Competitive Math Guide | Time & Work ( সময় এবং কাজ ) Part - 1 | Math Class - 1
আজকের ক্লাসে আমরা সময় কার্যের অঙ্ক গুলো শেখার চেষ্টা করবো, এই চ্যাপ্টার থেকে রাজ্য কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় , তবে চলো শেখার চেষ্টা করি :-
যদি এক ব্যক্তি 10 দিনে যেকোনো একটি কাজ শেষ করতে পারে তার অর্থ হলো ওই ব্যক্তি 1 দিনে করে ওই কাজটির 1/10 অংশ।
আমাদের এটা মাথায় রাখতে হবে কোনো ব্যক্তির 1 দিনের কাজ সবসময় দিনের উল্টো হয় অর্থাৎ অংশ হয়।
এবং অংশ কে উল্টে দিলে দিন নির্ণয় করা যায়
B একটি কাজ 15 দিনে শেষ করতে পারে তার মানেই হলো B প্রতিদিন করে ওই কাজটির 1/15 অংশ । আবার 1/15 অংশ 1 দিনের কাজ তার মানেই মোট কাজ শেষ করে 1/15 এর উল্টো দিনে অর্থাৎ 15 দিনে
* কোনো দুই ব্যক্তির কর্মদক্ষতার অনুপাত সবসময় তাদের 1 দিনের কাজের অংশের অনুপাতের সমান হয় ।
* কর্মদক্ষতার অনুপাত = কাজের অনুপাত = 1/সময়ের অনুপাত
যেমন A একটি কাজ 10 দিনে শেষ করে এবং B একটি কাজ 15 দিনে শেষ করতে পারে তার মানে তাদের মধ্যে কর্মদক্ষতার অনুপাত 1/10 : 1/15 ( এখানে 1/10 হলো A এর 1 দিনের কাজ এবং 1/15 হলো B এর 1 দিনের কাজ )
অর্থাৎ অনুপাত হলো = 1/10 : 1/15 = 60×1/10 : 60×1/15
= 6 : 4 = 3 : 2
সময় কার্যের অঙ্ক আমরা দুটো পদ্ধতিতে করতে পারি আর দুটো পদ্ধতিই আমাদের শিখে রাখা দরকার ।
প্রথম পদ্ধতি, ভগ্নাংশ পদ্ধতি বা গতানুগতিক পদ্ধতি :
যেমন, একটি অঙ্ক এমন দেওয়া রয়েছে :
A একটি কাজ 8 দিনে শেষ করতে পারে এবং B ওই একই কাজ 10 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজ করলে কাজটি কতদিন শেষ হবে ?
সমাধান :-
তবে A 1 দিনে করে 1/8 অংশ এবং B 1 দিনে করে 1/10 অংশ ( এখানে মোট কাজ 1 অংশ ধরে করা হয় )
(A+B) একত্রে 1 দিনে করে = 1/8 + 1/10 = (5+4)/40 = 9/40 অংশ
অতএব (A+B) সমস্ত কাজটি শেষ করে = 1/(9/40)= 40/9 ( কারণ আগেই বলা আছে কাজ কে উল্টে দিলে নির্নয় দিন পাওয়া যায়)
আমাদের উত্তর হলো 40/9 বা 4 4/9 দিন
এবার আমরা দ্বিতীয় পদ্ধতি এবং সবথেকে কম সময়ে করার পদ্ধতি শিখবো
দ্বিতীয় পদ্ধতি, ল.সা.গু পদ্ধতি :
যেমন, একটি অঙ্ক এমন দেওয়া রয়েছে :
A একটি কাজ 8 দিনে শেষ করতে পারে এবং B ওই একই কাজ 10 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজ করলে কাজটি কতদিন শেষ হবে ?
সমাধান :
8 এবং 10 এর ল.সা.গু = 40 ( যেটি ধরবো আমরা মোট কাজ , এই পদ্ধতিতে লসাগু যেটা বেরোবে সেটাই মোট কাজ হয় )
এখন A একা 8 দিনে করে 40 ইউনিট কাজ
তবে A একা 1 দিনে করে 40/8 = 5 ইউনিট কাজ ( এই একদিনের কাজটাই আবার A এর efficiency বা কর্মদক্ষতা )
আবার B একা 10 দিনে করে 40 ইউনিট কাজ
B একা 1 দিনে করে 40/10 = 4 ইউনিট কাজ ( এটি B এর কর্মদক্ষতা )
এখন, (A+B) একসাথে 1 দিনে করে (5+4) = 9 ইউনিট কাজ
এখন (A+B) একসাথে 9 ইউনিট কাজ করে 1 দিনে
তবে (A+B) একসাথে 1 ইউনিট কাজ করে 1/9 দিনে
(A+B) একসাথে মোট কাজ অর্থাৎ 40 ইউনিট কাজ করে 40/9 = 4 4/9 দিনে (উত্তর)
আমরা এটাও মনে রাখতে পারি = নির্নয় সময় = মোট কাজ/তাদের 1 দিনের মোট কাজ
আমরা বেশির ভাগ অঙ্ক এখানে লসাগু পদ্ধতিতেই করবো, ধীরে ধীরে বুঝে অঙ্ক গুলো প্র্যাকটিস করতে থাকো -
উদাহরণ (2) :
A এবং B একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, যদি A ওই কাজ একা 30 দিনে করতে পারে তবে B কতদিনে একা ওই কাজ সম্পন্ন করতে পারবে ?
সমাধান :
(A+B) একটি কাজ 12 দিনে করে এবং A একা ওই কাজ 30 দিনে করে
12 এবং 30 এর লসাগু = 60 = মোট কাজ
(A+B) একসাথে 12 দিনে করে 60 ইউনিট কাজ
(A+B) একসাথে 1 দিনে করে 60/12 = 5 ইউনিট কাজ
আবার A একা 30 দিনে করে 60 ইউনিট কাজ
A একা 1 দিনে করে 60/30 = 2 ইউনিট কাজ
(A+B) এর 1 দিনের কাজ = 5 ইউনিট
আবার A এর 1 দিনের কাজ = 2
তার মানে নিশ্চয় B এর 1 দিনের কাজ = 5 - 2 = 3 ইউনিট
এখন, B একা 3 ইউনিট কাজ করে 1 দিনে
তবে B একা 1 ইউনিট কাজ করে 1/3 দিনে
মোট 60 ইউনিট কাজ করে 60/3 = 20 দিনে (উত্তর)
বিকল্প ভাবে,
(A+B) = 1/12 এবং A = 1/30
B = 1/12 - 1/30 = (5-2)/60 = 1/20
B এর 1 দিনের কাজ 1/20 অংশ
তবে মোট কাজ শেষ করে 1/(1/20) = 20 দিনে (উত্তর)
নিচে বেশ কিছু অঙ্ক দেওয়া হলো, নিজেরা করার চেষ্টা করো, না পারলে সমাধান দেখে বোঝার চেষ্টা করো :-
***********************
1.প্রশ্ন : A এবং B একটি কাজ যথাক্রমে 10 দিন এবং 12 দিনে সম্পন্ন করে। A এবং B একসাথে কাজ শুরুর 3 দিন পর A চলে যায় , কত দিন কাজটি সম্পন্ন হবে ?
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------(a) 6 2/5
(b) 7 3/5
(c) 8 2/5
(d) 9 3/5
-----------------------------------------------------------------------
2.প্রশ্ন : A এবং B একটি কাজ 10 দিন এবং 15 দিনে সম্পন্ন করে । একসাথে কাজ শুরুর করার কিছুদিন পর A চলে যায় এবং সম্পূর্ণ কাজটি 9 দিনে শেষ হলে, A কত দিন পর কাজ ছেড়ে চলে গিয়েছিল ?
(a) 6
(b) 4
(c) 8
(d) 10
3.প্রশ্ন : তিন ব্যক্তি A,B এবং C একটি কাজ 10 , 12 এবং 15 দিনে সম্পন্ন করে। যদি তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পর A কাজ ছেড়ে চলে যায় এবং তার আরো 2 দিন পর C চলে যায় তবে পুরো কাজটি কতদিন সম্পন্ন হবে ?
-----------------------------------------------------------------------(a) 4 2/5
(b) 6
(c) 6 2/5
(d) 7 2/5
4.প্রশ্ন : A,B, C একটি কাজ যথাক্রমে 10 , 12 এবং 15 দিনে সম্পন্ন করতে পারে। A এবং B কাজ শেষ হওয়ার 2 দিন আগে কাজ ছেড়ে চলে যায়। তবে সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে ?
-----------------------------------------------------------------------(a) 5 7/15
(b) 12
(c) 15
(d) 9 1/3
5. প্রশ্ন : তিন ব্যক্তি A,B এবং C একটি কাজ 10 , 12 এবং 15 দিনে সম্পন্ন করে, যদি কাজ শেষ হওয়ার 2 দিন আগে A এবং 3 দিন আগে B কাজ ছেড়ে চলে যায় তবে কাজটি কতদিনে শেষ হবে ?
-----------------------------------------------------------------------(a) 5 1/5
(b) 5 2/5
(c) 5 3/5
(d) 5 4/5






0 Comments
Please do not share any spam link in the comment box