Daily Current Affairs in Bengali (28/08/2021) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (28/08/2021) for WBCS/PSC/Rail/SSC



Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 


1. মেগা গ্রেটার মালে কানেকটিভিটি প্রজেক্টের জন্য ভারত কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো ?

Ans : মালদ্বীপ 

➠ মালদ্বীপ রাজধানী - মালে 
➠ কারেন্সি - রুফিয়া 


2. প্রাক্তন কোন ইংল্যান্ড এবং সাসেক্স অধিনায়ক সম্প্রতি প্রয়াত হলেন ?

Ans : Ted Dexter

➠ তিনি Lord Ted নামে অধিক পরিচিত ছিলেন 
➠ নিজের কেরিয়ারে তিনি 62 টি টেস্ট খেলেছেন


3. অসংগঠিত শ্রমিকদের সিকিউরিটি স্কিমের সাথে যুক্ত করতে মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট কোন পোর্টরাল লঞ্চ করলো ? 

Ans : 'e-Shram' পোর্টাল

➠ শ্রম মন্ত্রী ভুপেন্দর যাদব এটি লঞ্চ করলেন 
➠ বর্তমানে 38 কোটি অসংগঠিত শ্রমিক রয়েছে 


4. কোন দেশ সম্প্রতি কাউন্সিল অফ এডমিনিষ্ট্রেশন এবং পোস্টাল অপারেশন কাউন্সিলে নির্বাচিত হলো ?

Ans : ভারত 

➠ 27 তম UPU কংগ্রেসে 134 টি ভোট পেয়ে ভারত কাউন্সিল অফ এডমিনিষ্ট্রেশনে জায়গা করে নিলো 
➠ এছাড়া ভারত 196 টি ভোট পেয়েছে পোস্টাল অপারেশন কাউন্সিল এ নির্বাচিত হওয়ার জন্য 


5. ভারতের নির্বাচন কমিশন সম্প্রতি কোন কন্সাল্টেশন ওয়ার্কশপের আয়োজন করলো ?

Ans : সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এন্ড ইলেক্টরাল পার্টিসিপেশন (SVEEP)

➠ মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এবং রাজীব কুমার মিলিত ভাবে এই ইনিশিয়েটিভ লঞ্চ করলো 
➠ ইলেকশন কমিশন HQ - নতুন দিল্লী


6. ভারতের প্রথম হ্যাকথন 'MANTHAN 2021' লঞ্চ করার জন্য ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (BPR&D) কোন সংস্থার সাথে জোটবদ্ধ হলো ?

Ans : অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)

➠ এই হ্যাকথন 28 শে নভেম্বর থেকে 1 লা ডিসেম্বর পর্যন্ত চলবে 
➠ 20 টি চ্যালেঞ্জ এবং 6 টি থিমের উপর এটি আয়োজিত হবে 


7. নীতি আয়োগের প্রকাশিত নর্থ ইস্টার্ন রিজিয়ন ডিস্ট্রিক্ট SDG Index রিপোর্ট 2021-22 অনুযায়ী কোন জেলা প্রথম স্থান অধিকার করলো ?

Ans : সিকিমের পূর্ব সিকিম জেলা 

➠ 103 টি রাজ্যের মধ্যে নাগাল্যান্ডের কিফিরে জেলা একেবারে শেষের স্থান অধিকার করলো 
➠ দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ত্রিপুরা, তৃতীয় স্থানে পশ্চিম ত্রিপুরা 


8. দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কোন বলিউড অভিনেতা কে রাজ্যের 'Desh ke Mentors' প্রোগ্রামের জন্য ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো ?

Ans : সোনু সুদ 

➠ দিল্লী মুখ্যমন্ত্রী -  অরবিন্দ কেজরিওয়াল
➠ লিউটেন্যান্ট রাজ্যপাল  - অনিল বাইজল


9. Stop TB পার্টনারশিপ বোর্ড  এর চেয়ারপার্সন পদে কাকে নিযুক্ত করা হলো ?

Ans : মানসুখ মান্ডাভিয়া 

➠ পরিবার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রী মানসুখ মান্ডাভিয়া এই পদের দায়িত্ব নিলেন 
➠ এর আগে এই পদে ছিলেন প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী ড: হর্ষবর্ধন 


10. ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) সম্প্রতি কোন কাউন্টার-টেরোরিস্ট ড্রিল এর তৃতীয় সংস্করণ শুরু করলো ?

Ans : 'Gandiv'

➠ উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, গুজরাট এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে এটি সম্পন্ন হবে 
➠ NSG HQ - নতুন দিল্লী 
















Daily One - Liner Current Affairs



➠ 1. মেগা গ্রেটার মালে কানেকটিভিটি প্রজেক্টের জন্য ভারত মালদ্বীপের সাথে চুক্তি স্বাক্ষর করলো

➠ 2. প্রাক্তন ইংল্যান্ড এবং সাসেক্স ক্রিকেট দলের অধিনায়ক Ted Dexter সম্প্রতি প্রয়াত হলেন

➠ 3. লেবার এবং এমপ্লয়মেন্ট মন্ত্রী ভুপেন্দর যাদব অসংগঠিত শ্রমিকদের সিকিউরিটি স্কিমের সাথে যুক্ত করতে 'e-Shram' পোর্টাল লঞ্চ করলেন

➠ 4. ভারত সম্প্রতি কাউন্সিল অফ এডমিনিষ্ট্রেশন এবং পোস্টাল অপারেশন কাউন্সিলে নির্বাচিত হলো

➠ 5. ভারতের নির্বাচন কমিশন সম্প্রতি 'সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এন্ড ইলেক্টরাল পার্টিসিপেশন (SVEEP)' নামক কন্সাল্টেশন ওয়ার্কশপের আয়োজন করলো

➠ 6. ভারতের প্রথম হ্যাকথন 'MANTHAN 2021' লঞ্চ করার জন্য ব্যুরো অফ পুলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (BPR&D), অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) এর সাথে জোটবদ্ধ হলো

➠ 7. নীতি আয়োগের প্রকাশিত নর্থ ইস্টার্ন রিজিয়ন ডিস্ট্রিক্ট SDG Index রিপোর্ট 2021-22 অনুযায়ী সিকিমের পূর্ব সিকিম জেলা প্রথম স্থান অধিকার করলো

➠ 8. দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলিউড অভিনেতা সোনু সুদ কে রাজ্যের 'Desh ke Mentors' প্রোগ্রামের জন্য ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো

➠ 9. Stop TB পার্টনারশিপ বোর্ড  এর চেয়ারপার্সন পদে পরিবার স্বাস্থ্য ও কল্যাণ মন্ত্রী মানসুখ মান্ডাভিয়া কে নিযুক্ত করা হলো 

➠ 10. ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) সম্প্রতি উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, গুজরাট এর বহু শহরে 'Gandiv' কাউন্টার-টেরোরিস্ট ড্রিল এর তৃতীয় সংস্করণ শুরু করলো






Post a Comment

0 Comments