Daily Current Affairs in Bengali (30/09/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
Q.1. নিম্নের কোন রাজ্য সরকার 'YSR Jala Kala স্কিম' লঞ্চ করলো ?
[A] অন্ধ্রপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] উত্তরপ্রদেশ
[D] মহারাষ্ট্র
Ans : [A] অন্ধ্রপ্রদেশ
■ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী YS Jagan Mohan Reddy এই স্কিম লঞ্চ করলেন
■ এই স্কিমের ফলে মাঝারি এবং ক্ষুদ্র চাষি যাদের তেমন জলের উৎস নেই,তাদের জন্য কুয়ো খনন করা হবে,পাইপের সাহায্যে জল পৌঁছে দেওয়া হবে , এর ফলে কৃষিক্ষেত্রে তাদের জলের সমস্যা কমবে, আর এই পুরো প্রক্রিয়াটি বিনামূল্যে সম্পন্ন হবে
■ অন্ধ্রপ্রদেশ রাজধানী - অমরাবতী
■ রাজ্যপাল - বিশ্ব ভূষণ হরিচন্দন
Q.2. জল শক্তি মন্ত্রকের 'গরিব কল্যাণ রোজগার যোজনা অভিযান' - এর জন্য নিম্নের কোন রাজ্য 8 টি পুরস্কার পেল ?
[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] রাজস্থান
[D] মহারাষ্ট্র
Ans : [A] উত্তরপ্রদেশ
■ ডিপার্টমেন্ট অফ ড্রিংকিং ওয়াটার এন্ড স্যানিটেশন এর পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হল
এছাড়াও 'গান্দাগি মুক্ত ভারত স্কিম' এ উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থান অধিকার করলো
■ 2 রা অক্টোবর ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হবে
■ উত্তরপ্রদেশ রাজধানী - লখনৌউ
■ মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ
■ রাজ্যপাল - আনন্দীবেন প্যাটেল
Q.3. নিম্নের কোন কেন্দ্রীয় মন্ত্রী 'ডিফেন্স ইন্ডিয়া স্টার্টআপ চ্যালেঞ্জ (DISC 4)' লঞ্চ করলো ?
[A] অমিত শাহ
[B] নরেন্দ্র মোদি
[C] ধর্মেন্দ্র প্রধান
[D] রাজনাথ সিং
Ans : [D] রাজনাথ সিং
■ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং iDEX ইভেন্টে এই স্টার্ট আপ চ্যালেঞ্জ লঞ্চ করলেন
■ এছাড়াও তিনি iDEX4Fauji ইনিশিয়েটিভ এবং প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ ও লঞ্চ করলেন
■ ডিফেন্স সেক্টরে নিত্য নতুন উদ্ভাবনী ধারণা প্রদান এবং প্রয়োগের ক্ষেত্রে এই ধরনের চ্যালেঞ্জ অনেক বেশি সাহায্য করবে
Q.4. গ্রাহকদের প্রতারনার হাত থেকে বাঁচাতে নিম্নের কোন অনলাইন ই-কমার্স সংস্থা Bajaj Allianz এর সাথে 'সাইবার ইন্স্যুরেন্স কভার' লঞ্চ করলো ?
[A] স্নাপডিল
[B] আমাজন
[C] ফ্লিপকার্ট
[D] মিন্ত্রা
Ans : [C] ফ্লিপকার্ট
■ ইন্স্যুরেন্স টির নাম 'Digital Suraksha Group Insurance' , আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচতে এই ইন্স্যুরেন্স গ্রাহকদের সাহায্য করবে
■ সাইবার অ্যাটাক, সাইবার ফ্রড এর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় এই পদক্ষেপ নেওয়া হল
ফ্লিপকার্ট HQ - ব্যাঙ্গালুরু, কর্ণাটক
■ CEO - কল্যাণ কৃষ্ণমূর্তি
■ BAJAJ Allianz জেনারেল ইন্স্যুরেন্স CEO - তপন সিংহেল
■ HQ - পুনে, মহারাষ্ট্র
Q.5. ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP) নিম্নের কোন বলিউড অভিনেতা কে স্পেশাল 'হিউম্যানিটারিয়ান অ্যাকশন আওয়ার্ড' এ সম্মানিত করতে চলেছে ?
[A] আয়ুষ্মান খুরানা
[B] রণবীর সিং
[C] আমির খান
[D] সোনু সুদ
Ans : [D] সোনু সুদ
■ কোভিড - 19 পরিস্থিতিতে সোনু সুদ যে ভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, ছোট ছোট শিশুদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো পর্যন্ত তার অসামান্য অবদানের জন্য এই সম্মান দেওয়া হবে
■ UN এর কাছ থেকে পুরস্কার পেয়েছেন বলিউড থেকে প্রিয়াঙ্কা চোপড়া,হলিউড থেকে লিওনার্দো কার্পিও, এমা ওয়াটসন, অ্যাঞ্জলিনা জোলি, নিকলে কিডম্যান প্রভৃতি
■ UNDP HQ - নিউইয়র্ক
■ UNDP অ্যাডমিনিষ্ট্রেটর - Achim Steiner
Q.6. ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII) এর গভার্নিং কাউন্সিল চেয়ারম্যান পদে নিম্নের কাকে নিয়োগ করা হল ?
[A] ইমতিয়াজ আলী
[B] রাজকুমার হিরানি
[C] শেখর কাপুর
[D] করন জোহর
Ans : [C] শেখর কাপুর
■ 2023 এর 3rd মার্চ পর্যন্ত তাকে এই পদের দায়িত্ব দেওয়া হল
■ এর আগে এই পদে ছিলেন বিপি সিং
■ মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং তাকে এই পদে নিয়োগ করলো
■ 1960 সালে ভারত সরকার পুনেতে এই FTII তৈরি করে
■ মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং মন্ত্রী - প্রকাশ জাভেদকর
■ HQ - নতুন দিল্লী
Q.7. নিম্নের কোথায় দেশীয় বুস্টার এবং এয়ারফ্রেম সহ ব্রাহ্মস এর মত সুপারসনিক মিসাইল এর সফল ভাবে পরীক্ষণ সম্পন্ন হলো ?
[A] বিহার
[B] ওড়িশা
[C] তামিলনাড়ু
[D] রাজস্থান
Ans : [B] ওড়িশা
■ ওড়িশার বালাসরে ব্রাহ্মস এর মত সুপারসনিক মিসাইল সমেত আরো অনেক গুলি 'Made in India' সাব-সিস্টেম সফল ভাবে পরীক্ষণ সম্পন্ন হলো
■ ব্রাহ্মস হলো Surface To Surface মিসাইল, যার স্পিড প্রায় ম্যাক 2.8, রেঞ্জ প্রায় 500 কিমি
■ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী - রাজনাথ সিং
■ ওড়িশার রাজধানী - ভুবনেশ্বর
■ মুখ্যমন্ত্রী - নভীন পট্টনায়েক
■ রাজ্যপাল - গনেশি লাল
Q.8. নিম্নের কোন ব্যাংক দেশের মধ্যে প্রথম SFMS (Structured Financial Messaging System) এ নথি যুক্ত করার নতুন একটি বৈশিষ্ট্য লঞ্চ করলো ?
[A] SBI
[B] PNB
[C] ICICI
[D] IDBI
Ans : [D] IDBI
■ এই নতুন ফিচার্স এর ফলে লেটার অফ ক্রেডিট বা ব্যাংক গ্যারান্টি ম্যাসেজের সাথে একটি 1 mb এর মধ্যে pdf যুক্ত করতে পারবে, ডিজিটালি স্বাক্ষর করে ডকুমেন্ট পাঠাতে আরো সুবিধা হবে
■ 'i@connect-SFMS' নামক একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটি করা যাবে
■ IDBI MD & CEO - রাকেশ শর্মা
■ IDBI চেয়ারম্যান - এম আর কুমার
■ HQ - মুম্বাই
■ ট্যাগলাইন - Banking for All, Aao sochein Bada
Q.9. নীতি আয়োগের সাথে নিম্নের কোন দেশের দূতাবাস 'Statement of Intent' স্বাক্ষর করলো ?
[A] অস্ট্রেলিয়া
[B] নেদারল্যান্ডস
[C] রাশিয়া
[D] আমেরিকা যুক্তরাষ্ট্র
Ans : [B] নেদারল্যান্ডস
■ ভারতের নীতি আয়োগের সাথে নেদারল্যান্ড দূতাবাস একটি চুক্তি স্বাক্ষর করলো , এর ফলে ডিকার্বনাইজেশন, এনার্জি ট্রানজিশন এর মত ব্যাপার গুলোতে দুই দেশ একে অপরকে সহযোগিতা করবে
■ নীতি আয়োগ CEO - অমিতাভ কান্ত
■ নেদারল্যান্ড প্রধানমন্ত্রী - Mark Rutte
■ রাজধানী - আমস্টারডাম
■ কারেন্সি - ইউরো
Q.10. কোন রাজ্যের ট্যুরিজম 'প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (PATA) আওয়ার্ড 2020' জিতল ?
[A] কেরালা
[B] গুজরাট
[C] মধ্যপ্রদেশ
[D] রাজস্থান
Ans : [A] কেরালা
■ কেরালা ট্যুরিজম এর 'Human by Nature Print Campaign' এর জন্য মার্কেটিং ক্যাটাগরি তে এই PATA আওয়ার্ড 2020 দেওয়া হলো
■ মোট 3 টে ক্যাটাগরি তে এই পুরস্কার দেওয়া হয়, Sustainability ক্যাটাগরি তে থাইল্যান্ড এবং হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ক্যাটাগরি তে চীন এই পুরস্কার জিতল
■ PATA চেয়ারম্যান - Chris Bottrill
■ HQ - ব্যাংকক, থাইল্যান্ড
=> Daily One - Liner Current Affairs <=
■ 1. অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী YS Jagan Mohan Reddy 'YSR Jala Kala স্কিম' লঞ্চ করলেন, মাঝারি এবং ক্ষুদ্র চাষিদের সুবিধার্থে এই স্কিম
■ 2. জল শক্তি মন্ত্রকের 'গরিব কল্যাণ রোজগার যোজনা অভিযান' - এর জন্য উত্তরপ্রদেশ রাজ্য সরকার 8 টি পুরস্কার পেল
■ 3. ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 'ডিফেন্স ইন্ডিয়া স্টার্টআপ চ্যালেঞ্জ (DISC 4)' লঞ্চ করলো
■ 4. গ্রাহকদের প্রতারনার হাত থেকে বাঁচাতে অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট Bajaj Allianz এর সাথে 'সাইবার ইন্স্যুরেন্স কভার' লঞ্চ করলো
■ 5. ইউনাইটেড নেশন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP) বলিউড অভিনেতা সোনু সুদ কে স্পেশাল 'হিউম্যানিটারিয়ান অ্যাকশন আওয়ার্ড' এ সম্মানিত করতে চলেছে
■ 6. ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII) এর গভার্নিং কাউন্সিল চেয়ারম্যান পদে শেখর কাপুর কে নিয়োগ করা হল
■ 7. ওড়িশার বালাশরে দেশীয় বুস্টার এবং এয়ারফ্রেম সহ ব্রাহ্মস এর মত সুপারসনিক মিসাইল এর সফল ভাবে পরীক্ষণ সম্পন্ন হলো
■ 8. IDBI ব্যাংক দেশের মধ্যে প্রথম SFMS (Structured Financial Messaging System) এ নথি যুক্ত করার নতুন একটি বৈশিষ্ট্য লঞ্চ করলো
■ 9. নীতি আয়োগের সাথে নেদারল্যান্ড দূতাবাস 'Statement of Intent' স্বাক্ষর করলো, নীতি আয়োগ CEO - অমিতাভ কান্ত
■ 10. কেরালা ট্যুরিজম মার্কেটিং ক্যাটাগরিতে 'প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (PATA) আওয়ার্ড 2020' জিতল
Thank You.

0 Comments
Please do not share any spam link in the comment box