Monthly Current Affairs in Bengali | Month of January 2022 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |
তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।
জানুয়ারি মাস শেষ 1 থেকে 31 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে January Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-
কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ
গুরুত্বপূর্ণ দিবস
➥ জানুয়ারির 10 থেকে 16 তারিখ পর্যন্ত Startup India Innovation সপ্তাহ পালন করতে চলেছে DPIIT এবং মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি
➥ প্রতিবছর 10 ই জানুয়ারী বিশ্ব হিন্দি দিবস পালিত হয়, এছাড়া গত 9 ই জানুয়ারী প্রবাসী ভারতীয় দিবস পালিত হলো
➥ প্রতিবছর 26 শে ডিসেম্বর দিনটি কে বীর বাল দিবস পালনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
➥ প্রতিবছর 11 ই জানুয়ারী জাতীয় মানব পাচার সচেতনতা দিবস (National Human Trafficking Awareness Day) পালন করা হয়
➥ স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী উপলক্ষে প্রতিবছর 12 ই জানুয়ারী জাতীয় যুব দিবস পালিত হয়, এবছরের থিম – It’s all in the mind
➥ প্রতিবছরের মতো এবছরের 15 ই জানুয়ারী 74 তম ভারতীয় সেনাবাহিনী দিবস পালিত হলো
➥ নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মবার্ষিকী উপলক্ষে এ বছরের 23 শে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু হতে চলেছে, এবার থেকে প্রতিবছরই এমন ভাবে পালিত হবে
➥ এবার থেকে প্রতি বছরের 16 ই জানুয়ারি জাতীয় স্টার্ট আপ দিবস পালন করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
➥ DPIIT এই প্রথমবার ‘স্টার্টআপ ইনোভেশন সপ্তাহ’ জানুয়ারির 10 থেকে 16 তারিখ পর্যন্ত পালন করলো
➥ মিনিস্ট্রি অফ হাউসিং এন্ড আরবান আফফায়ার্স জানুয়ারির 17 থেকে 22 তারিখ পর্যন্ত 'Open Data Week' পালন করবে বলে ঠিক করলো
প্রতিবছরের মতো এবছরও 23 শে জানুয়ারি সুভাষচন্দ্র বোসের 125 তম জন্ম বার্ষিকী উপলক্ষে পরাক্রম দিবস পালন করা হলো
➥ প্রতিবছরের 25 শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়, এ বছরের থিম - Making Elections Inclusive, Accessible and Participative, এছাড়া প্রতিবছর এই দিনটিতে জাতীয় পর্যটন দিবস পালিত হয়, এছাড়া গত 24 শে জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস পালিত হলো
➥ এবছরের 26 শে জানুয়ারি তে 73 তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো, এই দিনের প্যারেডে প্রথম মহিলা রাফায়েল ফাইটার পাইলট হিসেবে শিভাঙ্গি সিং ভারতীয় বায়ুসেনার ট্যাবলো তে অংশগ্রহণ করলেন, এছাড়াও এই দিনটি আন্তর্জাতিক কাস্টমস দিবস হিসেবেও পালিত হয়
➥ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্স (IICA) এর ডিরেক্টর-জেনারেল এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে আইএএস অফিসার প্রবীন কুমার কে নিযুক্ত করা হলো
➥ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঞ্জাব ভ্রমনের সময় সিকিউরিটি সংক্রান্ত সমস্যা খতিয়ে দেখতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একটি কমিটি গঠন করলো, যেটির প্রধান হলেন সুধীর কুমার সাক্সেনা
➥ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক (AIIB) এর ভাইস-প্রেসিডেন্ট পদে প্রাক্তন RBI গভর্নর উর্জিত প্যাটেল কে নিযুক্ত করা হলো
➥ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ‘ফিনটেক’ এর উপর আলাদা একটি দপ্তর তৈরী করলো যার প্রধান হলেন অজয় কুমার চৌধুরী
➥ আন্তর্জাতিক মনেটারী ফান্ডের মুখ্য অর্থনীতিবিদ Pierre-Olivier Gourinchas কে নিযুক্ত করা হলো
➥ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঞ্জাব পরিদর্শনের সময় সিকিউরিটি জনিত সমস্যা খতিয়ে দেখতে সুপ্রিমকোর্ট পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করলো যার প্রধান হলেন ইন্দু মালহোত্রা
সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও -
File Type : PDF
File Location : Google Drive
File Size : 1.04 mb
No. of Pages : 14

0 Comments
Please do not share any spam link in the comment box