Math Practice Set - 26 | প্র্যাকটিস সেট পর্ব - ২৬ | WBSSC গ্রুপ C এবং D 2017 তে আসা অংকের সমাধান |

Math Practice Set - 26 | প্র্যাকটিস সেট পর্ব - ২৬ | WBSSC গ্রুপ C এবং D 2017 তে আসা অংকের সমাধান |

Hello বন্ধুরা, 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী Math Practice Set পর্ব - ২৬  | এই পর্বটির মধ্যে আজ আমরা WBSSC তে আসা অঙ্ক প্রশ্নের সমাধান করবো । 
 
                নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-

1.প্রশ্ন :  একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে, ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে ?  (WBSSC GR C 2017)
[a] 3/2 % বৃদ্ধি
[b] 2 2/3% হ্রাস
[c] 4/9% বৃদ্ধি
[d] 2 1/4% হ্রাস

----------------------------------------------------------------------
2.প্রশ্ন :  একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে সময় নেবে -  (WBSSC GR C 2017)
[a] 4 1/5 সে:
[b] 8 2/5 সে:
[c] 5 2/3 সে:
[d] 3 1/2 সে:

----------------------------------------------------------------------
3.প্রশ্ন :  কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5,6,7,8,9 দ্বারা ভাগ করলে 4,5,6,7 এবং 8 ভাগশেষ থাকবে ?  (WBSSC GR C 2017)
[a] 2519
[b] 5039
[c] 1079
[d] 979

----------------------------------------------------------------------
4.প্রশ্ন :  হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো, ঘড়িটির বিক্রয়মূল্য কত ?  (WBSSC GR C 2017)
[a] 290 টাকা
[b] 300 টাকা
[c] 350 টাকা
[d] 270 টাকা

----------------------------------------------------------------------
5. প্রশ্ন :  (4)^0.5 ×(0.5)^4 × 2^4 এর মান হলো -  (WBSSC GR C 2017)
[a] 1/4
[b] 1
[c] 2
[d] 1/8

----------------------------------------------------------------------
6.প্রশ্ন :  6598 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে ? (WBSSC GR D 2017)
[a] 124
[b] 116
[c] 126
[d] 112

----------------------------------------------------------------------
7. প্রশ্ন :  30 কিমি/ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দু কে অতিক্রম করলে, ট্রেনটির দৈর্ঘ্য হবে -   (WBSSC GR D 2017)
[a] 112.5 মিটার
[b] 140.5 মিটার
[c] 150 মিটার
[d] 132 মিটার

----------------------------------------------------------------------
8.প্রশ্ন : কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1023 এবং 750 কে ভাগ করলে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ থাকবে ?  (WBSSC GR D 2017)
[a] 65
[b] 68
[c] 78
[d] 11

  ----------------------------------------------------------------------
9.প্রশ্ন :  2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যা গুলির যোগফল কত ?  (WBSSC GR D 2017)
[a] 26
[b] 29
[c] 25
[d] 28

---------------------------------------------------------------------
10.প্রশ্ন :  সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, ওই ব্যক্তির মূলধন কত ?  (WBSSC GR D 2017)
[a] 22500 টাকা
[b] 25000 টাকা
[c] 20000 টাকা
[d] 25500 টাকা

--------------------------------------------------------------------

Post a Comment

0 Comments