Daily Current Affairs in Bengali (08/06/2021) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (08/06/2021) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (08/06/2021) for WBCS/PSC/Rail/SSC


Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 


1. কোন আন্তর্জাতিক বিমান বন্দর সম্প্রতি 2020-21 অর্থবর্ষে নেট এনার্জি নিউট্রাল স্ট্যাটাসের তকমা পেলো ?

Ans : বেঙ্গালুরু আন্তর্জাতিক এয়ারপোর্ট 

💊 22 লক্ষ ইউনিট সেভ করতে পেরেছে এই এয়ারপোর্ট
💊 এই পরিমাণ তড়িৎ দিয়ে 9000 বাড়িতে 1 মাসের জন্য বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব 


2. স্কুল শিক্ষায় পারফরম্যান্স গ্রেডিং সূচীতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করলো ?

Ans : পাঞ্জাব 

💊 দ্বিতীয় স্থানে চন্ডীগড় এবং তৃতীয় স্থানে তামিলনাড়ু 
💊 পাঞ্জাব রাজধানী - চন্ডীগর
💊 মুখ্যমন্ত্রী - ক্যাপটেন অমরিন্দার সিং
💊 রাজ্যপাল - ভি পি সিং বাদনর


3. 67 তম জাতীয় অ্যাওয়ার্ডে কোন রাজ্যের সিনেমা 'Water Burial' পরিবেশ সংরক্ষণের উপর সেরা সিনেমার সম্মান পেলো ?

Ans : অরুণাচল প্রদেশ 

💊 এটির প্রযোজনা করেছে AM Television
💊 ডিরেক্টর হলেন শান্তনু সেন 


4. ভারতের ক্ষুদ্র,মাঝারি,অতি ক্ষুদ্র সেক্টরের সাহায্যের জন্য ওয়ার্ল্ড ব্যাংক কত মিলিয়ন অর্থের প্রোগ্রামের অনুমোদন দিলো ?

Ans : $ 500 mn 

💊 ওয়ার্ল্ড ব্যাংক HQ - ওয়াশিংটন ডিসি
💊 প্রেসিডেন্ট - ডেভিড মালপাস 


5. টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি সূচী 2021 অনুযায়ী সেরা 100 টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের কত গুলি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিলো ?

Ans : 3 টি 

💊 IISC ব্যাঙ্গালোর 37 তম, IIT রোপার 55 তম এবং IIT ইন্দোর 78 তম স্থান পেয়েছে
💊 চীনের Tsinghua University প্রথম স্থান পেলো
 


6. ইউনাইটেড নেশন পরিবেশ দিবস উপলক্ষে 2021-2030 পর্যন্ত কোন নতুন যুগের সূচনা করলো ?

Ans : United Nations Decade on Ecosystem Restoration (2021-30)

💊 UNEP এবং FAO মিলিত ভাবে এটির নেতৃত্ব দেবে 
💊 ইউনাইটেড নেশনের জেনারেল এসেম্বলি 2019 এ এটির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল


7. আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) Hockey5s ওয়ার্ল্ড কাপের প্রথম সংস্করণ কোন দেশে অনুষ্ঠিত হবে ? 

Ans : ওমান 

💊 2024 এর জানুয়ারি তে এটি অনুষ্ঠিত হবে 
💊 ওমান রাজধানী - মাস্কট 
💊 কারেন্সি - ওমানি রিয়াল


8. বিশ্ব মহাসাগর দিবস কবে পালন করা হয় ?

Ans : 8 ই জুন 

💊 প্রতি বছর 8 ই জুন বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয় 
💊 এ বছরের থিম - 'The Ocean : Life and Livelihoods



9. চলচ্চিত্র নির্মাতা বিনোদ কাপরি সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের উপর একটি বই প্রকাশ করলেন যেটির শিরোনাম - 

Ans : '1232 km : The Long Journey Home'

💊 বইটির প্রকাশনা করেছে Harper Collins
💊 বিহারের 7 জন পরিযায়ী শ্রমিকের উপর এই বইটি লেখা হয়েছে 


10. ভারতীয় রিজার্ভ ব্যাংক কাকে আরো 1 বছরের জন্য RBL ব্যাংকের MD এবং CEO পদে বহাল রাখলো ?

Ans : Vishwavir Ahuja

💊 2010 থেকে তিনি এই পদের দায়িত্বে রয়েছেন 
💊 RBL ব্যাংকে যুক্ত হওয়ার আগে তিনি ব্যাংক অফ আমেরিকার MD ও CEO পদে কর্মরত ছিলেন 





























Daily One Liner Current Affairs  


💊 1. বেঙ্গালুরু আন্তর্জাতিক এয়ারপোর্ট সম্প্রতি 2020-21 অর্থবর্ষে নেট এনার্জি নিউট্রাল স্ট্যাটাসের তকমা পেলো

💊 2. স্কুল শিক্ষায় পারফরম্যান্স গ্রেডিং সূচীতে প্রথম স্থান অধিকার করলো পাঞ্জাব, দ্বিতীয় স্থানে চন্ডীগড় এবং তৃতীয় স্থানে তামিলনাড়ু 

💊 3. 67 তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে অরুণাচল প্রদেশের সিনেমা 'Water Burial' পরিবেশ সংরক্ষণের উপর সেরা সিনেমার সম্মান পেলো

💊 4. ভারতের ক্ষুদ্র,মাঝারি,অতি ক্ষুদ্র(MSME) সেক্টর কে সাহায্যের জন্য ওয়ার্ল্ড ব্যাংক $ 500 মিলিয়ন প্রোগ্রামের অনুমোদন দিলো

💊 5. টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি সূচী 2021 অনুযায়ী সেরা 100 টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের 3 টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিলো

💊 6. ইউনাইটেড নেশন পরিবেশ দিবস উপলক্ষে 2021-2030 পর্যন্ত United Nations Decade on Ecosystem Restoration (2021-30) লঞ্চ করলো

💊 7. আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) Hockey5s ওয়ার্ল্ড কাপের প্রথম সংস্করণ ওমানে অনুষ্ঠিত হবে 

💊 8. প্রতি বছর 8 ই জুন বিশ্ব মহাসাগর দিবস পালন করা হয়, এ বছরের থিম - 'The Ocean : Life and Livelihoods'

💊 9. চলচ্চিত্র নির্মাতা বিনোদ কাপরি সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের উপর একটি বই প্রকাশ করলেন যেটির শিরোনাম - '1232 km : The Long Journey Home'

💊 10. ভারতীয় রিজার্ভ ব্যাংক Vishwavir Ahuja কে আরো 1 বছরের জন্য RBL ব্যাংকের MD এবং CEO পদে বহাল রাখলো


















Post a Comment

0 Comments