WBP Constable/WBP SI/WBCS/Rail Math Practice Set - 14 | পুলিশ/WBCS/রেল পরীক্ষার জন্য ম্যাথ প্র্যাকটিস সেট পর্ব - ১৪

Hello বন্ধুরা, 

                   তোমাদের সবাইকে জব গাইড এডুকেশন অনেক অনেক স্বাগত । সামনেই WBCS,পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের নানা পরীক্ষা আগত আর তার জন্যই তোমাদের জন্য নিয়ে এসেছি বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য প্রশ্নও দিয়ে তৈরী Math Practice Set পর্ব - ১৪ । 
 
                নীচে দেওয়া প্রশ্নগুলো তোমরা নির্দিষ্ট টাইমের (15 মিনিট এর মধ্যে) মধ্যে করার চেষ্টা করো এবং শেষে না পারলে উত্তর দেখে নিজের ভুল গুলো শুধরে নিতে পারো  :-

1.প্রশ্ন :  কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 25, 73 ও 97 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে একই ভাগশেষ থাকে ?  
[A] 24
[B] 23
[C] 21
[D] 96

----------------------------------------------------------------------
2.প্রশ্ন :  14 3/4 - 12 1/6×3 1/8÷ 6 3/12-  3 1/2= ?
[A] 4 5/24
[B] 4 19/24
[C] 5 5/24
[D] কোনটিই নয়

----------------------------------------------------------------------
3.প্রশ্ন :  15 জন লোক 7 দিনে কোনো কাজের 1/3 অংশ শেষ করলে, 5 দিনে বাকি কাজটি শেষ করতে কতজন লোক লাগবে ?
[A] 20 জন
[B] 21 জন
[C] 45 জন
[D] 42 জন

----------------------------------------------------------------------
4.প্রশ্ন :  কোনো দ্রব্য 524 টাকায় বিক্রয় করলে যত লাভ হয়, 452 টাকায় বিক্রয় করলে তত ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
[A] ₹480
[B] ₹500
[C] ₹488
[D] ₹485

----------------------------------------------------------------------
5. প্রশ্ন :  এক ব্যক্তি টাকায় 5 টি পেনসিল কিনে, টাকায় 3 টি করে বিক্রয় করেন। তার শতকরা লাভের পরিমাণ কত ?
[A] 66 2/3%
[B] 76 2/3%
[C] 56 2/3%
[D] 46 2/3%

----------------------------------------------------------------------
6.প্রশ্ন :  একটি চলন্ত ট্রেন 5 মি লম্বা একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে ও একটি ল্যাম্প পোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি গতিবেগ (কিমি/ঘণ্টায়) কত ?
[A] 2.4
[B] 3.6
[C] 4.0
[D] 4.5

----------------------------------------------------------------------
7. প্রশ্ন :  P,Q,R-এর গড় ওজন 45 কেজি। P ও Qএর গড় ওজন 36.5 কেজি এবংQ ও R এর গড় ওজন 52 কেজি হলে, Qএর ওজন কত(কেজিতে) ?
[A] 42কেজি
[B] 44 কেজি
[C] 46 কেজি
[D] 48 কেজি

----------------------------------------------------------------------
8.প্রশ্ন : গৌরব তার মাসিক আয়ের 30%খাদ্যসামগ্রীতে, বাকী অংশের 40% যানবাহন ও জামাকাপড়ে খরচ করে এবং বাকী অংশের 50% সঞ্চয় করে। যদি তার মাসিক আয় 18,400 টাকা হয় তবে প্রতি মাসে সে কত টাকা সঞ্চয় করে ?
[A] ₹3624
[B] ₹3864
[C] ₹4264
[D] ₹5888

  ----------------------------------------------------------------------
9.প্রশ্ন :  চিনির মূল্য 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 120 টাকায় 3 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্ৰতি কেজি চিনির পূর্বের মূল্য কত ?
[A] ₹15
[B] ₹12
[C] ₹10
[D] ₹8

---------------------------------------------------------------------
10.প্রশ্ন :  এক ব্যক্তি একটি ব্যাঙ্কে সরল সুদের হারে 4 বছরের জন্য 500 টাকা ও 3 বছরের জন্য 600 টাকা রাখল। সে সুদ হিসাবে মোট 190 টাকা পেল। ব্যাঙ্কটির বার্ষিক সুদের হার কত ?
[A] 4%
[B] 5%
[C] 2%
[D] 3%

--------------------------------------------------------------------
11.প্রশ্ন :  যদি x + 1/x = 5 হয় তবে x^5 + 1/x^5 এর মান কত ?
[a] 1565
[b] 3535
[c] 2525 
[d] 1515

---------------------------------------------------------------------
12.প্রশ্ন :  24 জন ব্যক্তি দিনে 8 ঘন্টা কাজ করে একটি কাজ 12 দিনে শেষ করতে পারে । তবে 18 জন ব্যক্তি দিনে 6 ঘন্টা কাজ করে 30% কাজ কত দিনে শেষ করতে পারবে ?
[a] 6.3 দিন
[b] 6.9 দিন
[c] 6.7 দিন
[d] 6.4 দিন 

---------------------------------------------------------------------
13.প্রশ্ন :  যদি Sin 2x = Cos (3x - 45°) হলে x এর মান কত ? 
[a] 27° 
[b] 40°
[c] 35°
[d] 45°

---------------------------------------------------------------------
14.প্রশ্ন :  চিনির দাম 17% বেড়ে গেলে, ব্যবহার কত কমাতে হবে যাতে খরচ অপরিবর্তিত থাকে ?
[a] 13.69%
[b] 14.32%
[c] 14.79%
[d] 14.53% 

---------------------------------------------------------------------
15.প্রশ্ন :  যদি x + 1/x = 2 হয় তবে x^64 + x^121 = ?
[a] -2
[b] 2 
[c] 1
[d] 0

---------------------------------------------------------------------

Post a Comment

0 Comments