Daily Current Affairs in Bengali (11/04/2021) for WBCS/PSC/Rail/SSC

 Daily Current Affairs in Bengali (11/04/2021) for WBCS/PSC/Rail/SSC


Daily Current Affairs in Bengali (11/04/2021) for WBCS/PSC/Rail/SSC


Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর Uপাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও :


1. বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য কোন রাজ্য সরকার 'Auro' মাসিক স্কলারশিপ প্রোগ্রাম লঞ্চ করলো ?

Ans : সিকিম 

✜ সিকিমের রাজধানী - গ্যাংটক
✜ মুখ্যমন্ত্রী - প্রেম সিং তামাং
✜ রাজ্যপাল - গঙ্গা প্রসাদ


2. কোন রাজ্যে দেশের প্রথম মিউনিসিপ্যাল গ্রিন বন্ড চালু হলো ?

Ans : উত্তরপ্রদেশ 

✜ উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এটি চালু করা হলো 
✜ রাজধানী - লখনৌউ
✜ মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ
✜ রাজ্যপাল - আনন্দীবেন প্যাটেল


3. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়াল সামিট সম্পন্ন করলেন ?

Ans : নেদারল্যান্ড

✜ প্রধানমন্ত্রী - Mark Rutte
✜ রাজধানী - আমস্টারডাম
✜ কারেন্সি - ইউরো 


4. ন্যাশনাল এডুকেশন পলিসি বাস্তবায়িত করতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক কোন ইনিশিয়েটিভ লঞ্চ করলেন ?

Ans : SARTHAQ

✜ SARTHAQ - Students' and Teachers' Holistic Advancement through Quality Education
✜ এই ইনিশিয়েটিভ টি তৈরি করেছে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এবং মিনিস্ট্রি অফ এডুকেশন 


5. চেন্নাই থেকে কন্যাকুমারী ইন্ডাস্ট্রিয়াল করিডর এর রাস্তা সারাইয়ের কাজে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) কত টাকা লোন দিতে চলেছে ?

Ans : $ 484 মিলিয়ন 

✜ ADB HQ - ম্যানিলা, ফিলিপিন্স
✜ ADB প্রেসিডেন্ট - Masatsugu Asakawa
✜ সদস্য সংখ্যা - 68 
✜ প্রতিষ্ঠা - 1966


6. ভারতে ইনোভেশন এবং এন্ত্রাপ্রিনিউরশিপ ইকোসিস্টেম প্রমোট করতে অটল ইনোভেশন মিশন এবং নীতি আয়োগ কোন সংস্থার সাথে জোটবদ্ধ হলো ?

Ans : CIPS 

✜ CIPS - সেন্টার ফর ইনোভেশনস ইন পাবলিক সিস্টেমস
✜ এই সংস্থা গুলি মিলিত ভাবে একটি ইনোভেশন ডেটাবেস তৈরি করবে পাবলিক সার্ভিস ও অন্যান্য সুবিধার জন্য 


7. ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রক কোন দেশের সাথে Air Bubble এগ্রিমেন্ট করলো ?

Ans : শ্রীলঙ্কা 

✜ ভারত এখুনও পর্যন্ত 28 টি দেশের সাথে এই চুক্তি করেছে 
✜ সিভিল এভিয়েশন মন্ত্রকের দায়িত্বে রিয়েছে শ্রী হারদ্বীপ এস পুরী 


8. সম্প্রতি ব্রিটেনের রয়াল পরিবারের কোন সদস্য 99 বছর বয়সে প্রয়াত হলেন ?

Ans : প্রিন্স ফিলিপ

✜ তিনি রানী এলিজাবেথ এর স্বামী ছিলেন 
✜ UK প্রধানমন্ত্রী - বরিস জনসন


9. কেন্দ্রীয় সরকার কবে 'টিকা (ভ্যাকসিনেশন) উৎসব' পালন করবে বলে ঠিক করলো ?

Ans : 11 - 14 ই এপ্রিল

✜ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে মিটিং করার সময় তিনি প্রধানমন্ত্রী এটি ঠিক করলেন 
✜ দেশে করোনা পরিস্থিতি বাড়ার কারনে ভ্যাকসিনের উপর জোর দিতে এটি পালন করার কথা বলা হলো


10. কোন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ফ্রান্সের Knight of the Order of Arts and Letters সম্মান পেতে চলেছেন ?

Ans : Guneet Monga

✜ এটি ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান 
✜ Guneet Monga তার 'Lunchbox' সিনেমাটির জন্য খ্যাতি অর্জন করেছেন 























Daily One - Liner Current Affairs


✜ 1. বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য সিকিম সরকার 'Auro' মাসিক স্কলারশিপ প্রোগ্রাম লঞ্চ করলো
 
✜ 2. উত্তরপ্রদেশের গাজিয়াবাদে দেশের প্রথম মিউনিসিপ্যাল গ্রিন বন্ড চালু হলো

✜ 3. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী Mark Rutte এর সাথে ভার্চুয়াল সামিট সম্পন্ন করলেন

✜ 4. ন্যাশনাল এডুকেশন পলিসি বাস্তবায়িত করতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক 'SARTHAQ' ইনিশিয়েটিভ লঞ্চ করলেন
 
✜ 5. চেন্নাই থেকে কন্যাকুমারী ইন্ডাস্ট্রিয়াল করিডর এর রাস্তা সারাইয়ের কাজে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) $ 484 মিলিয়ন লোন দিতে চলেছে

✜ 6. ভারতে ইনোভেশন এবং এন্ত্রাপ্রিনিউরশিপ ইকোসিস্টেম প্রমোট করতে অটল ইনোভেশন মিশন এবং নীতি আয়োগ CIPS এর সাথে জোটবদ্ধ হলো

✜ 7. ভারতের সিভিল এভিয়েশন মন্ত্রক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সাথে Air Bubble এগ্রিমেন্ট করলো

✜ 8. সম্প্রতি ব্রিটেনের রয়াল পরিবারের অন্যতম সদস্য রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ 99 বছর বয়সে প্রয়াত হলেন

✜ 9. কেন্দ্রীয় সরকার 11 - 14 ই এপ্রিল 'টিকা (ভ্যাকসিনেশন) উৎসব' পালন করবে বলে ঠিক করলো

✜ 10. প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা Guneet Monga ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান  'Knight of the Order of Arts and Letters' পেতে চলেছেন






Post a Comment

0 Comments