Daily Current Affairs in Bengali (29/09/2020) for WBCS/PSC/Rail/SSC
Hello বন্ধুরা,
Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।
তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর পাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং উত্তর দেখে নাও :
Q.1. টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া (TRAI) এর চেয়ারম্যান পদে নিম্নের কে নব নিযুক্ত হলেন ?
[A] P.D. Vaghela
[B] S. D. Sharma
[C] R S Sharma
[D] R. S. Vaghela
Ans : [A] P.D. Vaghela
❂ এর আগে এই পদে ছিলেন R S Sharma
❂ অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ কেবিনেট (ACC) P.D. Vaghela কে এই পদে নিয়োগ করলো
❂ এর আগে তিনি ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যালস এ কর্মরত ছিলেন
❂ TRAI HQ - নতুন দিল্লি
❂ প্রতিষ্ঠা - 20 ফেব্রুয়ারি, 1997
Q.2. নিম্নের কাকে 'লতা মুঙ্গেশকর আওয়ার্ড 2020 - 21' সম্মানে সম্মানিত করা হল ?
[A] নেহা কক্কর
[B] শ্রেয়া ঘোষাল
[C] আশা মুঙ্গেশকর
[D] ঊষা মুঙ্গেশকর
Ans : [D] ঊষা মুঙ্গেশকর
❂ মহারাষ্ট্র সরকার এই 'গান সম্রাজ্ঞীনি লতা মুঙ্গেশকর আওয়ার্ড' প্রদান করে থাকে
❂ রাজ্যের সংস্কৃতি মন্ত্রক এই পুরস্কার ঊষা মুঙ্গেশকর এর হাতে তুলে দিল
❂ 5 লাখ টাকা ক্যাশ, স্মারক পত্র এবং সার্টিফিকেট দেওয়া হল
❂ ঊষা মুঙ্গেশকর মারাঠা,হিন্দি সমেত বহু ভাষায় গান করেছেন, ভারতের কিংবদন্তি গায়িকাদের মধ্যে তিনি অন্যতম
❂ মহারাষ্ট্র এর মুখ্যমন্ত্রী - উদ্ধ্বব ঠাকরে
❂ রাজ্যপাল - ভগৎ সিং কোশ্যারি
Q.3. খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন(KVIC) নিম্নের কাকে উপদেষ্টা পদে নিযুক্ত করলো ?
[A] সুনীল শেঠি
[B] সমীর শেঠি
[C] সুনীল শর্মা
[D] নীরব শৰ্মা
Ans : [A] সুনীল শেঠি
❂ এই আগে এই পদে ছিলেন ফ্যাশন ডিজাইনার ঋতু বেরি
❂ সুনীল শেঠি বর্তমানে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে কর্মরত রয়েছেন
❂ তাকে 1 বছরের জন্য এই পদে নিয়োগ করা হল
❂ KVIC চেয়ারম্যান - বিনয় কুমার সাক্সেনা
Q.4. 'World Heart Day' কবে পালন করা হয় ?
[A] 28 সেপ্টেম্বর
[B] 27 সেপ্টেম্বর
[C] 29 সেপ্টেম্বর
[D] 30 সেপ্টেম্বর
Ans : [C] 29 সেপ্টেম্বর
❂ প্রতিবছর এই দিনটি পালন করা হয়, মানুষ কে বিভিন্ন হার্টের অসুখ এবং সেখান থেকে শরীরে কি কি সমস্যা হতে পারে সেগুলোর ব্যাপারে সচেতন করা হয়
❂ এ বছরের থিম - Use Heart To Beat Cardiovascular Disease
❂ ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন চেয়ারম্যান - রাজীব গুপ্ত
❂ HQ - জেনেভা, সুইজারল্যান্ড
❂ প্রতিষ্ঠা - 2000
Q.5. IIT মাদ্রাস সম্প্রতি একটি অত্যাধুনিক মাইক্রোপ্রসেসর তৈরি করলো,যার নাম -
[A] MICRO
[B] MOUSHIK
[C] MOUSHI
[D] MOUHIK
Ans : [B] MOUSHIK
❂ ইলেক্ট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের সহায়তায় IIT মাদ্রাস এই প্রসেসর তৈরি করতে সক্ষম হলো
❂ Digital Inteligence and Secure Hardware Architecture এর প্রতাপ সুব্রাহ্মনিয়াম সেন্টারে এটি তৈরি করা হল
❂ ইন্টারনেট অফ থিংস পরিষেবা উন্নত করবে এই সিস্টেম অন চিপ ডিভাইস, এই ডিভাইস টি ক্রেডিট কার্ড,ডেবিট কার্ড,আইডি কার্ড,ট্রাভেল কার্ড,লাইসেন্স এমনকি হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম ও অ্যাকসেস করতে সক্ষম
Q.6. Mali এর নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হতে চলেছেন ?
[A] Moctar Ouane
[B] Bah Ndaw
[C] Moctar Ndaw
[D] Bah Ouane
Ans : [A] Moctar Ouane
❂ এর কিছুদিন আগে Mali এর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন Bah Ndaw
❂ প্রাক্তন বিদেশ মন্ত্রী Moctar Ouane কে স্থায়ী প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হল
❂ রিপাবলিক অফ Mali রাজধানী - Bamako
❂ কারেন্সি - ওয়েস্ট আফ্রিকান CFA franc
Q.7. প্রসিদ্ধ রেটিং এজেন্সি ICRA ভারতের জিডিপি কত নির্ধারিত করলো ?
[A] -10.5%
[B] -11%
[C] -9.5%
[D] -8.5%
Ans : [B] -11%
❂ প্রথমে ICRA ভারতের জিডিপি -9.5% নির্ধারিত করলেও কোভিড পরিস্থিতির কারণে এখন তা পরিবর্তিত হয়ে -11.5% নির্ধারিত করলো
❂ 2021 অর্থবর্ষে এই জিডিপি হার পজিটিভ এর মুখ দেখবে বলে তারা জানিয়েছে
❂ ADB এর নির্ধারিত GDP - (-9%)
❂ MOODY এর নির্ধারিত GDP - (-11.5)%
❂ UNCTAD এর নির্ধারিত GDP - (-5.9%)
Q.8. ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG) এর ডিরেক্টর জেনারেল পদে নিম্নের কাকে দায়িত্ব দেওয়া হল ?
[A] Anuj Sridhar
[B] S S Deswal
[C] Nishant Sridhar
[D] A K Singh
Ans : [B] S S Deswal
❂ ITBP ডিরেক্টর জেনারেল S S Deswal কে NSG এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল
❂ এর আগে এই পদে ছিলেন A K Singh যিনি 30 শে সেপ্টেম্বর অবসর গ্রহণ করবেন
❂ সন্ত্রাসবাদ দমনের প্রধান শাখা হলো NSG, যাদের ব্ল্যাক কমান্ড খুবই প্রসিদ্ধ যেকোন সন্ত্রাসবাদী অপারেশন নিয়ন্ত্রণে
❂ NSG HQ - নতুন দিল্লী
❂ NSG Act পাশ হয় 1986 তে
Q.9. নিম্নের কোন রাজ্যের প্রথম এবং একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী Syeda Anwara Taimur সদ্য প্রয়াত হলেন ?
[A] মহারাষ্ট্র
[B] বিহার
[C] আসাম
[D] ওড়িশা
Ans : [C] আসাম
❂ 84 বছর বয়সী আসামের প্রথম এবং একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী প্রয়াত হলেন
❂ 1980 থেকে 1981 পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে কর্মরত ছিলেন
❂ আসামের রাজধানী - দিসপুর
❂ বর্তমান মুখ্যমন্ত্রী - সর্বোনন্দ সোনোওয়াল
❂ রাজ্যপাল - জগদীশ মুখী
Q.10. 'Namami Gange Mission' এর অধীনে নিম্নের কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 6 টি বৃহৎ প্রজেক্টের উদ্বোধন করলেন ?
[A] বিহার
[B] হরিয়ানা
[C] উত্তরাখন্ড
[D] মেঘালয়
Ans : [C] উত্তরাখন্ড
❂ এই প্রজেক্টের জন্য মোট খরচ হবে 521 কোটি টাকা,
❂ এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জল জীবন মিশনের লোগো এবং গাইড লাইন ও লঞ্চ করলেন, হরিদ্বারে তিনি একটি গঙ্গা মিউজিয়ামেরও উদ্বোধন করলেন
'❂ Namami Gange' প্রোগ্রাম 2014 তে শুরু হয়েছিল
❂ রাজধানী - দেরাদুন, গাইরসাইন
❂ মুখ্যমন্ত্রী - ত্রিভেন্দ্র সিং রাওয়াত
❂ রাজ্যপাল - ববি রানী মৌয
=> Daily One - Liner Current Affairs <=
❂ 1. টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া (TRAI) এর চেয়ারম্যান পদে নব নিযুক্ত হলেন P.D. Vaghela, এর আগে এই পদে ছিলেন R S Sharma
❂ 2. ঊষা মুঙ্গেশকর কে 'লতা মুঙ্গেশকর আওয়ার্ড 2020 - 21' সম্মানে সম্মানিত করা হল , মহারাষ্ট্র সরকার এই 'গান সম্রাজ্ঞীনি লতা মুঙ্গেশকর আওয়ার্ড' প্রদান করে থাকে
❂ 3. খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন(KVIC) সুনীল শেঠি কে উপদেষ্টা পদে নিযুক্ত করলো, KVIC চেয়ারম্যান - বিনয় কুমার সাক্সেনা
❂ 4. 'World Heart Day' পালন করা হয় 29 শে সেপ্টেম্বর, এ বছরের থিম - Use Heart To Beat Cardiovascular Disease
❂ 5. IIT মাদ্রাস সম্প্রতি একটি অত্যাধুনিক মাইক্রোপ্রসেসর তৈরি করলো,যার নাম MOUSHIK
❂ 6. Mali এর নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন Moctar Ouane, কিছুদিন আগে Mali এর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছিলেন Bah Ndaw
❂ 7. প্রসিদ্ধ রেটিং এজেন্সি ICRA ভারতের জিডিপি (-11%) নির্ধারিত করলো
❂ 8. ITBP ডিরেক্টর জেনারেল S S Deswal কে NSG এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল, এর আগে এই পদে ছিলেন A K Singh
❂ 9. আসামের প্রথম এবং একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী Syeda Anwara Taimur সদ্য প্রয়াত হলেন
❂ 10. 'Namami Gange Mission' এর অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরাখণ্ডে 6 টি বৃহৎ প্রজেক্টের উদ্বোধন করলেন

0 Comments
Please do not share any spam link in the comment box