার দ্বারা নিয়োগপ্রাপ্ত হন ?
উত্তর : রাষ্ট্রপতি
৯৬. অর্থ কমিশনের সভাপতি কার দ্বারা নিয়োগপ্রাপ্ত হন ?
উত্তর : রাষ্ট্রপতি
৯৭. সিকিম কোন সালে ভারতের ২২ তম অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে ?
উত্তর : ১৯৭৫ সালে
৯৮. ভারত নির্মাণ প্রোগ্রাম কোন সাল থেকে কার্যকর হয় ?
উত্তর : ২০০৫ সাল
৯৯. ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট স্কিম কোন সাল থেকে কার্যকর হয় ?
উত্তর : ২০০৬ সাল
১০০. প্রধানমন্ত্রী জন ধন যোজনা কোন সাল থেকে কার্যকর হয় ?
উত্তর : ২০১৪ সাল
নিচে দেওয়া লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও -
File Details :
File Type : PDF
File Location : Google Drive
No. of pages : 05
File Size : 477 kb
Download :: Click Here To Download
Also Download ::


0 Comments
Please do not share any spam link in the comment box