চোখের বিভিন্ন ত্রুটি এবং তাদের কারণ/প্রতিকার | [PDF] ডাউনলোড
তোমাদের প্রত্যেককে www.jobguidee.com এ অনেক অনেক স্বাগত | আজ তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি চাকরির পরীক্ষার জন্য মানুষের চোখের বিভিন্ন ত্রুটি এবং তার কারণ/প্রতিকার তালিকা [PDF] |
চোখের বিভিন্ন ত্রুটি এবং কারণ/প্রতিকার তালিকা :
|
চোখের বিভিন্ন
রোগ |
কারণ/প্রতিকার |
|
হাইপার মেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি |
এতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দুরের দৃষ্টি ঠিক
থাকে | চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোট হওয়ায় বস্তুর প্রতিবিম্ব
রেটিনার পশ্চাতে পড়ে, ফলে কাছের বস্তু দেখা যায় না | উত্তল লেন্স যুক্ত চশমা এর
জন্য প্রয়োজন | |
|
মায়োপিয়া বা নিকটবদ্ধ দৃষ্টি |
এতে দুরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক
থাকে | চক্ষুগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বড় হওয়ায় বস্তুর প্রতিবিম্ব
রেটিনার সামনে পড়ে, ফলে দুরের বস্তু দেখা যায় না | অবতল লেন্স যুক্ত চশমা এর
জন্য প্রয়োজন | |
|
ছানি বা ক্যাটারাক্ট |
বয়সকালে চোখের লেন্স এর ওপর বিশেষ এক পর্দার আবির্ভাব
হওয়ায় লেন্স ঘোলাটে হয় এবং চোখে ঝাপসা দেখা যায় | তাকেই ক্যাটারাক্ট বলে |
অস্ত্রপ্রচার করলে দৃষ্টিশক্তি স্বাভাবিক হয় | |
|
রাতকানা |
রাতে ভালো দেখতে না পাওয়া | ভিটামিন A এর অভাবে এই রোগ হয়
| রেটিনায় রড কোষের সংখ্যা কম থাকলে এই রোগ হয় | ভিটামিন A যুক্ত খাদ্য খাওয়া
প্রয়োজন | |
|
একনেত্র দৃষ্টি |
দুটি চোখ দিয়ে আলাদা বস্তুর প্রতিবিম্ব দেখা যায় | এতে
বস্তুর সঠিক আকার এবং অবস্থান নির্ণয় করা যায় না | গরু, ঘোড়া, পাখিদের দৃষ্টি
এরূপ | |
|
দ্বিনেত্র দৃষ্টি |
দুটি চোখ দিয়ে একই বস্তুর প্রতিবিম্ব দেখা যায় | এতে
বস্তুর সঠিক আকার এবং অবস্থান নির্ণয় করা যায় | মানুষ, বানর, বাঘ, প্যাঁচা এর
দৃষ্টি এরূপ | |
|
গ্লকোমা |
অক্ষিগোলকের জলীয় পদার্থ নির্গত না হলে চোখের ভিতরে চাপ
সৃষ্টি হয়, একে গ্লুকোমা বলে | এতে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে | |
|
বর্নান্ধ |
যে সব মানুষ সঠিক বর্ণ বুঝতে পারে না, বিশেষ করে লাল-সবুজ,
হলুদ-নীল | রেটিনায় কোন কোষের সংখ্যা কম থাকলে এই রোগ হয় | |
|
ট্রাকোমা |
ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হলে চোখ চুলকায়, চোখে ব্যাথা
অনুভব হয় | এটি ছোয়াচে রোগ | |
|
কনজাংটিভাইটিস |
অক্ষিগোলক বা চোখের পাতার ভেতরের অংশে ইনফেকশন হলে চোখ
লাল বা গোলাপী বর্ণের হয়ে যায় | এলার্জি, ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত
হলে এটি হয় | এতে চোখ চুলকায়, চোখে ব্যাথা অনুভব হয় | এটিও ছোয়াচে রোগ | |
|
অ্যান্টিগম্যাটিজম |
দৃশ্য় ঘোলাটে হয় | কর্নিয়ার অসামঞ্জস্য আকৃতির জনি এরূপ
হয় | |
File Type : PDF
File Location : Google Drive
File Size : 400 kb
No. of pages : 02
Download :: Click Here To Download

0 Comments
Please do not share any spam link in the comment box