Monthly Current Affairs in Bengali | Month of June, 2021 | [PDF] Download

 

Monthly Current Affairs in Bengali | Month of June, 2021 | [PDF] Download


Hello বন্ধুরা, 

                    তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।

                    June মাস শেষ 1 থেকে 30 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে June Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-


কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ


গুরুত্বপূর্ণ দিবস 


প্রতি বছর 1 লা জুন বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয় ,এ বছরের থিম - Sustainablity in the dairy sector with messages around the environment,nutrition and socio-economics

প্রতি বছর 5 ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, এ বছরের থিম - Reimagine, Recreate, Restore, ফোকাল পয়েন্ট - Ecosystem Restoration

প্রতি বছর 7 ই জুন ওয়ার্ল্ড ফুড সেফটি দিবস পালন করা হয়, এ বছরের থিম - Safe food today for a healthy tomorrow

প্রতি বছর 8 ই জুন বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয়, এ বছরের থিম - 'The Ocean : Life and Livelihoods'

প্রতিবছর 12 ই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস (World Day Against Child Labour) পালিত হয়, এ বছরের থিম - Act now : End child labour !

প্রতি বছর 14 ই জুন বিশ্ব রক্ত দাতা দিবস পালিত হয়, এবছরের থিম - Give blood and keep the world beating 

প্রতিবছর 21 শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়, এ বছরের থিম - Yoga for well-being, এ ছাড়া এই দিনটি বিশ্ব সংগীত দিবস হিসেবেও পালিত হয় 

প্রতি বছর 23 শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত হয়, এ বছরের থিম - Stay healthy, stay strong, stay active with the #OlympicDay workout on 23 June

প্রতি বছর 26 শে জুন মাদক সেবন এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালন করা হয়, এ বছরের থিম - Share Facts on Drugs, Save Lives 

প্রতিবছর 29 শে জুন প্রফেসর পি সি মহালানবিশের জন্ম বার্ষিকী তে জাতীয় স্ট্যাটিস্টিক্স দিবস পালন করা হয়

l

 
 নিয়োগ সমূহ 

কোভিড পণ্যের উপর ট্যাক্স ছাড় বিষয়ক পর্যালোচনা করতে GST কাউন্সিল 8 সদস্যের একটি প্যানেল গঠন করলো,যার মুখ্য দায়িত্বে রয়েছেন মেঘালয় মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা 

ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (NHRC) এর নতুন চেয়ারপারসন পদে প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুন কুমার মিশ্র কে নিযুক্ত করা হলো

CBDT (সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস) এর চেয়ারম্যান পদের অতিরিক্ত দায়িত্ব নিলেন জগন্নাথ বিদ্যাধর মহাপাত্র

কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (CII) এর নতুন প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিলেন T. V. Narendran

আসাম রাইফেলস এর ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব নিলেন প্রদীপ চন্দ্রণ নায়ার
 
ম্যাসেজিং প্লাটফর্ম Whatsapp ভারতে Grievance Officer হিসেবে Paresh B Lal কে  নিযুক্ত করলো 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রী Dr Patrick Amoth কে নিযুক্ত করা হলো 

সেন্টার ফর সেলুলার এন্ড মলিকিউলার বায়োলজির (CCMB) এর ডিরেক্টর পদে ড: বিনয় কে নান্দিকোরি কে নিযুক্ত করা হলো

পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদী কে নিযুক্ত করা হলো, এছাড়া রাজ্যের স্বরাষ্ট্র সচিব হলেন বি পি গোপালিকা 

গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর R S Sodhi কে আন্তর্জাতিক ডেয়ারী ফাউন্ডেশন বোর্ডে নির্বাচিত করা হলো

সম্প্রতি ভারতীয় এয়ার ফোর্সের ভাইস-চিফ পদে এয়ার মার্শাল বিবেক রাম কে নিযুক্ত করা হলো

ইজরায়েলের 11 তম রাষ্ট্রপতি পদে Isaac Herzog কে নির্বাচিত করা হলো

ভারতীয় নৌবাহিনীর ডেপুটি চিফ পদে ভাইস এডমিরাল Ravneet Singh কে নিযুক্ত করা হলো

Magma Fincorp সংস্থা Adar Poonawalla কে চেয়ারম্যান পদে নিযুক্ত করলো, এছাড়া Abhay Bhutada কে MD এবং Vijay Deshwal কে CEO পদে নিযুক্ত করা হলো

ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন নবগঠিত ডিজিটাল মিডিয়া কন্টেন্ট রেগুলেটরি কাউন্সিল (DMCRC) এর চেয়ারম্যান পদে বিক্রমজিত সেন কে নিযুক্ত করলো

ওয়ার্ল্ড ব্যাংকের এডুকেশন অ্যাডভাইজার পদে Ranjitsinh Disale কে নিযুক্ত করা হলো

পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ডের চেয়ারম্যান পদে সঞ্জীব নন্দন সাহাই কে নিযুক্ত করা হলো

HSBC India এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে Hitendra Dave কে নিযুক্ত করা হলো

ভারতীয় রিজার্ভ ব্যাংক Vishwavir Ahuja কে আরো 1 বছরের জন্য RBL ব্যাংকের MD এবং CEO পদে বহাল রাখলো

ভাইস এডমিরাল রাজেশ পেনধারকার কে ডিরেক্টর জেনারেল নাভাল অপারেশনস পদের দায়িত্ব দেওয়া হলো

কেন্দ্রীয় সরকার সম্প্রতি অনুপ চন্দ্র পান্ডে কে নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করলো

76 তম ইউনাইটেড নেশন্স জেনারেল এসেম্বলি এর প্রেসিডেন্ট হলেন Abdullah Shahid

ICICI ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান পদে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) গিরিশ চন্দ্র চতুর্বেদী কে পুনরায় নিযুক্ত করলো

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এর চেয়ারম্যান পদে এম আর কুমার কে আরো 1 বছরের জন্য বহাল রাখা হলো

ভারতীয় রিজার্ভ ব্যাংক বন্ধন ব্যাংকের MD এবং CEO পদে চন্দ্র শেখর ঘোষ কে আরো 3 বছরের জন্য পুনরায় নিযুক্ত করলো

ইংল্যান্ডের ফুটবল এসোসিয়েশনের প্রথম চেয়ারওমেন পদে Debbie Hewitt কে নিযুক্ত করা হলো

ফ্রেঞ্চ ডিফেন্স এবং এরোস্পেস গ্রুপ Thales Ashish Saraf কে ভাইস-প্রেসিডেন্ট এবং ভারতের কান্ট্রি ডিরেক্টর পদে নিযুক্ত করলো

রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে মহেশ কুমার জেইন কে আরো 2 বছরের জন্য নিজের পদে বহাল রাখা হলো

সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক Grievance officer for India পদে Spoorthi Priya কে নিযুক্ত করলো

Ferrari কোম্পানির এর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার পদের দায়িত্ব নিতে চলেছেন Benedetto Vigna

2021 ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ আল্ট্রারানার্স কংগ্রেসে এশিয়া-ওশনিয়ার প্রতিনিধি হিসেবে ভারতীয় ব্যক্তিত্ব Nagraj Adiga কে নির্বাচিত করা হলো

মঙ্গোলিয়ার ষষ্ঠ রাষ্ট্রপতি পদে Ukhnaa Khurelsukh কে নির্বাচিত করা হলো 

কাস্টমার ডেভেলপমেন্ট এর জন্য হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে Kedar Lele কে নিযুক্ত করা হলো

ইন্টারনেট এন্ড মোবাইল এসোসিয়েশন অফ ইন্ডিয়া OTT Grievance Redressal Board এর চেয়ারম্যান পদে Arjan Kumar Sikri কে নিযুক্ত করলো

ইউনাইটেড নেশন্স কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট (UNCTAD) এর সেক্রেটারি-জেনারেল পদে Rebecca Grynspan কে নিযুক্ত করা হলো

বায়োটেকনোলজি কোম্পানি MyLab বলিউড অভিনেতা অক্ষয় কুমার কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো

বেঞ্জামিন নেটায়ানহু কে সরিয়ে ইজরায়েলের নব-নিযুক্ত প্রধানমন্ত্রী হতে চলেছেন Naftali Bennett

2021-22 এর জন্য ভারতী এয়ারটেল CEO অজয় পুরী কে চেয়ারম্যান অফ দি ইন্ডাস্ট্রি এসোসিয়েশন (COAI) পদে পুনরায় নির্বাচিত করা হলো

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের সম্মানীয় সদস্য পদে মুকেশ শর্মা কে নিযুক্ত করা হলো

মাইক্রোসফট এর নতুন চেয়ারম্যান পদের দায়িত্ব নিতে চলেছেন কোম্পানির CEO সত্য নাদেল্লা 

ভারতের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মিশনের ডিরেক্টর পদে আশীষ চান্দরকার কে নিযুক্ত করা হলো

 Nivea India অজয় সিমহা কে সংস্থার মার্কেটিং ডিরেক্টর পদে নিযুক্ত করলো

দ্বিতীয় বারের জন্য ইউনাইটেড নেশন্স এর সেক্রেটারি জেনারেল পদে Antonio Guterres কে নির্বাচিত করা হলো

প্রথম ভারতীয় মহিলা হিসাবে Dr. Tadang Minu কে আন্তর্জাতিক বক্সিং এসোসিয়েশনের কোচ কমিটিতে নিযুক্ত করা হলো

ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেল্থ এন্ড নিউরো সায়েন্সের ডিরেক্টর পদে ড: প্রতিমা মূর্তি কে নিযুক্ত করা হলো

আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের (ICC) মুখ্য প্রসিকিউটার পদে ব্রিটিশ আইনজীবী করিম খান কে নিযুক্ত করা হলো

রেণুকা কুমার এবং সঞ্জয় কুমার সিং  কে মাইনোরিটি আফফায়ার্স এবং ডিপার্টমেন্ট অফ এডমিনিষ্ট্রেটিভ রিফর্মস এন্ড পাবলিক গ্রিভেন্সস এর সেক্রেটারি পদে নিযুক্ত করা হলো যথাক্রমে 

সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নব গঠিত 4 সদস্যের নব গঠিত Takeover Panel এর চেয়ারম্যান পদে N K Sodhi কে নিযুক্ত করা হলো

ওয়ার্ল্ড ব্যাংক এবং আন্তর্জাতিক মনেটারি ফান্ড দ্বারা গঠিত উচ্চ পর্যায়ের উপদেষ্টা গ্রুপের সদস্য পদে Montek Singh Ahluwalia কে নিযুক্ত করা হলো

ইরানের নব নির্বাচিত রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে চলেছেন ইব্রাহিম রাইসি
  
এলাহাবাদ হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে বিচারপতি Munishwar Nath Bhandari কে নিযুক্ত করা হলো

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পদে Nikol Pashinyan কে নির্বাচিত করা হলো

গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড OnePlus স্টার ক্রিকেটার জস্প্রীত বুমরাহ কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো

দিল্লী স্পোর্টস ইউনিভার্সিটির প্রথম ভাইস-চ্যান্সেলর পদে অলিম্পিক মেডেলিস্ট কার্নাম মালেশ্বরী কে নিযুক্ত করা হলো
 
সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার পদের দায়িত্ব নিতে চলেছেন সুরেশ এন প্যাটেল, আগে এই পদে ছিলেন সঞ্জয় কোঠারি

ট্যুইটার এর পক্ষ থেকে Jeremy Kessel কে ভারতের গ্রেভিয়েন্স অফিসার পদে নিয়োগ করা হলো

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর স্পেশাল ডিরেক্টর পদে প্রবীণ সিনহা কে নিযুক্ত করা হলো


............. সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও - 












File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 1.46 mb
No. of Pages : 27


Post a Comment

0 Comments