Daily Current Affairs in Bengali (01/07/2021) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (01/07/2021) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (01/07/2021) for WBCS/PSC/Rail/SSC


Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 


1. জাতীয় ডাক্তার দিবস কবে পালন করা হয় ? 

Ans : 1 লা জুলাই 

✪ ড: বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয় 
✪ এছাড়াও এই দিনটি জাতীয় পোস্টাল শ্রমিক দিবস হিসেবেও পালন করা হয় 


2. সুধর্ম পত্রিকার কোন এডিটর সম্প্রতি প্রয়াত হলেন ?

Ans : K V Sampath Kumar 

✪ 2020 এর পদ্ম পুরস্কারের জন্য তাকে নির্বাচিত করা হয় 
✪ তিনি বহু পুরস্কার পেয়েছেন যেমন Siddarudha Award, The Shivaratri Deshikendra Media Award প্রভৃতি 
✪ এছাড়াও চলচ্চিত্র নির্মাতা রাজ কৌশল প্রয়াত হলেন


3. এশিয়ার দীর্ঘতম এবং পৃথিবীর পঞ্চম দীর্ঘতম হাই স্পিড ট্র্যাক 'NATRAX' কোথায় উদ্বোধন করা হলো ?

Ans : ইন্দোর 

✪ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদকর এটির উদ্বোধন করলেন 
✪ এটি 11.3 কিমি দীর্ঘ 


4. টরন্টো আন্তর্জাতিক মহিলা চলচ্চিত্র উৎসবে কোন সিনেমা সেরা সিনেমার সম্মান জিতলো ?

Ans : 'Decoding Shankar'

✪ মিউজিশিয়ান শঙ্কর মহাদেবন এর জীবনের উপর বানানো এই ডকুমেন্টরি ফিল্ম এই সম্মান পেলো 
✪ এই ফিল্মটির সময় সীমা 52 মিনিট 


5. আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন কতৃক প্রকাশিত গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স 2020 তে ভারত কততম স্থান অধিকার করলো ?

Ans : 10 ম

✪ এই তালিকায় শীর্ষে আমেরিকা যুক্তরাষ্ট্র
✪ দ্বিতীয় স্থানে যুগ্মভাবে সংযুক্ত রাজ্য এবং সৌদি আরব 


6.  ISSF শুটিং ওয়ার্ল্ড কাপে মহিলাদের 25 মিটার পিস্তল প্রতিযোগিতায় গোল্ড মেডেল কে জিতলেন ?

Ans : রাহী সর্নবাত

✪ এছাড়া তিনি একটি সিলভার ও একটি ব্রোঞ্জ মেডেল জিতেছেন 
✪ ISSF শুটিং ওয়ার্ল্ড কাপ ক্রোয়েশিয়ায় হচ্ছে 


7. ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম - 

Ans : 'Anomalies in Law and Justice'

✪ বিভিন্ন আইন এবং লিগ্যাল সিস্টেম নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে
✪ বিভিন্ন ধরনের পরিস্থিতিতে বিভিন্ন ধরণের আইনের ব্যাপারে এই বইটি ব্যক্ত করে 


8. Whatsapp সংস্থা কাকে ভারতে পেমেন্টস বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করলো ?

Ans : মনীষ মহাত্মে

✪ তিনি প্রাক্তন আমাজন এক্সিকিউটিভ
✪ Whtsapp CEO - Will Cathcart 
✪ প্রতিষ্ঠা - 2009


9. Mercer Survey 2021 অনুযায়ী পৃথিবীর সবথেকে খরচ বহুল শহর কোনটি ?

Ans : আসগাবাত

✪ তুর্কেমেনিস্তানের রাজধানী আশগাবাত বর্তমানে সবথেকে খরচ বহুল শহর 
✪ Mercer এর 27 তম Cost of Living Survey তে এটি প্রকাশিত হয়েছে, ভারতের মুম্বাই 78 তম


10. গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেম ইনডেক্স 2021 অনুযায়ী ভারত কত তম স্থান অধিকার করলো ?

Ans : 20 তম

✪ এই তালিকার শীর্ষে আমেরিকা যুক্তরাষ্ট্র
✪ StartupBlink এর পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হলো 




 








































Daily One - Liner Current Affairs



✪ 1. প্রতি বছর 1 লা জুলাই জাতীয় ডাক্তার দিবস পালন করা হয়, এছাড়াও এই দিনটি জাতীয় পোস্টাল শ্রমিক দিবস হিসেবেও পালন করা হয়

✪ 2. সুধর্ম পত্রিকার এডিটর K V Sampath Kumar সম্প্রতি প্রয়াত হলেন, এছাড়াও চলচ্চিত্র নির্মাতা রাজ কৌশল প্রয়াত হলেন

✪ 3. ইন্দোরে এশিয়ার দীর্ঘতম এবং পৃথিবীর পঞ্চম দীর্ঘতম হাই স্পিড ট্র্যাক 'NATRAX' এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদকর
 
✪ 4. টরন্টো আন্তর্জাতিক মহিলা চলচ্চিত্র উৎসবে ডকুমেন্টরি বিভাগে সেরা সিনেমার সম্মান জিতলো 'Decoding Shankar'

✪ 5. আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন কতৃক প্রকাশিত গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স 2020 তে ভারত 10 ম স্থান অধিকার করলো, শীর্ষে আমেরিকা যুক্তরাষ্ট্র

✪ 6. ISSF শুটিং ওয়ার্ল্ড কাপে মহিলাদের 25 মিটার পিস্তল প্রতিযোগিতায় গোল্ড মেডেল জিতলেন রাহী সর্নবাত

✪ 7. ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা একটি বই প্রকাশ করলেন যার শিরোনাম - 'Anomalies in Law and Justice'

✪ 8. Whatsapp সংস্থা মনীষ মহাত্মে কে ভারতে পেমেন্টস বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করলো

✪ 9. Mercer Survey 2021 অনুযায়ী পৃথিবীর সবথেকে খরচ বহুল শহর হলো আসগাবাত, ভারতের মুম্বাই 78 তম

✪ 10. গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেম ইনডেক্স 2021 অনুযায়ী ভারত 20 তম স্থান অধিকার করলো, শীর্ষে আমেরিকা যুক্তরাষ্ট্র






Post a Comment

0 Comments