WBP All Previous Year Geography Question Answers MCQ (2005 - 2020) | পুলিশের বিগত বছরে আসা সমস্ত ভূগোলের প্রশ্ন-উত্তর (২০০৫ - ২০২০ ) MCQ | [PDF]

 

WBP All Previous Year Geography Question Answers MCQ (2005 - 2020) | পুলিশের বিগত বছরে আসা সমস্ত ভূগোলের প্রশ্ন-উত্তর (২০০৫ - ২০২০ ) MCQ  | [PDF] 

WBP All Previous Year Geography Question Answers MCQ (2005 - 2020)

হ্যালো বন্ধুরা , 

                        তোমাদের সবাইকে জব গাইড এডুকেশনে অনেক অনেক স্বাগত | আজ তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি WBP All Previous Year Geography Question Answers MCQ (2005 - 2020) পুলিশের বিগত বছরে আসা সমস্ত ভূগোলের প্রশ্ন-উত্তর (২০০৫ - ২০২০ MCQ  [PDF]   | 

                     এই পিডিএফ টি যেকোনো পরীক্ষার জন্যও খুব গুরুত্বপূর্ণ যেমন আগামী রেল/WBCS/WBPSC পরীক্ষা গুলির জন্য এই MCQ প্রশ্ন-উত্তর খুবই উপযোগী | নিচে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু স্যাম্পেল প্রশ্ন উত্তর দেওয়া হলো - 


1. আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল - (WBP 2005)
[A] কাল সুবাই
[B] মাউন্ট আবু
[C] দোদাবেতা
[D] গুরুশিখর
 
2. রনথম্বোর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ? (WBP 2005)
[A] রাজস্থান
[B] আসাম
[C] মধ্যপ্রদেশ
[D] উত্তরাঞ্চল
 
3. বিভিন্ন প্রকারের কয়লার মধ্যে কার্বনের পরিমান সবচেয়ে বেশি, সেটি হল - (WBP 2005)
[A] লিগনাইট
[B] পিট
[C] বিটুমিনাস
[D] এনথ্রাসাইট
 
4. বায়ুমণ্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত ? (WBP 2005)
[A] ট্রপোস্ফিয়ার
[B] স্ট্রাটোস্ফিয়ার
[C] ট্রপোপজ
[D] আয়োনোস্ফিয়ার
 
5. কোরিওলিস বল কোথায় সর্বোচ্চ ? (WBP 2005)
[A] বিষুবরেখায়
[B] উত্তর ও দক্ষিণ মেরুদ্বয়ে
[C] 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে
[D] মকর সংক্রান্তিরেখায়
 
 
 
 
 
6. উপদ্বীপীয় ভারতের পশ্চিম উপকূলে কি হয় ? (WBP 2005)
[A] ঘূর্ণবাত
[B] পরিচালন বৃষ্টিপাত
[C] শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
[D] পশ্চিমী ঝঞ্ঝা
 
7. ড্রেকান ট্রাপ অঞ্চল একটি -  (WBP 2005)
[A] গ্রানাইট পর্বত
[B] লাভা গঠিত মালভূমি
[C] চুনাপাথর পলি
[D] গঠিত সমভূমি
 
8. মহাদেব পর্বতের অবস্থান কোথায় ? (WBP 2005)
[A] বিন্ধ্য পর্বত
[B] সাতপুরা পর্বত
[C] আরাবল্লি পর্বত
[D] নীলগিরি পর্বত
 
9. ভারত ইউনিয়ন গঠিত হয় -  (WBP 2005)
[A] 25 টি রাজ্য নিয়ে
[B] 27 টি রাজ্য নিয়ে
[C] 28 টি রাজ্য ও 8টি কেন্দ্র-শাসিত অঞ্চল
[D] 26 টি রাজ্য নিয়ে
 
10. জনসমষ্টির বয়স লিঙ্গ প্রকারভেদ কিসের মাধ্যমে সবচেয়ে ভালো ভাবে দেখানো যায় ? (WBP 2005)
[A] ক্ষেত্র মাত্রিক মানচিত্র
[B] পিরামিড চিত্র
[C] গোলক চিত্র
[D] পাই চিত্র
 
11. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ? (WBP 2005)
[A] কৃষ্ণা
[B] কাবেরী
[C] নর্মদা
[D] পেন্নার
 
12. বায়ুমণ্ডলের প্রধানত কোন গ্যাসটির অত্যাধিক নিস্ক্রমনের ফলে 'গ্রীন হাউস' প্রভাব দেখা যায় ? (WBP 2005)
[A] কার্বন-ডাই-অক্সাইড
[B] নাইট্রিক অক্সাইড
[C] সালফার ডাই অক্সাইড
[D] কার্বন মনো অক্সাইড
 
13. পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে খনিজ টি ভারতে পাওয়া যায় সেটি হল -  (WBP 2006)
[A] বক্সাইট
[B] হেমাটাইট
[C] মোনাজাইট
[D] ফ্লোরস্পোর
 
14. আরব সাগরে ভারতের দ্বীপপুঞ্জের নাম -  (WBP 2006)
[A] মালদ্বীপ
[B] সিসিলি
[C] লাক্ষাদ্বীপ
[D] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
 
15. অ্যালুমিনা সংগৃহীত হয় ___ এর থেকে  (WBP 2006)
[A] হেমাটাইট
[B] বক্সাইট
[C] ম্যাগনেটাইট
[D] অ্যানথ্রাসাইট
 
16. বিশ্বের ___ এর উৎপাদনে ভারত প্রথম  (WBP 2006)
[A] ধান
[B] গম
[C] চা
[D] তুলা
 
17. ভারতে মধ্যভাগ দিয়ে যে অক্ষাংশ গেছে তার নাম -  (WBP 2006)
[A] কর্কটক্রান্তি
[B] মকরক্রান্তি
[C] বিষুবরেখা
[D] সুমেরু বলয়
 
18. দুটি নদীর মধ্যবর্তী অংশ কে কি বলা হয় ?  (WBP 2006)
[A] ডুয়ার্স
[B] ঢাণ্ড
[C] ঢোরা
[D] দোয়াব
 
19. মৌসুমী শব্দটির মূল ভাষা হলো -  (WBP 2006)
[A] উর্দু
[B] সংস্কৃত
[C] আরবি
[D] ফার্সি
 
20. উপর ট্রপোস্ফিয়ারের বায়ু প্রবাহের নাম -   (WBP 2006)
[A] আয়ন বায়ু
[B] পশ্চিম বায়ু
[C] মৌসুমী বায়ু
[D] জেট বায়ু
 
21. লু নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয় ___ এর সমভূমিতে  (WBP 2008)
[A] দক্ষিণ ভারত
[B] পূর্ব ভারত
[C] পশ্চিম ভারত
[D] উত্তর ভারত
 
22. রেগুর মৃত্তিকা সৃষ্টি হয় __ শিলা থেকে   (WBP 2008)
[A] গ্রানাইট
[B] ব্যাসল্ট
[C] নাইস
[D] ল্যাটেরাইট
 
23. আরাবল্লি পর্বত হচ্ছে -   (WBP 2008)
[A] ভঙ্গিল পর্বত
[B] স্তুপ পর্বত
[C] মালভূমি
[D] সঞ্চয় পর্বত
 
24. যে কয়লার কার্বনের শতাংশ সবচেয়ে বেশি ?  (WBP 2008)
[A] এনথ্রাসাইট
[B] বিটুমিনাস
[C] লিমোনাইট
[D] পিট
 
25. ম্যানগ্রোভ বনভূমি হলো -  (WBP 2008)
[A] শিশু ও গর্জন
[B] গরান ও গেওয়া
[C] শাল ও মহুয়া
[D] স্পরস ও ফার
 
26. পশ্চিমবঙ্গের প্রথম দ্বিচক্রযান কারখানার যৌথ উদ্যোগে গুয়াং ঝাউ মোটরস এসেছে   (WBP 2008)
[A] উত্তর কোরিয়া থেকে
[B] চীন থেকে
[C] দক্ষিণ কোরিয়া
[D] জাপান থেকে
 
27. সত্যব্রত দাম যে অঞ্চলে গিয়েছিলেন - (WBP 2008)
[A] উত্তর মেরু
[B] দক্ষিণ মেরু
[C] মাউন্ট এভারেস্ট
[D] সবকয়টি
 
28. অরুণাচল প্রদেশের রাজধানী হল -  (WBP 2008)
[A] ইটানগর
[B] ইমফল
[C] আইজল
[D] কোহিমা
 
29. রেগুর মৃত্তিকা হলো -  (WBP 2013)
[A] লোহিত মৃত্তিকা
[B] কৃষ্ণ মৃত্তিকা
[C] দোয়াশ মৃত্তিকা
[D] উপরের কোনটি নয়
 
30. নাগার্জুন সাগর প্রকল্প টি তৈরি হয়েছে -  (WBP 2013)
[A] কাবেরী নদীতে
[B] কৃষ্ণা নদীতে
[C] গোদাবরী নদীতে
[D] সিন্ধু নদীতে
 
31. কোন সময়ের মধ্যে সমগ্র ভারতবর্ষের দক্ষিণ-পশ্চিম বায়ু প্রবেশ করে ?  (WBP 2013)
[A] 1-10 জুন
[B] 10-20 জুন
[C] 20-30 জুন
[D] 1-15 জুলাই
 
32. সুন্দরবন কোন ধরনের অরণ্য ?  (WBP 2013)
[A] জোয়ার-ভাটায় পুষ্ট অরণ্য
[B] মৌসুমী অরণ্য
[C] ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য
[D] উষ্ণ চিরহরিৎ অরণ্য
 
33. ইয়ারলুঙ জাংবো নদীটি ভারতে কি নামে পরিচিত ?  (WBP 2013)
[A] গঙ্গা
[B] সিন্ধু
[C] ব্রহ্মপুত্র
[D] মহানদী
 
34. মেরুপ্রভা 'অরোরা অস্ট্রালিস' কোন অঞ্চলে দেখা যায় ?  (WBP 2013)
[A] কুমেরু অঞ্চলে
[B] বিষুবরেখা অঞ্চলে
[C] সুমেরু অঞ্চলে
[D] কর্কটক্রান্তি অঞ্চলে
 
35. নিচের কোন কাল্পনিক রেখাটি পৃথিবী পৃষ্ঠের 180° দ্রাঘিমা রেখার কাছ দিয়ে গেছে ?   (WBP 2013)
[A] আন্তর্জাতিক তারিখ রেখা
[B] কর্কটক্রান্তি রেখা
[C] মকরক্রান্তি রেখা
[D] বিষুব রেখা
 
36. সুয়েজ খাল যুক্ত করেছে -  (WBP 2013)
[A] আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
[B] ভূমধ্যসাগর ও লোহিত সাগর
[C] ভূমধ্যসাগর ও আরব সাগর
[D] উপরের কোনটি নয়
 
37. কোনটি পাললিক শিলা ?  (WBP 2013)
[A] মার্বেল
[B] স্লেট
[C] কোয়ারজাইট
[D] কয়লা
 
38. অলকানন্দা এবং ভাগীরথীর নদীর সঙ্গমস্থল হল -   (WBP 2013)
[A] দেবপ্রয়াগ
[B] রুদ্রপ্রয়াগ
[C] এলাহাবাদ
[D] উপরের কোনটি নয়
 
39. পশ্চিমবঙ্গের নিম্নলিখিত নদীগুলির সাথে জেলাগুলির সঠিক সম্পর্ক স্থাপন করুন :   (WBP 2018)
নদী                      জেলা
(i) কংসাবতী         a. মুর্শিদাবাদ
(ii) তিস্তা             b. কোচবিহার
(iii) গঙ্গা             c. পশ্চিম মেদিনীপুর
(iv) তোর্সা           d. জলপাইগুড়ি
[A] (i)-a,(ii)-c,(iii)-d,(iv)-b
[B] (i)-b,(ii)-d,(ii)-c,(iv)-a
[C] (i)-c,(ii)-d,(iii)-a,(iv)-b
[D] (i)-d,(ii)-b,(iii)-c,(iv)-a
 
40. দামোদর নদ এর উৎপত্তি হয়েছে :  (WBP 2018)
[A] হিমালয় থেকে
[B] ছোটনাগপুর মালভূমি থেকে
[C] রাজমহল মালভূমি থেকে
[D] পূর্বঘাট থেকে

বাকি প্রশ্নসহ সম্পূর্ণ পিডিএফ টি নিচের লিংক থেকে এখুনি ডাউনলোড করে নাও -

File Details ::

FIle Type : PDF
File Location : Google Drive 
File Size : 500 kb
No. o f pages : 10


Post a Comment

0 Comments