Daily Current Affairs in Bengali (10/10/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
Q.1. নিম্মের কোন রাজ্যের উচ্চ আদালতের মুখ্য বিচারক সদ্য প্রয়াত হলেন ?
[A] হরিয়ানা
[B] কেরালা
[C] অরুণাচলপ্রদেশ
[D] অন্ধ্রপ্রদেশ
Q.2. সদ্য প্রকাশিত Forbes India Rich List 2020 তে কে প্রথম স্থান অধিকার করলো ?
[A] শিব নাদার
[B] ধীরুভাই আম্বানি
[C] গৌতম আদানি
[D] মুকেশ আম্বানি
Q.3. ভারতীয় রিসার্চ গবেষণা সংস্থা DRDO নিম্নের কোন অ্যান্টি রেডিয়েশন মিসাইল এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো ?
[A] Ragham
[B] Rudram
[C] Nisham
[D] Lakhshyam
Q.4. 'World Mental Health' দিবস কবে পালন করা হয় ?
[A] 9th অক্টোবর
[B] 8th অক্টোবর
[C] 10th অক্টোবর
[D] 11th অক্টোবর
Q.5. জাতীয় পোস্টাল সপ্তাহ কবে পালন করা হয় ?
[A] 9 - 15 অক্টোবর
[B] 10 - 16 অক্টোবর
[C] 8 - 14 অক্টোবর
[D] 7 - 13 অক্টোবর
Q.6. ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় কোস্ট গার্ড সম্প্রতি কোন সিকিউরিটি অনুশীলনে অংশগ্রহণ করলো ?
[A] Sagar Kavach
[B] Sagar Secure
[C] Raksha Sagar
[D] Sagar Suraksha
Q.7. রাজ্যের 11,000 কৃষক কে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমে সংযুক্ত করতে নিম্নের কোন রাজ্য ভারতীয় ডাকবিভাগের সাথে চুক্তি বদ্ধ হলো ?
[A] মধ্যপ্রদেশ
[B] উত্তরপ্রদেশ
[C] মহারাষ্ট্র
[D] গোয়া
Q.8. 'Tree Transplantation Policy' লঞ্চ করতে চলেছে কোন রাজ্য সরকার ?
[A] হরিয়ানা
[B] বিহার
[C] দিল্লী
[D] কেরালা
Q.9. দেশের মধ্যে প্রথম 'Har Ghar Jal' রাজ্য এ পরিণত হলো নিম্নের কোন রাজ্য ?
[A] অরুণাচল প্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] রাজস্থান
[D] গোয়া
Q.10. অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলাদের জন্য আসাম সরকারের সদ্য লঞ্চ করা স্কীমটির নাম কি ?
[A] Atmanirbhar Naari :Atmanirbhar Assam
[B] Berojgar Naari : Atmanirbhar
[C] Swa-nirbhar Naari : Atmanirbhar Asom
[D] Swadhin Naari : Atmanirbhar
Answer Key :
1) Ans : [B] কেরালা
➤ কেরালা হাই কোর্টের মুখ্য বিচারপতি কে কে ঊষা সদ্য প্রয়াত হলেন
1991 থেকে 2000 সাল পর্যন্ত বিচারক পদে কর্মরত ছিলেন , 2000 থেকে 2001 পর্যন্ত মুখ্য বিচারপতি পদে কর্মরত ছিলেন
➤ তিনিই কেরালার প্রথম মহিলা মুখ্য বিচারপতি ছিলেন
➤ কেরালার রাজধানী - থিরুবনান্তপুরম
➤ মুখ্যমন্ত্রী - পিনারায়ী ভিজয়ান
➤ রাজ্যপাল - আরিফ মহম্মদ খান
2) Ans : [D] মুকেশ আম্বানি
➤ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারম্যান মুকেশ আম্বানি এই তালিকায় প্রথম স্থান অধিকার করলো
➤ Forbes India List তালিকায় তিনি দীর্ঘ 13 বছর এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন, তার মোট সম্পত্তি $ 88.7 বিলিয়ন
➤ দ্বিতীয় স্থানে রয়েছেন আদানি গ্রুপ চেয়ারম্যান গৌতম আদানি , যার মোট সম্পত্তি $ 25.2 বিলিয়ন, তৃতীয় স্থানে শিব নাদার, মোট সম্পত্তি $ 20.4 বিলিয়ন
3) Ans : [B] Rudram
➤ সম্প্রতি ভারতের ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO অ্যান্টি রেডিয়েশন মিসাইল Rudram এর সফল পরীক্ষণ করলো
➤ ওড়িশার হুইলার দ্বীপে SU - 30 Mk1 ফাইটার এয়ারক্রাফট থেকে এটির পরীক্ষণ করা হলো
এই মিসাইলের রেঞ্জ - 250 কিমি , স্পিড - ম্যাক 2
➤ RUDRAM হলো ভারতীয় এয়ার ফোর্সের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি অ্যান্টি রেডিয়েশন মিসাইল
➤ DRDO HQ - নতুন দিল্লী
➤ DRDO চেয়ারম্যান - জি সতীশ রেড্ডি
4) Ans : [C] 10th অক্টোবর
➤ প্রতিবছর সারা বিশ্বে 10 ই অক্টোবর 'World Mental Health' দিবস পালন করা হয়
➤ ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেল্থ এই দিনটির আয়োজন করে থাকে
➤ এ বছরের থিম - Mental health for all
➤ 1992 সালে প্রথম এই দিনটি পালন করা হয়
➤ ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেল্থ প্রেসিডেন্ট - Ingrid Daniels
5) Ans : [A] 9 - 15 অক্টোবর
➤ ওয়ার্ল্ড পোস্টাল দিবস উপলক্ষে 9 - 15 অক্টোবর জাতীয় পোস্টাল সপ্তাহ পালন করা হয়
➤ জাতীয় পোস্টাল দিবস পালন করা হয় 10 ই অক্টোবর
➤ লর্ড ডালহৌসি ভারতীয় পোস্টাল ডিপার্টমেন্ট 1854 সালে স্থাপন করেন
➤ ভারতীয় পোস্ট সেক্রেটারি - প্রদীপ্ত কুমার বিসই
➤ ইন্ডিয়ান পোস্ট HQ - নতুন দিল্লী
6) Ans : [A] Sagar Kavach
➤ ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় কোস্ট গার্ড 2 দিনের সিকিউরিটি অনুশীলন Sagar Kavach এ অংশগ্রহণ করলো , এই অনুশীলনে সমস্ত কোস্টাল সিকিউরিটি অংশগ্রহণ করবে
➤ জয়েন্ট অপারেশন সেন্টার কোচি থেকে এই অনুশীলন পর্যবেক্ষণ করা হবে
➤ নৌবাহিনী প্রধান - করমবির সিং
➤ ইন্ডিয়ান কোস্ট গার্ড ডিরেক্টর জেনারেল - কে নটরঞ্জন
7) Ans : [D] গোয়া
➤ গোয়ার ডেপুটি মুখ্যমন্ত্রী এবং কৃষি মন্ত্রী চন্দ্রকান্ত কাভলেকার এই চুক্তির কথা ঘোষণা করলেন
গোয়া প্রথম রাজ্য দেশের মধ্যে যারা এমন একটি পদক্ষেপ গ্রহণ করলো
➤ বাড়ি বাড়ি গিয়ে যারা এখুনও এই স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত হয় নি তাদের অন্তর্ভুক্ত করানো হবে এই স্কীমে
➤ গোয়ার 255 টি পোস্ট অফিস এই স্কীমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে
➤ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমে যাদের জমি আছে এমন চাষির পরিবারকে 6000 টাকা দেওয়া হবে, 3 টে ইনস্টলমেন্ট এর মাধ্যমে
➤ গোয়ার রাজধানী - পানাজি
➤ মুখ্যমন্ত্রী - প্রমোদ সাওয়ান্ত
➤ রাজ্যপাল - সত্য পাল মালিক
8) Ans : [C] দিল্লী
➤ দেশের মধ্যে প্রথম দিল্লী নিজেদের রাজ্যে
➤ 'Tree Transplantation Policy' আনতে চলেছে, মন্ত্রী পরিষদ ইতিমধ্যেই সম্মতি দিয়েছে এ ব্যাপারে
কনস্ট্রাকশন বা ডেভেলপমেন্ট এর কাজে কমশে কম 80% গাছ যেগুলো ক্ষতি গ্রস্ত হয়েছে তাদের কে পুনরায় রোপন করা হবে
➤ এই ইনিশিয়েটিভ টি 'Yuddh Pradhushan ke Viruddh' মুভমেন্টের অধীনে কার্যকর হবে
➤ দিল্লী মুখ্যমন্ত্রী - অরবিন্দ কেজরিওয়াল
➤ লেফটেন্যান্ট রাজ্যপাল - অনিল বাইজল
9) Ans : [D] গোয়া
➤ গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি ট্যাপ কলের জল পৌঁছে দিয়ে গোয়া দেশের মধ্যে প্রথম 'Har Ghar Jal' রাজ্য এ পরিণত হলো
➤ 2,30,000 বাড়িতে এই জল পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে
➤ 191 টি গ্রাম পঞ্চায়েত কে এই পরিষেবার অন্তর্ভুক্ত করা হয়েছে
10) Ans : [C] Swa-nirbhar Naari : Atmanirbhar Asom
➤ এই স্কিমের প্রধান উদ্দেশ্য রাজ্যের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলাদের সবরকম ভাবে সাহায্য করে আত্মনির্ভর করে তোলা
➤ MGNREGA এর অধীনে প্রথম ধাপে 4 লাখ পরিবারকে রাজ্যের বিভিন্ন স্কিমের সহায়তায় সবরকম ভাবে সাহায্য করে আত্মনির্ভর করে তোলা হবে, রাজ্যের গরিব অসহায় মহিলাদের অবস্থার উন্নতি করতে এমন পদক্ষেপ নেওয়া হলো
➤ আসাম রাজধানী - দিসপুর
➤ মুখ্যমন্ত্রী - সর্বোনন্দ সোনোওয়াল
➤ রাজ্যপাল - জগদীশ মুখী
⇘ Daily One - Liner Current Affairs ⇙
➤ 1) কেরালা হাই কোর্টের প্রথম মহিলা মুখ্য বিচারপতি কে কে ঊষা সদ্য প্রয়াত হলেন
➤ 2) সদ্য প্রকাশিত Forbes India Rich List 2020 তে প্রথম স্থান অধিকার করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারম্যান মুকেশ আম্বানি
➤ 3) সম্প্রতি ভারতের ডিফেন্স রিসার্চ সংস্থা DRDO অ্যান্টি রেডিয়েশন মিসাইল Rudram এর সফল পরীক্ষণ করলো ওড়িশার হুইলার দ্বীপে
➤ 4) প্রতিবছর সারা বিশ্বে 10 ই অক্টোবর 'World Mental Health' দিবস পালন করা হয়, এ বছরের থিম - Mental health for all
➤ 5) ওয়ার্ল্ড পোস্টাল দিবস উপলক্ষে 9 - 15 অক্টোবর জাতীয় পোস্টাল সপ্তাহ পালন করা হয়, জাতীয় পোস্টাল দিবস পালন করা হয় 10 ই অক্টোবর
➤ 6) ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় কোস্ট গার্ড 2 দিনের সিকিউরিটি অনুশীলন Sagar Kavach এ অংশগ্রহণ করলো
➤ 7) রাজ্যের 11,000 কৃষক কে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমে সংযুক্ত করতে গোয়া রাজ্য সরকার ভারতীয় ডাকবিভাগের সাথে চুক্তি বদ্ধ হলো
➤ 8) দেশের মধ্যে প্রথম দিল্লী নিজেদের রাজ্যে 'Tree Transplantation Policy' আনতে চলেছে, এই ইনিশিয়েটিভ টি 'Yuddh Pradhushan ke Viruddh' মুভমেন্টের অধীনে কার্যকর হবে
➤ 9) গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি ট্যাপ কলের জল পৌঁছে দিয়ে গোয়া দেশের মধ্যে প্রথম 'Har Ghar Jal' রাজ্য এ পরিণত হলো
➤ 10) অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলাদের জন্য আসাম সরকারের সদ্য লঞ্চ করা স্কীমটির নাম 'Swa-nirbhar Naari : Atmanirbhar Asom'
Thank You.

0 Comments
Please do not share any spam link in the comment box