Environment Science 100 Question-Answer for WBCS/TET & many more | আগামী WBCS/TET এবং অন্যান্য পরীক্ষার জন্য পরিবেশবিদ্যার উপর ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর PDF | পর্ব - ০৩

 

Environment Science 100 Question-Answer for WBCS/TET & many more | আগামী WBCS/TET এবং অন্যান্য পরীক্ষার জন্য পরিবেশবিদ্যার উপর ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর PDF | পর্ব - ০৩   

Environment Science 100 Question-Answer for WBCS/TET & many more
হ্যালো বন্ধুরা , 

                  রাজ্য কেন্দ্রীয় বিভিন্ন পরীক্ষায় পরিবেশ থেকে বেশ কিছু প্রশ্ন আসতে দেখা যায় আর এর সাথে সামনেই WBCS , প্রাইমারি টেট প্রভৃতি পরীক্ষা গুলো আগত | আর তাই তোমাদের প্রস্তুতির কথা মাথায় রেখে আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পরিবেশবিদ্যার উপর 100 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরের PDF পর্ব - ০৩ । 

                   তাই আর দেরি কেন নিচে দেওয়া প্রশ্ন গুলো মুখস্থ করে নাও এবং চাইলে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF টি সংগ্রহ করে নিতে পারো :


তোমাদের সুবিধার্থে কিছু স্যাম্পেল প্রশ্ন-উত্তর নিচে দেওয়া হলো - 


১. ইউট্রোফিকেশন এর ফলে কি বৃদ্ধি পে ?
উত্তর : জলজ উদ্ভিদের পরিমান 

২. ভূগর্ভে প্রাকৃতিক রূপে সৃষ্ট প্রচুর পরিমান জলকে কি বলা হয় ?
উত্তর : ভৌম জল 

৩. গঙ্গা একশান প্লানের উদ্বোধন প্রথম কোন সালে করা হয়  ?
উত্তর : ১৯৮৬ সালে 

৪. সাইলেন্ট ভ্যালি কোথায় ?
উত্তর : দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের পালঘাট জেলায় 

৫. দুটি লুপ্তপ্রায় প্রাণীর নাম কি ?
উত্তর : লজ্জাবতী বাঁদর , ধনেশ পাখি 

৬. পৃথিবী থেকে অবলুপ্ত হওয়া দুটি প্রাণীর নাম কি ?
উত্তর : ডাইনোসর , ম্যামথ 

৭. বন্যপ্রাণী সংরক্ষণের জন্য তৈরী দুটি কৃত্তিম বাসভূমির নাম কি ?
উত্তর : অভয়ারণ্য , পাখিরালয় 

৮. পশ্চিমবঙ্গের দুটি অভয়ারণ্যের নাম কি ?
উত্তর : জলদাপাড়া , গোরুমারা 

৯. রাজস্থানের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম কি ?
উত্তর : রণথম্বর , সারিসকা 

১০. তামিলনাড়ুর দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম কি ?
উত্তর : তিরুনেলভেলির , মুন্তনথুতাই 

১১. ভারতের দুটি হরিণ সংরক্ষণের নাম কি ?
উত্তর : পারমাদন , বেথুয়াডহরী 

১২. বনসম্পদ সংরক্ষণের দুটি উপায় কি ?
উত্তর : নিয়ন্ত্রিত পশুচারণ , অপচয় কমানো 

১৩. কৃষি বনসৃজনের উপযুক্ত দুটি গাছের নাম কি ?
উত্তর : ইউক্যালিপ্টাস , নিম
 
১৪. সামাজিক বনসৃজনের উপযুক্ত দুটি গাছের নাম কি ?
উত্তর : বট , নারকেল 

১৫. জলাভূমি সংক্রান্ত রামসার সম্মেলন কবে এবং কোথায় হয় ?
উত্তর : ১৯৭১ সালে , ইরান
 
১৬. পৃথিবী থেকে বিলুপ্ত প্রায় প্রজাতির দুটি প্রাণীর নাম কি ?
উত্তর : কৃষ্ণসার হরিণ , তুষার চিতা 

১৭. কোনো বিলুপ্ত প্রায় প্রাণীকে তার প্রাকৃতিক বাসভুমিতে সংরক্ষণ করাকে কি বলে ?
উত্তর : ইন-সিটু কনজারভেশন 

১৮. ভারতের দুটি গুরুত্বপূর্ণ অভয়ারণ্যের নাম কি ?
উত্তর : জলদাপাড়া ও সুন্দরবন 

১৯. ভারতের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম কি ?
উত্তর : সুন্দরবন ও সিমলি পাল 

২০. ভারতের প্রধান দুটি গন্ডার সংরক্ষণ প্রকল্পের নাম কি ?
উত্তর : কাজিরাঙা ও জলদাপাড়া 

২১. ভারতের দুটি প্রধান কুমির প্রকল্পের নাম কি ?
উত্তর : সুন্দরবনের লোথিয়ান দ্বীপ , নন্দন কানন 

২২. NWDB এর পুরো নাম কি ?
উত্তর : National Waste-land Development Board 

২৩. গ্লোবাল পসিবল - গ্রন্থটি কার লেখা ?
উত্তর : রবার্ট রিপিটো 

২৪. বসুন্ধরা সম্মেলন কবে এবং কোথায় হয় ?
উত্তর : ১৯৯২ সালে , ব্রাজিলের রিও-ডি-জেনিরো 

২৫. চিপকো আন্দোলের নেতৃত্ব কে দিয়েছিলেন ?
উত্তর : শ্রী সুন্দরলাল বহুগুনা এবং শ্রীচন্ডীপ্রসাদ ভাট 

২৬. নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ?
উত্তর : শ্রীমতি মেধা পাটেকর 

২৭. পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানের নাম কি ?
উত্তর : ইয়োলোস্টোন ন্যাশনাল পার্ক 

২৮. গ্রিন পিস আন্দোলন কোথায় সংঘটিত হয় ?
উত্তর : নেদারল্যান্ড 

২৯. রামসার সম্মেলনের উদ্দেশ্য কি ছিল ?
উত্তর : জলাভূমি জীব বৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা 

৩০. কোন সম্মেলনে এজেন্ডা - ২১ গ্রহণ করা হয় ?
উত্তর : বসুন্ধরা সম্মেলন 

৩১. শুক্রাণু বা ডিম্বাণু সংরক্ষণকে কি বলা হয় ?
উত্তর : এক্স-সিটু সংরক্ষণ 

৩২. বসুন্ধরা সম্মেলনে কতগুলি দেশ অংশগ্রহণ করে ?
উত্তর : ১৩০ টি দেশ 

৩৩. ব্যাকটেরিয়া জনিত দুটি রোগের নাম কি ?
উত্তর : কলেরা , টাইফয়েড 

৩৪. প্রোটোজোয়া ঘটিত দুটি রোগের নাম কি ?
উত্তর : আমাশয় , ম্যালেরিয়া 

৩৫. ভেক্টর বাহিত দুটি রোগের নাম কি ?
উত্তর : ম্যালেরিয়া , প্লেগ 

৩৬. বায়ুবাহিত দুটি রোগের নাম কি ?
উত্তর : টিবি , হাম 

৩৭. স্যান্ড ফ্লাই কোন রোগ ছড়ায় ?
উত্তর : কালাজ্বর 

৩৮. গ্রিন হাউসের প্রভাবে ঘটে এমন দুটি রোগের নাম কি ?
উত্তর : রিফ্ট ভ্যালি রিভার , আফ্রিকান সোয়াইন ফিভার 

৩৯. খাদ্য বিষক্রিয়া ঘটায় এমন দুটি জীবাণুর নাম কি ?
উত্তর : স্ট্যাফিলোকক্কাস অরিয়াস 

৪০. দুটি বিপদ জনক বর্জ্য পদার্থের নাম কি ?
উত্তর : সায়ানাইড বর্জ্য ফেলম , অ্যাসবেস্টস জাত বর্জ্য 

৪১. বেঙ্গল স্মোক নুইসেন্স আইন কোন সালে প্রণয়ন করা হয় ?
উত্তর : ১৯০৫ সালে 

৪২. দুটি বায়ুদূষণ উৎসের নাম কি ?
উত্তর : কলকারখানার ধোঁয়া এবং আবর্জনা পোড়ানো
 
৪৩. দুটি ভাইরাস ঘটিত রোগের নাম কি ?
উত্তর : হেপাটাইটিস A এবং এডস 

৪৪. জলবসন্ত কি থেকে হয় ?
উত্তর : ভাইরাস 

৪৫. ম্যালেরিয়া এবং ফাইলেরিয়া কে ছড়ায় ?
উত্তর : মশা , এনোফিলিস 

৪৬. কলেরা কি থেকে হয় ?
উত্তর : ব্যাকটেরিয়া 

৪৭. মিনামাটা রোগ কি থেকে হয় ?
উত্তর : পারদ 

৪৮. AIDS এর পুরো নাম কি ?
উত্তর : Acquired Immuno Deficiency Syndrome 

৪৯. পরিবেশ সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয় ?
উত্তর : ১৯৮৬ সালে 

৫০. অ্যানথ্রাকোসিস কি ?
উত্তর : কয়লাখনির শ্রমিকদের মধ্যে ফুসফুসে কয়লার গুঁড়ো দীর্ঘসময় ধরে জমে যে শারীরিক সমস্যা দেখা যায় 

বাকি প্রশ্ন-গুলো পেতে নিচের লিঙ্ক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও - 


File Details :: 

File Type : PDF

File Location : Google Drive

No. of Pages : 04

File Size : 442 kb


Download : Click Here To Download 


Post a Comment

0 Comments