Important Question-Answer for Upcoming Exams like WBCS/RAIL/WBP | আগামী পরীক্ষাগুলির জন্য ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর | পর্ব - ০৮ |
হ্যালো বন্ধুরা ,
জব গাইড এডুকেশনে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত | তোমরা জানো ভালো করেই এই সাইটে আমরা প্রতিনিয়ত তোমাদের সুবিধার্থে নিত্য নতুন পোস্ট দিয়ে থাকি যাতে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেক সাহায্য হয় | তাই আজও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ( পর্ব - ০৮ ) একটি পিডিএফ যেগুলি আগামী WBCS/RAIL/WBP রাজ্য বা কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য় খুবই দরকারী হবে | এই প্রশ্ন গুলির মধ্যে অনেক গুলি প্রশ্ন আছে যেগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে | তবে আর দেরী কেন , এখুনি নিচের লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও :-
নিচে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু স্যাম্পেল দেওয়া হলো -
১. সম্প্রতি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে কে পদত্যাগ করলেন ?
উত্তর : রবার্ট অ্যাজভেদো
২. ভারতীয় স্পেস রিসার্চগ সংস্থা ISRO এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর : বিক্রম সরাভাই
৩. FTTP এর পুরো কথা কি ?
উত্তর : Fiber to the Premises
৪. Ignited MInds - কার লেখা ?
উত্তর : এ পি যে আব্দুল কালাম
৫. মেঘদূতম কাব্যটি কার লেখা ?
উত্তর : কালিদাস
৬. বিপদগ্রস্ত প্রজাতির কথা কোন বুক থেকে জানা যায় ?
উত্তর : রেড ডাটা বুক
৭. কোন স্কিমে ১০০ দিনের কাজের নিশ্চয়তা দেয় ?
উত্তর : MNREGA
৮. আইপিএল ২০২০ তে কতগুলি দল অংশগ্রহণ করেছিল ?
উত্তর : ৮ টি
৯. মঙ্গল গ্রহের কতগুলি উপগ্রহ আছে ?
উত্তর : ২ টি ( ফোবোস এবং ডিমোস )
১০. মোল্লেন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : গোয়া
১১. ভারতের ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO কবে স্থাপিত হয় ?
উত্তর : ১৯৫৮ সালে
১২. আরব সাগরের রানী কাকে বলা হয় ?
উত্তর : কোচিন
১৩. ONGC এর সদর দপ্তর কোথায় ?
উত্তর : দিল্লি
১৪. ইউনাইটেড নেশন্স সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য সংখ্যা কত ?
উত্তর : ৫ টি
১৫. কিতাব-উল-হিন্দ কার লেখা ?
উত্তর : আল বিরুনী
১৬. পার্লামেন্ট এর জয়েন্ট সেশন কোন ধারার অন্তর্ভুক্ত ?
উত্তর : আর্টিকেল - ১০৮
১৭. PDF এর পুরো কথা কি ?
উত্তর : Portable Document Format
১৮. মাজুলি দ্বীপ কোন নদীর উপর অবস্থিত ?
উত্তর : ব্রহ্মপুত্র নদী
১৯. আর কে লক্ষণ কোন ক্ষেত্রে সাথে যুক্ত ?
উত্তর : বিখ্যাত কার্টুনিস্ট
২০. মানবদেহে কত লিটার রক্ত থাকে ?
উত্তর : প্রায় ৫ লিটার
২১. চিংড়ির রক্ত নীলাভ কেন ?
উত্তর : রক্তে হিমোসায়ানিন রঞ্জক উপস্থিতির কারণে
২২. অমেরুদন্ডী প্রাণীদের রক্তের কোন অংশে হিমোগ্লোবিন থাকে ?
উত্তর : রক্তরসে থাকে
২৩. পতঙ্গদের বর্ণহীন রক্তকে কি বলে ?
উত্তর : হিমোলিম্ফ
২৪. রক্তপূর্ণ দেহগহ্বর কে কি বলে ?
উত্তর : হিমোসিল
২৫. রক্তের দুটি অজৈব উপাদানের নাম কি ?
উত্তর : সোডিয়াম ও পটাশিয়াম
২৬. রক্তরসে জলের শতকরা পরিমান কত ?
উত্তর : ৯১ - ৯২%
২৭. কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেছেন ?
উত্তর : ল্যান্ড স্টেইনার
২৮. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরের নাম কি ?
উত্তর : নিউরোসিল
২৯. সুস্থ মানুষের দেহে CSF এর পরিমান কত ?
উত্তর : ১৫০ মিলিলিটার
৩০. মানুষের দেহের দীর্ঘতম স্নায়ু কোনটি ?
উত্তর : সায়াটিক স্নায়ু
৩১. নিদ্রা ও জাগরণ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
উত্তর : হাইপোথ্যালামাস
৩২. নিউক্লিওসাইড কি দিয়ে গঠিত ?
উত্তর : পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন বেস
৩৩. কোশের কোন অংশে জিন উপস্থিত ?
উত্তর : ক্রোমোজোম
৩৪. কোশের নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় ?
উত্তর : ক্যারিওকাইনেসিস
৩৫. ফুলের ও বীজের আকর্ষণীয় রং হয় কি কারণে ?
উত্তর : ক্রোমোপ্লাস্ট
৩৬. লিউকোপ্লাস্ট পাওয়া যায় মূলত কোথায় ?
উত্তর : মুলের কোষে
৩৭. বিজ্ঞানের যে শাখায় জনসংখ্যা নিয়ে পড়শোনা করা হয় তাকে কি বলে ?
উত্তর : ডেমোগ্রাফি
৩৮. ঝালাইকর্মী ও দমকলকর্মীদের ফুসফুসে কোন রোগ দেখা যায় ?
উত্তর : ব্রঙ্কাইটিস
৩৯. উড়োজাহাজ বা মোটরগাড়ির খোলস তৈরী হয় কি দিয়ে ?
উত্তর : ডুরালুমিন
৪০. হ্যালোজেন কথার অর্থ কি ?
উত্তর : সামুদ্রিক লবন উৎপাদক
৪১. হাড় বিষয়ক বিদ্যা কে কি বলা হয় ?
উত্তর : অস্টিওলজি
৪২. পাখিপালন বিদ্যা কে কি বলা হয় ?
উত্তর : এভিকালচার
৪৩. কোন মৌলের অভাবে রক্তশূন্যতা দেখা যায় ?
উত্তর : আয়রন
৪৪. ব্লু ভিট্রিয়ল বলতে কি বোঝায় ?
উত্তর : সোদক কোপার সালফেট
৪৫. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ?
উত্তর : ক্যালসিয়াম ক্লোরো - হাইপো ক্লোরাইড
৪৬. ফসজিন গ্যাস কোনটি ?
উত্তর : কার্বোনিল ক্লোরাইড
৪৭. মিল্ক অফ ম্যাগনেসিয়া কি ?
উত্তর : ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
৪৮. নাইট্রোলিম কি ?
উত্তর : ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের মিশ্রণ
৪৯. ম্যালেরিয়া রোগের বাহক কোন প্রাণী ?
উত্তর : স্ত্রী অ্যানোফিলিস
৫০. IUCN এর পুরো কথা কি ?
উত্তর : Internaional Union for Conservation of Nature and Natural Resources
........... নিচে দেওয়া লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও -
File Details :
File Type : PDF
File Location : Google Drive
No. of pages : 03
File Size : 372 kb
Download :: Click Here To Download

0 Comments
Please do not share any spam link in the comment box