Daily Current Affairs in Bengali (09/10/2020) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (09/10/2020) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (09/10/2020) for WBCS/PSC/Rail/SSC







Hello বন্ধুরা,



                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।


                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 


Q.1. নিম্নের কোন সংস্থা কে নোবেল শান্তি পুরস্কার 2020 সম্মানে সম্মানিত করা হলো ?


[A] ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন 
[B] ইউনাইটেড নেশন এডুকেশন প্রোগ্রাম 
[C] ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম 
[D] বিশ্ব স্বাস্থ্য় সংস্থা 

Ans : [C] ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম 

✪ নরওয়ের নোবেল কমিটি এবারের নোবেল শান্তি পুরস্কার ২০২০ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ( WFP ) এর হাতে তুলে দিল 
✪  WFP সারা বিশ্বের ৮৮ টি দেশের ১০০ মিলিয়ন মানুষ এর মুখে খাবার তুলে দিয়েছে যাতে তারা ক্ষুধার মধ্যে না থাকে তার জন্য নিরলস পরিশ্রম করে চলেছে তাদের এই অবদান কেই এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হলো 
✪  WFP HQ - রোম , ইতালি 
✪  প্রতিষ্ঠা - ১৯৬১ 
✪  WFP প্রধান  - Ertharin Cousin এবং David Beasley


Q.2. অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া ( AMFI ) নিম্নের কাকে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত করল ?

[A] নীলেশ শাহ 
[B] সঞ্জীব শর্মা 
[C] এস ভেঙ্কটেশ 
[D] নীলেশ শর্মা 

Ans : [A] নীলেশ শাহ 

✪  প্রথমে তাকে ২০১৯ - ২০২০ বর্ষের জন্য নির্বাচিত করা হলেও তাকে আপতত এই পদে বহাল রাখা হলো 
✪  এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে Saurabh Nanavat কে নিয়োগ করা হয়েছে 
✪  AMFI CEO - এস ভেঙ্কটেশ 
✪  AMFI প্রতিষ্ঠা - ১৯৯৫ সালে 


Q.3. নতুন একটি এয়ারপোর্ট তৈরীর জন্য নিম্নের কোন রাজ্য সরকার জুরিখ আন্তর্জাতিক এয়ারপোর্ট এর সাথে চুক্তি বদ্ধ হলো ?

[A] মধ্যপ্রদেশ 
[B] হিমাচল প্রদেশ 
[C] উত্তরপ্রদেশ 
[D] অন্ধ্রপ্রদেশ 

Ans : [C] উত্তরপ্রদেশ 

✪  উত্তরপ্রদেশের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক এয়ারপোর্ট তৈরী করার জন্য উত্তরপ্রদেশ সরকার জুরিখ আন্তর্জাতিক এয়ারপোর্ট এর সাথে চুক্তিবদ্ধ হলো 
✪  এর ফলে জুরিখ এয়ারপোর্ট নতুন এই এয়ারপোর্ট টি তৈরী করতে সবরকম সাহায্য করবে, ডিজাইন থেকে শুরু করে অপারেটিং বিভাগেও সাহায্য করবে 
✪  এই এয়ারপোর্ট টি পাবলিক প্রাইভেট পার্টনারশীপ রূপে গড়ে উঠতে চলেছে , ২০২৪ থেকে এটি পরিষেবা শুরু করবে 
✪  মোট খরচ হবে ২৯,৫৬০ কোটি টাকা 
✪  উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ 
✪  রাজ্যপাল - আনন্দীবেন প্যাটেল 


Q.4. গ্রাম উন্নয়ন ব্যাঙ্ক NABARD তার বিভিন্ন প্রজেক্ট কে বাস্তবায়িত করতে নিম্নের কোন ব্যাঙ্কের সাথে ৩ টি চুক্তি স্বাক্ষর করল ?

[A] SBI
[B] PNB
[C] UBI 
[D] ICICI 

Ans : [A] SBI

✪  বিভিন্ন রকমের NABARD প্রজেক্টে ক্রেডিট সাপোর্ট বাড়াতে ভারতের বৃহত্তম ব্যাঙ্ক SBI  এর সাথে কৃষি এবং গ্রাম উন্নয়ন ব্যাঙ্ক NABARD ৩ টি চুক্তি (MoU ) স্বাক্ষর করল 
✪  NABARD চেয়ারম্যান G.R. Chintala এর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর হলো 
financing joint liability group, self help group, watershed development মত প্রজেক্টে সাহায্যের জন্যেই এই চুক্তি করা হলো 
✪  SBI চেয়ারম্যান - দিনেশ কুমার খারা 
✪  SBI HQ - মুম্বাই 
✪  NABARD HQ - মুম্বাই 


Q.5.  সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী রাম ভিলাস পাসওয়ান প্রয়াত হলেন , তিনি কোন বিভাগের দায়িত্বে ছিলেন ?

[A] মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স 
[B] এক্সটার্নাল অ্যাফেয়ার্স 
[C] ডিফেন্স মিনিস্ট্রি 
[D] কনজিউমার অ্যাফেয়ার্স 

Ans : [D] কনজিউমার অ্যাফেয়ার্স 

✪  কনজিউমার অ্যাফেয়ার্স , ফুড এবং পাবলিক ডিস্ট্রিবিউশন কেন্দ্রীয় মন্ত্রী রাম ভিলাস পাসওয়ান সম্প্রতি প্রয়াত হলেন , মৃত্যুকালীন তার বয়েস হয়েছিল ৭৪ বছর 
✪  বর্তমানে লোক জনশক্তি পাটির সভাপতি ছিলেন , ৮ বার লোকসভার সদস্য় হয়েছেন এবং বর্তমানে রাজ্যসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য় ছিলেন 
✪  ১৯৬৯ সালে বিহার বিধানসভা থেকে নিজের রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটান 


Q.6. নিম্নের কাকে কনজিউমার অ্যাফেয়ার্স , ফুড এবং পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো ?

[A] পিযুষ গোয়েল 
[B] ধর্মেন্দ্র প্রধান 
[C] নির্মলা সিতারামন 
[D] রমেশ পোখরিয়াল 

Ans : [A] পিযুষ গোয়েল

✪  এই মন্ত্রকের দায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী রাম ভিলাস পাসওয়ান সদ্য প্রয়াত হওয়ার পর তাকে এই মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো 
✪  বর্তমানে তিনি রেল মন্ত্রক ও কমার্স এবং ইন্ডাস্ট্রি মন্ত্রকের দায়িত্বে রয়েছেন 
Carnot পুরস্কার প্রাপ্ত পিযুষ গোয়েল এর আগে কোল এবং শক্তি মন্ত্রক এর প্রতিমন্ত্রী পদেও কাজ করেছেন 
✪  কনজিউমার অ্যাফেয়ার্স মন্ত্রকের প্রতিমন্ত্রী পদে রয়েছেন Raosaheb Patil Danve 


Q.7. নিম্নের কোন রাজ্য সরকার সরকারি স্কুলের স্টুডেন্টদের বিনামূল্যে কিটস দিতে 'Jagananna Vidya Kanuka' স্কিম লঞ্চ করল ? 

[A] হিমাচলপ্রদেশ 
[B]  হরিয়ানা 
[C] তেলেঙ্গানা 
[D] অন্ধ্রপ্রদেশ 

Ans : [D] অন্ধ্রপ্রদেশ 

✪  অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার সরকারি স্কুলের স্টুডেন্টদের বিনামূল্যে কিটস দিতে 'Jagananna Vidya Kanuka' স্কিম লঞ্চ করল 
✪  ক্লাস ১ থেকে ক্লাস ১০ পর্যন্ত ৪২ লাখ সরকারী স্কুলের ছাত্র ছাত্রীদের এই কিটস দেওয়া হবে , শিশু শ্রম রুখতে এবং যাতে বাচ্চারা পড়াশোনার মূল স্রোতে ফিরে আসে তার জন্যই এই স্কিম লঞ্চ করা হলো 
এই কিটস এর মধ্যে ৩ জোড়া ইউনিফর্ম , ১ জোড়া জুতো , ২ জোড়া মোজা , একটি বেল্ট , টেক্সটবুক , নোটবুক এবং একটি ব্যাগ থাকবে , এছাড়া ইউনিফর্ম ছিড়ে গেলে তার জন্য মেরামতির খরচ ও বাচ্চার মায়ের একাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া হবে 
✪  এই স্কিমের জন্য মোট খরচ হবে ৬৫০ কোটি টাকা 
✪  মুখ্যমন্ত্রী - Y S Jagmohan Reddy 
✪  রাজ্যপাল - বিশ্ব ভুষন হরিচন্দন 


Q.8. নিম্নের কোন রাজ্য সরকার 'Mukhya Mantri Saur Swarojgar' যোজনা লঞ্চ করল ?

[A] উত্তরপ্রদেশ 
[B] উত্তরাখন্ড 
[C] বিহার 
[D] মহারাষ্ট্র 

Ans : [B] উত্তরাখন্ড 

 ✪  উত্তরাখন্ড রাজ্য সরকার রাজ্যের যুবদের আত্মনির্ভর করে তুলতে 'Mukhya Mantri Saur Swarojgar' যোজনা লঞ্চ করল
✪  এই স্কিমের প্রধান দুটি উদ্দেশ্য হলো রাজ্যের যুব সমাজ কে স্বনির্ভর করে তোলা এবং গ্রিন এনার্জির উত্পাদন বৃদ্ধি করা 
✪  এই স্কিমের অধীনে ১০,০০০ যুবক/যুবতী এবং পরিযায়ী শ্রমিক দের কে গ্রিন এনার্জি সেক্টরে কাজের সুযোগ করে দেওয়া হবে 
✪  গ্রিন প্রজেক্টে কাজের জন্য তাদের কে লোন প্রদান করা হবে,২৫ কিলোওয়াটের সৌর প্লান্ট দেওয়া হবে নির্দিষ্ট উপভোক্তাদের 
✪  রাজ্যে বেকার যুবক যুবতীদের আত্মনির্ভর করে তুলতে এবং রাজ্যের কর্ম সংস্থান বাড়াতে এই স্কিম যথেস্ট সাহায্য করবে বলে আশাবাদী রাজ্যসরকার 
✪  রাজ্যের মুখ্যমন্ত্রী - ত্রিভেন্দ্র সিং রাওয়াত 
✪  রাজ্যপাল - ববি রানী মৌর্য 


Q.9. নিম্নের কোন রাজ্য সরকার রাজ্যের মহিলাদের সুরক্ষা বাড়াতে এবং মহিলাদের উপর বাড়তে থাকা অত্যাচার কমিয়ে আনতে 'Data Analytical Centre' গড়ে তুলতে চলেছে 

[A] পশ্চিমবঙ্গ 
[B] উত্তরপ্রদেশ 
[C] হরিয়ানা 
[D] পাঞ্জাব 

Ans : [B] উত্তরপ্রদেশ 

✪  হাথরস এ ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর উত্তরপ্রদেশ রাজ্য সরকার এমনই একটা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে 
✪  মহিলা পাওয়ার লাইন ১০৯০ এর মাধ্যমে কোন জায়গায় ক্রাইম টা ঘটছে সেটা কে দ্রুত চিন্হিত করে দ্রুত সেখানে পুলিশ পাঠানো হবে 
✪  এছাড়া এই ডেটা সেন্টার এর মাধ্যমে ভিন্ন ভিন্ন কোন কোন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে সেগুলো নোট করে, দ্রুত অবস্থার উন্নতি করা হবে 


Q.10. নিম্নের কাকে নেদারল্যান্ড এ ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হলো ?

[A] প্রদীপ কুমার সেন শর্মা 
[B] প্রদীপ কুমার রাওয়াত 
[C] প্রদীপ কেশর 
[D] প্রদীপ কুমার 

Ans : [B] প্রদীপ কুমার রাওয়াত

✪  IFS অফিসার প্রদীপ কুমার রাওয়াত কে নেদারল্যান্ডের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হলো 
সম্প্রতি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে এই খবরটি জানানো হলো 
✪  প্রদীপ কুমার রাওয়াত বর্তমানে ইন্দোনেশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত পদে কর্মরত রয়েছেন 
✪  নেদারল্যান্ডের রাজধানী - আমস্টারডাম 
✪  কারেন্সি - ইউরো 
















     ➤➤ Daily One - Liner Current Affairs 





✪  1. নরওয়ের নোবেল কমিটির পক্ষ থেকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP ) কে নোবেল শান্তি পুরস্কার 2020 সম্মানে সম্মানিত করা হলো

✪  2. অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া ( AMFI ) নীলেশ শাহ কে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত করল

✪  3. উত্তরপ্রদেশের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক এয়ারপোর্ট তৈরী করার জন্য উত্তরপ্রদেশ সরকার জুরিখ আন্তর্জাতিক এয়ারপোর্ট এর সাথে চুক্তিবদ্ধ হলো

✪  4. বিভিন্ন রকমের প্রজেক্টে ক্রেডিট সাপোর্ট বাড়াতে ভারতের বৃহত্তম ব্যাঙ্ক SBI  এর সাথে কৃষি এবং গ্রাম উন্নয়ন ব্যাঙ্ক NABARD ৩ টি চুক্তি (MoU ) স্বাক্ষর করল

✪  5. কনজিউমার অ্যাফেয়ার্স , ফুড এবং পাবলিক ডিস্ট্রিবিউশন কেন্দ্রীয় মন্ত্রী রাম ভিলাস পাসওয়ান সম্প্রতি প্রয়াত হলেন

✪  6. IFS অফিসার প্রদীপ কুমার রাওয়াত কে নেদারল্যান্ডের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হলো

✪  7. অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার সরকারি স্কুলের স্টুডেন্টদের বিনামূল্যে কিটস দিতে 'Jagananna Vidya Kanuka' স্কিম লঞ্চ করল 

✪  8. উত্তরপ্রদেশ রাজ্য সরকার রাজ্যের মহিলাদের সুরক্ষা বাড়াতে এবং মহিলাদের উপর বাড়তে থাকা অত্যাচার কমিয়ে আনতে 'Data Analytical Centre' গড়ে তুলতে চলেছে

✪  9. উত্তরাখন্ড রাজ্য সরকার রাজ্যের যুবক /যুবতীদের আত্মনির্ভর করে তুলতে 'Mukhya Mantri Saur Swarojgar' যোজনা লঞ্চ করল

✪  10. রেল মন্ত্রক ও কমার্স এবং ইন্ডাস্ট্রি মন্ত্রকের দায়িত্বে থাকা পিযুষ গোয়েল কে কনজিউমার অ্যাফেয়ার্স , ফুড এবং পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো








Post a Comment

0 Comments