WBP Constable/SI Practice Set | আগামী পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রাকটিস সেট | পর্ব - ১০

 

WBP Constable/SI Practice Set | আগামী পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রাকটিস সেট | পর্ব - ১০     



Hello বন্ধুরা , 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | রাজ্য সরকার ইতিমধ্যেই অনেক শূন্যপদে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর নিয়োগের কথা জানিয়েছে | খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আর হাতে সময় খুব কম | তাই আজ আমরা তোমাদের প্রস্তুতিতে সাহায্য করতে নিয়ে এসেছি পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রাকটিস সেট  পর্ব - ১০ | 
                      সিলেবাস অনুযায়ী ৫০ নম্বরের এই সেটটি সাজানো হয়েছে যেগুলো প্রাকটিস করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরো মজবুত হবে | তবে আর দেরি নাকরে নিচে দেওয়া লিংক থেকে প্রাকটিস সেট টির PDF ডাউনলোড করে নাও - 

নিচে তোমাদের সুবিধার্থে কিছু স্যাম্পেল প্রশ্ন উত্তর দেওয়া হলো - 

1. নিম্নের মধ্যে কে 'মিতাক্ষরা' লিখেছেন ?
(a) ন্যায়চন্দ্র
(b) গঙ্গাধর
(c) বিলহন
(d) বিজ্ঞানেশ্বর

2. দিল্লি সুলতানির শেষ শাসক কে ছিলেন ?
(a) আলাউদ্দিন আলম শাহ
(b) ইব্রাহিম লোদী 
(c) বহলুল লোদী
(d) সিকান্দার লোদী

3. নিম্নলিখিত দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না ?
(a) কুতুবউদ্দিন আইবক
(b) ইলতুতমিস
(c) রাজিয়া 
(d) বলবন

4. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ?
(a) সমতট-এ
(b) তাম্রলিপ্ত
(c) কর্ণসুবর্ণ 
(d) লক্ষণাবতী

5. জিলিল্লাহ উপাধি কে গ্রহণ করেন ?
(a) বুশরা খাঁ
(b) ইলতুতমিস
(c) খিজির খাঁ
(d) গিয়াসউদ্দিন বলবন 

6. রাজা রামমোহন রায় কে 'রাজা' উপাধি দেন নিম্নের কোন মুঘল সম্রাট ?
(a) জাহান্দার শাহ
(b) মুহম্মদ শাহ
(c) দ্বিতীয় আকবর 
(d) বাহাদুর শাহ জাফর

7. কার রাজত্বকালে 'জাবতি' ভূমি ব্যবস্থার প্রচলন হয় ?
(a) আলাউদ্দিন খলজী
(b) শেরশাহ
(c) আকবর 
(d) শাহজাহান

8. হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ?
(a) নবগোপাল মিত্র 
(b) বাল গঙ্গাধর তিলক
(c) অক্ষয় কুমার দত্ত
(d) সুরেন্দ্রনাথ ব্যানার্জি

9. শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক আইন কবে প্রণীত হয় ?
(a) 1920
(b) 1925
(c) 1928
(d) 1929

10. ভারতের আত্মা বইটি কার লেখা ?
(a) অরবিন্দ ঘোষ
(b) বিপিনচন্দ্র পাল 
(c) সুভাষচন্দ্র বসু
(d) মৌলানা আবুল কালাম আজাদ

11. কোনো স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য -
(a) 1 ঘন্টা
(b) 12 ঘন্টা 
(c) 15 ঘন্টা
(d) 24 ঘন্টা

12. জারণ বা অক্সিডেশন প্রক্রিয়া অধিক কার্যকরী - 
(a) চুনাপাথরের ওপর
(b) হেমাটাইটের ওপর
(c) লৌহসমৃদ্ধ শিলার ওপর 
(d) ফেল্ডসপারের ওপর

13. দ্য হোম অফ ব্লিজার্ড বল হয় -
(a) আমেরিকা কে
(b) কানাডা কে
(c) গ্রিনল্যান্ড কে
(d) আন্টার্কটিকা কে 

14. বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তরটি হলো -
(a) ট্রপোস্ফিয়ার
(b) স্ট্রাটোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) আয়নোস্ফিয়ার

15. নবীন পলি যুক্ত অংশ পাঞ্জাবে কি নামে পরিচিত ?
(a) বেট 
(b) খাদার
(c) ভাঙ্গর
(d) ভাবর

16. মাউন্ট এভারেস্ট নেপালে কি নামে পরিচিত ?
(a) সাগর মাথা 
(b) গন্ডওয়ানা
(c) চোমোলাংথা
(d) টেথিস

17. নিম্নের কোনটি পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু ?
(a) জাভাদি পর্বতমালা
(b) আনাইমালাই পর্বতমালা
(c) নীলগিরি পর্বতমালা 
(d) শিভারয় পর্বতমালা

18. এশিয়ার বৃহত্তম লেগুন হল - 
(a) অষ্টমুদি
(b) ভেম্বনাদ
(c) চিলকা 
(d) পুলিকট

19. আন্ধি নামক ঝড় নিম্নের কোথায় ঘটতে দেখা যায় ?
(a) পাঞ্জাব 
(b) পশ্চিমবঙ্গ
(c) অসম
(d) উত্তরপ্রদেশ

20. ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত ?
(a) বিহার
(b) ওড়িশা 
(c) কর্ণাটক
(d) রাজস্থান 

21. পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থবিল পেশ করা যায় না ?
(a) ভারতের প্রধানমন্ত্রী
(b) লোকসভার অধ্যক্ষ
(c) ভারতের রাষ্ট্রপতি 
(d) কেন্দ্রীয় অর্থমন্ত্রী

22. পঞ্চায়েত ভোট অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় -
(a) জেলা ম্যাজিস্ট্রেট
(b) রাজ্য সরকার 
(c) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
(d) ইলেকশন কমিশন 

23. অল ইন্ডিয়া সার্ভিস এক্ট কোন সালে পাশ হয় ?
(a) 1951
(b) 1952
(c) 1953
(d) 1954

24. সুপ্রিমকোর্টের বিচারপতিদের অবসরগ্রহণের বয়স কত ?
(a) 60 বছর
(b) 62 বছর 
(c) 65 বছর
(d) 58 বছর 

25. নিম্নের কোনটি একটি একক বিহীন ভৌত রাশি ?
(a) কোণ
(b) আপেক্ষিক গুরুত্ব 
(c) লীনতাপ
(d) ঘনত্ব

26. দূরত্বের সবচেয়ে বড় একক কি ?
(a) কিলোমিটার
(b) মাইল
(c) আলোকবর্ষ
(d) পারসেক 

27. বিদ্যুৎ কুণ্ডলীর তারের উপাদান কি ?
(a) প্লাটিনাম
(b) তামা
(c) নাইক্রোম 
(d) ভ্যান্ডিয়াম

28. তড়িৎ চুম্বকীয় বিকিরণ নি:সৃত হয় - 
(a) এক্স রশ্মি
(b) ইলেকট্রন থেকে 
(c) মহাজাগতিক রশ্মি
(d) প্রোটন থেকে 

29. লালারস এর প্রধান উৎসেচক কোনটি ?
(a) লাইপেজ
(b) পেপসিন
(c) টায়ালিন 
(d) কোনটি নয়

30. সালোকসংশ্লেষের কোন দশায় জল আবশ্যক ?
(a) অন্ধকার দশা
(b) আলোক দশা 
(c) উভয় দশা
(d) কোনটি নয়


নিচের লিংক থেকে PDF টি ডাউনলোড করে নাও বাকি প্রশ্নগুলো পেতে - 

File Details ::

File Type : PDF
File Location : Google Drive 
No. of Pages : 06
File Size : 592 kb 


Post a Comment

0 Comments