Math Practice Set - 25 | প্র্যাকটিস সেট পর্ব - ২৫

Math Practice Set - 25 | প্র্যাকটিস সেট পর্ব - ২৫ | WBSSC গ্রুপ C 2017 তে আসা অংকের সমাধান |

Hello বন্ধুরা, 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী Math Practice Set পর্ব - ২৫  | এই পর্বটির মধ্যে আজ আমরা WBSSC তে আসা অঙ্ক প্রশ্নের সমাধান করবো । 
 
                নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-

1.প্রশ্ন :  500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য হলো ? (WBSSC Gr. C 2017)
[a] 2 টাকা
[b] 7.20 টাকা 
[c] 0 টাকা
[d] 18 টাকা

----------------------------------------------------------------------
2.প্রশ্ন :  1000 টি যন্ত্রাংশ তৈরি করতে 16 টি মেশিনের 27 দিন লাগে, আরও দুটি মেশিন বসানো হলে ঐ সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে _____ কম লাগবে (WBSSC Gr. C 2017)
[a] 3 দিন 
[b] 7 দিন
[c] 2 দিন
[d] 4 দিন

----------------------------------------------------------------------
3.প্রশ্ন :  পাঁচটা ঘন্টা একসাথে বাজবার পর 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজল। প্রথম একসাথে বাজবার পর থেকে এক ঘন্টায় সেগুলি কতবার বাজবে ? (WBSSC Gr. C 2017)
[a] 11 বার
[b] 8 বার
[c] 12 বার
[d] 9 বার

----------------------------------------------------------------------
4.প্রশ্ন :  একটি অংশীদারী ব্যবসায় A 1200 টাকা 5 মাসের জন্য এবং 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ঐ ব্যবসায় 450 টাকা লাভ হয়, তবে A ও B এর প্রাপ্য লাভের অনুপাত ? (WBSSC Gr. C 2017)
[a] 3 : 2
[b] 5 : 3
[c] 2 : 1 
[d] 4 : 3

----------------------------------------------------------------------
5. প্রশ্ন :  1.7, 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসাগু কত ? (WBSSC Gr. C 2017)
[a] 0.17
[b] 1.7
[c] 0.017 
[d] 0.0017

----------------------------------------------------------------------
6.প্রশ্ন :  14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে যদি 8 দিনে টিউবয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত কতজন লাগবে ? (WBSSC Gr. C 2017)
[a] 9 জন
[b] 7 জন 
[c] 3 জন
[d] 6 জন

----------------------------------------------------------------------
7. প্রশ্ন :  একটি দ্রব্যের উপর পরপর 10%, 20%, 30% ছাড়ের সমতুল্য ছাড় হল  (WBSSC Gr. C 2017)
[a] 45.4%
[b] 49.6% 
[c] 52.7%
[d] 58.2%

----------------------------------------------------------------------
8.প্রশ্ন : একটি দ্রব্যের ক্রয়মূল্য 620 টাকা এবং এটা ধার্য্যমূল্যের থেকে 25% কম। দ্রব্যাটি যদি 15% ছাড়ে বিক্রি করা তবে শতকরা লাভ হবে ? (WBSSC Gr. C 2017)
[a] 12 2/3%
[b] 13 1/3% 
[c] 11 1/3%
[d] 14 2/3%

  ----------------------------------------------------------------------
9.প্রশ্ন :  তিনটি ভগ্নাংশের যোগফল 2 11/24, যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7 : 6 হয় এবং অনুপাত যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয় তবে ভগ্নাংশ তিনটি হবে - (WBSSC Gr. C 2017)
[a] 7/8, 3/10, 7/9
[b] 7/9, 2/3, 3/5
[c] 3/5, 4/7, 2/3
[d] 7/8, 5/6, 3/4 

---------------------------------------------------------------------
10.প্রশ্ন :  0.8418̇̇1̇̇ এই আবৃত্ত দশমিকটিকে সবথেকে ছোট আকারের ভগ্নাংশে পরিণত করলে হর ও লবের পার্থক্য হবে ? (WBSSC Gr. C 2017)
[a] 29
[b] 87 
[c] 67
[d] 13

--------------------------------------------------------------------

Post a Comment

0 Comments