Daily Current Affairs in Bengali (29/08/2021) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (29/08/2021) for WBCS/PSC/Rail/SSC


Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 


1. ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশনের ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হলো ?

Ans : প্রমোদ কুমার মেহেরদা

❂ তিনি একজন 1971 ব্যাচের IAS অফিসার 
❂ তিনি এর আগে ওড়িশা রাজ্যে সেক্রেটারি পদে কাজ করেছেন 


2. কোন রাজ্য কোভিড-19 এর ফলে স্বামীহারা মহিলাদের জন্য বিশেষ প্রোগ্রাম 'Mission Vatsalya' লঞ্চ করলো ?

Ans : মহারাষ্ট্র

❂ রাজধানী - মুম্বাই
❂ মুখ্যমন্ত্রী - উদ্ধ্বব ঠাকরে
❂ রাজ্যপাল - ভগৎ সিং কোশ্যারি


3. 11 তম BRICS এগ্রিকালচার মিনিস্টার্স মিটিংয়ের সভাপতিত্ব করলো কোন কেন্দ্রীয় মন্ত্রী ?

Ans : নরেন্দ্র সিং তোমার 

❂ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এটির সভাপতিত্ব করলেন 
❂ এই মিটিংয়ের থিম - BRICS Partnership for Strengthening Agro Biodiversity for Food and Nutrition Security
❂ BRICS সদস্য - ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা 


4. ভারতীয় নৌবাহিনী কোন দেশের নৌবাহিনীর সাথে ইয়েমেনের কাছে এডেন উপসাগরে যৌথ নৌ-অনুশীলনে অংশগ্রহণ করলো ?

Ans : জার্মানি

❂ ভারতের Trikand এটিতে অংশগ্রহণ করলো 
❂ এডেন উপসাগরে এটি সম্পন্ন হলো 


5. মথুরা রিফাইনারি তে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্লান্ট তৈরি করতে চলেছে কোন সংস্থা ?

Ans : ইন্ডিয়ান অয়েল

❂ দেশে হাইড্রোজেন প্রযুক্তি গড়ে তুলতে এই উদ্যোগ 
❂ এই প্রজেক্টের ক্যাপাসিটি 1 টন/প্রতি দিন 


6. কোন ভারতীয় খেলোয়াড় চেক ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন (ITTF) ট্যুরনামেন্ট জিতলেন ?

Ans : G Sathiyan 

❂ ইউক্রেনের Yevhen Ryshchepa কে হারিয়ে তিনি এই খেতাব জিতলেন 
❂ এটা তার তৃতীয় ITTF চ্যালেঞ্জর টাইটেল


7. ভারতীয় রিজার্ভ ব্যাংক কাকে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করলো ?

Ans : অজয় কুমার 

❂ বর্তমান RBI গভর্নর - শক্তিকান্ত দাস 
❂ RBI HQ - মুম্বাই 


8. চীন, পাকিস্তান, থাইল্যান্ড এবং মঙ্গোলিয়ার সৈন্যবাহিনী কোন সামরিক অনুশীলনে অংশগ্রহণ করতে চলেছে ?

Ans : 'Shared Destiny 2021'

❂ সেপ্টেম্বর মাসে চিনে এটি অনুষ্ঠিত হবে 
❂ 1000 সেনা এটিতে অংশগ্রহণ করবে 


9. জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day) কবে পালিত হয় ?

Ans : 29 শে আগস্ট 

❂ প্রতিবছর 29 শে আগস্ট এই পালিত হয় 
❂ হকির জাদুকর ধ্যানচাঁদ এর জন্মদিন স্মরণে এই দিনটি পালন করা হয় 


10. টোকিও প্যারাঅলিম্পিক 2021 এ টেবিল টেনিস এ সিলভার জিতে ভারতের প্রথম পদক কে জিতলেন ?

Ans : ভাবিনা প্যাটেল 

❂ এটিই ভারতের টোকিও অলিম্পিকে প্রথম পদক জয় 
❂ এছাড়া হাই জাম্পে সিলভার জিতেছেন ভারতের নিশাদ কুমার, এবং ডিস্কাস থ্রো তে ব্রোঞ্জ জিতলেন বিনোদ কুমার 























Daily One - Liner Current Affairs



❂ 1. ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশনের ম্যানেজিং ডিরেক্টর পদে প্রমোদ কুমার মেহেরদা কে নিযুক্ত করা হলো

❂ 2. মহারাষ্ট্র সরকার কোভিড-19 এর ফলে স্বামীহারা মহিলাদের জন্য বিশেষ প্রোগ্রাম 'Mission Vatsalya' লঞ্চ করলো 

❂ 3. 11 তম BRICS এগ্রিকালচার মিনিস্টার্স মিটিংয়ের সভাপতিত্ব করলো কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, এই মিটিংয়ের থিম - BRICS Partnership for Strengthening Agro Biodiversity for Food and Nutrition Security

❂ 4. ভারতীয় নৌবাহিনী জার্মানির নৌবাহিনীর সাথে ইয়েমেনের কাছে এডেন উপসাগরে যৌথ নৌ-অনুশীলনে অংশগ্রহণ করলো 

❂ 5. মথুরা রিফাইনারি তে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্লান্ট তৈরি করতে চলেছে ইন্ডিয়ান অয়েল সংস্থা

❂ 6. ভারতীয় খেলোয়াড় G Sathiyan চেক ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন (ITTF) ট্যুরনামেন্ট জিতলেন

❂ 7. ভারতীয় রিজার্ভ ব্যাংক অজয় কুমার কে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করলো

❂ 8. চীন, পাকিস্তান, থাইল্যান্ড এবং মঙ্গোলিয়ার সৈন্যবাহিনী মিলিত ভাবে 'Shared Destiny 2021' নামক সামরিক অনুশীলনে অংশগ্রহণ করতে চলেছে

❂ 9. প্রতিবছর 29 শে আগস্ট হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ এর জন্মদিন স্মরণে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়

❂ 10. টোকিও প্যারাঅলিম্পিক 2021 এ টেবিল টেনিস এ সিলভার জিতে ভারতের প্রথম পদক জিতলেন ভাবিনা প্যাটেল, এছাড়া হাই জাম্পে সিলভার জিতেছেন ভারতের নিশাদ কুমার, এবং ডিস্কাস থ্রো তে ব্রোঞ্জ জিতলেন বিনোদ কুমার








Post a Comment

0 Comments