Daily Current Affairs in Bengali (07/07/2021) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (07/07/2021) for WBCS/PSC/Rail/SSC



Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 


1. GPS নেভিগেশন অ্যাপ 'Waze' এর CEO পদে কাকে নিযুক্ত করা হলো ?

Ans : নেহা পারিখ

❐ এটি Google এরই একটি অংশ 
❐ 2008 সালে এটি ইজরায়েলে তৈরি হয় এবং 2013 সালে গুগল এটি কিনে নেয় 


2. ডিজিটাল মনোপলি নিয়ন্ত্রণের জন্য ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি এন্ড ইন্টারনাল ট্রেড (DPIIT) কত জন সদস্যের একটি প্যানেল গঠন করলো ?

Ans : 9 জন

❐ এই সদস্যের মধ্যে Infosys নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান নন্দন নিলেকানি , NHA CEO আর এস শর্মা রয়েছেন 
❐ ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের জন্য এটি তৈরি করা হলো 


3. 'Khadi Prakritk Paint' এর ব্র্যান্ড আম্বাসাডর হলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?

Ans : নীতিন গাদকারী 

❐ কেন্দ্রীয় রোড ট্রান্সপোর্ট , হাইওয়ে মন্ত্রী নীতিন গাদকারী নিজেকে ব্র্যান্ড আম্বাসাডর ঘোষণা করলেন
❐ Cow dung paint কে প্রমোট করার জন্যই এই পদক্ষেপ 


4. কোন বিমান সংস্থা Air Transport World's 2021 এয়ারলাইন অফ দি ইয়ার সম্মান পেলো ?

Ans : Korean Air

❐ এভিয়েশন ইন্ডাস্ট্রির এটি সর্বোচ্চ সম্মান গুলির মধ্যে এটি একটি
❐ কোভিড পরিস্থিতির মধ্যেও Korean Air যে ভাবে পরিষেবা দিয়েছে তার জন্য এই সম্মান দেওয়া হলো 


5. বিখ্যাত 'সুপারম্যান' সিনেমার কোন ডিরেক্টর প্রয়াত হলেন ?

Ans : Richard Donner

❐ তার Superman, Lethal Weapon প্রভৃতি জগৎ জুড়ে খ্যাতি অর্জন করেছে 
❐ এছাড়া প্রখ্যাত বলিউড অভিনেতা দিলীপ কুমার প্রয়াত হলেন 


6. আগামী টোকিও অলিম্পিকে ভারতীয় দলের পতাকা বহনকারী কে হতে চলেছেন ?

Ans : মেরি কম এবং মানপ্রিত সিং 

❐ ইন্ডিয়ান অলিম্পিক এসিসিয়েশন এটি ঘোষণা করলো
❐ 'Gender Parity' উদ্দেশ্যেই এবার একজন পুরুষ ও একজন মহিলা কে এই দায়িত্ব দেওয়া হলো 


7. উপজাতি সম্প্রদায়ের আয় বৃদ্ধির উদ্দেশ্যে কোন সংস্থা 'BOLD' প্রজেক্ট লঞ্চ করলো ?

Ans : খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (KVIC)

❐ BOLD - Bamboo Oasis on Lands in Draught
❐ রাজস্থানের উদয়পুরের একটি গ্রামে এটি লঞ্চ করা হলো 


8. কর্ণাটকের নতুন রাজ্যপাল পদে কাকে নিযুক্ত করা হলো ?

Ans : Thawarchand Gehlot

❐ এছাড়া মধ্যপ্রদেশের রাজ্যপাল হলেন Mangubhai Chhaganbhai Patel, 
❐ ড: হরি বাবু কাম্ভম্পতি (মিজোরাম), রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার (হিমাচল প্রদেশ), পি এস শ্রীধরন পিল্লাই (গোয়া), সত্যদেব নারায়ণ আর্য (ত্রিপুরা), রমেশ বাইস (ঝাড়খন্ড), বান্দারু দত্তত্রয়া (হরিয়ানা)


9. ভেনু মাধব গোবিন্দু এবং শ্রীনাথ রাঘবন নতুন একটি বই লিখলেন যার শিরোনাম - 

Ans : The Fourth Lion : Essays for Gopalkrishna Gandhi

❐ এই বইতে 26 টি essays রয়েছে 
❐ গোপালকৃষ্ণ গান্ধী এর উপর এটি লেখা হয়েছে


10. বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ভারতের কোথায় তৈরি হতে চলেছে ?

Ans : জয়পুর, রাজস্থান 

❐ রাজস্থান রাজধানী - জয়পুর
❐ মুখ্যমন্ত্রী - অশোক গেহলট
❐ রাজ্যপাল - কলরাজ মিশ্র






























Daily One - Liner Current Affairs




❐ 1. গুগলের GPS নেভিগেশন অ্যাপ 'Waze' এর CEO পদে নেহা পারিখ কে নিযুক্ত করা হলো
 
❐ 2. ডিজিটাল মনোপলি নিয়ন্ত্রণের জন্য ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি এন্ড ইন্টারনাল ট্রেড (DPIIT) 9 জন সদস্যের একটি প্যানেল গঠন করলো

❐ 3. কেন্দ্রীয় রোড ট্রান্সপোর্ট , হাইওয়ে মন্ত্রী নীতিন গাদকারী নিজেকে 'Khadi Prakritk Paint' এর ব্র্যান্ড আম্বাসাডর ঘোষণা করলেন

❐ 4. Korean Air বিমান সংস্থা Air Transport World's 2021 এয়ারলাইন অফ দি ইয়ার সম্মান পেলো

❐ 5. বিখ্যাত 'সুপারম্যান' সিনেমার ডিরেক্টর Richard Donner প্রয়াত হলেন, এছাড়া প্রখ্যাত বলিউড অভিনেতা দিলীপ কুমার প্রয়াত হলেন 

❐ 6. আগামী টোকিও অলিম্পিকে ভারতীয় দলের পতাকা বহনকারী হতে চলেছেন মেরি কম এবং মানপ্রিত সিং

❐ 7. উপজাতি সম্প্রদায়ের আয় বৃদ্ধির উদ্দেশ্যে খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন (KVIC) 'BOLD (Bamboo Oasis on Lands in Draught)' প্রজেক্ট লঞ্চ করলো 

❐ 8. 8 টি রাজ্যের নতুন রাজ্যপাল নিযুক্ত করা হলো : Thawarchand Gehlot (কর্ণাটক), Mangubhai Chhaganbhai Patel (মধ্যপ্রদেশ), ড: হরি বাবু কাম্ভম্পতি (মিজোরাম), রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার (হিমাচল প্রদেশ), পি এস শ্রীধরন পিল্লাই (গোয়া), সত্যদেব নারায়ণ আর্য (ত্রিপুরা), রমেশ বাইস (ঝাড়খন্ড), এবং বান্দারু দত্তত্রয়া (হরিয়ানা)

❐ 9. ভেনু মাধব গোবিন্দু এবং শ্রীনাথ রাঘবন নতুন একটি বই লিখলেন যার শিরোনাম - 'The Fourth Lion : Essays for Gopalkrishna Gandhi'

❐ 10. রাজস্থানের জয়পুরে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে চলেছে




Post a Comment

0 Comments