Daily Current Affairs in Bengali (08/02/2021) for WBCS/PSC/Rail/SSC

 Daily Current Affairs in Bengali (08/02/2021) for WBCS/PSC/Rail/SSC

Daily Current Affairs in Bengali (08/02/2021) for WBCS/PSC/Rail/SSC


Hello বন্ধুরা,


                Current Affairs রাজ্য কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ,পরীক্ষায় এই বিভাগ থেকে অনেক গুলো প্রশ্ন আসে। কারেন্ট আফফায়ার্স কিন্তু কঠিন নয়, সিলেবাস টা বড়ো,আর দরকার হয় প্রতিদিন নিজেকে update রাখা। যেটা বিভিন্ন নিউজপেপার ঘেটে, নিউজ দেখে সংগ্রহ করা সবসময় সম্ভব হয় না ।

                তাই www.jobguidee.com তোমাদের জন্য নিয়ে এসেছে Daily Current Affairs in Bengali, যার মধ্যে প্রতিদিন পরীক্ষা উপযোগী 10 টি করে সব থেকে গুরুত্বপূর্ণ CA তোমাদের দেওয়া হবে,যাতে খুব কম সময়ে তোমরা সেগুলো আয়ত্তে আনতে পারো। এছাড়া এর Uপাশাপাশি প্রতিটা প্রশ্নের উত্তরের সাথে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য,স্ট্যাটিক GK যেগুলো তোমাদের GK Stock কে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আর দেরি কেন এখুনি দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট আফফায়ার্স গুলো, প্রশ্ন এবং  উত্তর দেখে নাও :


1. কোন দেশ পৃথিবীর বৃহত্তম Offshore Wind Firm গড়ে তুলতে চলেছে ?

Ans : দক্ষিণ কোরিয়া 

▣ 2030 সালের মধ্যে 1.12 গিগাওয়াটের এই প্রজেক্টটি সম্পন্ন হবে 
▣ দক্ষিণ কোরিয়া রাজধানী - সিউল 
▣ কারেন্সি - কোরিয়ান Won


2. আমেরিকান স্পেস রিসার্চ সংস্থা NASA কোন সংস্থার সাহায্যে SPHEREX মিশন লঞ্চ করতে চলেছে ? 

Ans : SpaceX

▣ জুন 2024 এ SpaceX এর সাহায্যে এই মিশন টি লঞ্চ করবে NASA
▣ NASA প্রধান -  Steve Jurczyk
▣ SpaceX CEO - ইলন মাস্ক 


3. উত্তরাখণ্ডের কোন হিমবাহ বিস্ফোরণ এর ফলে ঋষিগঙ্গা পাওয়ার প্রজেক্ট ভেঙে গিয়ে বহু মানুষ ভেসে গেলেন ?

Ans : নন্দাদেবী হিমবাহ 

▣ উত্তরাখণ্ডের চামলি জেলায় এই দুর্ঘটনা ঘটলো , আলোকনন্দা নদীর উপর গড়ে ওঠা ঋষিগঙ্গা বাঁধ ভেঙে সংলগ্ন গ্রাম ভেসে গেল 
▣ উত্তরাখন্ড রাজধানী - দেরাদুন, গাইরসাইন
▣ মুখ্যমন্ত্রী - ত্রিভেন্দ্র সিং রাওয়াত
▣ রাজ্যপাল - ববি রানী মৌর্য


4. গুগল ক্লাউড ইন্ডিয়া কাকে ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করলো ?

Ans : বিক্রম সিং বেদী 

▣ এর আগে এই পদে ছিলেন কিরণ বাজবা
▣ যিনি বর্তমানে এশিয়া প্যাসিফিক রিজিওনে এর ভাইস-প্রেসিডেন্ট পদে কর্মরত
▣ গুগল CEO - সুন্দর পিচাই


5. ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর পরবর্তী ডিরেক্টর-জেনারেল পদে কাকে নিযুক্ত করা হতে চলেছে ?

Ans : Okonjo Iweala 

▣ নাইজেরিয়ান ইকোনমিস্ট Okonjo Iweala এই পদের দায়িত্ব দেওয়া হবে 
▣ এর আগে এই পদে ছিলেন Roberto Azevedo
▣ WTO HQ - জেনেভা, সুইজারল্যান্ড


6. কাকে ইউনাইটেড নেশনস ক্লাইমেট এমভয় হিসাবে পুনরায় নিযুক্ত করা হলো ?

Ans : মাইকেল ব্লুমবার্গ

▣ Climate Ambition and Solutions এর স্পেশ্যাল এনভয় পদে তাকে নিয়োগ করা হলো 
▣ এর আগে তিনি মার্চ 2018 এবং নভেম্বর 2019 এ নিযুক্ত হয়েছিলেন 


7. সম্প্রতি কোন অস্কার বিজয়ী কানাডিয়ান অভিনেতা প্রয়াত হলেন ?

Ans : Christopher Plummer 

▣ Beginners (2010) এ তার অভিনয়ের জন্য তিনি অস্কার পান
▣ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল 93 বছর 


8. নিজের 100 তম টেস্টে 200 রান করা প্রথম ব্যাটসম্যান হয়ে রেকর্ড গড়লেন কে ?

Ans : Joe Root

▣ এতদিন পর্যন্ত ইনজামাম এর 184 রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ 
▣ ভারত - ইংল্যান্ড টেস্ট চলাকালীন তিনি এই রেকর্ড গড়লেন 


9. কততম ভারত-আমেরিকা যুক্তরাষ্ট্র মিলিটারি অনুশীলন 'Yudh Abhyas 20' শুরু হলো ?

Ans : 16 তম 

▣ রাজস্থানের বিকানের জেলায় এটি শুরু হলো 
▣ ফেব্রুয়ারির 21 তারিখ পর্যন্ত এই অনুশীলন টি চলবে
▣ 250 জন US এবং 250 জন ভারতীয় সৈন্য এই অনুশীলনে অংশগ্রহণ করবে


10. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন অর্গানিক প্রোডাক্ট এবং LoumiConnect App লঞ্চ করলেন ?

Ans : মনিপুর 

▣ মনিপুর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এটি লঞ্চ করলেন 
▣ মনিপুর রাজ্যপাল - নাজমা হেপতুল্লা








Daily One - Liner Current Affairs



▣ 1. দক্ষিণ কোরিয়া পৃথিবীর বৃহত্তম Offshore Wind Firm গড়ে তুলতে চলেছে

▣ 2. আমেরিকান স্পেস রিসার্চ সংস্থা NASA, SPACEX সংস্থার সাহায্যে SPHEREX মিশন লঞ্চ করতে চলেছে 

▣ 3. উত্তরাখণ্ডের চামলি জেলায় নন্দাদেবী  হিমবাহ ধসে যাওয়ার ফলে ঋষিগঙ্গা পাওয়ার প্রজেক্ট ভেঙে গিয়ে বহু মানুষ ভেসে গেলেন

▣ 4. গুগল ক্লাউড ইন্ডিয়া বিক্রম সিং বেদী কে ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করলো

▣ 5. ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর পরবর্তী ডিরেক্টর-জেনারেল পদে নাইজেরিয়ান ইকোনমিস্ট Okonjo Iweala কে নিযুক্ত করা হতে চলেছে

▣ 6. মাইকেল ব্লুমবার্গ কে ইউনাইটেড নেশনস ক্লাইমেট এমভয় হিসাবে পুনরায় নিযুক্ত করা হলো 

▣ 7. সম্প্রতি অস্কার বিজয়ী কানাডিয়ান অভিনেতা Christopher Plummer প্রয়াত হলেন

▣ 8. নিজের 100 তম টেস্টে 200 রান করা প্রথম ব্যাটসম্যান হয়ে রেকর্ড গড়লেন ইংল্যান্ডের Joe Root

▣ 9. 16 তম ভারত-আমেরিকা যুক্তরাষ্ট্র মিলিটারি অনুশীলন 'Yudh Abhyas 20' শুরু হলো

▣ 10. মনিপুর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং নতুন অর্গানিক প্রোডাক্ট এবং LoumiConnect App লঞ্চ করলেন







Post a Comment

0 Comments