Daily Current Affairs in Bengali (12/03/2021) for WBCS/PSC/Rail/SSC

  Daily Current Affairs in Bengali (12/03/2021) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (12/03/2021) for WBCS/PSC/Rail/SSC


Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর Uপাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও :


1. UN Panel of External Auditors এর চেয়ারম্যান পদে কাকে বহাল রাখা হলো ?

Ans : গিরিশ মুর্মু

➦ বর্তমানে তিনি কম্পট্রলার এন্ড অডিটর জেনারেল (CAG) পদে কর্মরত রয়েছেন 
➦ 2020 তে তাকে প্রথম UN প্যানেলের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয় 


2. লুনার স্পেস স্টেশন যৌথভাবে তৈরির জন্য কোন দুই দেশ নিজেদের মধ্যে চুক্তি স্বাক্ষর করলো ?

Ans : চীন এবং রাশিয়া 

➦ চায়না ন্যাশনাল স্পেস এডমিনিষ্ট্রেশন এবং রাশিয়ান স্পেস এজেন্সি রসকসমস এই চুক্তি স্বাক্ষর করলো 
➦ চীনের রাজধানী - বেজিং 
➦ কারেন্সি - Renmimbi
➦ রাশিয়ার রাজধানী - মস্কো 
➦ কারেন্সি - রুবেল 


3. সম্প্রতি কোন বলিউড অভিনেতা কে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভস (FIAF) এর পক্ষ থেকে পুরস্কৃত করা হলো ?

Ans : অমিতাভ বচ্চন 

➦ FIAF প্রতিষ্ঠা - 1938 
➦ FIAF HQ - ব্রুসেলস, বেলজিয়াম


4. রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ কাকে 'Baton of Honor' সম্মানে সম্মানিত করলেন ?

Ans : কিরণ বেদী

➦ রাষ্ট্রপতি ভবনে পুদুচেরীর প্রাক্তন লিউটেন্যান্ট গভর্নর কিরণ বেদীকে এই সম্মান দেওয়া হলো 
➦ বর্তমানে পুদুচেরীর রাজ্যপাল - Tamilisai Soundararajan


5. মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি এর সদ্য প্রকাশিত 'ডিজিটাল পেমেন্ট স্কোরকার্ড' এ কোন ব্যাংক শীর্ষস্থান পেলো ?

Ans : স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)

➦ SBI চেয়ারপার্সন - দীনেশ কুমার খাড়া
➦ SBI HQ - মুম্বাই 
➦ SBI প্রতিষ্ঠা - 1955


6. সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক অনুশীলন 'DUSTLIK II' শুরু হলো ?

Ans : উজবেকিস্তান

➦ উত্তরাখণ্ডের রানিক্ষেতে এই অনুশীলনের দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে
➦ উজবেকিস্তান রাজধানী - তাসখেন্ত
➦ কারেন্সি - উজবেকিস্তানি সোম


7. World Kidney Day - কবে পালিত হলো ?

Ans : 11 ই মার্চ

➦ প্রতিবছর 11 ই মার্চ World Kidney Day পালিত হয় 
➦ এ বছরের থিম - Living Well with Kidney Disease


8. সম্প্রতি কোন ব্যাংক 'Wear N Pay' কন্ট্যাক্টলেস পেমেন্ট ডিভাইস লঞ্চ করলো ? 

Ans : Axis ব্যাংক 

➦ Axis ব্যাংক MD & CEO - অমিতাভ চৌধুরী
➦ Axis ব্যাংক HQ - মুম্বাই 
➦ ট্যাগলাইন - Dil Se Open


9. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) Young Global Leaders তালিকায় কোন বলিউড অভিনেত্রীর নাম সংযুক্ত করা হলো ?

Ans : দীপিকা পাড়ুকোন 

➦ এই তালিকায় বেশ কিছু নোবেল প্রাপক, পুলিতজার পুরস্কার প্রাপকের নামও রয়েছে
➦ WEF HQ - কলগ্নি, সুইজারল্যান্ড
➦ WEF প্রতিষ্ঠা - 1971


10. সম্প্রতি কোন দেশের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী ক্যান্সারে প্রয়াত হলেন ?

Ans : আইভরি কোস্ট

➦ আইভরি কোস্টের প্রধানমন্ত্রী Hamed Bakayoko প্রয়াত হলেন, 2020 এর জুলাইতে তিনি এই পদের দায়িত্ব নিয়েছিলেন
➦ বর্তমান প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নিলেন Patrick Achi 
➦ আইভরি কোস্ট রাজধানী - Yamoussoukro
➦ কারেন্সি - ওয়েস্ট আফ্রিকান CFA ফ্রাঙ্ক















Daily One - Liner Current Affairs



➦ 1. UN Panel of External Auditors এর চেয়ারম্যান পদে CAG গিরিশ মুর্মু কে বহাল রাখা হলো

➦ 2. লুনার স্পেস স্টেশন যৌথভাবে তৈরির জন্য কোন চীন এবং রাশিয়ান স্পেস এজেন্সি নিজেদের মধ্যে চুক্তি স্বাক্ষর করলো

➦ 3. সম্প্রতি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন কে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভস (FIAF) এর পক্ষ থেকে পুরস্কৃত করা হলো

➦ 4. রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ 'Baton of Honor' সম্মানে সম্মানিত করলেন পুদুচেরীর প্রাক্তন লিউটেন্যান্ট গভর্নর কিরণ বেদী কে

➦ 5. মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি এর সদ্য প্রকাশিত 'ডিজিটাল পেমেন্ট স্কোরকার্ড' এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) শীর্ষস্থান পেলো

➦ 6. সম্প্রতি ভারত এবং উজবেকিস্তানের মধ্যে উত্তরাখণ্ডের রানিক্ষেতে যৌথ সামরিক অনুশীলন 'DUSTLIK II' শুরু হলো

➦ 7. World Kidney Day - 11 ই মার্চ পালিত হলো, এ বছরের থিম - Living Well with Kidney Disease

➦ 8. সম্প্রতি Axis ব্যাংক 'Wear N Pay' নামক কন্ট্যাক্টলেস পেমেন্ট ডিভাইস লঞ্চ করলো

➦ 9. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) Young Global Leaders তালিকায় বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের নাম সংযুক্ত করা হলো

➦ 10. সম্প্রতি আইভরি কোস্টের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী Hamed Bakayoko ক্যান্সারে প্রয়াত হলেন








Post a Comment

0 Comments