Daily Current Affairs in Bengali (16/03/2021) for WBCS/PSC/Rail/SSC

 Daily Current Affairs in Bengali (16/03/2021) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (16/03/2021) for WBCS/PSC/Rail/SSC


Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর Uপাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও :



1. সম্প্রতি কোন প্রাক্তন বক্সিং চ্যাম্পিয়ন প্রয়াত হলেন ?

Ans : Marvin Hagler

➽ আমেরিকান লেজেন্ড বক্সার 'Marvelous' Marvin Hagler প্রয়াত হলেন 
➽ 1993 সালে তাকে World Boxing Hall of Fame এ অন্তর্ভুক্ত করা হয় 
➽ এছাড়া প্রখ্যাত কথাকলি নৃত্যশিল্পী Chemancheri Kunhiraman Nair প্রয়াত হলেন 


2. জাতীয় টিকাকরণ দিবস (National Vaccination Day) কবে পালন করা হয় ?

Ans : 16 ই মার্চ 

➽ 1995 সালে পালস পোলিও টিকাকরনের প্রোগ্রাম থেকে এই দিনটি পালন করা শুরু হয়
➽ বর্তমানে ভারতে বৃহত্তম ভ্যাকসিনেশন ড্রাইভ লঞ্চ করা হয়েছে তাই এই কোভিড-19 সময়ে এই দিনটির  উপর আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে 


3. ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অফ ইন্ডিয়া (NPCI) সম্প্রতি কোন UPI অ্যাপে 'UPI-Help' নামক অ্যাপ্লিকেশন লঞ্চ করলো ?

Ans : BHIM UPI

➽ এটির মধ্যে ব্যবহারকারীরা নিজেদের অসুবিধা বা অভিযোগ জানাতে পারবে 
➽ NPCI MD & CEO - দিলীপ আসবে
➽ NPCI HQ - মুম্বাই 


4. রিজার্ভ ব্যাংকের সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের Forex-Exchange রিজার্ভ বিশ্বের নিরিখে কততম বৃহত্তম রিজার্ভে পরিণত হলো ?

Ans : চতুর্থ 

➽ বর্তমানে ভারতের ফরেন কারেন্সি হোল্ডিং $580.3 বিলিয়ন 
➽ ভারতের আগে রয়েছে চীন (প্রথম), জাপান (দ্বিতীয়) এবং সুইজারল্যান্ড (তৃতীয়)
➽ RBI গভর্নর - শক্তিকান্ত দাস 


5. 2021 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ ভারতের কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ?

Ans : নতুন দিল্লী

➽ মে মাসের 21 থেকে 31 পর্যন্ত এটি চলবে 
➽ ইন্টারন্যাশনাল বক্সিং এসোসিয়েশন (AIBA) প্রেসিডেন্ট - Umar Kremlyov
➽ AIBA HQ - লুসান, সুইজারল্যান্ড


6. ইলেক্ট্রিক এবং অটোনমাস টেকনোলজির বিষয়ে গবেষণার জন্য MG Motor কোন আইআইটি এর সাথে জোটবদ্ধ হলো ?

Ans : আইআইটি দিল্লী

➽ MG Motor MD - Rajeev Chaba
➽ HQ - গুরুগ্রাম, হরিয়ানা 


7. ভারতের প্রথম সেন্ট্রালাইজড AC রেলওয়ে টার্মিনাল Sir M Visvesvaraya টার্মিনাল কোথায় শীঘ্রই চালু হতে চলেছে ? 

Ans : বেঙ্গালুরু, কর্ণাটক 

➽ এটি তৈরি করতে খরচ হয়েছে 314 কোটি টাকা
➽ কর্ণাটক মুখ্যমন্ত্রী - B. S. Yeddyurappa
➽ রাজ্যপাল - ভাজুভাই ভালা


8. কোন আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের প্রথম উৎসর্গীকৃত এক্সপ্রেস কার্গো টার্মিনাল চালু করা হলো ?

Ans : কেম্পেগোদা আন্তর্জাতিক এয়ারপোর্ট

➽ এটি তৈরি করেছে ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড 
➽ এটি অপারেট করবে Express Industry Council of India (EICI)


9. ভারতের সাথে কোন দেশের সম্প্রতি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং সম্পন্ন হলো ?

Ans : জর্ডন 

➽ রাজধানী - Amman
➽ কারেন্সি - দিনার 


10. উত্তরপ্রদেশের চিত্রকূটে Rasin Dam এবং Chillimal Dam এর উদ্বোধন করলেন কে ?

Ans : যোগী আদিত্যনাথ 

➽ এই ফলে রাজ্যের কৃষিক্ষেত্রে সুবিধা বাড়বে 
➽ উত্তরপ্রদেশ রাজধানী - লাখনৌ
➽ রাজ্যপাল - আনন্দীবেন প্যাটেল 


















Daily One - Liner Current Affairs



➽ 1. আমেরিকান লেজেন্ড প্রাক্তন বক্সিং চ্যাম্পিয়ন 'Marvelous' Marvin Hagler প্রয়াত হলে, এছাড়া প্রখ্যাত কথাকলি নৃত্যশিল্পী Chemancheri Kunhiraman Nair প্রয়াত হলেন

➽ 2. জাতীয় টিকাকরণ দিবস (National Vaccination Day) 16 ই মার্চ পালন করা হয় 

➽ 3. ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অফ ইন্ডিয়া (NPCI) সম্প্রতি BHIM UPI অ্যাপে 'UPI-Help' নামক অ্যাপ্লিকেশন লঞ্চ করলো

➽ 4. রিজার্ভ ব্যাংকের সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের Forex-Exchange রিজার্ভ বিশ্বের নিরিখে চতুর্থ বৃহত্তম রিজার্ভে পরিণত হলো

➽ 5. 2021 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ ভারতের নতুন দিল্লীতে অনুষ্ঠিত হতে চলেছে

➽ 6. ইলেক্ট্রিক এবং অটোনমাস টেকনোলজির বিষয়ে গবেষণার জন্য MG Motor আইআইটি দিল্লির সাথে জোটবদ্ধ হলো

➽ 7. ভারতের প্রথম সেন্ট্রালাইজড AC রেলওয়ে টার্মিনাল Sir M Visvesvaraya টার্মিনাল বেঙ্গালুরুতে শীঘ্রই চালু হতে চলেছে

➽ 8. কেম্পেগোদা আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের প্রথম উৎসর্গীকৃত এক্সপ্রেস কার্গো টার্মিনাল চালু করা হলো

➽ 9. ভারতের সাথে জর্ডনের সম্প্রতি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং সম্পন্ন হলো 

➽ 10. উত্তরপ্রদেশের চিত্রকূটে Rasin Dam এবং Chillimal Dam এর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ







Post a Comment

0 Comments