WBP Constable 2019 প্রিলি গণিত সমাধান ( পার্ট - 03 ) | Math Practice Set - 33 | পুলিশ/WBCS/রেল পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব - ৩৩

WBP Constable 2019 প্রিলি গণিত সমাধান ( পার্ট - 03 ) | Math Practice Set - 33 | পুলিশ/WBCS/রেল পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব - ৩৩   

Hello বন্ধুরা, 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী Math Practice Set পর্ব - ৩৩ । এই সেটের মধ্যে আমরা WBP কনস্টেবল 2019 প্রিলি তে আসা অঙ্কের সমাধান ( পার্ট - 03 ) করেছি যেগুলো আগামী পুলিশ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ |
 
                নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-

1.প্রশ্ন :  দুটি সংখ্যার গুনফল 2160 এবং তাদের গসাগু 6 হয় তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাত কত ?  (WBP Constable 2019 Preli)
[a] 60 : 1
[b] 7 : 20
[c] 1 : 60 
[d] 20 : 7

----------------------------------------------------------------------
2.প্রশ্ন : স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি/ঘন্টা ও 8 কিমি/ঘন্টা হলে, স্থির জলে 24 কিমি যেতে নৌকাটি কত সময় নেবে ?  (WBP Constable 2019 Preli)
[a] 3 ঘন্টা
[b] 2.4 ঘন্টা
[c] 2 ঘন্টা
[d] 1.2 ঘন্টা

----------------------------------------------------------------------
3.প্রশ্ন : এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি/ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি/ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন । তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন ?  (WBP Constable 2019 Preli)
[a] 16 কিমি
[b] 20 কিমি
[c] 12 কিমি
[d] 24 কিমি

----------------------------------------------------------------------
4.প্রশ্ন :  একটি আয়তক্ষেত্রকার বাগানের দৈঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার ও 80 মিটার মিটার । বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত ?  (WBP Constable 2019 Preli)
[a] 2400 বর্গমিটার
[b] 3660 বর্গমিটার
[c] 1900 বর্গমিটার
[d] 4000 বর্গমিটার 

----------------------------------------------------------------------
5. প্রশ্ন :  পরপর 7 টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যা টি কত ?  (WBP Constable 2019 Preli)
[a] 23
[b] 22
[c] 24
[d] 20

----------------------------------------------------------------------
6.প্রশ্ন : দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8 । সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে । সংখ্যাটি কত ?  (WBP Constable 2019 Preli)
[a] 35
[b] 62 
[c] 44
[d] 53

----------------------------------------------------------------------
7. প্রশ্ন :  যদি A এর 90% = B এর 30% এবং B = A এর 2x% হয়, তবে x = ?  (WBP Constable 2019 Preli)
[a] 400
[b] 300
[c] 450
[d] 150 

----------------------------------------------------------------------
8.প্রশ্ন : কোনো ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 3x°, (2x-7)° এবং (4x-11)° হলে x = কত ?  (WBP Constable 2019 Preli)
[a] 20°
[b] 22° 
[c] 18°
[d] 23°

  ----------------------------------------------------------------------
9.প্রশ্ন :  একজন মোটর আরোহী A থেকে B স্থানে 20 কিমি/ঘন্টা বেগে যান এবং 30 কিমি/ঘন্টা বেগে ফিরে আসেন । আরোহীর গড় বেগ কত ছিল ?  (WBP Constable 2019 Preli)
[a] 23 কিমি/ঘন্টা
[b] 26 কিমি/ঘন্টা
[c] 22 কিমি/ঘন্টা
[d] 24 কিমি/ঘন্টা 

---------------------------------------------------------------------
10.প্রশ্ন :  তিনটি সংখ্যার অনুপাত 1 : 2 : 3 এবং তাদের গসাগু 12 হলে, বৃহত্তম সংখ্যাটি কত ?  (WBP Constable 2019 Preli)
[a] 15
[b] 12
[c] 36 
[d] 30

--------------------------------------------------------------------

Post a Comment

0 Comments