Daily Current Affairs in Bengali (20/03/2021) for WBCS/PSC/Rail/SSC

 Daily Current Affairs in Bengali (20/03/2021) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (20/03/2021) for WBCS/PSC/Rail/SSC


Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর Uপাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও :



1. সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল 'Awaam Ki Baat' নামক রেডিও প্রোগ্রামের উদ্বোধন করলেন ?

Ans : জম্মু-কাশ্মীর 

➢ জম্মু-কাশ্মীর রাজ্যপাল মনোজ সিনহা এটির উদ্বোধন করলেন 
➢ প্রতি মাসের তৃতীয় রবিবার এই প্রোগ্রাম টি সম্প্রচারিত হবে 


2. সদ্য প্রকাশিত Moody's রিপোর্ট অনুযায়ী 2021 বর্ষে ভারতের জিডিপি কত নির্ধারণ করা হলো ?

Ans : 12%

➢ 2020 অর্থবর্ষে ভারতের জিডিপি তারা -7% নির্ধারণ করেছিল 
➢ Moody's HQ - নিউইয়র্ক
➢ এছাড়াও UNCTAD ভারতের জিডিপি 5% নির্ধারণ করলো
➢ UNCTAD HQ - জেনেভা 


3. তাঞ্জানিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি পদে কে শপথ গ্রহণ করলেন ?

Ans : Samia Suluhu Hassan

➢ তাঞ্জানিয়া রাজধানী - Dodoma
➢ কারেন্সি - তাঞ্জানিয়ান Shilling


4. কোন ভারতীয় এথলিট 300 মিটার স্টিপলচেজে নতুন জাতীয় রেকর্ড গড়লেন ?

Ans : Avinash Sable

➢ তিনি এই প্রতিযোগিতা টি শেষ করেন 8:20.20 সময়ে, এর আগে তার নিজেরই রেকর্ড ছিল 8:21.37 সময়
➢ ফেডারেশন কাপ সিনিয়র ন্যাশনাল এথলেটিক্স চ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়লেন 


5. চতুর্থ বারের মত নির্বাচন জিতে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী কে হতে চলেছেন ?

Ans : Mark Rutte

➢ নেদারল্যান্ডের রাজধানী - আমস্টারডাম
➢ কারেন্সি - ইউরো 


6. World Sparrow Day - কবে পালন করা হয় ?

Ans : 20 শে মার্চ

➢ এই বছরের থিম - I Love Sparrows
➢ এছাড়াও এই দিনটি International Day of Happiness হিসেবেও পালিত হয় 
➢ এ বছরের এই দিনটির ক্যাম্পেইন থিম - Keep Calm. Stay Wise. Be Kind
➢ এছাড়াও এই দিনটি World Oral Health দিবস হিসেবে পালিত হয় 


7. নতুন দিল্লিতে অনুষ্ঠিত India Chem 2021 এর 11 তম সংস্করণের উদ্বোধন করলেন কে ?

Ans : Sadananda Gowda

➢ কেমিক্যাল এবং ফার্টিলাইজার কেন্দ্রীয় মন্ত্রী Sadananda Gowda এটির উদ্বোধন করলেন 
➢ এই সংস্করণের থিম - India : Global Manufacturing Hub for Chemicals and Petrochemicals


8. International Conference on Disaster Resilient Infrastructure 2021 (ICDRI 2021) এর তৃতীয় সংস্করণের সম্ভাষণ করলেন কে ?

Ans : নরেন্দ্র মোদী

➢ এটির উদ্দেশ্য ডিজাস্টার এবং ক্লাইমেট ইনফ্রাস্ট্রাকচার এর উপর জোর দেওয়া 
➢ এই মিটিংয়ে UK PM বোরিস জনসন , ইতালি PM Mario Draghi প্রমুখরা উপস্থিত ছিলেন 


9. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO কোথায় স্পেস টেকনোলজি ইকিউবেশন সেন্টার গড়ে তুলতে চলেছে ?

Ans : NIT - রাউরকেল্লা

➢ ISRO HQ - ব্যাঙ্গালোর 
➢ ISRO চেয়ারম্যান - কে সিভান 
➢ প্রতিষ্ঠা - 1969 


10. ভারতের প্রথম কার্বন ক্রেডিট প্রোগ্রাম 'Gram Ujala' কোন রাজ্যে লঞ্চ করা হলো ?

Ans : বিহার ( গ্রাম - Aarah )

➢ পাওয়ার প্রতিমন্ত্রী আর কে সিং এটি লঞ্চ করলেন 
➢ এই প্রোগ্রামের অধীনে 3 কোটি LED দেওয়া হবে গ্রামবাসীকে , 3 বছরের ওয়ারেন্টি থাকবে 
➢ প্রতিটি পরিবার সর্বোচ্চ 5 টি LED পেতে পারে, যার দাম প্রতি বাল্ব পিছু 10 টাকা 
➢ প্রথম ফেজে 5 টি রাজ্যের গ্রামে এটি চালু করা হবে, রাজ্য গুলি হলো বিহার, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট 
➢ বিহার রাজধানী - পাটনা
➢ মুখ্যমন্ত্রী - নীতিশ কুমার
➢ রাজ্যপাল - ফাগু চৌহান



















Daily One - Liner Current Affairs



➢ 1. সম্প্রতি জম্মু-কাশ্মীর রাজ্যপাল মনোজ সিনহা 'Awaam Ki Baat' নামক রেডিও প্রোগ্রামের উদ্বোধন করলেন

➢ 2. সদ্য প্রকাশিত Moody's রিপোর্ট অনুযায়ী 2021 বর্ষে ভারতের জিডিপি 12% নির্ধারণ করা হলো, এছাড়াও UNCTAD ভারতের জিডিপি 5% নির্ধারণ করলো

➢ 3. তাঞ্জানিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি পদে Samia Suluhu Hassan শপথ গ্রহণ করলেন

➢ 4. ভারতীয় এথলিট Avinash Sable 300 মিটার স্টিপলচেজে নতুন ন্যাশনাল রেকর্ড গড়লেন

➢ 5. চতুর্থ বারের মত নির্বাচন জিতে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হতে চলেছেন Mark Rutte

➢ 6. World Sparrow Day - পালন করা হয় 20 শে মার্চ, এই বছরের থিম - I Love Sparrows, এছাড়াও এই দিনটি International Day of Happiness হিসেবেও পালিত হয় 

➢ 7. নতুন দিল্লিতে অনুষ্ঠিত India Chem 2021 এর 11 তম সংস্করণের উদ্বোধন করলেন কেমিক্যাল এবং ফার্টিলাইজার কেন্দ্রীয় মন্ত্রী Sadananda Gowda

➢ 8. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO, NIT - রাউরকেল্লা তে স্পেস টেকনোলজি ইকিউবেশন সেন্টার গড়ে তুলতে চলেছে

➢ 9. International Conference on Disaster Resilient Infrastructure 2021 (ICDRI 2021) এর তৃতীয় সংস্করণের সম্ভাষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

➢ 10. ভারতের প্রথম কার্বন ক্রেডিট প্রোগ্রাম 'Gram Ujala' বিহারের Aarah গ্রামে লঞ্চ করা হলো





Post a Comment

0 Comments