Monthly Current Affairs in Bengali | Month of December, 2021 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |

 

Monthly Current Affairs in Bengali | Month of December, 2021 | [PDF] Download #JobGuidee মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স |



Monthly Current Affairs in Bengali

Hello বন্ধুরা, 

                    তোমরা জানো ভালো করেই www.jobguidee.com তোমাদের প্রতিনিয়ন উন্নত মানের সম্পূর্ণ বাংলায় Daily Current Affairs দিয়ে থাকে যেগুলো WBPSC/WBCS/RAIL/SSC/WBP যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমরা তোমাদের সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী কারেন্ট আফফায়ার্স দেওয়ার । তার সঙ্গে অতিরিক্ত তথ্য তোমাদের দেওয়ার যাতে স্ট্যাটিক জিকে টাও তোমরা নিজেদের আয়ত্তে নিয়ে আসো ।

                   November মাস শেষ 1 থেকে 30 তারিখ পর্যন্ত Current Affairs তোমাদের দেওয়া হয়েছে যেগুলো তোমরা আমাদের ওয়েবসাইটের Current Affairs মেনু থেকে পেয়ে যাবে। আজ তোমাদের আমরা দিতে চলেছি সারা মাসের কারেন্ট আফফায়ার্স এর Monthly Pdf। এই pdf এ তোমরা পাবে November Monthly Current Affairs টি বিভাগ অনুযায়ী সাজানো এবং তারিখ অনুযায়ী One Liner ফরম্যাটে। তাই আর দেরি কেন নিচের লিঙ্কে দেওয়া pdf টা সংগ্রহ করে নাও :-


কিছু স্যাম্পেল নীচে দেওয়া হল ঃ


গুরুত্বপূর্ণ দিবস 


🎯 প্রতিবছর 1 লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়, এ বছরের থিম – End inequalities. End AIDS and End Pandemics

🎯 প্রতিবছর 2 রা ডিসেম্বর জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস পালন করা হয়, এছাড়াও এই দিনটি আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস এবং বিশ্ব কম্পিউটার স্বাক্ষরতা দিবস হিসেবেও পালন করা হয় 

🎯 প্রতিবছর 3 রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়, এবছরের থিম – Leadership and Participation of Persons with disabilities

🎯 প্রতিবছর 4 ই ডিসেম্বর ভারতীয় নৌ-সেনা দিবস পালন করা হয়, এবছরের থিম – Swarnim Vijay Varsh

🎯 ভারত এবং বাংলাদেশ আগামী 6 ই ডিসেম্বর মৈত্রী দিবস ( Friendship Day) পালন করতে চলেছে 

🎯 প্রতিবছর 6 ই ডিসেম্বর বি আর আম্বেদকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মহাপরিনির্বাণ দিবস পালন করা হয়, এছাড়াও এই দিনটি আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস হিসেবেও পালন করা হয়, এবছরের থিম – Volunteer now for our common future

🎯 গত 5 ই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হলো, এবছরের ক্যাম্পেইন – Halt soil salinization, boost soil productivity

🎯 প্রতিবছর 7 ই ডিসেম্বর আন্তর্জাতিক সিভিল এভিয়েশন দিবস পালন করা হয়, এবছরের থিম – Advancing Innovation for Global Aviation Development

🎯 প্রতিবছর 9 ই ডিসেম্বর আন্তর্জাতিক অ্যান্টি-করাপশন দিবস পালন করা হয়, এবছরের থিম – Your right, your role: say no to corruptio

🎯 আজাদী কা অমৃত মহোত্সবের অংশ হিসেবে শক্তি মন্ত্রক ডিসেম্বরের 8 থেকে 14 তারিখ পর্যন্ত শক্তি সংরক্ষন সপ্তাহ পালন করছে
 
🎯 প্রতিবছর 10 ই ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করা হয়, এবছরের থিম – EQUALITY – Reducing inequalities, advancing human rights

🎯 প্রতিবছর 11 ই ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস পালন করা হয়

🎯 প্রতিবছর 14 ই ডিসেম্বর জাতীয় শক্তি সংরক্ষন দিবস পালন করা হয় 

🎯 1971 এর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্মৃতির উদ্দেশ্যে প্রতিবছর 16 ই ডিসেম্বর বিজয় দিবস ( Victory Day ) পালন করা হয় 

🎯 গত 18 ই ডিসেম্বর আন্তর্জাতিক পরিযায়ী দিবস পালন করা হলো, এ বছরের থিম - Harnessing the potential of human mobility

🎯 প্রতিবছরের 20 – 25 শে ডিসেম্বর Good Governance সপ্তাহ পালন করা হয়, এবছরের থিম – Prashasan Gaon Ki Aur

🎯 প্রতিবছর 22 শে ডিসেম্বর গনিতবিদ শ্রীনিবাস রামানুজমের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় গণিত দিবস পালন করা হয়

🎯 প্রতিবছর 23 শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস বা কিষান দিবস পালন করা হয় 

🎯 প্রতিবছর 24 শে ডিসেম্বর জাতীয় গ্রাহক অধিকার দিবস হিসেবে পালন করা হয় 

🎯 প্রতিবছর 25 শে ডিসেম্বর প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে Good Governance Day পালন করা হয় 

🎯 গত 25 শে ডিসেম্বর থেকে মধ্যপ্রদেশে বিশ্ব সংগীত তানসেন উৎসব শুরু হলো



 
 নিয়োগ সমূহ 

🎯 অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া (EWS) ক্যাটাগরির মানদন্ড পর্যালোচনা করতে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট মন্ত্রক তিন সদস্যের এক কমিটি গঠন করলো যার প্রধান হলেন অজয় ভুষন পান্ডে 

 🎯 ন্যাশনাল ডিফেন্স কলেজের কম্যান্ডান্ট হিসেবে লিউটেন্যান্ট জেনারেল মনোজ কুমার ম্যাগো কে নিযুক্ত করা হলো 

🎯 অরুনাচল প্রদেশের 50 বছরের পূর্তি উত্সবের ব্র্যান্ড আম্বাসাডর হিসেবে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত কে নিযুক্ত করা হলো 

🎯 এড-টেক স্টার্টআপ GUVI মহিলা ক্রিকেটার স্মৃতি মন্দনা কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো 

🎯 ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) নাগেশ্বর রাও কে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড এর এডমিনিস্ট্রেটর পদে নিযুক্ত করলো 
ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এর চেয়ারম্যান পদে সম্বিত পাত্র কে নিযুক্ত করা হলো 

🎯 সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ইভা ম্যাগডালেনা অ্যান্ডারসন

🎯 ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির (NARCL) চেয়ারম্যান পদে প্রদীপ শাহ কে নিযুক্ত করা হলো 

🎯 আন্তর্জাতিক মনেটারি ফান্ডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদের দায়িত্ব নিতে চলেছেন গীতা গোপীনাথ 

🎯 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) চেয়ারপার্সন পদে আলকা উপাধ্যায় কে নিযুক্ত করা হলো 

🎯 দ্বিতীয়বারের জন্য গাম্বিয়ার রাষ্ট্রপতি পদের দায়িত্ব নিলেন Adama Barrow 

🎯 Unix সংস্থা ক্রিকেটার জাসপ্রীত বুমরাহ কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করলো 

🎯 Ittira Davis কে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের MD এবং CEO পদে নিযুক্ত করা হলো 

🎯 SpaceX সংস্থার প্রথম ফ্লাইট সার্জেন হলেন ভারতীয় বংশোদ্ভূত অনিল মেনন 

🎯 নতুন জার্মান চ্যান্সেলর পদের দায়িত্ব নিতে চলেছেন Olaf Scholz 

🎯 ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (FICCI) এর প্রেসিডেন্ট পদে সঞ্জীব মেহতা কে নিযুক্ত করা হলো 

🎯 Kinara Capital এর ব্র্যান্ড আম্বাসাডর পদে রবীন্দ্র জাদেজা কে নিযুক্ত করা হলো

🎯 UNICEF এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর পদে Catherine Russell কে নিযুক্ত করা হলো 

🎯 2022-23 সময়ের জন্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কাউন্সিলে ভারত কে পুনরায় নির্বাচিত করা হলো 

🎯 CBFC CEO রাভিন্দর ভাকার ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ফিল্মস ডিভিশন এবং চিলড্রেন ফিল্মস সোসাইটি অফ ইন্ডিয়ার দায়িত্বভার গ্রহণ করলেন 

🎯 ব্রিটিশ-ইন্ডিয়ান লীনা নায়ার কে ফ্রেঞ্চ ফ্যাশন হাউস Chanel এর নতুন গ্লোবাল CEO পদে নিযুক্ত করা হলো 

🎯 Chiefs of Staff Committee এর চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন আর্মি চিফ জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে 

🎯 সফটওয়ার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব নিলেন অরবিন্দ কুমার 

🎯 ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির প্রেসিডেন্ট পদে মহিত জেইন কে নির্বাচিত করা হলো 

🎯 Hyundai মোটর ইন্ডিয়া লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে Unsoo Kim কে নিযুক্ত করা হলো  

আরো পড়ুন :-


🎯 উত্তরাখন্ডের ব্র্যান্ড আম্বাসাডর পদে ক্রিকেটার রিষভ পন্থ কে নিযুক্ত করা হলো 

🎯 2022 বেজিং শীতকালীন অলিম্পিকের জন্য ভারতের অলিম্পিক সংস্থা হারজিন্দার সিং কে Chef de Mission পদে নিযুক্ত করলো 

🎯 চিনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে প্রদীপ কুমার রাওয়াত কে নিযুক্ত করা হলো 

🎯 ওয়ার্ল্ড ফেডারেশন এথলেটিস কমিশনের অন্যতম সদস্য হিসেবে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু কে নিযুক্ত করা হলো 

🎯 চিলির কনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন Gabriel Boric 

🎯 BrahMos Aerospace লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর পদে অতুল দিনকার রানে কে নিযুক্ত করা হলো 

🎯 SEBI 7 জন সদস্যের একটি কমিটি 'ALeRTS' ( এডভাইজরি কমিটি ফর লেভারেজিং রেগুলেটরি এন্ড টেকনোলজি সলিউশনস ) গঠন করলো, এর দায়িত্বে রয়েছেন মাধবী পুরী বাক 

🎯 IFFCO-TOKIO জেনারেল ইন্সুরেন্স HO Suri কে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করলো 

🎯 উত্তরাখন্ড হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পদের দায়িত্ব নিলেন সঞ্জয়া কুমার মিশ্র

🎯 ফাইন্যান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিলের (FIDC) সহকারী চেয়ারম্যান হিসেবে কমলেশ গান্ধী কে নিযুক্ত করা হলো 

🎯 ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেডারেশন (FIA) এর প্রেসিডেন্ট পদে মহাম্মেদ বেন সুলায়েম কে নির্বাচিত করা হলো 

🎯 ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) যোগেশ দয়াল কে RBL বোর্ডের অতিরিক্ত ডিরেক্টর পদে নিযুক্ত করলো

🎯 মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজারী প্যানেলের সদস্য হিসেবে আরতী কৃষ্ণন কে নিযুক্ত করলো SEBI 

🎯 ভারতীয় বংশোদ্ভূত বিচারক Narandran Jody Kollapen কে দক্ষিন আফ্রিকার উচ্চতম জুডিশিয়াল বেঞ্চে নিযুক্ত করা হলো 

🎯 Yamaha মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান পদে Eishin Chihana কে নিযুক্ত করা হলো 

🎯 এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে রাধিকা ঝা কে নিযুক্ত করা হলো 

🎯 ফরেস্ট এন্ড স্পেশ্যাল সেক্রেটারির ডিরেক্টর-জেনারেল পদে চন্দ্র প্রকাশ গোয়েল কে নিযুক্ত করা হলো 

🎯 ডিপ্লোম্যাট বিক্রম মিশরি কে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে নিযুক্ত করা হলো

🎯 বলিউড অভিনেতা বিজয় রাজ এবং বরুন শর্মা কে EaseMyTrip..com এর ব্র্যান্ড আম্বাসাডর পদে নিযুক্ত করা

🎯 ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের MD এবং CEO পদে ভাসুদেভান পি এন কে নিযুক্ত করা হলো 

🎯 ITBP এর ডিরেক্টর জেনারেল সঞ্জয় অরোরা কে সশস্ত্র সীমা বল (SSB) এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো 
 

সমস্ত পিডিএফ টি নিচের লিঙ্ক থেকে সংগ্রহ করে নাও - 





File Details ::

File Type : PDF
File Location : Google Drive
File Size : 1.04 mb
No. of Pages : 14  


Also Download :

Post a Comment

0 Comments