Daily Current Affairs in Bengali (17/05/2021) for WBCS/PSC/Rail/SSC

 

Daily Current Affairs in Bengali (17/05/2021) for WBCS/PSC/Rail/SSC



Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর Uপাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও : 


1.  ফ্লোরিডায় অনুষ্ঠিত 69 তম মিস ইউনিভার্স অনুষ্ঠানে কাকে মিস ইউনিভার্স 2021 বিজেতা ঘোষণা করা হলো ?

Ans : Andrea Meza 

⧠ তিনি মেক্সিকোর বাসিন্দা , 73 জন প্রতিযোগীর মধ্যে তিনি প্রথমস্থান অধিকার করলেন 
⧠ এর আগের বছর মিস ইউনিভার্স হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি
⧠ ভারতীয় প্রতিযোগী অ্যাডলিন ক্যাসেলিনো তৃতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন


2. World Hypertension দিবস কবে পালন করা হয় ?

Ans : 17 ই মে 

⧠ 2005 সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে 
⧠ এছাড়া গত 16 ই মে জাতীয় ডেঙ্গু দিবস পালিত হলো


3. প্রখ্যাত কোন গণিতজ্ঞ সম্প্রতি প্রয়াত হলেন ?

Ans : অধ্যাপক MS Narasimhan 

⧠ তিনি Narasimhan-Seshadri উপপাদ্যের জন্য খ্যাতি অর্জন করেন 
⧠ এছাড়া জি 24 ঘন্টার এডিটর এবং প্রখ্যাত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন 


4.  ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এর কোন শাখা ন্যাশনাল ডিজিটাল ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার (NADI) গড়ে তুলতে চলেছে ? 

Ans : ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ব্যাংকিং টেকনোলজি (IDRBT)

⧠ IDRBT HQ - হায়দ্রাবাদ, তেলেঙ্গানা
⧠ ডিরেক্টর - ডি জনকিরম


5. গ্লাসগো তে অনুষ্ঠিত আগামী 26 তম UN ক্লাইমেট চেন্জ কনফারেন্স অফ দি পার্টিস (COP26) এ 'People's Advocate' হিসেবে কাকে নিযুক্ত করা হলো ? 

Ans : David Attenborough

⧠ তিনি একজন প্রখ্যাত সাংবাদিক এবং ব্রডকাস্টার
⧠ 2015 এর পর নভেম্বর 1 থেকে গুরুত্বপূর্ণ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হবে


6. আগামী 28 মে অনুষ্ঠিত 43 তম GST কাউন্সিল মিটিংয়ের সভাপতিত্ব করবেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?

Ans : নির্মলা সীতারামন 

⧠ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এটির সভাপতিত্ব করবেন
⧠ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 28 শে মে বেলা 11 টায় এটি অনুষ্ঠিত হবে


7. কোভিড-19 পরিস্থিতিতে পিতা বা মাতা কে হারিয়ে অনাথ হয়ে পড়া শিশুদের জন্য শিক্ষার দায়িত্ব নিতে চলেছে কোন রাজ্য সরকার ? 

Ans : ছত্তিশগড়

⧠ রাজধানী - রায়পুর
⧠ মুখ্যমন্ত্রী - ভুপেশ বাঘেল
⧠ রাজ্যপাল - অনুসুইয়া উকেই


8. NASA এবং এরোস্পেস স্টার্টআপ Axiom তাদের যৌথ উদ্যোগে AX-1 মিশনের অধীনে কতজন মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠাতে চলেছে ? 

Ans : 4 জন

⧠ ফ্লোরিডার Kennedy স্পেস সেন্টার থেকে এটি লঞ্চ করা হবে 
⧠ এটি প্রথম প্রাইভেট মহাকাশচারী মিশন 


9. কোন রাজ্যের AYUSH দপ্তর রাজ্য জুড়ে 'AYUSH Ghar Dwar' নামক স্বাস্থ্য প্রোগ্রাম লঞ্চ করলো ?

Ans : হিমাচল প্রদেশ 

⧠ রাজধানী - সিমলা
⧠ মুখ্যমন্ত্রী - জয় রাম ঠাকুর
⧠ রাজ্যপাল - বান্দারু দাত্তারেয়া


10. কোন ইন্দো-আমেরিকান কে US রাষ্ট্রপতি জো বিডেনের সিনিয়র অ্যাডভাইজার পদে নিযুক্ত করা হলো ?

Ans : Neera Tanden 

⧠ হোয়াইট হাউস সিনিয়র এডভাইজার পদে তাকে নিযুক্ত করা হলো 
⧠ এর আগে তিনি White House Office of Management এর ডিরেক্টর পদের নমিনেশন জমা দেওয়া থেকে সরে আসেন 



































Daily One - Liner Current Affairs


⧠ 1. ফ্লোরিডায় অনুষ্ঠিত 69 তম মিস ইউনিভার্স অনুষ্ঠানে মেক্সিকোর Andrea Meza কে মিস ইউনিভার্স 2021 বিজেতা ঘোষণা করা হলো

⧠ 2. প্রতি বছর 17 ই মে World Hypertension দিবস পালন করা হয়, এছাড়া গত 16 ই মে জাতীয় ডেঙ্গু দিবস পালিত হলো

⧠ 3. প্রখ্যাত গণিতজ্ঞ অধ্যাপক MS Narasimhan সম্প্রতি প্রয়াত হলেন, এছাড়া জি 24 ঘন্টার এডিটর এবং প্রখ্যাত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন

⧠ 4. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এর শাখা ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ব্যাংকিং টেকনোলজি (IDRBT) ন্যাশনাল ডিজিটাল ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার (NADI) গড়ে তুলতে চলেছে

⧠ 5. গ্লাসগো তে অনুষ্ঠিত আগামী 26 তম UN ক্লাইমেট চেন্জ কনফারেন্স অফ দি পার্টিস (COP26) এ 'People's Advocate' হিসেবে David Attenborough কে নিযুক্ত করা হলো

⧠ 6. আগামী 28 মে তে অনুষ্ঠিত 43 তম GST কাউন্সিল মিটিংয়ের সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 

⧠ 7. কোভিড-19 পরিস্থিতিতে পিতা বা মাতা কে হারিয়ে অনাথ হয়ে পড়া শিশুদের জন্য শিক্ষার দায়িত্ব নিতে চলেছে ছত্তিশগড় রাজ্য সরকার

⧠ 8. NASA এবং এরোস্পেস স্টার্টআপ Axiom তাদের যৌথ উদ্যোগে AX-1 মিশনের অধীনে 4 জন মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠাতে চলেছে

⧠ 9. হিমাচল প্রদেশের AYUSH দপ্তর রাজ্য জুড়ে 'AYUSH Ghar Dwar' নামক স্বাস্থ্য প্রোগ্রাম লঞ্চ করলো

⧠ 10. ইন্দো-আমেরিকান Neera Tanden কে US রাষ্ট্রপতি জো বিডেনের সিনিয়র অ্যাডভাইজার পদে নিযুক্ত করা হলো

Post a Comment

0 Comments