Daily Current Affairs in Bengali (04/02/2021) for WBCS/PSC/Rail/SSC

 Daily Current Affairs in Bengali (04/02/2021) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (04/02/2021) for WBCS/PSC/Rail/SSC

Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও :



1. ওয়ার্ল্ড ক্যানসার দিবস কবে পালন করা হয় ? 

Ans : 4 ই ফেব্রুয়ারি

❂ ক্যানসার সম্পর্কে মানুষকে সচেতন করতে ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কন্ট্রোল (UICC) এই দিনটি পালন করে থাকে 
❂ এ বছরের থিম - I Am And I Will
UICC HQ - জেনেভা, সুইজারল্যান্ড


2. সম্প্রতি কোন ভারতীয় দ্রুত বোলার সবধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলো ?

Ans : অশোক দিন্দা 

❂ 36 বছর বয়সী এই ক্রিকেটার বেঙ্গল ক্রিকেটের হয়ে 15 বছর খেলেছেন 
❂ দেশের হয়ে 13 টি ওডিআই এবং 9 টি টি-20 ম্যাচ খেলেছেন 


3. Jeff Bezos এর পরিবর্তে আমাজনের CEO পদের দায়িত্ব কে নিতে চলেছেন ?

Ans : Andy Jassy

❂ নতুন আমাজনের CEO হতে চলেছেন Andy Jassy
❂ Jeff Bezos এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে কর্মরত থাকবেন 
❂ আমাজন HQ - ওয়াশিংটন, আমেরিকা যুক্তরাষ্ট্র


4. কোথায় Chief of Air Staff (CAS) কনক্লেভ এর আয়োজন করা হলো ?

Ans : ব্যাঙ্গালুরু

❂ এটির উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 
❂ 75 টি দেশের এয়ার স্টাফ চিফ এই কনক্লেভ এ অংশগ্রহণ করেছে
❂ ভারতের এয়ার চিফ - রাকেশ কুমার সিং ভাদুরিয়া 


5. ভারতের প্রথম Amputee Clinic কোথায় লঞ্চ করা হলো ?

Ans : চন্ডীগড়

❂ Post Graduate Institute of Medical Education and Research এটি লঞ্চ করলো
❂ এই ক্লিনিক এ রুগীদের মেন্টাল এবং ফিজিক্যাল সাপোর্টও দেওয়া হবে 


6. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 'Har Ghar Pani,Har Ghar Safai' মিশন লঞ্চ করলো ?

Ans : পাঞ্জাব 

❂ পাঞ্জাব মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এটি লঞ্চ করলেন 
❂ এই মিশনটির সহায়তায় রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক,নাবার্ড এবং জল জীবন মিশন 
পাঞ্জাব রাজ্যপাল - ভি পি সিং বাদনোর
❂ রাজ্যের 155 টি গ্রামের 1.6 লাখ বাসিন্দা এই স্কিমের ফলে সুবিধাপ্রাপ্ত হবে 


7. দেশ জুড়ে GOBARDHAN অ্যাক্টিভিটি পর্যবেক্ষন করতে ভারত সরকার কি লঞ্চ করলো ?

Ans : ইউনিফায়েড ওয়েব পোর্টরাল 

❂ কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান,জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত মিলিত ভাবে এটি লঞ্চ করলেন 
❂ জৈব বর্জ্য পদার্থ থেকে বায়ো গ্যাস ,বায়ো সিএনজি তৈরি করতে এই অ্যাক্টিভিটি তৈরি করা হয়েছে 


8. ভারতীয় বক্সিং ফেডারেশনের সভাপতি পদে পুনরায় কাকে নির্বাচিত করা হলো ?

Ans : অজয় সিং 

❂ স্পাইসজেট চেয়ারম্যান অজয় সিং, আশীষ শেলার কে হারিয়ে এই পদে জয়ী হলেন 
❂ বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা - 1949
❂ বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া HQ - নতুন দিল্লী


9. ইলেকট্রিক যানবাহন কে প্রমোট করতে দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল কোন ক্যাম্পেইন লঞ্চ করলো ?

Ans : Switch Delhi

❂ 2024 এর মধ্যে 25% যানবাহন কে ইলেকট্রিক যানবাহন এ পরিণত করার টার্গেট নিয়েছে দিল্লী সরকার 
❂ দিল্লী লিউটেন্যান্ট গভর্নর - অনিল বাইজল 


10. সম্প্রতি প্রতিবেশী দেশ পাকিস্তান কোন নিউক্লিয় সক্ষম ব্যালিস্টিক মিসাইল এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো ?

Ans : Ghaznavi

❂ এই মিসাইলের রেঞ্জ 290 কিমি , এটি নিউক্লিয়ার এবং কনভেনশনাল ওয়ারহেড বহন করতে সক্ষম 
❂ পাকিস্তান প্রধানমন্ত্রী - ইমরান খান 
❂ কারেন্সি - পাকিস্তানি রূপী
❂ রাজধানী - ইসলামাবাদ  








Daily One - Liner Current Affairs


❂ 1. প্রতিবছর 4 ই ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যানসার দিবস পালন করা হয়, এবছরের থিম - I Am And I Will

❂ 2. সম্প্রতি ভারতীয় দ্রুত বোলার অশোক দিন্দা সবধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন

❂ 3. Jeff Bezos এর পরিবর্তে আমাজনের CEO পদের দায়িত্ব নিতে চলেছেন Andy Jassy

❂ 4. ব্যাঙ্গালুরু তে অনুষ্ঠিত Chief of Air Staff (CAS) কনক্লেভ এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 

❂ 5. চন্ডীগড়ে ভারতের প্রথম Amputee Clinic  লঞ্চ করা হলো

❂ 6. দেশ জুড়ে GOBARDHAN অ্যাক্টিভিটি পর্যবেক্ষন করতে ভারত সরকার ইউনিফায়েড ওয়েব পোর্টরাল লঞ্চ করলো

❂ 7. পাঞ্জাব মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং 'Har Ghar Pani,Har Ghar Safai' মিশন লঞ্চ করলো

❂ 8. ইলেকট্রিক যানবাহন কে প্রমোট করতে দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল 'Switch Delhi' ক্যাম্পেইন লঞ্চ করলো

❂ 9. ভারতীয় বক্সিং ফেডারেশনের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন অজয় সিং 

❂ 10. সম্প্রতি প্রতিবেশী দেশ পাকিস্তান নিউক্লিয় সক্ষম ব্যালিস্টিক মিসাইল 'Ghaznavi' এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো



Post a Comment

0 Comments