Daily Current Affairs in Bengali (01/05/2021) for WBCS/PSC/Rail/SSC

 Daily Current Affairs in Bengali (01/05/2021) for WBCS/PSC/Rail/SSC



Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর Uপাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও :



1. অক্সিজেন সরবরাহের জন্য ভারতীয় নৌসেনা কোন মিশন লঞ্চ করলো ?

Ans : সুমুদ্র সেতু - II

✈️ তরল অক্সিজেন সিলিন্ডার, কন্টেইনার এক জায়গা থেকে দ্রুত অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে এই মিশনে 
✈️ ভারতীয় নৌ-সেনা প্রধান - এডমিরাল করমবীর সিং


2. Bajaj Auto এর নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো ? 

Ans : নীরাজ বাজাজ 

✈️ চেয়ারম্যান Emeritus পদে রাহুল বাজাজ কে নিযুক্ত করা হয়েছে 
✈️ রাহুল বাজাজ 1972 সাল থেকে নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে কর্মরত 


3. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোথায় যৌথ সামরিক অনুশীলন 'DEFENDER Europe 21' লঞ্চ করলো ?

Ans : আলবানিয়া তে

✈️ 26 টি দেশের 28,000 সৈন্য এটিতে অংশগ্রহণ করবে 
✈️ NATO HQ - ব্রুসেলস 


4. আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয় ?

Ans : 1 লা মে 

✈️ প্রতিবছর 1 লা মে এই দিনটি পালন করা হয় , এটিকে মে দিবস ও বলা হয় 
✈️ 1889 সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে 
আন্তর্জাতিক শ্রম সংস্থার HQ - জেনেভা 


5. AXIS ব্যাংকের MD এবং CEO পদে কাকে পুনরায় নিযুক্ত করা হলো ?

Ans : অমিতাভ চৌধুরী 

✈️ 2024 এর 31 শে ডিসেম্বর পর্যন্ত তিনি এই পদে থাকবেন 
✈️ AXIS ব্যাংক HQ - মুম্বাই 
✈️ প্রতিষ্ঠা - 1993 


6.  জি নিউজ এবং AajTak এর কোন প্রখ্যাত সাংবাদিক প্রয়াত হলেন ?

Ans : রোহিত সারদানা

✈️ 2004 সাল থেকে তিনি জি নিউজে কাজ করছিলেন, 2017 তে AajTak এ যুক্ত হন 
✈️ 2018 সালে তাকে ভারত সরকারের পক্ষ থেকে গণেশ শঙ্কর বিদ্যার্থী পুরস্কার দেওয়া হয় 


7. ক্ষুদ্র এবং মাঝারি শিল্পক্ষেত্রে সাহায্যের জন্য স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (SIDBI) কোন লোন স্কিম লঞ্চ করলো ?

Ans : SHWAS এবং AROG লোন স্কিম 

✈️ SIDBI HQ - লাখনৌ, উত্তরপ্রদেশ 
✈️ SIDBI CMD - S Ramann


8. বিশ্বের প্রথম কোন দেশ চালকহীন গাড়ি রাস্তায় চালানোর অনুমতি দিলো ?

Ans : ইউনাইটেড কিংডম 

✈️ সেল্ফ-ড্রাইভিং টেকনোলজি তৈরি করেছে Uber, Google, Nissan এবং Tesla
✈️ UK প্রধানমন্ত্রী - বরিস জনসন 
✈️ রাজধানী - লন্ডন 


9. টেলিকম পরিষেবার জন্য সম্প্রতি কোন ব্যাংক ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর সাথে চুক্তিস্বাক্ষর করলো ?

Ans : ইন্ডিয়ান ব্যাংক 

✈️ ইন্ডিয়ান ব্যাংক HQ - চেন্নাই, তামিলনাড়ু 
✈️ ইন্ডিয়ান ব্যাংক CEO - Padmaja Chunduru
✈️ BSNL MD - প্রবীণ কুমার পুর্বার
✈️ BSNL HQ - নতুন দিল্লী 


10. ভারতের প্রথম কোন কেন্দ্র শাসিত অঞ্চল অর্গানিক সার্টিফিকেশন পেলো ?

Ans : আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

✈️ PGS - INDIA প্রোগ্রামের অন্তর্ভুক্ত Large Area Certification স্কিমের অধীনে এটি দেওয়া হয়েছে 
✈️ 14,491 হেক্টর জায়গা অর্গানিক ঘোষণা করা হয়েছে 
✈️ আন্দামান-নিকোবর লিউটেন্যান্ট গভর্নর - দেবেন্দ্র কুমার জোশী




































Daily One - Liner Current Affairs



✈️ 1. অক্সিজেন সরবরাহের জন্য ভারতীয় নৌসেনা 'সমুদ্র সেতু II' মিশন লঞ্চ করলো

✈️ 2. Bajaj Auto এর নতুন চেয়ারম্যান পদে নীরাজ বাজাজ কে নিযুক্ত করা হলো

✈️ 3. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) আলবানিয়া তে যৌথ সামরিক অনুশীলন 'DEFENDER Europe 21' লঞ্চ করলো 

✈️ 4. প্রতিবছর 1 লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস পালন করা হয় 

✈️ 5. AXIS ব্যাংকের MD এবং CEO পদে অমিতাভ চৌধুরী কে পুনরায় নিযুক্ত করা হলো

✈️ 6. জি নিউজ এবং AajTak এর প্রখ্যাত সাংবাদিক রোহিত সারদানা প্রয়াত হলে

✈️ 7. ক্ষুদ্র এবং মাঝারি শিল্পক্ষেত্রে সাহায্যের জন্য স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (SIDBI) SHWAS এবং AROG লোন স্কিম লঞ্চ করলো

✈️ 8. বিশ্বের প্রথম দেশ হিসাবে ইউনাইটেড কিংডম (UK) চালকহীন গাড়ি রাস্তায় চালানোর অনুমতি দিলো

✈️ 9. টেলিকম পরিষেবার জন্য সম্প্রতি ইন্ডিয়ান ব্যাংক ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর সাথে চুক্তিস্বাক্ষর করলো 

✈️ 10. ভারতের প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ অর্গানিক সার্টিফিকেশন পেলো








Post a Comment

0 Comments